নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অংশীদার

প্রথম কবিতা

সুকানী

আমি ক্বেউ না

সুকানী › বিস্তারিত পোস্টঃ

লিস্ট অফ ওয়ান থাওজ্যান্ড ডিজায়্যার

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২

তোমাকে নিয়ে অনেক ভেবেছি এ কয়দিন

এবং অলরেডী তৈরি করে ফেলেছি আমার-

তোমাকে নিয়ে লিস্ট অফ ওয়ান থাওজ্যান্ড ডিজায়্যার।

তোমাকে পাওয়ার পরে

কি হবে ইচ্ছের প্রিফারেন্স সেটিং

সব ফাইনাল;

যদি এলোমেলো করে ফেলি

জীবন তো খুব ছোট তাই না।



এর মধ্যে প্রথম ইচ্ছে হলোঃ

যদিও কেউ কখনো পারেনি এমন- তবুও;

তোমার ঠোটে- চোখ খোলা রেখে প্রথম চুম্বন



আর সবশেষ ইচ্ছে হলো

তোমার আঙ্গুলের ‘পরে আঙ্গুল

তোমার চোখের দিকে নির্বিকার ভাবে তাকিয়ে আছি;

হঠাৎ এমন সময় পেয়ে যাব

মৃত্যু

শেষ হবে আমার

‘অ্যা ফুল অন স্যাটিসফাইড জার্নি অফ লাইফ’।



তবে আমি জানি মৃত্যু কালে

আমার একটুও কস্ট হবে না

কারন আমার জন্য তুমি-

অনেক দোয়া করতে থাকবে তখন।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.