| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগ ছাড়া দেশে মুলত অবশিষ্ট প্রধান দল তিনটি। বিএনপি , জাতীয় পার্টি ও জামাত। এদের মধ্যে আমাদের অনেক সুশীল শ্রেনীর কাছে জামাত এখন আর কোনো দলই না। তাদের কোনো জনসমর্থন ই নাই । তারা কোনো কথা বললে তা আর মানতে চান না অনেকেই ।
কিন্তু সরকারের অংশ, বর্তমান সরকারের মূল যে শরীক দল জাতীয় পার্টি, প্রথম আলোর জরিপে দেখিয়েছিল জাপার জনসমর্থন ১২ শতাংশ। আমি একথা বিশ্বাস করি। কোনো বাকশালী যদি দেশের সব জনগন আওয়ামী লীগের পক্ষে আছেন ধরে নেন তা ধরতে পারেন। এ রকম অনেক পাবলিক এই সামুতেও আছেন। একথা আমি স্বীকার করছি। কুসুমেও কীট থাকে।
যাই হোক আজ জাতি সত্যিই বিভক্ত কি না , অথবা যুদ্ধাপরাধী প্রশ্নে এমনকি তত্বাবধায়ক সরকার প্রশ্নে আজ যেমন বিএনপির নেত্রী কথা বলেছেন তেমনি জাতীয় পার্টিও প্রায় একই সময়ে একটি বিবৃতি দিয়েছে। বিএনপি নেত্রীর ভাষন শেষ হওয়ার পর পরই তার নিন্দা জানাতে এই সামুতে বরাবরের মত কিছু পেইড ব্লগার হুমড়ী খেযে পড়ে।
শাহবাগে যেহেতু ব্লগারদের সম্মেলন চলছিল, এই ব্লগারবৃন্দ প্রকৃতপক্ষে সেখানে যোগ না দিয়ে এখানে খালেদার বক্তব্যের সমালোচনার আশায় কেন বসে ছিল কে জানে। যাই হোক এ ইতিহাস সামুতে নতুন নয়। কোনো সন্দেহ নেই যে দেশের সবথেকে বড় জনসমর্থিত দল এখন বিএনটি। এমনকি প্রথম আলোর জরীপেও সেটা দেখাচ্ছে ৪৪ শতাংশ। আর সেই জরীপে আওয়ামী লীগকে দেখিয়েছিল ৩৩ শতাংশ। আর বাম দলগুলো কিন্তু কোনো শতাংশের মধ্যে পড়েনি। তারা অন্যান্য ১/২ শতাংশ থাকে না , তাদের মধ্যে পড়েছে। এটা এমনিতেও সবাই জানে যে বাম দগুলোর এদেশে কোনো সমর্থন নাই।
যাই হোক আজ সেই এরশাদ আর বিএনপি নেত্রী একই সুরে কথা বলেছেন। একই সুরে বললে ভুল হবে, ভাষাও একেবারে এক।
দেখেন খালেদা জিয়া,
সরকার দেশকে ঐক্যবদ্ধ করার বদলে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে, এই অভিযোগ এনে খালেদা জিয়া বলেন, শাহবাগের বিক্ষোভকারীদের দাবি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী ট্রাইব্যুনালের বিচারকদের রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সে অনুযায়ী রায় রয়েছে। রায়ে স্বচ্ছতা ছিলো না। আর সে কারণেই ট্রাইব্যুনাল ও আইন নিয়ে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনা হচ্ছে। তিনি বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার হতে হবে স্বচ্ছ।
Click This Link
আবার এরশাদের বিবৃতিও দেখেন,
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে গোটা জাতি আজ বিভক্ত হয়ে পড়েছে এবং এমন এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা দেশকে গৃহ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে আমার এবং আমার দলের বক্তব্য সুস্পষ্ট। আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সকল প্রভাব ও চাপমুক্ত।”
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে শুক্রবার সারা দেশে সহিংস ঘটনার পর শনিবার এরশাদ গণমাধ্যমে এই বিবৃতি দেন।
গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে জাতীয় জীবনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ লক্ষ্য করছেন উল্লেখ করে সন্ধ্যা সাড়ে ছ’টায় দেয়া বিবৃতিতে এরশাদ বলেন, “সম্প্রতি শাহবাগ স্কয়ার এবং বিচার বিভাগের সমান্তরাল অবস্থান পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলেছে। আমরা শাহবাগের তারুণ্যের উচ্ছাসের বিরুদ্ধে নই। কিন্তু তাদের কিছু কিছু দাবি ও কর্মসূচি দেয়ার মাধ্যমে পরিস্থিতি যে আরো জটিল হচ্ছে, আমি তার প্রতি দৃষ্টি আর্কশন করছি।” - See more at: Click This Link
ভাই , ধরে নিলাম আপনারা সবাই আওয়ামী লীগ। তা যতই বাকশালী ষ্টাইলে চিন্তা করেন না কেন, দেশের সবথেকে বেশি জনগন ও তাদের প্রতিনিধিরা বার বার এই বিচারটি স্বচ্ছ হচ্ছে না বলছেন এবং এর স্বচ্ছতা দাবি করছেন। ভাই চিরকাল তো আর আওয়ামী লীগ সরকার থাকবে না। কেন বুঝতে পারছেন না যে এই বিচারটি সুষ্ঠু হওয়ার খাতিরেই এর মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেটা করা না গেলে এই বিচারই বাধাগ্রস্ত হবে। আমরা কি সব অন্ধ হয়ে গেছি? আমরা কি দলান্ধতার কারনে দেশের মানুষের প্রকৃত যে দাবিগুলি তা একেবারেই মূল্যহীন মনে করছি? যখন সরকারে মধ্যে থেকে সরকারের প্রধান শরীক জাপা এ প্রসঙ্গে খালেদা জিয়ার সুরেই কথা বলছেন তখন কি আপনাদের মনে হয় না যে সেই কথাগুলো অবজ্ঞা করা যায় না।
যাই হোক যারা যারা আমাকে ছাগু বলেতে রেডি হয়েছেন বলে ফেলেন। আমার কারনে কেউ পয়সা পাতি কম পাক তা চাই না।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৯
এম আর সুমন বলেছেন: হা হা হা, আপনারা আর আপনাদের নেত্রীও অফুরন্ত বিনোদন দিয়ে থাকেন!!! ইন্টারনেট আপনে একলা ঘাটেন ভাই। আমি কি টেলিগ্রাফের মাধ্যমে লিখছি। সত্য অস্বীকার করা হল আপনাদের মত কিছু দলান্ধদের একমাত্র দোষ।
২|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৭
আখিলিস বলেছেন: ব্লগে এই দালালি পোষ্ট দিয়ে আমাদের তরুণদের থামাতে পারবেন? শাহবাগে তরুণদের থামাতে পেরেছেন? যান বেশী কিছু বলবো না। ব্যালট বাক্সে কথা হবে। জবাব নির্বাচনেই পাবেন। উপযুক্ত দাতভাঙ্গা জবাব দিব ভোটের মাধ্যমে।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩০
এম আর সুমন বলেছেন: সত্য অস্বীকার করা হল আপনাদের মত কিছু দলান্ধদের একমাত্র দোষ।
৩|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩১
আখিলিস বলেছেন: বাংলাদেশে সবসময়ই ২ ধারার রাজনীতি আছে - আ: লীগ এবং এন্টি আ: লীগ। বিএনপি, জামাত আলাদা কিছু না - সবই এক মতে আলাদা নাম মাত্র! অবাক হবার কিছু নাই যে আ: লীগের ভাষ্য আর অন্যদের ভাষ্য আলাদা হবে। কিন্তু সামনের ইলেকশনেই প্রমাণ হবে সব - মানুষ এখন আর গাজা খায় না। রাজাকার ও এদের সাপোর্টার এই দেশে হাতে গোণা কত জন তা আর ১০ মাস পরেই বুঝা যাবে।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
এম আর সুমন বলেছেন: পাগলে কি না কয়!!! বোঝো ভাই, ভার কইরা বোঝো। জাপা ছাড়া তো কোনোদিন ক্ষমতায় আসতে পার নাই। এখন কি বামদের নিয়া ক্ষমতায় আসতে চাও ভাই। কি বিনোদন!!!
