নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম হচ্ছে দুবৃত্তদের সর্বশেষ আশ্রয়স্থলঃ Samuel Johnson

গতানুগতিক

এম আর সুমন

গতানুগতিক

এম আর সুমন › বিস্তারিত পোস্টঃ

সংবাদমাধ্যমের স্বাধীনতা, মিডিয়াগুলির একপেশে নীতি , বাকশাল ও বর্তমান বাস্তবতা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০



কেউ যদি প্রশ্ন করে যে আমাদের দেশের গনমাধ্যমগুলোর অবস্থা এখন কেমন তাহলে আমি লজ্জা পাব। আমার মনে আছে বছরখানের আগেও আমরা খুব গর্ব করে বলতাম বিশ্ববাসী যে ভারতকে প্রিন্ট মিডিয়ার রজধানী বলেন সেই খেতাবটি বোধহয় আর ভারতের থাকবে না। আমাদের হয়ে যাবে। পাটশিল্প নিয়েও এমন কথা আমরা শুনেছিলাম কয়েকবার যে পাট রপ্তানীতে ভারত কখোনোই আমাদের ধরতে পারবেন না। সেই কথা খুব বেশিদিন আমাদের বলতে হয়নি। এখন ভারত ঠিকই বিশ্বের এক নম্বর পাট রপ্তানীকারক দেশ। কিন্তু বাংলাদেশ ভারতের ডাইল খাইয়া ঝিমায়।

যাই হোক আমি বলছি না যে আমাদের মিডিয়ার বর্তমান অবস্থার জন্য ভারত দায়ি। হয়তো আমরা নিজেরাই দায়ি। কিন্তু যেই দায়ি হোক আসল সত্য হল আমাদের দেশের মিডিয়া এখন পুরাই বিতর্কীত।

আমাদের দেশের মিডিয়ায় নিরপেক্ষতা বলে কোনো শব্দ নাই। আমার জানা মতে একমাত্র একুশে টেলিভিশন ও এর মালিক সালাম সাহেব আছেন যিনি নিরপেক্ষ। যিনি হাসিনা বা খালেদা কাউকে গোনেন না। ফলে তার পক্ষে কিছুটা নিরপেক্ষতা রাখা সহজ হয়েছে।

বর্তমান সময়ে দেশের মিডিয়ার নিরপেক্ষতা এইটুকুই। বাকি সবই নির্দষ্টি দল বা কোনো গোষ্ঠির পক্ষে আচরন করে। আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম বা এই টাইপের কিছু পত্রিকা আছে যারা একটি গোষ্টির পক্ষে লেখেন। এরা অনেক সত্য নিউজ যেমন দেন তেমনি কেউ কেউ অসত্য নিউজও দেন। যেমন আমার দেশ, সেদিন লাকিকে আঘাত করা নিয়ে এই আঘাত ছাত্রলীগ করেছে সেই নিউজটি সঠিকই দিয়েছিল কিন্তু যে যে ছাত্রলীগ কর্মীর নাম উলে্লখ করেছে তা ছিল ভুল। আবার দেখবেন সুশিল ঘরানা বলে নিজেদের পরিচয় দিতে যারা ব্যস্ত সেই মিডিয়াগুলি পুরোপুরি অন্যরকম নিউজ দেয়। এরা ভুলেও জামাত শিবিরের পক্ষে কোনো নিউজ দিবে না। অর্থাত্ আপনাকে যদি সত্যিই দেশের খবর জানতে হয় তাহলে গন্ডাখানেক ভিন্ন ভিন্ন মতের পত্রিকা অথবা দেশের কমপক্ষে দশটা চ্যানেলের খবর দেখতে হবে। আর না হলে সরাসরি বিবিসি শুনতে হবে। মানে হল নিরপেক্ষ খবরটি জানতে আপনাকে দেশে এত মিডিয়া থাকতেও বিদেশী মিডিয়ায় ধর্না দিতে হবে। আমার ধারনা আমরা একটু অপরিপক্ক সময়ে স্বাধীনতা পেয়ে গেছি। আর না হলে যে শহীদ বুদ্ধিজীবিদের আমরা হারিয়েছি তাদের শূন্যতা এ জাতি আর পূরন করতে পারেনি।

