| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমি
পৃথিবীর সব কিছুর বদলে আমি মা কে চাই-\nতেমনি বাবাকে।\nমা কে যেমন ভালবাসি তেমনি ভালবাসি দেশকে- যে মাটিতে আমার জম্ম, আমার প্রিয় বাংলাদেশ।\nঘৃণা করি আমাদের স্বাধীনতা আমাদের মায়ের ভাষার বিপক্ষে যারা কাজ করেন।\n\nপ্রিয় বই - পবিত্র কোরআন শরিফ\nপ্রিয় ব্যক্তি -- আমার মা,বাবা, নবী মুহাম্মদ (সাঃ), বিবি ফাতেমা, জননী জাহানআরা ইমাম এবং বঙ্গবন্ধু।\nপ্রিয় বন্ধু - বই, এবং রিপন।\nপ্রিয় কবিতা- স্বদেশ, স্বাধীনতা তুমি সহ আরো অনেক।\nপ্রিয় গান - মা ( রাশেদ )এ কোন ব্যথায় বুক ভেঙ্গে যায়,এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা, আমার সারা দেহ কেওগো মাটি সহ আরো অনেক।\nপ্রিয় খাবার- ভুনা খিচুরি, বেগুন বাজা,বাকর খানী এবং চা।\nশখ- ডাক টিকেট সংগ্রহ কার।
কবিতাটা আমার কাছে বিষম ভাল লাগে---------
তুলনামূলক হাত --- নির্মলেন্দু গুণ
তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর
তোমার চুলের ধোয়া জল তুমি যেখানেই
খোঁপা ভেঙ্গে বিলাও মাটিকে
আমি এসে পাতি হাত, জলভারে নতদেহ আর
চোখের সামগ্রী নিয়ে ফিরি ঘরে, অথবা ফিরি না ঘরে
তোমার চতুর্দিকে শূন্যতাকে ভরে থেকে যাই
তুমি যেখানেই হাত রাখো, যেখানেই কান থেকে
খুলে রাখো দুল, কন্ঠ থেকে খুলে রাখো হার
সেখানেই শরীর আমার হয়ে ওঠে রক্তজবা ফুল
তুমি যেখানেই ঠোঁট রাখো সেখানেই আমার চুম্বন
তোমার শরীর থেকে প্রবল অযত্নে ঝরে যায়৷
আমি পোকা হয়ে পিচুটির মতো
তোমার ঐ চোখের ছায়ায় প্রতিদিন খেলা করে যাই
ভালোবেসে নিজেকে কাঁদাই
তুমি শাড়ির আঁচল দিয়ে আমাকে তাড়িয়ে দিলে
আমি রথ রেখে পথে এসে তোমারই দ্বৈরথে বসে থাকি
তোমার আশায়৷ তুমি যেখানেই হাত রাখো
আমার উদগ্রীব চিত্র থাকে সেখানেই৷ আমি যেখানেই
হাত পাতি সেখানেই অসীম শূন্যতা, তুমি নেই
২|
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩২
বইপাগল বলেছেন: "আমি যেখানেই হাত পাতি সেখানেই অসীম শূন্যতা, তুমি নেই" ... ৫
৩|
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৩
সিঁদুরে মেঘ বলেছেন: ৫
৪|
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪১
সুমি বলেছেন: তোমার আশায়৷ তুমি যেখানেই হাত রাখো
আমার উদগ্রীব চিত্র থাকে সেখানেই৷ আমি যেখানেই
হাত পাতি সেখানেই অসীম শূন্যতা,
৫|
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৮
সারওয়ারচৌধুরী বলেছেন: 'শুন্যতার ভেতর থেকে কখনো তুমি ওঠে আসো এক বুক ভালোবাসা নিয়ে'
৫
৬|
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১:২৮
ছায়ার আলো বলেছেন: ৫
৭|
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ২:০৭
।। আদনান ।। বলেছেন: "আমি যেখানেই
হাত পাতি সেখানেই অসীম শূন্যতা, তুমি নেই"
৮|
১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩১
নীলাঞ্জনা বলেছেন: কবিতাটি আমারো প্রিয়। প্রিয় কবিতাটি পোস্টের জন্য ধন্যবাদ সুমি।
তোমার সেই পায়ের ব্যথা সেরেছে??
৯|
১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩২
নীলাঞ্জনা বলেছেন: ৫
প্রিয় পোস্ট
১০|
১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
সুমি বলেছেন: প্প্বগ্গপ্প্ম ------
প্প্ব্মপ্প্ব্যপ্প্ম প্প্বসপ্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্ব---
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩০
প্রচেত্য বলেছেন: সর্বক্ষনে সর্বত্র অস্তিত্ব