| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদীপা তুমি দীপ জ্বেলো না
আমার পৃথিবীর সব আলো যখন তোমার পায়ের কাছে
তখন কি আর হবে দীপ জ্বেলে?
আমি যে তুমি আর অন্ধকার ছাড়া কিছুই দেখি না।
সুদীপা তুমি কভু কেঁদো না
আমি যে আকণ্ঠ পান করেছি তোমার চোখের নোনা জল
তখন কি আর হবে কেঁদে?
তোমার চোখ দিয়ে যে কখনও জল ঝরবে না।
সুদীপা কখনো গোলাপে হাত রেখো না
আমার বুকের সব রক্ত যখন তোমাকে রাঙাতে
তখন গোলাপ দিয়ে আর কি হবে?
ফুল,সে যে তোমাকে আর রাঙাতে পারবে না।
সুদীপা কখনো শিশির মাড়িও না
তোমার মাড়ানো শিশির যে আমার মুক্তোকণা
তোমায় ঘিরে দেখা স্বপ্ন মাড়িয়ে যাবে?
এত নিঠুর হয়ো না সুদীপা,এত নিঠুর হয়ো না।
তবে,যদি পারো সুদীপা-
খোলা রেখো তোমার এ চুল
যদি অনন্ত শতাব্দী বেঁচে থাকতে বলো,
কথা দিলাম আমি থাকব।
প্রভাতের প্রথম রবির কিরণ পাওয়া তোমার এ কেশ বেয়ে যে-
স্বর্গ থেকে দেবদূতরা নামে,
তারপর আমার কাছে এসে কানে কানে বলে
ভালোবাসো,
ভালোবাসো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
ডাঃ সুকান্ত দাস বলেছেন: কষ্ট করে আমার কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
অচেনা পথিক০০৭ বলেছেন: দারুন লিখেছেন
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
ডাঃ সুকান্ত দাস বলেছেন: কষ্ট করে পড়েছেন,সেজন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
মাক্স বলেছেন: সুন্দর!!!