নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম হচ্ছে দুবৃত্তদের সর্বশেষ আশ্রয়স্থলঃ Samuel Johnson

গতানুগতিক

এম আর সুমন

গতানুগতিক

এম আর সুমন › বিস্তারিত পোস্টঃ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭





যদি সত্যিই মন থেকে চান তবে জামাতকে নিষিদ্ধ করেন।

যদি সত্যিই মন থেকে চান তবে যুদ্ধাপরাধীদের বিচার করেন। আওয়ামী যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে না। সেই দাবি করে লাভও নাই। শুধু জামাত আর বিএনপির যুদ্ধাপরাধীদের বিচারই না হয় আপাদত করেন। আপনাদেরটা না হয় পরের সরকার এসে করবে।তবে যা করার তাড়াতাড়ি করেন। এটা ইস্যু হিসেবে ব্যবহার করার তো দরকার নাই। শাহবাগের আন্দোলনে নাকি মাননীয় প্রধানমন্ত্রী পুরোপুরি সমর্থন দিয়েছেন। তাহলে এখন আপনারা এই ইস্যুতে যা খুশি করেন। আর তো সমস্যা থাকার কথা না। আপনাদের হাতে মেজরিটি আছে। আইন করে ফেলেন। জামাত নিষিদ্ধের জন্য আদালতে কেন যাচ্ছেন? সংসদে তো একদিনেই আইন করা যায়। প্লিজ , তাড়াতাড়ি , যাদের ফাঁসি দেয়ার দরকার দিয়া ফালান। ইতিহাস শেষ.............

কিন্তু

কিন্তু

কিন্তু

এবারে একটু বর্তমানে আসেন.......................

পদ্মা সেতুর হিসেব দিতে হবে এই জাতিকে

শেয়ার বাজারের হিসেবও দিতে হবে

সকল দুর্নীতির হিসেব দিতে হবে

হলমার্ক কেলেঙ্কারীর প্রতিটি টাকার হিসেব দিতে হবে

প্রত্যেকটা গুমের ঘটনা এক একটা মানবতা বিরোধী অপরাধ। এদেরও বিচার হতে হবে। অবশ্য এটাও আপনাদের করতে হবে না , পরের সরকার এসেই করবে।

আর নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। যদি কেউ মনে করে যে এই শাহবাগের উপরে ভর করে দলিয় সরকারের অধীনেই নির্বাচন মানতে দেশবাসীকে বাধ্য করা যাবে,তবে সে বোকার স্বর্গে বসবাস করছে।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মুনতাশীর বলেছেন: আরে ভাই, দেশের ৮০ পার্সেন্ট জনগন চাইলেও আওয়ামীলীগ সেই দাবী জিন্দেগীতে মেনে নিবেনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

এম আর সুমন বলেছেন: এটা না দিলে সেদিন হবে সত্যিকারের বিপ্লব। পুলিশ পাহারায়, ছাত্রলীগ পরিবেষ্টিত হয়ে না। আর জামাতকেও লাগবে না। এইবার সত্যিই জনগনের অংশগ্রহনে বিপ্লব হবে। নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ হতেই হবে। এটা এখন গনদাবি।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

নেক্সাস বলেছেন: দিতেই হবে। এখন থেকে ব্লগারদের এটা নিয়ে কাজ করতে হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

এম আর সুমন বলেছেন: কেমন আছেন ভাইজান? আপনার নাম্বার টা আবারো হারাইছি।
[email protected]

এখানে একটু দিয়া দেন। এখনই।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

নায়করাজ বলেছেন: তত্ত্বাবধায়ক হল দিল্লীকা লাড্ডু। ক্ষমতায় গেলে পছন্দ হয় না কিন্তু বিরোধী দলে থাকলে খুবই পছন্দ হয়।

তত্ত্বাবধায়ক নিয়া বিএনপি আওয়ামী লীগের পল্টিবাজি রাজনীতি চলছে ১৯৯১ সাল থেকে । এখন মোটামুটি আমরা সবাই বুঝি তত্ত্বাবধায়ক ইস্যুটি আওয়ামী লীগ বা বিএনপির ক্ষমতায় যাওয়ার সিড়ি ছাড়া আর কিছু না। এই একটা ক্ষেত্রে দুটি দলই একই ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

এম আর সুমন বলেছেন: নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। যত যাই হোক

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

রাসেল মেটামোরফোজ বলেছেন: শেয়ার বাজার আমাকে সর্বস্বান্ত করেছে। কুইক রেন্টাল আমার পৈতৃক জমি কেড়ে নিয়েছে।

খালি নির্বাচনটা একবার আসুক!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

এম আর সুমন বলেছেন: খালি নির্বাচনটা একবার আসুক! তবে নিরপেক্ষ তো হতে হবে। নইলে দেখামু কেমনে??

