নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম হচ্ছে দুবৃত্তদের সর্বশেষ আশ্রয়স্থলঃ Samuel Johnson

গতানুগতিক

এম আর সুমন

গতানুগতিক

এম আর সুমন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলন বড় সুযোগ হারিয়েছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

শাহবাগের আন্দোলনকারীরা তো আজ মানিকগঞ্জে যে সাধারন মানুষদের , সদ্য বিবাহিতা নারীকে হত্যা করা হল সেই হত্যাকান্ডেও জোর প্রতিবাদ করতে পারত। মার্ডার ইজ মার্ডার। এই যে একটা গ্রামে ৫ জনকে এভাবে মেরে ফেলা হল, পাখির মত গুলি করে করে চিরতরে পঙ্গু করে দেয়া হল আরো অন্তত ৫০ জনকে। যারা আজকে করা আইন অনুযায়ী সবাই প্রায শিশু। এই ঘটনার নিন্দা যুবকরা না জানালে কারা জানাবে? এমন তো না যে ওনারা ফাসি চাই দাবি ছাড়া আর কোনো কথাই বলেন না। ইনকিলাবকে বাদ দিয়ে একা মাহমুদুর রহমান এর বিচার তো চাইতে পারেন। তবে কেন নিরীহ গ্রামবাসীর উপরে পুলিশ যে নির্বিচারে গুলি করল তার বিচার চাইল না?

এই বিচার চাওয়ায় তো দোষের কিছু ছিল না। সেখানে যারা মারা গেছে তাদের কেউ তো জামাত শিবিরও ছিল না। ভারতে এই যে ধর্ষন মামলায় একজনকে কিন্তু ১৮ বছর হয়নি বলে আলাদা আদালতে বিচার করা হচ্ছে। আর আমাদের দেশে এই যে ১৪/১৫ বছরের ছেলেদের বিনা বিচারে শুধু তাদের নিজেদের গ্রামে বসে মিছিল করেছে বলে মেরে ফেলা হল , তার কি প্রতিবাদ করা যেত না? এই একটা শক্ত প্রতিবাদই তো শাহবাগীদের দলীয় আচরন থেকে বের করে সার্বজনীন রূপ দিতে পারত। সত্যিই যদি শাহবাগ দেশের যুব সমাজের নির্দলীয় আন্দোলন হয় , তবে কি ধরে নেব আমাদের দেশের যুব সমাজ এই সরকারী হত্যাকান্ডের নিন্দা করার মত সাহসও রাখে না?

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: পড়ে কষ্ট পেলাম। ভাই।

জয় শাহবাগ। জয় শাহবাগী । জয় বাংলার প্রগতী।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

রহমান মাহমুদুর বলেছেন: এই তরুণ প্রজন্মদিয়ে কিছু আশাকরা যায়না।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

শিপন মোল্লা বলেছেন: ভাই কি বললেন ? আপনি দেখি শাহবাগ প্রজন্মকে অন্য দিকে প্রভাবিত করার জন্য উসকানি দিচ্ছেন।

সরকারের মন্ত্রীরা কিন্ত বলছে পুলিশ গুলি করে যারা অরাজকতা সৃষ্টি করে তাদের উপর। আপনি কিন্ত ভাই অন্য কথা বলছেন। আমার দের পুলিশ ভাল।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই আমি তো জানি পুলিশ নাকি পিস্ত্ল উচাইয়া খালি যারেই পাইতেছে তারেই মারতেছে। অলরেডী নাকি ৫০ না ৫০০০ ছাড়ায় গেছে।


আমার দেশে বেতন কত ভাই?

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

কাঠের ঢেকি বলেছেন: পিপার স্প্রে কি শেষ?

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

মিশনারী বলেছেন: এই তরুণ প্রজন্মদিয়ে কিছু আশাকরা যায় না, তারা আমাদের সোনার ছেলেরা, তারা আবার নাস্তিক, আবার কেহবা দলান্ধ, আবার চাপাতিলীগরা আছে সাথে, রাম বাম তো আছেই, দলের গুন গান করতে তারা ব্যস্ত । তারা তো একটা বিষয় নিয়ে ব্যস্ত, তারা তো অন্য বিষয় চোখে দেখে না ।

এই তরুণ প্রজন্ম নাম দিয়ে আওয়ামীলীগ তাদের কর্মসুচী বাস্তবায়নে ব্যস্ত । তাই আমি ও বলি জয় বাংলা ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

একজন ঘূণপোকা বলেছেন: কাঠের ঢেকি বলেছেন: পিপার স্প্রে কি শেষ?

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

পথহারা সৈকত বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: কাঠের ঢেকি বলেছেন: পিপার স্প্রে কি শেষ? :P :P

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

রাসেল মেটামোরফোজ বলেছেন: পথহারা সৈকত বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: কাঠের ঢেকি বলেছেন: পিপার স্প্রে কি শেষ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.