নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই শক্তি,সাহসই বিজয়ী

আমি একজন বইপোকা মানুষ।

কামরুল ফারুকি

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি সাহিত্য বিশেষ করে কবিতা খুব ভালবাসি।

কামরুল ফারুকি › বিস্তারিত পোস্টঃ

তুলনা

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২

তোমাকে এখন কেবল একটি জিনিসের

সাথেই তুলনা করতে পারি

সিগারেট,

কবিতায় ফুল আর চাঁদের

সাথে তুলনা করে

আজ মনে হচ্ছে এতদিন ভুল করেছি

তোমার সাথে যে জিনিসের

সবচেয়ে বেশি মিল

তা আজ শুধু সিগারেট।

বাইরে থেকে দেখে এতটুকু বুঝার

উপায় নেই

এত সুন্দর খোলসের ভেতর বিষ

রাখা আছে

আমিও কি ভেবেছিলাম বল

যে নারী পবিত্র হাসি ঝরাতে পারে

তার হৃদয়েও আছে নিকোটিন।

তবে একটা পার্থক্য আছে

সিগারেট

নিজেকে জ্বালিয়ে অন্যকে জ্বালায়

তুমি নিজে জ্বলানা,শুধু

জ্বালাতে জানো।



(দুর্ভিক্ষের কাক:একুশে বইমেলা)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১২

ডার্ক ম্যান বলেছেন: প্রেমের আগুনে সব পুড়ে নষ্ট হয়।

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬

কামরুল ফারুকি বলেছেন: ঠিক বলেছেন কবি।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.