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

হ্যারিয়ার টু বলেছেন: ক্ষমতা ক্ষমতা .. কবে ক্ষমতায় যামু, খালি এই চিন্তা!
হলমার্কের দুর্নীতি এই সরকার ধরছে এইডা হাওয়াভবন প্রডাক্ট! সিঙ্গাপুরের আদালতে আজ কুকোর রায় দিসে, ট্যাকাও ফিরত দিসে, আম্মুও সিঙ্গাপুরে ..... কু.কু..

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

এম আর সুমন বলেছেন: থামলেন ক্যান, বলেন কুইক রেন্টল আসলে হাওয়া ভবন এর ফসল, শেয়ার কেলেঙ্কারী আসলে যুদ্ধাপরাধীরা করেছে, পদ্মা সেতু আসলে তারেকে খাইছে, আবুলরে আসলে খালেদা দেশপ্রেমিক বানাইছে। এগুলা বললেও আমরা বিশ্বাস করমু ভাই। আপনাদেরই তো সব ক্ষমতা। বিশ্বাস না করলেই তো গ্রেফতারের আল্টিমেটাম দিয়া দেবেন। মাফ কইরা দেন ভাই।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ব্লগার ইমরান৪৭ বলেছেন: আসলেই ভাই চিন্তার বিষয়। রাজাকারের বিচার আমরা তরুণরা চাই সেটা আপনারা ও শিখার করেন। কিন্তু আপনারা যারা এখন শর্ত সাপেক্ষে হোক বা শর্ত ছাডা সাপোর্ট করতে চান, তাদের আগে ক্ষমা চেয়ে নেয়া উচিত। এ কারণে যে, কেন আপনারা বড দু দলই রাজাকারের সাথে নিয়ে আন্দোলন করেছেন। আজকে একজন আরেকজন কে দোষারুপ করেন? কেন?

যাহোক, এখন কথা হচ্ছে কাহিনী শেষ করতে হবে, আপনারা যারা সংসদে আসন সংখ্যা বেশী থাকার কারণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন বিধান বাতিল করেছেন ( সেখানে বিরোধী দলের ভিন্ন মত থাকার পর ও), তারা কেন বিরোধী দলের মত (রাজাকারের বিচার চাওয়া) থাকার পর ও রাজাকারের সঠিক বিচার টা করতে পারতেছেন না???

আর কেন ই বা জামাতকে নিষিদ্ধ করতে পারতেছেন না?????

আমরা সাধারণ জনগণ এর মানে খোজে পাই না।

সাধারণ মানুষের এখন ধারণা দু দল ই মানুষের ইমোশন কে কাজে লাগাচ্ছে।
কেউ সেটাকে নাম দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা আবার কেউ নাম ধর্মীয় অনুভূতি।
সবার একটাই উদ্দেশ্য ক্ষমতা আটকে রাখা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

এম আর সুমন বলেছেন: সাধারণ মানুষের এখন ধারণা দু দল ই মানুষের ইমোশন কে কাজে লাগাচ্ছে।
কেউ সেটাকে নাম দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা আবার কেউ নাম ধর্মীয় অনুভূতি।
সবার একটাই উদ্দেশ্য ক্ষমতা আটকে রাখা।


ভাই , আপনি মাত্র এই তিনটা লাইনেই সব গুমর ফাঁস করে দিয়েছেন বলে আমার ধারনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

বাদল দিনের গান বলেছেন: ব্লগে জাতিয়তাবাদী ব্লগার খুব বেশি দেখি না। আপনারে পাইলাম। একেবারে বিএনপির আইকন। সময়ের সাথে বিবর্তিত । রাজাকারদের প্রতি অনুকম্পাও স্রিষ্টি হয়ে গেছে ইতিমদ্ধ্বে। হাই কমান্ডের স্ট্রাটেজির সাথে সাথে, দলের সমর্থক, কর্মী, নেতাদের আদর্শিক পরিবর্তন কিভাবে সম্ভব হয় বুঝিনা।

আপনি যখন বিএনপিতে যোগ দেন, তখন স্বাধীনতা বিরোধীদের সাথে একাকার হয়ে পলিটিকস করবেন এটা ভেবেছিলেন?