৪|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
অয়োময় বলেছেন: হেডিংয়ে লিখেছেন.........দলান্ধরা সাবধান!
আপনি কি বুঝতে পারছেন আপনি যে আরও বড় দলান্ধ........!
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪২
এম আর সুমন বলেছেন: আমি তো সব দল নিয়েই বললাম। তো কোন দলের অন্ধ? জামাত, বিএনপি নাকি জাপা? এই আবুলীয় তত্বটাও একটু দিয়া দেন।
৫|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
পীর বাবা বল িছ বলেছেন: শহীদ জিয়ার স্ত্রী খালেদা জিয়ার অনেক আগেই মৃত্যু হয়েছে। বিএনপির মৃত্যু হল আজ। বিএনপিকে বিলুপ্ত ঘোষনা করে জামায়াতের নতুন আমীর হলেন খালেদা ।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
এম আর সুমন বলেছেন: তাহলে আওয়ামী লীগকে বিলুপ্ত করে নাস্তিক বামদের সর্দারনী হলেন আপনার নেত্রী । মালের বুঝ পাইছেন??
৬|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
আখিলিস বলেছেন: তোমার ম্যাডামকে অভিনন্দন জামাতের আমীর নির্বাচিত হওয়ায়।
৭|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫২
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আপনাদের রাজনৈতিক জ্ঞান যে কতটুকু এবং দেশের মানুষ সম্পর্কে যে আপনারা কি জ্ঞান রাখেন তা আপনাদের মন্তব্যগুলি থেকেই বোঝা যায়। এই যে আমারে বানাইয়া দিলেন "আপনাদের নেত্রী"। কিন্তু আমি জানি আমি নির্দিষ্ট কোন দলের না। কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না। আপনারা ধরে নিচ্ছেন আমি আওয়ামী লীগ, যদিও আমি আওয়ামী লীগ না। এইখানেই প্রমাণ হয় আপনারা গনমানুষ থেকে কতটা বিচ্ছিন্ন।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
এম আর সুমন বলেছেন: কিন্তু আমি জানি আমি নির্দিষ্ট কোন দলের না। ভাই এই কথাটা আর বলবেন না।গা বাচান কেন এত? আপনি আওয়ামী লীগ হন বা না হন, আমরা মানুষ থেকে কতটা বিচ্ছিন্ন তা প্রমানের জন্য উঠে পড়ে লেগেছেন। ভাই আপনার কথা সত্যি হলে তো দেশ না ভোটে ভরে যেত। কিন্তু তা তো হয়নি।
৮|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
রাশেদ হাসান নোবেল বলেছেন: আর এভাবেই বিএনপি জামাতের মাঝে বিলিন হয়ে গেল ...
"বাংলাদেশ ইসলামী জামাতী জাতীয়তাবাদী দল "
বা BIJNP
নামের প্রস্তাবনা বিভিন্ন মহলে!
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১০
এম আর সুমন বলেছেন: আর এভাবেই আওয়ামী লীগ বামদের মাঝে বিলীন হয়ে গেল। অনেকেই বলে থাকেন, আওয়ামী বাম বাকশাল এ্যাসোসিয়েটেড লীগ ( ABBAL)
৯|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
রাশেদ হাসান নোবেল বলেছেন: আর এভাবেই বিএনপি জামাতের মাঝে বিলিন হয়ে গেল ...
"বাংলাদেশ ইসলামী জামাতী জাতীয়তাবাদী দল "
বা BIJNP
নামের প্রস্তাবনা বিভিন্ন মহলে!
