| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওনাদের সমালোচনা করলে কেউ আর ভাল থাকে না।
সবাই নাকি ওনাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ওনাদের গা দিয়ে এত কি দুর্গন্ধ যে সবাই ওনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? কেন তাদের এমন মনে হয় কে জানে!!!
ওনাদের মতের সাথে একমত হয়ে কথা বলেনি বলে আজ বাংলাদেশের যারাই বিশিষ্ট ব্যক্তি সবাই খারাপ। সে হতে পারে ব্যারিষ্টার রফিকুল হক , বা ড. ইউনুস, সবাই ই খারাপ। আর শুধু আওয়ামী লীগ ভাল। কোনো দলের দলগতভাবে ভন্ডামীর উৎকৃষ্ট নিদর্শন এভাবেই দেখালো আওয়ামী লীগ। একটি দল যে কিভাবে বিভিন্ন ব্যক্তির চরিত্রহনন করতে পারে তার উদাহরন হল এই দল।
মুসা ভাই চ্যানেলের অনুমোদন চাইতেই পারেন। তিনি সাংবাদিক। এবং এদেশের প্রবীনতম সাংবাদিক। আমরা ছোট সময় থেকে সাংবাদিকতার দীক্ষা নিয়েছি তার নাম শুনতে শুনতে। তিনি চ্যানেল করতে চাইলে আওয়ামী লীগের আবুলীয় দেশপ্রেমিকরা বলেন যে মুসা সাহেব টাকা কোথায় পেলেন, বা পাবেন, ইত্যাদি ইত্যাদি। আমি সবিনয়ে এই দেশপ্রেমিকদের বলে দিতে চাই, একজন অভিজ্ঞ ডিরেক্টরের সিনেমা বানাতে টাকার জন্য চিন্তা করতে হয় না।
কিন্তু আমার কিছু প্রশ্ন ছিল , যখন আইন প্রতিমন্ত্রী , জিয়ার নামে কুৎসা রটনা করে যে লোক হাসিনার কাছের মানুষ হয়েছে, সেই কামরুল ও যখন চ্যানেলের মালিক হয়, বা সাড়ে পাচ হাজার কোটি টাকার দেনা শোধ করে উল্টো যখন একজন চ্যানেলের মালিক হন, সেই সময় কেন এই আবুলীয় দেশপ্রেমিকের দলটি প্রশ্ন তোলে না?
আজ যখন এ বিএম মুসার সমালোচনা করা হচ্ছে তখন এই লোকগুলোর কি একটুও বুক কাপল না। এরা কি ক্ষমতার জন্য এতটাই মোহগ্রস্থ? যখন মুসা ভাইয়ের কলমের জোরে ৯৬ সালে তত্বাবধায়কের পক্ষে গনজোয়ার এসেছিল, পরিনামে এই স্বার্থপর দলটি ক্ষমতায় গিয়েছিল , কই তখন তো মুসা ভাই হাসিনার বড় ভাই ছিলেন। তখন তো কত কত পেয়ার , মুহব্বত। তখন কেন কোনো প্রশ্ন ওঠেনি? আর এখন, ব্যারিষ্টার রফিক খারাপ, ইউনুস খারাপ, মুসা ভাই খারাপ, আবার প্রায় সাংবাদিক ই খারাপ, মাহমুদুর রহমান খারাপ,...........তার চেয়ে এক কথায় তারা বলে দিক যে আওয়ামী লীগ ছাড়া সবাই খারাপ, সবাই মানসিক ভারসাম্যহীন। তাও একটু সান্তনা পেতাম। আমাদের বাপ দাদারা বাকশালের গল্প করতো। আর বলতো , রক্ষীবাহিনী , বাকশাল এসব তো দেখিসনি দাদু। তোরা তো কিছুই দেখলি না।
আমার সেই দাদু এখন মারা গেছে। কিন্তু তাকে খুব জানাতে ইচ্ছে করছে, দাদু আমরাও এসব দেখেছি। একজন নেত্রী আমাদের কোনো স্বাধই আর অপূর্ন থাকতে দেয়নি!!!
২|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
এম আর সুমন বলেছেন: ওহ সরি ভাই , এগুলা আমার মুল পোষ্টেই উল্লেখ করা উচিৎ ছিল। ঠক বলেছেন একেবারে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
এম আর সুমন বলেছেন: ঠিক বলেছেন।
৩|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
শোয়েব হাসান বলেছেন: Baksaler nabo rup
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
এম আর সুমন বলেছেন: আজ ব্লগে আবুলপন্থিদের দেখতে পাচ্ছিনা কেন, কে জানে!!!
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
মদন বলেছেন: আরে এরা বাঘা কাদের সিদ্দীকীরে রাজাকার বানায়, সংবিধান প্রনেতা ড. কামালকে কাক বলে।