ফলে এদেশে স্বাধীন সার্বভেৌম কোনো মিডিয়া গড়ে ওঠেনি। আপনারা দেখবেন এই শাহবাগ আন্দোলনেও কিন্তু জাতি বিভক্ত হয়ে যাচ্ছে এই মিডিয়াগুলোর কল্যানে। মিডিয়ার কল্যানেই এই আন্দোলনটিকে ২য় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে। আবার নাসি্তকদের আখড়াও বলা হচ্ছে। শাহবাগে যেমন লাখ লাখ লোক হয়েছে তেমনি আজ সারা বাংলাদেশে পুলিশি অ্যাকশন সত্বেও লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে। এখন আগামী কালের পত্রিকায় যদি আপনি বস্তুনিষ্ঠ সংবাদটি পাওয়ার আশা করেন তবে তা হাস্যকর হবে। কারন কে লিখবে সত্য কথা? দেশের মিডিয়াগুলো তো স্পষ্টই দুটি শিবিরে বিভক্ত হয়ে আছে। কেউ মন্তব্য করতে পারে , বা কলাম লিখতে পারে। সেসব ক্ষেত্রে নিরপেক্ষতা দরকারও নাই। কিন্তু নিউজের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা থাকা জরুরী। যা ঘটছে তাই বলতে হবে। সত্যিই যদি ব্লগার ইমরানের একপাশে ছাত্রলীগের সভাপতি ও অন্যপাশে ছাত্রলীগের সাবেক সেক্রেটারী থাকেন তো সেটাই লিখতে হবে। মিডিয়া যদি কাউকে বাঁচানোর জন্য কোনো তথ্য পাশ কাটিয়ে যায় তবে তা এ জাতির তথ্য অধিকারের সাথে বেঈমানী করা ছাড়া আর কিছুই না। আমি টাকা দিয়ে পত্রিকা কিনি সংবাদের জন্য , আওয়ামী লীগ বা বিএনপির মতাদর্শ দেখার জন্য না। এসব মতাদর্শ তাদের উক্তিতে থাকতে পারে। যেমন মওদুত বললেন যে শাহবাগের আন্দোলন সঠিক না, আবার হানিফ বলল যে সঠিক। এখন পাঠক চিন্তা করে দেখবে কার কথা যুক্তিযুক্ত।কিন্তু সেই কনক্লুশনও যদি সংশি্লষ্ট পত্রিকাটি করে দেয় তবে পাঠকদের নিতান্তই অবমাননা করা হয়।

শাহবাগ আন্দোলনে কত পরিমান লোক ছিল , কোন কোন দলের লোক ছিল বা সবাই নিরপেক্ষ কিনা সেকথা স্পষ্ট মিডিয়ায় আসতে হবে। পাঠক বিবেচনা করবে যে তারা কি করবে। দুখজনকভাবে ওয়ান ইলেভেনে যারা এই দুই নেত্রীর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছিল তাদের স্বপক্ষের মিডিয়াগুলো এখন একজোটে আবারো তাদের অনিরপেক্ষ চেহারা দেখানো শুরু করেছে। এসব কারনেই নিরপেক্ষ মানুষও অন্য পক্ষের খবর জানার জন্য আমার দেশ কেনা বাড়িয়ে দিয়েছে। আমার ধারনা যারা অতিরিক্ত আমার দেশ কিনছে তারা প্রায়ই নিরপেক্ষ। কারন তারা এই দুই ধরনের খবরের কম্বিনেশন করতে চায়। এই কাজটি একজন সহ সম্পাদক বা সম্পাদকের করার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজটি এখন পাঠককেই করতে হচ্ছে।

এখন প্রশ্ন হলো মানুষের বাক স্বাধীনতা কতটা দরকার? কেন দরকার? আসলে মানবতা ও সভ্যতা যদি টিকিয়ে রাখতে হয়, মানুষকে মানুষ হিসেবে বেঁেচে থাকার মজাটা দিতে হয় তবে তাকে স্বাধীনতা দিতে হবে এই পরিমান যে পরিমানে অন্যের ক্ষতি না হয়। এখন কথা হল আমরা কি স্বাধীন। এই সামুতেই আমি কি আমার মনের কথাগুলো সমস্ত নীতিমালা মেনেও বলতে পারব? আমার ধারনা যে পারব না। সব বলতে গেলে ব্যান খেতে হবে।

আমি গত বছর দুয়েক ধরে দেখছি সামুতে যুদ্ধাপরাধীদের নির্দোষ বলে কোনো পোষ্ট দেয়া হলে তা ব্যান করা হয়। সত্য মিথ্যা আর যাচাই করতেও যাওয়া হয় না। কিন্তু তার পরেও সামুর বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগটি এসেছে যে সামু শিবিরের পক্ষের লেখালেখিতে মদদ দেয়। তাহলে কি হল, মিডিয়াকে দোষারোপ কিন্তু শুনতেই হয়। মিডিয়া যদি সত্যিই স্বাধীন থাকে তাহলেও দোষারোপই করবে সর্বোচ্চ। কিন্তু বিনিময়ে জনগনকে সঠিক সংবাদটি হয়তো দেয়া যাবে। আজকের একটি ঘটনা বলি, আজ কিন্তু জামাত শিবির অথবা ইসলামী ১২ দল , এদের মিছিল থেকে সাংবাদিকদের মারা হয়েছে। এই খবরটি সবাই দিচ্ছে। আবার ইটিভির সাংবাদিককে মারধোর করে ক্যামেরা ভেঙে ফেলেছে ছাত্রলীক। এই ফুটেজটি ইটিভি দেখাচ্ছে কিন্তু অন্য মিডিয়ায় আসছে না। দেখবেন আগামী কাল কিছু মিডিয়ায় শেষোক্ত ঘটনাটাই বেশি করে হাইলাইট করবে কিন্তু শিবিরের বিষয়টি আবার তারা লিখবে না। এভাবে মিডিয়াগুলি চামচায় পরিনত হচেছ।



