| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন ভালো নেই, কবিতা শোনাও
এমন কবিতা যেনো হালকা কিন্তু ভীষণ লাগে
-আচ্ছা শুনো
হাসিতে তোমার মুক্তো নয় পান্না ঝরে
কতো কে যে পাগল হলো দেখে তোমার শোভা;
আচ্ছা তুমি কি
আনা কুর্নিকোভা নাকি মারিয়া শারাপোভা
-ভালো কবিতা শোনাও
- বলেছিলাম এইখানে এসো,
এইখানে জগতের সমস্ত সুখ
এসো কবিতা কবিতা খেলি;
তুমি এলে না
তুমি ট্রয়ের হেলেনা
-বেশি লাইট, আরেকটু ভারী কিছু শোনাও
যেনো লাগে
-দেখো তো লাগে কিনা
‘চুমু সে তো উপলক্ষ্য মাত্র
এর বেশি কিছু নয়, ওৎ পেতে রই
কখন ঠোট ছেড়ে ছোব হিমালয়’
-ফোন রাখলাম বাই
-দাড়াও দাড়াও লাস্ট ট্রাই
‘ আচ্ছা এমন যদি হতো
তোমায় নিয়ে ভাবার বিষয়
কর এ আরোপিত,
তাহলে তোমাকে ভালো বাসতে বাসতে না,
ভাবতে ভাবতে ফতুর হইয়ে যেতাম’
-মিথ্যে কথা একবারও ভাবোনা আমাকে-
-তুমি মেঘ, মেঘ ছেড়ে অদিতি
তুমি এক বেসামাল নদী,
হাতে হাত রেখে এক বোরো ধানের বিল
সাঁতরে বেরুই যদি,
আজীবন বুকে বয়
মিষ্টি রোদ নয়,
তোমাকে হারানোর ভয়;
রানী, আমি কি হতে পারি-
তোমার নদীতে অভূক্ত পানকৌড়ী
রানী, আমরা ভীষন সুখী হবো
উইল ইউ মেরী মী
-বাবা ডাকছেন,
এখন ফোন রাখো তাড়াতাড়ি
২|
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
সুকানী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ @ ইরফান আহমেদ বর্ষণ
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: