| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দলটির মহাসচিব সেটি এদেশের সবথেকে বড় দল। একজন মতিয়া চৌধুরী আজ তাকে কচ্ছপ বললেই হবে না। অগনতান্ত্রিক উপায়ে চরম বাকশালী কায়দায় মির্জা ফখরুলকে জোর করে জেলে রাখা হয়েছিল। সেই বিষয়টিতে মতিয়া আপাদের তো লজ্জা পাওয়া উচিৎ। আজ এই গনজাগরনের সময়ে তো তাদের বোঝা উচিত যে জনগন ক্ষেপে গেলে তত্ত্বাবধায়ক না দিয়ে উপায় নাই। জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবেন না। প্লিজ এভাবে আর নিজেদের হেয় করবেন না মতিয়া আপা। কথা প্রসঙ্গে শুধু একটা বিষয় মনে করিয়ে দেই, যেদিন আওয়ামী লীগ রাজাকার আর শামস এর দল খেলাফত মজলিশের সাথে চুক্তি করেছিল, তখন সবথেকে বেশি সমর্থন দিয়েছিলেন এই মতিয়া চৌ. তিনি সেদিন বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলের অনেক কিছুই করতে হয়। আবার সেই চুক্তির ভাষা ছিল চরম সাম্প্রদায়িক। কেন তা ভুলে যাচ্ছেন? বিএনপি আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় যাবে। তাতে কোনো সন্দেহ নাই। একথা যারা আগে বুঝবেন , তাদেরই লাভ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
এম আর সুমন বলেছেন: কি জন্য লজ্জা পাইলেন? বিএনপি কোনো দল না? কি ধারনা আপনাদের বিএনপির জনপ্রিয়তা কি আওয়ামী লীগের থেকে কম? অন্তত প্রথম আলোর জরীপে তো তা বলে না। আর সাধারন জনগনও তা বলে না। আপনার লজ্জা লাগতেই পারে। কারন বিএনপি ক্ষমতায় গেলে অনেকেই লজ্জা পাবে।
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
স্পাইসিস্পাই001 বলেছেন: বি এন পি যাবে কেমতে .... গতবারের কথা আপনি ভুলে যেতে পারেন ... জাতি ভুলে যা্য় নি......
ধন্যবাদ.....
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
এম আর সুমন বলেছেন: বলদ ছাড়া কেউ এমন কথা বলার কথা না। ২০০১ এ হাসিনা কয় সিট পাইছিলো?
যাই হোক, গতবার তো মঈন , ফরররা বৈতরনী পার করে দিযেছে। এবার আর তা হতে দিতে তো গনতন্ত্রই থাকে না।
৩|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
স্পাইসিস্পাই001 বলেছেন: চোরের মন পুলিশ পুলিশ ... রতন দেখি সবাইকে রতন ভাবে....
দেখি আপনার পক্ষে কতজন কথা বলে.....
তাহলেই বুঝা যাবে কে বলদ...
যাই হোক কথাবার্তায় ভদ্রতা বজায় রাখবেন আশা করি>>>>>
৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবে আর নিজেদের হেয় করবেন না মতিয়া আপা। কথা প্রসঙ্গে শুধু একটা বিষয় মনে করিয়ে দেই, যেদিন আওয়ামী লীগ রাজাকার আর শামস এর দল খেলাফত মজলিশের সাথে চুক্তি করেছিল, তখন সবথেকে বেশি সমর্থন দিয়েছিলেন এই মতিয়া চৌ. তিনি সেদিন বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলের অনেক কিছুই করতে হয়। আবার সেই চুক্তির ভাষা ছিল চরম সাম্প্রদায়িক। কেন তা ভুলে যাচ্ছেন?
