নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম হচ্ছে দুবৃত্তদের সর্বশেষ আশ্রয়স্থলঃ Samuel Johnson

গতানুগতিক

এম আর সুমন

গতানুগতিক

এম আর সুমন › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর বদলে যাও বদলে দাও , তারা নিজেরাই এ শ্লোগান বিশ্বাস করে না!!!

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

দেশের সবথেকে বড় দৈনিক হচ্ছে প্রথম আলো। মুলত শুধু দৈনিক হিসেবে নয়, বাংলাদেশের মিডিয়া যদি আপনি কাউন্ট করতে যান তবে সবার আগে প্রথম আলো নামনি নিতে হবে। প্রচার ও প্রসারে তাদের ধারেকাছেও আসলে কেউ নেই। সেই প্রথম আলোর কাছ থেকে মানুষ অনেক বস্তুনিষ্ঠ ও যুগোপযোগী সংবাদ আশা করে।

সংবাদপত্রের নিজস্ব কিছু নিয়ম ও নীতিমালা থাকে । কোন খবর কতটা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে সেটা নির্ভর করে সেই খবরের প্রতি পাঠকের কতটা আগ্রহ তার উপর। এখন আগ্রহ কিভাবে দেখবেন বা বুঝবেন সেটা আসলে সম্পাদকদের নিজস্ব বিষয়।

আমি লক্ষ্য করেছি , আমরা যে পরিবর্তনটুকু মুখে চাই বা রাজনৈতিক দল থেকে আশা করি সেই পরিবর্তন নিজেরাই করি না। প্রথম আলো সেই পরিবর্তনের পক্ষে থাকলে ও সমাজ পরিবর্তনে সঠিক ভূমিকা রাখলে তবে নিজেরা রাজনীতিবিদদের উপদেশ দিতে পারেন , তার আগে না। এমনও হয়েছে, রাজনীতিবিদরা পরিবর্তন চাচ্ছেন, কিন্তু মিডিয়াই সাপোর্ট দিচ্ছে না।

এ রকমই কিছু ঘটনা প্রথম আলো ঘটিয়েছে, এবং প্রতিনিয়ত ঘটাচ্ছে। কিছু উদাহরন দিচ্ছি। দেশের জনপ্রিয় লেখক, ও সহিত্যিক আনিসুল হক প্রথম আলোতে চাকরী করেন। তিনি শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে একটি কলাম লিখেছিলেন, তার শিরোনাম ছিল, “আপা, আপনার বাবাকে একটু বাবা বলে ডাকি?” বোঝেন ঠ্যালা , এই লেখকের হাসিনা ক্ষমতায় আসার পরেই কেবল বঙ্গবন্ধুকে বাবা ডাকতে ইচ্ছে হল!! আর প্রথম আলোও গদ গদ হয়ে তা ছেপে দিল!!!

ঘোষনা দিয়ে চামচামী আর কি!!

যাই হোক আজকের একটি উদাহরন দেই। আজকের প্রথম আলোর প্রথম পাতায় খালেদা জিয়ার একটি উদ্ধৃতি খবর ছাপা হয়েছে। খবরটি একটু বিশ্লষন করে দেখাচ্ছি। প্রথম আলোর জরিপ মতে খালেদা জিয়ার দলের জনপ্রিয়তা ৪৪ শতাংশ। যা আওয়ামী লীগের থেকেও ১০ শতাংশ বেশি। তাহলে ৪৪ শতাংশ জনগনের প্রতিনিধিত্বকারী নেত্রীর একটি খবর দুইটা বড় নিউজের এক চিপায় এক কলামে কেন দেয়া হয়েছে কে জানে! তাও দেশের এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ন ইস্যুতে কথা বলেছেন উনি।



এখন আসেন শিরোনাম নিয়ে, শিরোনাম হল, ‘খোশগল্পের সময় নেই , তাদের সঙ্গে কথা বলার মানসিকতাও নেই। ’ শিরোনামেই বিভাজন স্পষ্ট। কিন্তু পুরো নিউজটা পড়লে একেবারে শেষের লাইনের আগের লাইনে আপনি একটি বাক্য পাবেন। সেটা হল, আওয়ামী লীগকে সাথে নিয়ে একসাথে দেশ গড়ার কথাও বলেছেন খালেদা জিয়া। !!!!



