| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমাইয়া বরকতউল্লাহ
আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকশান্স থেকে। \n\nশিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি। প্রাপ্ত পুরস্কার ১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার) ২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮, ২০০৯ ও ২০১০ (২য় পুরস্কার) ৩. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯) ৪. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার। ৫. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার ৬. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার ৭. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯) ৮. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার ১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার। ১০. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার। ১১. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কার ১২. হরলিকস প্রথম আলো স্বপএর গল্পলেখা প্রতিযোগিতা ২০১৪ বিশেষ পুরষ্কার।
মা মরেছে বিড়ালছানার
দুচোখ ভরা পানি
মা এনে দে মা এনে দে
বলছে কাপড় টানি
এ ঘর খোঁজে ও ঘর খোঁজে
পায় না খুঁজে মাকে
খায় না কিছু বিড়ালছানা
একাই পড়ে থাকে ...
১০ ই মে, ২০১৪ রাত ৮:৩৫
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২|
১০ ই মে, ২০১৪ রাত ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। দারুণ হয়েছে।
১০ ই মে, ২০১৪ রাত ৮:৩৫
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৩|
১০ ই মে, ২০১৪ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
অল্প কথায় হৃদয়টাকে নাড়া দিল খুব।
৪|
১১ ই মে, ২০১৪ রাত ১:৩০
শামীম সুজায়েত বলেছেন: "মা" তো মা।
বিড়ালের হোক, আর মানুষের হোক।
মায়ের প্রয়োজনীয়তা সবার ক্ষেত্রেই সমান।
ভাল থাকবেন।
৫|
১১ ই মে, ২০১৪ রাত ১:৪৬
মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: মা, ও মা
তুমি কোথায় ?
আজ বড় অসহায়…
কেন বার বার
তোমার কথা হয় স্মরণ।
দুদিন আগেও তো
তোমার কোলে মাথা রেখেছি
শীতল হাতের স্পর্শ দিয়েছ আমায়,
আজ দু’দিন তোমায় ছেড়ে
পেটের দায়ে পাড়ি জমিয়েছি ঢাকায়।
মা, ও মা
বুকের মাঝে আজ
কেন এতো হাহাকার ?
দেখা হয়নি কিন্তু
আজ তিন তিন বার বলেছ কথা,
তোমাকে বুঝতে দেইনি
বুকের মাঝে জমানো কান্না
আমি যে আর সইতে পারছি না।
মা, ও মা
তোমার ঐ মায়াভরা মুখ
আমার নয়নজলে ছবির মতো ভাসে
তবুও মা কেন এতো কষ্ট ?
খুব বেশি দিন তো নয়
গত বৃহঃ আর আজ শনি,
তুমি দোয়া করো মা রবি নয়
সোমে তোমার স্পর্শ নেব।
মা, ও মা
তোমার আলোতে
আজ দেখি আলো,
তোমার স্পর্শেই শীতল এ দেহ
তুমি ছাড়া কেমন করে রব এই ধরায় ?
মা, ও মা
ঐ দূর আকাশের তাঁরা গুলো যখন
মিটিমিটি করে জ্বলে,
আমার মনে হয় তুমি দিচ্ছ আমায় আলো
আঁধার পথ আর আঁধার হয় না মনে।
মা, ও মা
যদি কখনও আড়াল হয়ে যাও
আমার এ জীবন হবে আঁধার,
মিছে খেলা মঞ্চ জানাব বিদায়
দোয়া করো মা তোমারি আগে
যেন হয় আমার বিদায়।
উত্তরা, ঢাকা-১২৩০। রাত – ১১:০০, ১৫০৩১৪
৬|
১১ ই মে, ২০১৪ রাত ২:২৩
সচেতনহ্যাপী বলেছেন: ছোট কিন্তু মনছুয়ে যাওয়া।।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ রাত ৮:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর খুবি বাস্তবতার ছুয়া আছে।বিড়াল ছানাটার জন্য সহমর্মিতা।