| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
তোমার বিমুগ্ধ দৃষ্টিসীমায় আমি খুজে ফিরি নিজেকে।
আমার রুক্ষ ভূমিতে বপন হয় অজস্র প্রণয়ের বীজ,
আমি বিভোর হই…
উপচে পড়া আবেগে চারা গজায় সময়ের ভগ্নাংশে
আমি অপটুতায় লালন করি…
তন্ময়তায় বেড়ে উঠে ক্ষুদ্র পল্লব
আমি আন্দোলিত হই…
জল সিঞ্চনে তরতরিয়ে বেয়ে যায় তরুলতা
আমি স্বপ্নবিলাসে মাতি…
খুজে পাই অবলম্বন, আকঁড়ে থাকি বটবৃক্ষের কান্ড।
পরম নির্ভরতায়।।
২|
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০
ছোট্ট টুনটুনি বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১
প্রিন্স ঠাকুর বলেছেন: ভালো++