বঙ্গবন্ধু যখন বাকশাল করেছিলেন, তার পূর্বে কিন্তু দেশে একটি শ্রেনী এই বাকশালকে ২য় বিপ্লব বলে আখ্যা দিয়েছিল। এই বাকশাল যে ২য় বিপ্লব তা বোঝানোর জন্য শত শত নিউজ হয়েছে, আর্টিকেল লেখা হয়েছে। শেষশেষ শুধু বাকশালের পক্ষ শক্তিই একমাত্র মিডিয়া দখল করে ফেলল। এর পরিনতিতে আমাদের দেশের মিডিয়ার স্বাধীনতা ভুলুণ্ঠিত হল। এবং পরিনতি কি কি হয়েছে সেই ইতিহাস তো আমরা সবাই ই জানি। পরে সামরীক শাসন এসে এই বাকশাল বন্ধ করতে হয়েছে।

সেই দ্বিতীয় বিপ্লবের পক্ষেও কিন্তু সাধারন জনগন দুই ভাগ হয়ে গিয়েছিল। আজও দেখবেন অনেকে বলবে বাকশাল ভালই ছিল। আবার অনেকে এটাকে ঘৃনা করে। মিডিয়ার দায় হল দুই পক্ষের কথাই সুষ্ঠু ভাবে তুলে ধরা। এবং মিডিয়া যাতে ব্যান না হয় , কোনো মিডিয়ার স্বাধীনতায় যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে সেদিকে খেয়াল রাখা। এখন আবার শাহবাগকে কেন্দ্র করে ২য় মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে। কিন্তু তার ক্ষেত্রেও নিউজে নিরপেক্ষতা রাখতে হবে। এই ২য় মুক্তিযুদ্ধে জনগনের কতটা আস্থা আছে আর কতটা নাই তা মিডিয়ায় স্পষ্টত আসতে হবে। যদি না আসে, যদি দেখা যায় মিডিয়া খুবই একপেশে আচরন চালিয়ে যাচ্ছে তবে তো অবধারিতভাবে এই এতগুলি মিডিয়া এদেশে থাকার আর দরকার থাকবে না। আমরা যদি এই এ্যাঙ্গেল থেকে সকল খবর পাই তবে তো বাকশাল আমলের মত চারটি পরাধীন পত্রিকার জগতেই ফিরে যাচ্ছি আমরা।

প্রথম আলো হোক আর আমার দেশই হোক যার যা দোষ, যার যা গুন স্পষ্টত বলতে হবে। শাহবাগ আন্দোলন যদি দলিয়করন হয় তবে তাও লিখতে হবে। আবার শিবিরের মিছিল থেকে যদি বোমা মারা হয় তবে তাও লিখতে হবে। একটি পত্রিকা কিন্তু একটি প্রতিষ্ঠান। তারা জনগনের কাছে সত্য প্রকাশে ওয়াদাবদ্ধ। তাদের বিশেষ কোনো মতাদর্শ প্রচার করতে হলে স্বাধীন গনমাধ্যম নয় এরা বেশ্যাবৃত্তি বা এই জাতিয় কোনো একপেশে ব্যবসা করতে পারে।

মন্তব্য ৬৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

লিঙ্কনহুসাইন বলেছেন:

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

এম আর সুমন বলেছেন: লেখাটি একটু দীর্ঘ । তাই আমি ক্ষমা চাই আপনাদের কাছে। তবুও কষ্ট করে পুরো লেখা পড়ার জন্য ধন্যবাদ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আজিব শিমু বলেছেন: মিডিয়াগুলোর পূর্ন স্বাধীনতা থাকা খুবই জরুরী। আবার মিডিয়ার মালিকদেরও নিরপেক্ষ থাকাটা দরকার। এই জায়গায় সরকার খুবই গুরুত্বপূর্ন্ ভূমিকা রাখতে পারে। আমি সকল প্রকার ব্যান এর বিপক্ষে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

এম আর সুমন বলেছেন: মিডিয়াগুলোর পূর্ন স্বাধীনতা থাকা খুবই জরুরী। একমত। আর যখন তখন ব্যন করাটা খুবই খারাপ। একটি নির্দিষ্ট নীতিমালায় আসতে হবে আমাদের।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মাক্স বলেছেন: ভালো বলেছেন!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

এম আর সুমন বলেছেন: লেখাটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: অসাধারণ লিখেছেন। আসলেই কোন মিডিয়াই আর নিরপেক্ষ নয়। এবং এদের পক্ষপাতিত্ব এতোটাই দুষ্ট যে, যে কোন সচেতন মানুষও ভড়কে যায়।

আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে, সামুও এর চেয়ে আলাদা নয়। যেমন-সামুতে সেদিন (আন্দোলন শেষ হওয়ার তিন দিন আগে) এক আপু ব্লগার একটি পোষ্ট দিয়েছেন এই বলে যে, "" তিনি এতোদিন শাহবাগে গিয়েছেন এবং সমর্থন ও দিয়ে আসছিলেন। কিন্তু আজ থেকে আর যাবেন না কিংন্তু সমর্থনটা হয়তো মৌনভাবে দিয়ে যাবেন। কারণ, উনার কাছে মনে হচ্ছিল এটা এখন রাজনৈতিক রূপ লাভ করতে যাচ্ছে।"" অথচ এই পোষ্ট দেয়ার পর দেখলাম অনেক ভালো ভালো ব্লগার ((ব্লগে যাদের উপস্থিতি এবং পোষ্ট সামুকে সমৃদ্ধ/উজ্জীবিত করে)) উনাকে এতো হেনস্থা করে মন্তব্য প্রদান করেছেন, যার কারনে সেই ব্লগার আপু তার পোষ্টটি সরিয়ে ফেলেছেন। অথচ তাদের কাছে আমরা কখনোই এই ধরনের কোন কিছু প্রত্যাশা করি না।