ইনারা ভুলেই যান। ভুলে না গেলে-নিজেদের শত শত অপকর্মের দংশনেই যে মরে যাবার কথা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
এম আর সুমন বলেছেন: ইনারা ভুলেই যান। ভুলে না গেলে-নিজেদের শত শত অপকর্মের দংশনেই যে মরে যাবার কথা।
৫|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
হাঁসি মুখ বলেছেন:
যাই হোক কথাবার্তায় ভদ্রতা বজায় রাখবেন আশা করি>>>>>
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এম আর সুমন বলেছেন: হু
৬|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
িট.িমম বলেছেন: জোক বুজে কোপ দিতে হয়, কিন্তু এই জোক (সময়ের একফোঁর অসময়ের দশ) এটা বিম্পি জানে না। গত ৪ বছরের বিম্পি যে ইস্যু পাইছিল, যদি বিম্পি ক্ষমতায় থাকতে আওয়ামী এর একটা ইস্যু ও পাইতো তবে বিম্পির খবর কইরা ছাইরা দিত। একটা প্রবাদ বাক্য আছে, 'সাহসী লোককেই ভাগ্য সাহায্য করে' বিম্পি'র এই সাহস নাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
এম আর সুমন বলেছেন: বিএনপি ক্ষমতার পথ চেনে। জনগনই বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়। খালি দোয়া করেন যাতে বিএনপি এবার ক্ষমতায় গিয়ে ভাল হয়ে যায়। আর আগের মত দুর্নীতি না করে।
৭|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: সহমত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ
৮|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
বহুভুজ বলেছেন: এককালের অগ্নী কণ্যা বলেছিলেন-"শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগী বানাবে"!
সেই অগ্নী কণ্যা এখন কথা বলার সময় অগ্নীর দেখা পাইনা-বরং মুখের থুথুতে আশাপাশের সবাইকে গোসল করিয়ে দেয়-যা দেখলে বমি লাগে ![]()
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এম আর সুমন বলেছেন: সহমত।
৯|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
মৃন্ময় বলেছেন: আমি চাই বি এন পি ক্ষমতায় যাক....।কিন্তূ কোন রাজাকারের সাথে নয় কোন রাজাকরকে নিয়ে নয়....।বি এন পি ক্ষমতায় গেলে ও যা আওয়ামিলীগ গেলেও তা ,দুটোই মুদ্রার এপিট আর ওপিট,কিন্তূ রাজাকারের ব্যাপারটা আলাদা......
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
এম আর সুমন বলেছেন: এখন তো রাজাকার ক্ষমতায়ই আছে। কাদের সিদ্দিকী তো স্পস্টই বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকার। আপনাদের কবে যে কানে পানি যাবে কে জানে!!!
১০|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
মৃন্ময় বলেছেন: kane panir karone bairer sobdo vitotre jachena......apnara mane bnp judhoporad issute ekatho hoya jader nam apni bollen tader birudde proman niya mamla koruk bakita aei projonmo bujbe,,,,,,,,,,,,,ekon apnader netha nethrira muke kola niya bose ace r barbar dur theke thena pecache,tara ke ekbarer jonneo bolce tara torun projonmer aei songramer sathe ace,,,,,,,oh ha alomgir saheb abar diba koab deka suru korcen shahbag theke naki rob utbe thothabodayok sorkar bebasta punorbohaler....lool......
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
এম আর সুমন বলেছেন: ভাই কি বিএনপিকে গাধা মনে করেন? আওয়ামী লীগের ট্রাইবুনাল, আওয়ামী লীগের উকিল, আওয়ামী লীগের ইনভেষ্টিগেটিং অফিসার, আর মামলা করবে বিএনপি?
