| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে আওয়ামী লীগ সরকার তাদের আসল চেহারা দেখাতেই পারল। পারল বললে ভুল হবে , এ পক্রিয়ায় বিশ্বব্যাংক ই তাদের সর্বাত্মক সহযোগীতা করেছে। আর সহযোগীতা করেছে বলেই তারা তাদের আসল চেহারাখানা দেখাতে সক্ষম হয়েছে। তাদের দেশপ্রেমিক আবুলকে বিচারের সম্মুখীন করার থেকে পদ্মা সেতুকে কোরবানী দেয়া ই তাদের জন্য শ্রেষ্ঠতর বলে মনে হয়েছে। যদি জনাব দেশপ্রেমিক দোষী না ই হতেন, তবে তার কাঠগড়ায় দাঁড়াতে এত ভয় কেন কে জানে!!
তবে মিষ্টার আবুল একজন বিচক্ষন ব্যক্তি। তিনি বিচক্ষন এই কারনে যে অন্যায় যে দলের জন্য ও দলের উচ্চ পর্যায়ের জন্য তিনি করেছেন সেই দল সিলেকশনে তার কোনো ভুল হয় নি। আজ তাকে একা ফেলে রেখে হয়তো আওয়ামী লীগ পদ্মা সেতুর দিকে ঝুঁকতে পারত। কিন্তু তারা তা করেনি। তারা এতবড় পদ্মা সেতু ইস্যু। আমার ধারনা যার উপর দক্ষিন ও দক্ষিন পশ্চিমের প্রায় ১০০ আসনের ভাগ্য নির্ভর করছে তা কেবল আবুলের জন্য উৎসর্গ করা সহজ কথা না। এটা আমাদের বেঈমান চাচার দল বা বিম্পি কেউ করত বলে তো মনে হয় না। সুতরাং আবুল বিচক্ষন। এবং তার দেশপ্রেম আজ প্রতিষ্ঠিত সত্য।
আওয়ামী লীগও বিচক্ষন। তারা সময় বুঝে শিশুদের মত আচরন করে দেখাচ্ছে যে তারা কত নিস্পাপ। বালখিল্য কিভাবে দেখালো সেটা একটু ভেবে দেখুন। প্রথমে একটি খেলনা তারা চাইল, তার সঙ্গী তা দিল না। না পেরে বছর দুয়েক আরো চাইলো কিন্তু খেলনাটা দিল ই না। শেষমেষ রাগ করে বলল, থাক আর দিতে হবে না । হা হা হা।
এখন আবার পুরোনো প্যাচাল শুরু করবে সরকার। আমরা নিজেরা ই বানাবো ইত্যাদি ইত্যাদি। অথবা মালয়েশিয়ার সাথে একটি অসম চুক্তি করে বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে তারা মিডিয়াকে কি বলবে জানেন? বলবে দেখুন কত কত লাভ হয়েছে আমাদের। বিশ্বব্যাংক না করায় কত ভাল হয়েছে, এই পার্সেন্ট সেই পার্সেন্ট ইত্যাদি ইত্যাদি। প্লিজ আপনারা এগুলো শোনার জন্য তৈরি থাকুন। তবে হ্যা ভুলেও কেউ পদ্মা সেতু দেখার আশা করবেন না যেন। ফেরি ই ভরসা।।।
২|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
লিঙ্কনহুসাইন বলেছেন: আগামী নির্বাচনে আওয়ামীলীগ কে এর প্রতিদান দিতে হবে ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
বেলা চৌধুরী বলেছেন: জনগণ একদিন ভুলে যাবে, আওয়ামী লীগ এটা জানে।