আপনার পোষ্ট টি ষ্টিকি করার আবেদন জানাচ্ছি।

অসাধারণ একটি পোষ্টের জন্য ধন্যবাদ...@লেখক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

এম আর সুমন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মূল্যবান মতামতটি স্বাধীনভাবে উপস্থাপন করার জন্য আরো ধন্যবাদ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

তোমোদাচি বলেছেন: দেশের সংবাদ মাধ্যম সম্পর্কে চমৎকার বিশ্লেষণ লিখেছেন।

সবাই আছে যার যার মতন করে সংবাদ কে বিকৃত করে।

আগে দেখতাম এই কাজ গুলো মূলত দলীয় পত্রিকাগুল করে, এখন মেইন্সট্রিম পত্রিকা গুলো চরমভাবে সেটা শুরু করেছে।
এই হচ্ছে আমাদের সমস্যা; যার হাতে ক্ষমতা যায় সেই তাঁর অপব্যাবহার করে!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

এম আর সুমন বলেছেন: ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ। আর একটি তথ্য আমার মনে হল। আমার ধারনা এই শাহবাগ আন্দোলনকে কেন্দ্র করে খোদ সামুতে কমপক্ষে হাজার দশেক নিক ব্যান করা হয়েছে। আচ্ছা সবাই কি শিবির ছিল? অথবা শিবির কি সামুতে অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে? এগুলো স্পষ্ট হওয়া দরকার। অথবা ছাত্রলীগ বা অন্য কোনো দল যে কেউ নিষিদ্ধ আছে কিনা । মনে রাখতে হবে সরকার আর ব্লগ এক না। মানুষ যখন অসহায় হয় কোথাও কিছু বলতে পারে না তখন কিন্তু ব্লগের উপর ভরসা করে।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ডারক্‌জাসটিস বলেছেন: সাদা কে সাদা , কালকে কালো বলা হোক!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

এম আর সুমন বলেছেন: সাদা কে সাদা , কালকে কালো বলা হোক!

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ধৈঞ্চা বলেছেন: আমাদের মিডিয়া সম্পর্কে সুন্দর পর্যলোচনার জন্য লেখককে ধন্যবাদ।
আমি এই পোষ্টি ষ্টিকি করার দাবী করছি। সবাইকে সত্য জানতে হবে, শুধু একপক্ষ থেকে শুনেই মাথা গরম করা উচিৎ হবে না।
আজ আমাদের মিডিয়ার এই অবস্থার জন্য সম্পূর্ণ ভাবে সরকার দায়ী। কিন্তু সরকার তো সামুকে প্রেসার কারে নাই(!), সামু কেন নিরপেক্ষ হতে পারে না?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

এম আর সুমন বলেছেন: সামুকে প্রেশার করেনি, কথাটি আমার ধারনা সর্বাঙ্গে সত্য না। কারন নানান রকম হুমকী কিন্তু এই সামু সম্পর্কে আমরা দুই পক্ষ থেকেই শুনছি। ধরেন নাস্তিকরা এখানে তো লেখালেখি করেছে। এখন মি মেনন যদি চান সেই কারন দেখিয়ে ব্লগটিকে বন্ধ করে দিয়ে আপাদত মৌলভীদের শান্ত করতে পারেন। সেক্ষেত্রে সামু তো বড় ধরনের থ্রেটে আছে। আসলে গনমাধ্যমের উপরে চাপ থাকাটাই কিন্তু সভ্যতার পরিপন্থী।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

কারাবন্দী বলেছেন: এধরনের লেখা আজ খুবই প্রয়োজন। ধন্যবাদ। কষ্ট করে লেখার জন্য্ দেশ আজ কোন দিকে যাচ্ছ ভাবতেই কষ্ট হচ্ছে। আমরা মুক্তি চাই নতুন করে স্বাধীনতা চাই যেখানে হায়েনারা থাকবেনা আবার ফ্যাসীবাদ ও থাকবেনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

এম আর সুমন বলেছেন: আমরা মুক্তি চাই নতুন করে স্বাধীনতা চাই যেখানে হায়েনারা থাকবেনা আবার ফ্যাসীবাদ ও থাকবেনা।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মদন বলেছেন: সুনদর বলেছেন। সবাই যে যার মতো সুবিধামতো সাজিয়ে বলছে, কাজেই কোনটি সত্য খবর তা পেতে হয় অনেক বেগ পেতে হচ্ছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

এম আর সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মিডিয়া গুলোর কথা কি বলবো! গতকাল কালের কণ্ঠকে দেখলাম ইসলামি ব্যাংকের বিজ্ঞাপন ছেপেছে। অথচ আমরা জাশির সকল প্রতিষ্ঠান ত্যাগ করার স্লোগান দিয়েছি!!

