| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই গরীব মানুষ, তাই .আমার ভাল লাগা বা মন্দ লাগা সবই বিচিত্র কারনে। আমার অনেক খুশির উপলক্ষ্ও অনেকের কাছে হাস্যকর লাগতে পারে। আবার যেটা আমার জন্য নিতান্তই দুখের কারন, সেটাও অনেকের কাছে পরিহাসের বিষয়স্তু হয়ে যেতে পারে। তাও আবার এই সামুতে , যেখানে অনেক ভাল মানুষের ভিড়ে অনেক আতেলেরও বসবাস আছে। আমার মনে আছে একবার এক নিক থেকে প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পাওয়া সংক্রান্ত পোষ্ট দিয়েছিল কেউ। তারপরে কি যে কমেন্ট!! আমার মনে হয়েছে সেই ব্যাটা প্রেমে ছ্যাকা খেয়ে যতটুকু কষ্ট পায় নি , তার থেকে বেশি পেয়েছে সেই কমেন্টগুলো পড়ে।
সুতরাং আমার ছোটখাট সুখ -দুখ , হাসি কান্নার উপকরনগুলো অন্যকে খুব একটা টাচ করবে এমন আশা করা বৃথা। তারপরেও এই পোষ্ট দিচ্ছি, কারন একটি দলই আছে এমন যারা তাদের ছোট ছোট অভিজ্ঞতাও অন্যকে বলতে ভালবাসেন। আমার ধারনা আমি সেই দলের।
মুল কথা হল, আমি অবশেষে একটি স্মার্টফোনের মালিক হয়ে গেছি। একটু একটু করে জমিয়ে আমার শখের এই ফোনটি আমাকে কিনতে হয়েছে। আগে কখোনো এ রকম ফোন ইউজ করিনি। তাই মনটা খুবই ভাল লাগছে এখন।
আমি কিনেছি স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড ডুয়োস সেট। বসুন্ধরা সিটির শো রুম থেকে দাম পড়েছে ২৫,৫০০ টাকা। আমার মত নাদান পাবলিকের জন্য এটি বেশ বড় অঙ্ক। তারপরেও শখ তো শখই। কিনে ফেললাম। কেনার আগে কতদিন যে শো রুম গুলায় গিয়েছি!! কত কত ফোন দেখেছি. শেষমেষ এই ফোনটি দেখে তারপর বাসায় ফিরতাম প্রত্যেকবার। আমার ধারনা ছিল আগামী তিন চার মাসের মধ্যে হয়তো এটি কিনতে পারবো। কিন্তু ভাগ্য ভালই মনে হয়। খুব দ্রুতই কিনে ফেলতে পারলাম।
এখনো ৩ জি কল করতে পারিনি, উপযুক্ত সিম নেই বলে। তবে অন্যান্য অনেক ফিচার আবিস্কারের নেশায় আছি। কত কত এ্যাপ্লিকেশন , এমনকি পুরোনো জিনিস ফোন বুক বা এসএমএস অপশনও নতুন নতুন লাগে। আমার মনে হয় সব ব্রান্ডের এনড্রয়েড সিস্টেমের ফোনেই এসব অপশন থাকে । কিন্তু আমার কাছে নতুন তো, তাই বাচ্চাদের মত মজা পাচ্ছি। আমার এই মজাটা এতক্ষন ধৈর্য ধরে যারা সহ্য করলেন, তাদের জন্য সুখবর। ভবিষ্যতে আপনাদের সুখ দুখও আমি সময় নিযে পড়ব বলে কথা দিলাম। ..........
শেষ করলাম, ফোনটা বেজে উঠল মনে হয়, একটু চাপাচাপি করে দেখি...........!!! ![]()
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এম আর সুমন বলেছেন: এখন তো পুরা চোখে চোখে না, হাতে হাতে রাখতাছি ভাই।
২|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
আজিব শিমু বলেছেন: কি বলব বলেন তো!!! হ্যাপি ফোন মোবারক। আপনার শখের জিনিস আপনি পেযেছেন শুনে ভাল লাগল। আপনার লেখার স্টাইলটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা নতুন ফোন দিয়া বেশি বেশি করে সামুতে লিখবেন.........
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
এম আর সুমন বলেছেন: আচ্ছা আপা, ফোন মোবারক এর উত্তরে কি বলতে হয় তা তো জানি না।
ধন্যবাদ।
সামুতে মনে হয় এটা দিয়া লেখা যায়। দ্রুতই শিখে ফেলব আশা করি।
৩|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
রেজিস্টার বলেছেন: আপনার ফোনের উজ্জল ভবিষ্যত কামনা করছি :>
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এম আর সুমন বলেছেন:
৪|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ফুটবল বলেছেন: ভাই , আপনার নতুন ফোন টায় কি ফুটবল খেলা আছে?
যে সরকার দেইখেন, ফোন সহ আবার গুম হয়ে যাবেন না যেন!!!!
হু শিমু আপা, ওনার লেখা ভাল হয়েছে।
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
এম আর সুমন বলেছেন: ওসব বুঝি না, ফোন গুম হইলে সরকার পতনের এক দফা আন্দোলনে নামব। ফুটবল মনে হয় খেলা যায়, রাখেন একটু দেখে নিই। দোয়া করেন যেন ফুটবল থাকে!!!
৫|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
১১স্টার বলেছেন: আমি যেদিন স্যামসাং গ্যালাক্সি ডব্লিউ টা হাতে পেলাম সেদিন যতটা খুশি হয়েছিলাম বাসররাতে বউ পা্ওয়াতে ও এতো খুশি হইছিলাম না
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
এম আর সুমন বলেছেন: আপনার বউর মোবাই নাম্বার বা ই মেইল আ্যাড্রেস টা দিন। জানিয়ে দেই। আপনার খবর আছে ভাই!!!
৬|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
১১স্টার বলেছেন: এখানে আমার বউ
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
এম আর সুমন বলেছেন: ওটা আগেই পড়েছিলাম, এখণ আবার দেথলাম। ধন্যবাদ।
৭|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মো: আবু জাফর বলেছেন: আর এর পর যদি ট্যাব লাগে তাই অগ্রীম লিংক বিডি অনলি
৮|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এক্সপেরিয়া বলেছেন: এন্ড্রয়েড মোবারক !!!
এন্ড্রয়েড মোবারক !!!
স্মার্টফোন মোবারক !!!
স্মার্টফোন মোবারক !!!
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ.................
৯|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
মুহাই বলেছেন: what a post!
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
এম আর সুমন বলেছেন: হা হা হা হা , হোয়াট এ কমেন্ট!!!!!
১০|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
অচিন.... বলেছেন: নতুন মোবাইল কিনলে খাওয়াতে হয় ![]()
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
এম আর সুমন বলেছেন: খাওয়াবো না একথা বলেছি নাকি? অবশ্যই খাওয়াবো.................
১১|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
আমি ব্লগার হইছি! বলেছেন: মিলাদ দিবেন না?
১২|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
ইমরান৯২ বলেছেন: নতুন ফোন কিনলে তো মিষ্টি খাওয়াতে হয় ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
জীবন্মৃত০১ বলেছেন: সাবধানে রাই্যেখ্যন