১১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
শাকিল ২৪২ বলেছেন: আপনে সিউর এইবার নমিনেশন পাইবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
এম আর সুমন বলেছেন: পাইলে আপনেরে বিড়াল থাইক্যা বাঘ বানায়া দিমু। কথা দিলাম
১২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
বাংলার জেমস বন্ড বলেছেন: সহমত
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ
১৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ইসপাত কঠিন বলেছেন: একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে। ২ নং কমেন্টের জবাবে আপনি বলেছেন গতবার মইন-ফখরুল বৈতরণী পার করে দিয়েছে। আমি এই কথাটি প্রায়ই শুনি। কিন্তু বিষয়টি নিয়ে ভালোভাবে জানি না। কিভাবে এই কাজটি হয়েছে অনুগ্রহপূর্বক একটু ব্যাখ্যা করবেন?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
এম আর সুমন বলেছেন: চোখ কান বুজে থাকলে আর একটা গোয়ার দল যা বলে তাই বিশ্বাস করলে এ বিষয়টি আপনার বিস্তারিত জানার কথাও না। কয়েকটি উক্তি শুধু খেয়াল করেন,
১। আওয়ামী লীগের ততকালীন সা. সম্পাদক আ. জলিল তো স্পষ্টই বলে দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের সাথে আতাত করে হাসিনা ক্ষমতায় এসেছে। এই কারনেই তো তাকে দল থেকে একরকম বের করে দেয়া হয়েছে।
২। সেদিনও এবিএম মুসা ভাই বললেন , আমার একটি ফোনে হাসিনা দেশে ফিরে এসেছিলেন, তিনি নাকি হাসিনাকে বলেছিলেন যে আপনি দেশে আসেন , না হলে এরা খালেদার সাথে চুক্তি করে তাকে ক্ষমতায় বসিয়ে দিবে। আমার মনে হয় না ্আর কোনো প্রমানের দরকার আছে। তারপরেও যদি জানতে চান বিষয়টি নিয়ে অনেক লেখালেখি হয়েছে। একটু ঘাটাঘাটি করেন। সত্য জানার বিকল্প নেই।
১৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ক্ষুধিত পাষাণ বলেছেন: বহুভুজ বলেছেন: এককালের অগ্নী কণ্যা বলেছিলেন-"শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগী বানাবে"!
সেই অগ্নী কণ্যা এখন কথা বলার সময় অগ্নীর দেখা পাইনা-বরং মুখের থুথুতে আশাপাশের সবাইকে গোসল করিয়ে দেয়-যা দেখলে বমি লাগে -সহমত
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
এম আর সুমন বলেছেন: সেই অগ্নী কণ্যা এখন কথা বলার সময় অগ্নীর দেখা পাইনা,,,--সহমত
১৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
ইসপাত কঠিন বলেছেন: তো শেখ হাসিনা যদি না আসতেন তাহলে খালেদা জিয়াকে বসিয়ে দেওয়া হত? তাহলেও তো একি কথা আপনি বলতেন। না কি বলতেন না? আপনার কথামত শেখ হাসিনা দেশে ফেরৎ এসেছে বলে তার সাথে আতাত হয়েছে। উনি না আসলে খালেদার সাথে আতাত হত আপনার দেওয়া রেফারেন্স অনুসারে। এখনকারটা যদি খারাপ হয় তাহলে যেটা আপনার রেফারেন্স অনুসারে শেষ পর্যন্ত হয়নি সেটা যদি হতো তাহলে সেটাও তো খারাপ হতো। আমি তো মনে করি আপনি যার বক্তব্য কোট করেছেন সে একটা রাজনৈতিক স্ট্যান্টবাজী করেছে। আমাদের রাজনীতিবিদরা তো প্রায়ই এমন করেন। সব দলের এই ব্যাপারে আশ্চর্য মিল পাওয়া যায়।