প্রথম আলো হোক আর আমার দেশই হোক যার যা দোষ, যার যা গুন স্পষ্টত বলতে হবে। শাহবাগ আন্দোলন যদি দলিয়করন হয় তবে তাও লিখতে হবে। আবার শিবিরের মিছিল থেকে যদি বোমা মারা হয় তবে তাও লিখতে হবে। একটি পত্রিকা কিন্তু একটি প্রতিষ্ঠান। তারা জনগনের কাছে সত্য প্রকাশে ওয়াদাবদ্ধ। তাদের বিশেষ কোনো মতাদর্শ প্রচার করতে হলে স্বাধীন গনমাধ্যম নয় এরা বেশ্যাবৃত্তি বা এই জাতিয় কোনো একপেশে ব্যবসা করতে পারে।

পুরোপুরি সহমত!+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

এম আর সুমন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

রাসেল মেটামোরফোজ বলেছেন: ভাল লিখেছেন। পোস্টটি নির্বাচিত পাতায় রাখলে ভাল হয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

এম আর সুমন বলেছেন: আপনাতে ধন্যবাদ।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মিতক্ষরা বলেছেন: শাহবাগ আখেরে সরকারের বিরুদ্ধে যাবে বলে হচ্ছে। এর ফায়দা গেল আমার দেশের ভাগে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

এম আর সুমন বলেছেন: এই যোগ বিয়োগ এখোনো করে দেখিনি।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

যাযাবর নাগরিক বলেছেন: ভাল লাগল, অনেক বেশি। কিন্তু, বলে লাভ নেই। "চোরে না শোনে, ধর্মের কাহিনি" পুরোনো প্রবাদ। কিন্তু কার্যকারিতা আজও অবিকল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

এম আর সুমন বলেছেন: "চোরে না শোনে, ধর্মের কাহিনি"

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

পূরান পাগল বলেছেন: অসাধারন পোষ্ট।শুধুমাত্র আপনার পোষ্টে মন্তব্য করার জন্য লগইন করলাম।মিডিয়াগুলোর নগ্ন চাটুকারিতা দেখলে খুবই খারাপ লাগে,আমরা সবকিছুতেই কেমন যেন পরাধীন হয়ে যাচ্ছি।যদিও মিডিয়ার উপর হামলার চরম নিন্দা জানাই সে শিবির দ্বারা হোক কিংবা ছাত্রলীগ,তবে এই হামলাগুলো কিন্ত নগ্ন চাটুকারিতারই ফল আর ইদানিং সামুর অবস্থা দেখে খুবই খারাপ লাগে,জানিনা এর শেষ কোথায়!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

এম আর সুমন বলেছেন: সবকিছুতেই কেমন যেন পরাধীন হয়ে যাচ্ছি। পুরোপুরি একমত আপনার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

যাযাবর নাগরিক বলেছেন: ভাল লাগল, অনেক বেশি। কিন্তু, বলে লাভ নেই। "চোরে না শোনে, ধর্মের কাহিনি" পুরোনো প্রবাদ। কিন্তু কার্যকারিতা আজও অবিকল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

এম আর সুমন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

পূরান পাগল বলেছেন: অসাধারন পোষ্ট।শুধুমাত্র আপনার পোষ্টে মন্তব্য করার জন্য লগইন করলাম।মিডিয়াগুলোর নগ্ন চাটুকারিতা দেখলে খুবই খারাপ লাগে,আমরা সবকিছুতেই কেমন যেন পরাধীন হয়ে যাচ্ছি।যদিও মিডিয়ার উপর হামলার চরম নিন্দা জানাই সে শিবির দ্বারা হোক কিংবা ছাত্রলীগ,তবে এই হামলাগুলো কিন্ত নগ্ন চাটুকারিতারই ফল আর ইদানিং সামুর অবস্থা দেখে খুবই খারাপ লাগে,জানিনা এর শেষ কোথায়!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

এম আর সুমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

তাহিতি তাবাসুম বলেছেন: ++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

এম আর সুমন বলেছেন: নীরবে প্লাস দিয়া কই যান? কিছু বক্তব্যও লেখেন।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

চলতে ফিরতে দেখা বলেছেন: আপনার লেখাটা সুন্দর। কিন্তু এর বাস্তবতাটা কোথায়। আজরে ঘটনার নিউজে বিভিন্ন টিভি বিভিন্নভাবে উপস্থাপন করছে। আর ৭১তো সরাসরি বললো ইসলামী ১২দল জঙ্গি মিছিল করছে।
-কিন্তু ছাত্রলীদের হামলায় ঝিনাইদহে একজন মারা গেল তা কিন্তু বলল না।
-ভিডিও ফুটেজ দেখাচ্ছে যেখানে পুলিশ একের পর এক গুলি, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করছে, সেখানে বলল জামাত শিবির মিছিল থেকে গুলি করছে। কিন্তু রাস্তার ইট ছাড়া কিন্তু কিছু দেখা গেল না।
-কিছু দিন আগে পুলিশ অনুমতি দেয়ায় মতিঝিল সহ বাংলাদেশে অনেক জায়গায় শান্তিপূর্ণ মিছিল হয়েছে সেখানেতো কোন অরাজকতা হয়নি। তাহলে এই সব ঘটনার জন্য দায়ি কারা সরকার না জনগণ?
-শাহবাগীদের এক দাবি ফাঁসি চাই। তাহলে বিচার করা কেন? বিচারের রায় তো যে কোনটা হতে পারে? তা যদি মানতে না পারি তবে বিচার বন্ধ করে সরাসরি ফাঁসি দিলেইতো হয়। শুধু শুধু এই সব নাটক করার দরকার কি?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

