নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

কি লেখা উচিৎ জানি না।

ডাঃ সুকান্ত দাস

আমি খুবই শান্তশিষ্ট।

ডাঃ সুকান্ত দাস › বিস্তারিত পোস্টঃ

অনন্ত প্রেম

৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

তুমি যদি হাঁট আমার সাথে নির্জন কোন সাগরের প্রান্ত ছুঁয়ে

সাগরের ছোট ছোট ঢেউ এসে চলে যাবে তোমার পা ধুয়ে দিয়ে,

সেসময় নৈঃশব্দ্য আকাশের ঐশ্বর্যবান বিদ্যুৎ হটাৎ হটাৎ চমকাবে

আর দুরের কোন দ্বীপের কোন এক চিল ডেকে ডেকে হয়রান হবে।

কিছুক্ষনের মধ্যে বৃষ্টিতে ভেসে যাবে বালুময় সাগরের ধূসর বেলাভুমি,

তখন উত্তাল সাগরে ডিঙা ভাসার শুধু তুমি আর আমি| আমাদের মাঝে থাকবে না কোন ভয় কিংবা দুঃসাহসের অনুভূতি

তবুও প্রকৃতি করে যাবে এই ''সমুদ্রাভিযান'' বন্ধের আকুল আকুতি।

আমরা কারো কোন বাধা না মেনে বহুদূরে যাবার পণ করে এগোব

তোমায় পাশে রেখে শক্ত হাতে হাল ধরে দরদিয়া দরিয়া পাড়ি দেব।



কোন এক সময় আমরা পৌঁছে যাব নীল পাথারের ঠিক মাঝখানে ,

তখনও আমার হৃদকম্পন শব্দ পৌঁছে যাচ্ছে তোমার কানে।

হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে সোনালি আলোয় ভরে উঠবে সারা আকাশ;

সে কী রূপ!!!!! এতো সৌন্দর্‍্য্যে পাষানেরও বুক চিরে উঠবে দীর্ঘশ্বাস।

তবুও বেঁচে থাকতে আমাদের আর জাগবে না এতটুকু অভিলাষ

পাছে এ মাটির পৃথিবী যদি হয় দুজনের একসাথে থাকার শেষ আবাস!



যেন দুটি পাথরের মত টুপ করে ডুবে যাব আমরা অসীম সাগরে

পৃথিবীর সব সুখ রয়ে যাবে দুটো মৃত মানুষের বুক জুড়ে।

কখনো কেউ খুজে পাবে না আমাদের নির্মম মৃত্যুর কারন,

ভেবে নিবে এ মৃত্যু প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পন।

কেউ জানবে না তোমার আমার বন্ধন রবে মহাকাশের মত অটুট।

ব্যর্থ প্রেমিকরা আওড়াবে এ সব বানোয়াট, সব ঝুট।

অথচ তখন আমাদের যাত্রা হয়ে গেছে অনন্ত প্রেমের পুষ্পক রথে,

পৃথিবীর সব 'জুটি'রা তোমরা বেঁচে থাকো প্রেমের এই শপথে।



এসব কেবলই স্বপ্ন,যে স্বপ্নগুলো বাঁচিয়ে রাখে আমায়

সাগর কি কখনো নির্জন হয়?নাকি কখনো নিঃশব্দে বিদ্যুৎ চমকায়?

বিক্ষুব্ধ বাতাসে কী কখনো চিলের চিৎকার ভেসে আসে?নাকি পাগলের মত কেউ ডুবে মরে কাউকে গভীর ভালবাসে?



তবুও কোন এক কাউকে নিয়ে করে যাই ''সমুদ্রিভিযান'' এর আয়োজন। হতে পারে,কখন ভুলেও হয়ে যেতে পারে আমার প্রেয়সীর আগমন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.