জবাব দিলে খুশি হব।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

এম আর সুমন বলেছেন: শীতকালে বাদল দিনের গান এই কারনেই শুনতে হয় না। আমি বিএনপির রাজনীতি সক্রিয়ভাবে করি না। তবে জিয়াকে পছন্দ করি। আমি মুজিবকেও পছন্দ করি। আমি মুজিব নিয়া বেশ কিছু ভাল পোষ্টও দিছি। আমার যখর রাজনৈতিক জ্ঞান হল , তখন দেখেছি মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ আর জামাত একসাথে আন্দোলন করছে। আমার গৃহশিক্ষক প্রথম আমাকে বঙ্গবন্ধুর কথা বলেন। আমার মনে আছে ৯৬ সালে প্রথম বিটিভিতে আমি বঙ্গবন্ধুর ভাষন শুনি। খুবই ভাল লেগেছিল।
যাই হোক , আমি তখন ইতিহাস থেকে যা বুঝলাম তা এখন বললেও আমাকে রাজাকার বলা হবে। প্লিজ আর বলতে চাই না।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

কান্টি টুটুল বলেছেন:

হল মার্কের তানভীরের পিছনের যেসব কুলাঙ্গার রাজনীতিবিদ জনগনের ৪ হাজার কোটি টাকা মেরে দেয়ার সাথে জড়িত তাদের উপর এই দেশের ষোল কোটি আদম সন্তানের অভিশাপ,অভিশাপ আর অভিশাপ।
X(( X(( X(( X((

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

এম আর সুমন বলেছেন: হল মার্কের তানভীরের পিছনের যেসব কুলাঙ্গার রাজনীতিবিদ জনগনের ৪ হাজার কোটি টাকা মেরে দেয়ার সাথে জড়িত তাদের উপর এই দেশের ষোল কোটি আদম সন্তানের অভিশাপ,অভিশাপ আর অভিশাপ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

এম আর সুমন বলেছেন: হল মার্কের তানভীরের পিছনের যেসব কুলাঙ্গার রাজনীতিবিদ জনগনের ৪ হাজার কোটি টাকা মেরে দেয়ার সাথে জড়িত তাদের উপর এই দেশের ষোল কোটি আদম সন্তানের অভিশাপ,অভিশাপ আর অভিশাপ।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

পরিবেশ বন্ধু বলেছেন: সব সম্ভবের দেশে অসম্ভব কিছু নয়
যদি লাইগা যায়
জনগণ আতংকে
এখানে বুদ্ধিজীবীদের বুদ্ধি পালায় ।
হাল ধরে যারা
ক্ষমতা সহজে ছাড়েনা তারা
তাদের প্রতি নজর করে
জনগন আধমরা
গনতন্ত্র যদি হয় জনগনের শাসন
তবে কেন প্রতিনিধি সেজে এত প্রহসন ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

এম আর সুমন বলেছেন: গনতন্ত্র যদি হয় জনগনের শাসন
তবে কেন প্রতিনিধি সেজে এত প্রহসন ?

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

রাসেল ভাই বলেছেন: তাড়াতাড়ি করেন X(

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

এই আমি সেই আমি বলেছেন: বাদল দিনের গান তো ভাই আপনিই গাইলেন ।

হলমার্ক , পদ্মা আছে চাই শুধু তত্ত্বাবধায়ক ব্যস আর ঠেকায় কে ? বিএনপি বেশ ফুরফুরে মেজাজে ছিল । টক শোতে নেতাদের চেহারা এবং কথা শুনে মনে হত ক্ষমতায় যাওয়া সময়ের ব্যাপার । কিন্তু কোত্থেকে শাহবাগ ওলারা এসে ভারা ভাতে ছাই দিচ্ছে ? বেটাদের সতর্কতার সাথে সমর্থন দিল কিন্তু কোন কাজ হল না । তাই ঝাকের কই ঝাঁকে ফিরে গেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.