এম আর সুমন বলেছেন: এই একপেশে নিউজ নিয়েই তো লিখলাম ভাই!!!
সব যৌক্তিক কথাই মিডিয়ায় আসতে হবে। তবে ভিডিও ফুটেজ নিয়ে একটু মিডিয়ার পক্ষে সাফাই গাই। শিবির যদি সত্যিই গুলি করে সেই ফুটেজ দেখানো মিডিয়ার পক্ষে সম্ভব না। কারন মিডিয়া সাধারনত পুলিশের কাছাকাছি থাকে। যারা সিভিলিয়ান তাদের বন্দুকের সামনে মিডিয়া গেলে তো তাদেরও গুলি করবে। এই কারনে হয়তো ওই পক্ষের গোলাগুলি দেখাতে পারেনি। এটি নিছকই যুক্তি ভাই। প্রকৃত সত্য কি আমি জানিনা। ইন্ডিপেন্ডেন্টে যারা আমার পরিচিত তাদের দুজন আহত হয়েছে। তাই পরে জিজ্ঞেস করে দেখব ভাই। হতে পারে আপনার কথাই সঠিক।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
নিরপেক্ষতার নামে আসলে মতলবি পক্ষপাতিত্ব।
ন্যায়ের পক্ষে পক্ষপাত অবস্যই দরকার।
নিরপেক্ষতার নামে চিপা দিয়া সভ্যতার শত্রুর পক্ষ নিয়ে অশুভ শক্তির উত্থানে সহায়তা অসভ্যতার নামান্তর।

নিরপেক্ষ নামধারি উষ্কানিদাতা মাদা োদ মাহামুদুরের গ্রেফতার চাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

এম আর সুমন বলেছেন: সংবাদপত্রের স্বাধীনতা কেন দরকার তা বোঝার ক্ষমতা আপনাদের নাই। আপনিও যা আপনার পক্ষে না তা নিষিদ্ধ করতে চান। আনাকেও তো অনেকে নিষিদ্ধ করতে চাইতে পারে। তখন? এগুলো বুঝতে হলে নির্দিষ্ট একটি দলের চামচামী থেকে সরে আসতে হবে। এখানেই সব কমেন্ট দেখেন একমাত্র আপনি ছাড়া সবাই বিষয়টি বুঝতে পেরেছে। এখন কি এজন্‍্য আপনাকেও নিষিদ্ধ করতে হবে?

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

মোহাম্মাদ আলী মিয়াজী বলেছেন: আপনি ভাল বলেছেন।
ছোট বেলাই ধাধা শুনতাম। মিডিয়ার খবর গুলো ধাধার মতন।
আর ভাই এই ধাধার উত্তর বের করতে করতে আরেক ধাধা।
ভাই কি করব?
নিজের খবর নিতে নিতে জান যায় আবার ধাধা!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

এম আর সুমন বলেছেন: thank u

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

সুমনদেশ বলেছেন:

পুরোপুরি আওয়ামী লীগ সরকারের মদদে এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রণে শাহবাগে সমাবেশ শুরু করা হয়। বেশিরভাগ মেধাশূন্য মিডিয়া তা নিয়ে শুরু করে বাড়াবাড়ি। কোনো মিডিয়াই এই কথাটা বললো না, "কেন আওয়ামী লীগ স্বাধীনতার পর পরই যুদ্ধাপরাধের জন্য বিচারের আয়োজন করলো না? কেন শেখ মুজিব ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধী সেনা অফিসারকে বিচার না করে ভারতের হাতে তুলে দিল?

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

কালবৈশাখীর ঝড় বলেছেন:
যারা রাষ্ট্র, শাসনতন্ত্র, জাতীয় পতাকা, জাতীয় সংগিত কে মানে না।
(গনহত্যার আভিযোগ বাদই দিলাম)
এদের সাথে মতবলবি নিরপেক্ষতা এই দুর্ভাগা দেশেই সম্ভব।

পৃথিবীর কোন দেশেই শাসনতন্ত্র, জাতীয় পতাকা, জাতীয় সংগিত অবমাননাকারি সমর্থকদের মুক্ত বাতাসে থাকার উপায় নেই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

এম আর সুমন বলেছেন: ভাই আপনি ভিন্ন বিষয়ে কথা বলছেন। এর প্রতিটি কথার জবাব দেয়া যায়। আপনার ইমেইল এড্রেসটা দিন। আমি আপনাকে বুঝিয়ে দিব। কান্তু এখানে সব কথা আলোচনা করতে চাইনা। আর প্রথিবীর কয়টা দেশ সম্পর্কে জানেন? আমি অন্তত বিশজন লোকের উদাহরন দিতে পারি যারা বিদ্রোহকালে পতাকা পুড়িয়েছে। কিন্তু আমি সেই উদাহরন দিয়ে জামাতকে শুদ্ধ করতে চাইনা।আপনি যদি মিডিয়ার স্বাধীনতা না চান সেটা আপনার বিষয়। দেশে কিছু রাজাকার আর কিছু বাকশাল সবসময়ই থাকবে। তবে আপনি স্বাধীনভাবে আপনার কথা বলতে পারেন।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