জলিল বলেছে তত্ত্বাবধায়ক সরকারের সাথে করে ক্ষমতায় আসার কারনে জলিলকে দল থেকে একরকম বের করে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাথে আতাত করতে জলিল কি কোন বাধা দিয়েছিলেন? তত্ত্বাবধায়ক সরকারের কাছে জলিল কি খুব গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন? যতটুকু জানা যায় জলিল রাজ্জাক-আমু-তোফায়েল-সুরন্জিতদের মতই কথা বলছিলেন। এই ৪ জনের মধ্যে সুরন্জিত বাদে বাকীরা সাইডলাইনে পড়ে গেছেন। অনেক বলে প্রতিহিংসা বা এ ধরনের কোন একটা কারনে। এ ক্ষেত্রে জলিলের রাগ থাকা কি অস্বাভিক নয়? তবে তিনি কি উল্টা-পাল্টা বলেছিলেন? হ্যাঁ, জলিল যদি সত্যিই রাজ্জাক-আমু-তোফায়েল-সুরন্জিতদের মত সংস্কারের কথা বলে থাকেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জলিলের একটা গুরুত্ব ছিলো। কিংবা যদি জলিল শেখ হাসিনার বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়ে থাকেন তাহলেও তার গুরুত্ব থাকতে পারত। আর সেই কারনে জলিলকেও তাদের মত পরিনতি বরন করতে হয়েছে। আমাদের রাজনীতিবিদরা তো না পাওয়ার বেদনায় কাতর থাকেন। পাওয়ার তৃপ্তির ঢেকুর কোনদিন তুলতে দেখিনি।
২০০৮ এ দেশে তো একটা নির্বাচন হয়েছিলো। অনেকে বলে ইলেকশন ইন্জিনিয়ারিং হয়েছে। অনেকে বলে জেনারেল মইন ইলেকশন ইন্জিনিয়ারিং করেছে। আমি সেই সময় দেশে ছিলাম না। তাই ইলেকশন ইন্জিনিয়ারিং টা কিভাবে হয়েছে সে ব্যাপারে আমার কিছু সন্দেহ থাকে নিম্নোক্ত কারনে।
এক। প্রতিটি জেলায় একটি জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস থাকে এবং কয়েকটি আসন থাকে। প্রতিটি আসনে অনেকগুলো কেন্দ্র থাকে। প্রতিটি কেন্দ্রে সকল নির্বাচনী প্রতিযোগীর মনোনীত এজেন্ট থাকে যাকে পোলিং এজেন্ট বলে।
দুই। ভোটগ্রহনের পূর্বে নির্বাচনী প্রার্থীদের এজেন্টদেরকে ব্যালট বাক্স দেখানো হয় যাতে তারা নিশ্চিত হন যে ব্যালট বাক্স খালি আছে। তারপর ভোটগ্রহন শুরু হয়। এজেন্ট কিন্তু কেন্দ্রে উপস্থিত।
তিন। ভোটগ্রহন শেষে এজেন্টদের উপস্থিতিতে ভোট গননা শুরু হয়। সম্পূর্ণ কেন্দ্রের ভোট গননা শেষ হলে তা উপজেলা নির্বাচনী অফিসে পাঠানো হয়। এজেন্ট মশাই কিন্তু জানেন তার কেন্দ্রে তার পক্ষে-বিপক্ষে কয়টি ভোট পড়েছে।
চার। উপজেলা নির্বাচন অফিসেও প্রার্থীদের নির্বাচনী আসন ভিত্তিক এজেন্ট থাকে যে তার উপজেলার কোন কেন্দ্রে কত ভোট পড়েছে তা সংশ্লিষ্ট কেন্দ্রের এজেন্টের কাছ থেকে এবং সরকারীভাবে জেনে অংক করে মিলিয়ে নেন। তারপর সেই জেলা নির্বাচনী অফিসে পাঠানো হয়।
পাঁচ। জেলা নির্বাচনী অফিসেও প্রার্থীদের নির্বাচনী আসন ভিত্তিক এজেন্ট থাকে। তিনি সরকারীভাবে এবং উপজেলা এজেন্টেদের কাছ থেকে ফলাফল ণিয়ে যোগ করে। এভাবে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয় একজন প্রার্থীকে। পরবর্তীতে গেজেট বের করার মাধ্যমে সরকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়।
সমস্যা যেটা হয় তা হলো বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন সময় কোন কোন এজেন্টকে ঢুকতে দেওয়া হয় না বা বের করে দেয়। ব্যালট বাক্স ছিনতাই করে মনের আনন্দে মার্কায় ছাপ মারা শুরু হয়।
কিন্তু প্রকৃত সমস্যা কি জানেন। এবার তাহলে শুনেন। আমাদের রাজনীতিবিদরা বড়ই সুফী প্রকৃতির মানুষ। উনারা কখনোই খারাপ কাজ করেন না। তাই সাধারনভাবে তাদের নির্বাচনে হারানো যায় না। কারচুপি করতে হয়। তারা পাটিগনিতের অংক কষে বের করেন কি ধরনের কারচুপি হয়েছে। সূক্ষ্ণ না কি মাঝারী না কি স্থূল।