এখন আপনারা ই বলেন যদি প্রথম আলো দেশের ভালই চায় তবে কোন কথাটি শিরোনাম করার কথা ছিল?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

দিকদর্শন বলেছেন: সবার আগে আপনাকে ধন্যবাদ দিতে চাই এ কারনে যে, আপনি একজন সত্যিকারের পাঠক। যিনি খবরকে বিশ্লেষনের ক্ষমতা রাখেন।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

দিকদর্শন বলেছেন: সবার আগে আপনাকে ধন্যবাদ দিতে চাই এ কারনে যে, আপনি একজন সত্যিকারের পাঠক। যিনি খবরকে বিশ্লেষনের ক্ষমতা রাখেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

এম আর সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

মাথা ঠান্ডা বলেছেন: যে লাউ আওমিলীগ সেই কদুই বিএনপি । তবে কেন তেনাদের খবর এত গুরুত্ব সহকারে ছাপাতে হবে। ইতিবাচক এবং মঙ্গলজনক খবরই বড় শিরনাম হওয়া উচিত।

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

এম আর সুমন বলেছেন: রাজনীতিকেই তো ইতিবাচক করতে হবে ভাই। রাজনীতিকে বাদ দিলে মঙ্গলজনক আর কি থাকতে পারে। দেশের প্রায় সব মানুষই তো কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে বা সমর্থন করে। সুতরাং আন্দাজে গালি দিলেই তো হবে না।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

ঠোঁটকাটা বলেছেন: প্রথম আলো একটা আন্তর্জাতিক প্রজেক্টের অংশ। যার সাথে বাংলাদেশের ভাল-মন্দের কোন সংযোগ নাই।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

ধৈঞ্চা বলেছেন: প্র.আলো আজ আনিসুল হকের একটা আর্টক্যাল ছাপিয়েছে, মূল বিষয়বস্তু যাই হোক উনি সরকারের কিছু অনিয়মকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই ধরনের লেখা উনি সচরাচর লেখেন না। তবে কি উনি অনুমান করতে পেরেছেন সামনে সরকারের পতন আসন্ন? পল্টি মারার একটা ব্যকগ্রাউণ্ড তৈরী করে রাখলেন।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্র.আলোর মোসাহেবী ছিল চোখে পড়ার মত, এই করনেই বর্তমান সরকারের কাছে মতি সাহেবকে ক্ষমা চাইতে হয়েছে। মতি সাহেবের ধারনা ছিল মাইনাস-টু বাস্তবায়ন করে ৩য় কেই আসবে, একই পন্থায় মতি সাহেবও পল্টি মারার একটা ব্যকগ্রাউণ্ড তৈরী করে রেখেছিলেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

এম আর সুমন বলেছেন: আপনার ধারনাটা আমার সাথে মিলে যায়।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

জেট টু এ বলেছেন: প্রথম আলু

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

কাকচক্ষু বলেছেন: প্রথম আলো চ্যানেল আই !!!! তাদের খবর হায় হায় ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

মেঝদা৬১ বলেছেন: একেই বলে বাক স্বাধীনতা। যতগুলো পত্রিকা আছে তা এখন বানিজ্যিক চিন্তা চেতনায় প্রকাশ করে। শুধুমাত্র প্রথম আলোকে এভাবে চিহ্নিত করা কেন ? লিখলে সবাইকে নিয়ে লিখুন। তাতে লেখা আরও সমৃদ্ধ হবে, আমরা জেনে উপকৃত হবো।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

এম আর সুমন বলেছেন: কেন শুধু প্রথম আলোর বিষয়টি নিয়ে লিখলাম ,তার বোধহয় ভাল জবাব আমার লেখাতেই আছে।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

মুক্তবন্দী বলেছেন: একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় জীবনে একটি বড় ছাত্রসংগঠনের নেতৃত্ব (সাধারন সম্পাদক) কালে(1999-2002) প্রথম আলোর স্থাণীয় রিপোর্টার যিনি স্থাণীয় রাজনৈতিক সংগঠনের সাথে এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ছিল তার মাধ্যমে ব্যক্তিগতভাবে বারংবার মিথ্যা, বানোয়াট সংবাদের শিকার হয়ে সমাজে, পরিবারে হেনস্থা হলে- সংবাদ সম্মেলণ করে,প্রতিবাদ লিপি পাটিয়েও কোনরুপ প্রতিকার পাইনি।ক্যাম্পাসে সুনামের সহিত নেতৃত্ব দিলেও এবং কোনরুপ অনৈতিকতার দুর্নাম না থাকলেও প্রথম আলো কতৃক রাজেনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। মিথ্যা সংবাদ গুরুত্ব দিয়ে প্রথম পাতায় ছাপলেও, প্রতিবাদ লিপি ছাপা হতো ভিতরে কোন পৃষ্টায় যেখানে সাধারনত দৃষ্টিগোচর হয়না। এই হলো প্রথম আলোর চরিত্র। সংবাদে নিরপেক্ষতার আড়ালে- কৌশলে একটি রাজনৈতিক সংগঠনের পদলেহন মতি’র চরিত্র।কৌশলী নিল্লজ্জ মিথ্যাচারে অভিনব পারাদর্শী।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

এম আর সুমন বলেছেন: ভাই , আপনার প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার জানা নাই। শুধু বলে রাখি , সব সাংবাদিক এ রকম না। কেউ কেউ আছে যারা এমন অবিচার করে সংবাদপত্র জগতকে কলুষিত করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.