হাবিব০৪২০০২ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্য কথা বলার লোক কমে যাওয়ায় দেশের এই অবস্হা।

ট্রাই করেও ফেবুতে শেয়ার হচ্ছে না, কৈ যে প্রোব? বুঝতেছি না

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

এম আর সুমন বলেছেন: আপনি কপি পেস্ট করতে পারেন। আমার আপত্তি নেই। ধন‍্যবাদ।

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

পূরান পাগল বলেছেন: @কালবৈশাখীর ঝড়,কোনও দলের অন্ধ ভক্ত হয়ে দালালি করবেন না।নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ভাবতে শিখুন।জামাত,শিবির অবশ্যই পরিত্যাজ্য কিন্তু সাথে বাম আর BAL এর দালালগুলোও।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

এম আর সুমন বলেছেন: মন্তব‍্য করার জন‍্য ধন‍্যবাদ।

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

নায়করাজ বলেছেন: আমি আপনার মন্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নই। বাংলাদেশে এখন অনেক মিডিয়া। তাদের অনেক প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে। সংবাদের ক্ষেত্রে তারা আগের চেয়ে অনেক বেশি নিরপেক্ষ। কারণ নিরপেক্ষ না হলে তাদের সংবাদ মাধ্যম জনপ্রিয়তা হারাবে।

তবে একটা কথা মনে রাখবেন। একেবারে মৃত লাশের মতো কোন সংবাদ মাধ্যম পৃথিবীর কোথাও পাবেন না। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের একটা সম্পাদকীয় নীতি থাকে। সেটাকে আপনি পক্ষপাতিত্ব বললে দুঃখ পাব।

আরেকটা কথা স্মরণ করিয়ে দেই। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত বঙ্গবন্ধুর নাম নেয়াটা পত্রিকা এবং টিভিতে নিষিদ্ধ ছিল। কেন ছিল সেটা ? তখন তো বাকমাল ছিল না । আগুনের পরশমণি সিনেমায় হুমায়ূন আহমেদ বঙ্গবন্ধুর ভাষণ যুক্ত করেছিল বলে সেই সিনেমাটির সেন্সর সার্টিফিকেট আটকে দিয়েছিল তৎকালীন বিএনপি সরকার। বিএনপি নিশ্চয়ই বাকশাল না। তারা এটা করেছিল কেন ? সত্য প্রকাশ করতে তাদের সমস্যা কোথায় ?
এই প্রশ্নগুলো করাতে আপনি আমাকে আওয়ামী লীগ সমর্থক বলে চিহ্নিত করবেন, সেটা আমি জানি। সত্য কথা বললেই আমরা নিজেরাই অন্যকে কোন না কোন দলে ফেলে দেই।

মিডিয়াকেও এই অপবাদ শুনতে হয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

এম আর সুমন বলেছেন: না , আমি আপনাকে কোনো কাতারে ফেলছি না। আর আপনার কথাগুলোও অনেকখানি সত্য। তবে বাকশাল আসলে ভিন্ন জিনিস। কোনো সিনেমায় একটি ক্লিপ না যাওয়া আর দেশের মাত্র চারটি পত্রিকা রেখে অন্য সব পত্রিকা ব্যান করে দেয়া কিন্তু এক জিনিস না। বিএনপির ওই সরকারের সময় কিন্তু মিডিয়া মুক্তভাবে বিএনপির সমালোচনা করতে পেরেছে। মিডিয়া স্বাধীন আচরন করেছে বলেই তত্বাবধায়ক সরকার আসতে পেরেছে। জনমত তৈরি হয়েছে। আর বিশ্বের বড় বড় মিডিয়ায়, মানে সিএনএন আর বিবিসি বা এই জাতিয় সরকারী মিডিয়া ছাড়া, যেমন নিউইয়র্ক টাইমস , ওয়াশিংটন পোষ্ট , দা ডন ইত্যাদি দেখবেন জনগন যেটা জানতে চায় তাই খবর। এটাই তাদের সম্পাদকীয় নীতি। খবর কার স্বার্থে গেল তা তারা দেখে না। আমি নিজে একবার ইকোনোমিষ্টে আবু গারীব কারাগারে নির্যাতন নিয়ে দীর্ঘ একটি লেখা পড়েছি। আমাদের দেশে হলে সেই সম্পাদককে দশবার জেলে নিয়ে ছাড়ত। আপনি আমার লেখাটি বুঝতে পারেননি বলে আমি বিশ্বাস করি না।

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

রিয়াদ ক্লান্ত পথিক বলেছেন: ভাই কি বলব সত্য কি ভুলে গেছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

এম আর সুমন বলেছেন: হা হা হা, সত্য কি ভুলে গেছি।

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

শিরিষ গাছ বলেছেন: আবেগের বশবর্তী হয়ে একপেশে নিউজ ছাপলে সেটা হলুদ সাংবাদিকতা। তেমনি পত্রিকা অফিসে আগুন দেয়া ও সুস্থ গনতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য নয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