এজন্যইতো স্বাধীনতার পর থেকে প্রায় সব নির্বাচনেই কারচুপি হয়েছে। ২০০১ এর নির্বাচনে প্রায় ২৩০ টি আসনের প্রতিটি কেন্দ্র থেকে এ দলের এজেন্টদের বের করে দিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে ইচ্ছামত মার্কায় ছাপ দিয়েছে। তেমনি ২০০৮ এর নির্বাচনে প্রায় ২৭০ টি আসনের প্রতিটি কেন্দ্র থেকে বি দলের এজেন্টদের বের করে দিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে ইচ্ছামত মার্কায় ছাপ দিয়েছে।
আগেই বলেছি আমাদের রাজনীতিবিদরা বড়ই ভালো মানুষ এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করতে পারেই না। আসল খারাপ হইলাম আমরা। আমজনতা- দ্যা ম্যাংগো পিপল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
এম আর সুমন বলেছেন: আপনার বেশিরভাগ কথাই অপ্রাসঙ্গিক । তারপরেও বলি, জলিল বলেছেন তত্বাবধায়কের সাথে সমঝোতা করে হাসিনা ক্ষমতায় এসেছেন। এতে কি প্রমানিত হয়? হাসিনা বলেছে এই সরকারকে আমরা ইনডিমিনিটি দিব। কারন এরা আমাদের আন্দোলনের ফসল। কি প্রমানিত হয়? কথা না বোঝার ভান করেন কেন? আর জলিল তখন হাসিনার পরের পোষ্টে ছিল। বুঝলেন? সমঝোতা হলে হাসিনা ছাড়া একমাত্র তারই জানার কথা।
আর নির্বাচন নিয়ে যা বললেন , তার বিষয়ে বলব, আমার ফাঁসি চাই বইটি আর একবার একটু পড়বেন। সেখানে দেখবেন যে কারচুপির বিষয়টি কিভাবে হাসিনা আবিস্কার করে। তারপরে কথা বলতে আসেন। প্লিজ সত্য জানতে চাইলে বইটি পড়বেন।
১৬|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
সাইফ সানি বলেছেন: বহুভুজ বলেছেন: এককালের অগ্নী কণ্যা বলেছিলেন-"শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগী বানাবে"!
মতিয়া তো এখন ডুগডুগি বানায় জিয়ার চামড়া দিয়ে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
এম আর সুমন বলেছেন: "শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগী বানাবে"!
১৭|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
এ যুগের শ্রীকান্ত বলেছেন: আম্লিগ ত দেখলাম ই। ভাই আপনার কথায়ই বোঝা যাচ্ছে দুই দলই সেম কোয়ালিটির দুরনিতিবাজ খালি দোয়া করেন যাতে বিএনপি এবার ক্ষমতায় গিয়ে ভাল হয়ে যায়। আর আগের মত দুর্নীতি না করে। তাইলে জামাতি আতাতের লগে যামু ক্যান ???? নতুন ভোটার আমি বুঝাইতে পারলে ভোট বিমপি তে দি
মু...আমারে বুঝান.......ক্ষ মতায় যায়া কি ক রব বিম্পি তা বুঝানুর দরকার নাই
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
এম আর সুমন বলেছেন: বিএনপির এবার ভাল হয়ে যেতেই হবে। আর একটি কথা , জামাতের সাথে বিএনপির কোনো আদর্শিক মিল নেই। যা কিছু মিল তা কেবলই ভোটের অংকে। এই আছে এই নাই। তবে জামাতের কেউ আর কখোনো মন্ত্রী হবে না। এ বিষয়ে নিশ্চিত থাকেন। জামাতরে যদি সরকার ব্যান কইরা দেয় তবে বিএনপিরই লাভ। ভোটগুলা তো বিএনপিতেই যাবে।
১৮|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
মাহির কাবির বলেছেন: jatiyotabadira abr desh chalabe.
Allah huakbar
Bangladesh zindabad
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এম আর সুমন বলেছেন: Bangladesh zindabad
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
মৃন্ময় বলেছেন: valo valo bro......valoi koilen,kincith lojja pailam.