এম আর সুমন বলেছেন: একমত।

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯

প্রবালরক বলেছেন: "সোনার বাংলা" ব্লগ ব্যান করে সম্পাদককে সরকারী লোকেরা ধরে নিয়ে যায়। গ্রেফতার নয়, কারন, গ্রেফতার বলতে একরকম আইনী প্রক্রিয়া বুঝায়। গ্রেফতারের পার ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজীর করার বাধ্যবাধকতা থাকে। সোনার বাংলা সম্পাদককে রাষ্ট্রীয় বাহীনির পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর রাষ্ট্র আর তার কোন খোঁজ দিচ্ছেনা। আমি আতন্কিত এ ভেবে যে এ সম্পাদকও কি ইলিয়াস আলীর ভাগ্য বরন করতে যাচ্ছে ! প্রতিবাদ না করে তখন আমরা ভুল করেছি। এখনো সে ভুল করে চলেছি। আপনারা বা ওরা বা আমরা কেউ নিরাপদ নই আর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

এম আর সুমন বলেছেন: এই দেশটাই আসলে কারাগারে পরিনত হয়েছে।

২৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

ইনেফারাজ বলেছেন: আসলে মানবতা ও সভ্যতা যদি টিকিয়ে রাখতে হয়, মানুষকে মানুষ হিসেবে বেঁেচে থাকার মজাটা দিতে হয় তবে তাকে স্বাধীনতা দিতে হবে এই পরিমান যে পরিমানে অন্যের ক্ষতি না হয়। ------- পাক্কা সত্যি কথা
অসংখ্য ধন্যবাদ। স্টিকি করার জোর দাবি জানাচ্ছি

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২

এম আর সুমন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ

৩০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

ধুসর কুয়াশা বলেছেন: শেয়ার দিতে বাধ্য হলাম।ধন্যবাদ আপনাকে।

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২

এম আর সুমন বলেছেন: কোথায় শেয়ার দিলেন? আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৩১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭

মুক্ত আকাশ বলেছেন: নিরপেক্ষতা বলে আসলে সংবাদ মাধ্যমে কিছু নেই। যা আছে তা হল নিরপেক্ষতার ভান আর নামের সাথে একটা ওজনদার ডায়ালগ।

কেঊ ভিন্ন মতের কথা সহ্য করতে পারেনা। যুক্তি দিয়ে যুক্তি খন্ডন না করে গালিগালাজ আর জোরদবস্তির পথই বেছে নেয়। আমাদের মিডিয়াগুলোর কাজো একই।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

এম আর সুমন বলেছেন: সহমত

৩২| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

কুল_কুয়াইট বলেছেন: নিরপেক্ষ হওয়ার দরকার নেই। আমার মতে সব মানুষেরই কোনো না কোনো পক্ষ আছে, থাকবে। কিন্তু সেই পক্ষটা ে যন হয় সত্যের পক্ষে।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬

এম আর সুমন বলেছেন: অবশ্যই সত্যের জয় হোক।
আর হ্যা মানুষ পক্ষে থাকতেই পারে। কিন্তু সংবাদ মাধ্যম নয়। সংবাদ পরিবেশন করতে হবে নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে। বস্তুনিষ্ঠ সংবাদই মানুষ দেখতে চায়। আপনি একটি সংবাদ যখন দেখবেন বা পড়বেন তখন জানতে চাইবেন যে আসলেই কি ঘটেছিল। এটাই আপনাকে জানানো মিডিয়ার দায়। সেখানে তারা নিজস্ব মত অনুয়ায়ী লিখতে পারে না। মিডিয়া হলো সমাজের দর্পন। আয়না কিন্তু ভুল দেখায় না। সরাসরি প্রতিচ্ছবিটি দেখায়।
এখানে পেশাদারিত্বই আসল।

৩৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

নষ্ট শয়তান বলেছেন: উস্তাদ আইয়া পড়ছি। আমার দুস্ত বালবৈশাখীর মন্তব্য আমারে বেয়াপুক বিনোদুন দেয়। কিন্তু দুস্ত বালবোইশাখী ঝড় মুডে আমার বাড়ি যায় না।

ধ্যুত্য্রি আমার তামাক কই.............................

আমার লাষ্ট পুষতে কয়ডা পাইছিলাম............... এট্টু এট্টু ফালা করতে আচি। উস্তাদ মাইন্ড খামু আমার লইজ্ঞা যদি কিছু না রাকেন :(

আরে ওই আব্দুল নাহ ......................

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

এম আর সুমন বলেছেন: কি যে কন, আপনারে রাইখা কখোনো তামাক টানি না। আপ্নে আছেন বইলাই তামাকে আনন্দ পাই।
হ, ঝড় ব্যাটা উল্টাপাল্টা যুক্তি দেয়। আর ওরে মনে হয় সঠিক উত্তর দিয়া দিছি।

৩৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

তিক্তভাষী বলেছেন: ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট দেয়ার জন্য। আমার মতে এখন আর কোন news paper নেই, সবই views paper । এ বিষয়ে আমারও একটা লেখা আছে ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬

এম আর সুমন বলেছেন: তাই নাকি? আপনার লেখাটার লিংক এখানে শেয়ার করে দিবেন প্লিজ। তাতে পাঠকের সুবিধা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.