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১০
এম আর সুমন বলেছেন: আর এভাবেই আওয়ামী লীগ বামদের মাঝে বিলীন হয়ে গেল। অনেকেই বলে থাকেন, আওয়ামী বাম বাকশাল এ্যাসোসিয়েটেড লীগ ( ABBAL)
১০|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
পত্রনবিস বলেছেন: কি বলেন জানিনা আমি আশা করেছিলাম শহীদ জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া একটি সিদ্ধান্তে আসবে, মুক্তিযুদ্ধের শহীদ জিয়ার বীরত্ব আর খালেদা জিয়ার যেই ত্যাগ স্বীকার করেছিল সেই ত্যাগের ভিত্তিতে আর বর্তমান তরুণ দের আশা আকাঙ্ক্ষা কে সম্মান দেখিয়ে তিনি জুদ্ধপরাধি হিসেবে চিহ্নিত দল জামাত কে ত্যাগ করবেন। বলতে পারেন আঃ লীগ এক সময় জামাত কে চাইসিল আঃ লীগে রাজাকার আসে টা সাধারন জনগণও মানে কিন্তু আজ বিনপি জামাতকে ত্যাগ করত তাহলে কিন্তু আজকে অন্নরকম হইতেও পারতো।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১১
এম আর সুমন বলেছেন: ওকে ভাই, তালগাছটা আপনাদের।
১১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০০
শোয়েব হাসান বলেছেন: Bal sara sab 1
১২|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২১
পীর বাবা বল িছ বলেছেন: সুমন ----৭১এর আগ থেকেইতো উনাদের আপনারা সর্দার এবং সর্দারনী বানিয়ে রেখেছেন ।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১১
এম আর সুমন বলেছেন: বুঝিনি, ব্যাখ্যা করেন।
১৩|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
রামন বলেছেন:
এই বক্তৃতার ভিতর দিয়ে বাংলাদেশে খালেদার রাজনীতির কবর রচিত হলো।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৩
এম আর সুমন বলেছেন: সুখস্বপ্ন দেখতে থাকেন। স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নাই। স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। এখানে শুধু খালেদা না সরকারের আসল শরীক এরশাদের মতামতও দিয়েছি। তাহলে কি একা আওয়ামী লীগ ছাড়া সব দলের কবর রাচিত হল? ভাই কেন জানি না অফুরন্ত বিনোদন পাইতাছি।
১৪|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪১
শিরোনাম বলেছেন: মাননীয় বিরোধীদলীয় নেত্রী নতুন প্রজন্মের একজন বিবেকবান জাতীয়তাবাদী সৈনিক হিসাবে আপনার আজকের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করলাম
দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ পরবর্তী সারাদেশে যে তান্ডবলীলা তৈরী হয়েছিলো কোন অবস্থাতেই খালেদা জিয়ার তার পক্ষে দাঁড়ানো ঠিক হতোনা। ৫ জন পুলিশ আর গুটি কয়েক শিবিরের কর্মী ছাড়া বাকি যারা মারা গিয়েছে প্রত্যেকেই সাধারণ মানুষ, খেঁটে খাওয়া মানুষ। জাতীয়তাবাদীর একজন সৈনিক হিসাবে সবসময় চেয়েছি দলীয় প্রধান সাধারণ মানুষের কাছে থাকবেন। সাধারণ মানুষের ইচ্ছা-আকাঙ্খাকে বুকে ধারণ করবেন।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিষ্কিয়তা দেখে আমি অবাক হয়েছি। হরতাল ও সাঈদীর রায় দুই মিলিয়েই দেশ গতকালকে অগ্নিগর্ভ ছিলো। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় কেনো আগে বাগেই ব্যবস্থা নিলোনা? কেনো সন্ধার পরে দেশব্যাপী বিজিবি নামাতে হয়? কেনো ঘটনার মূহুর্তেই ব্যবস্থা নেওয়া হলোনা?
কাদের মোল্লার রায়ের আগেও সারাদেশব্যাপী একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হয়েছিলো। ভাংচুর, তান্ডব, হানাহানিতে জড়িয়ে পরেছিলো দেশ। ঠিক তখনি সরকারের ইশারায় জামায়াত-শিবির মতিঝিল সহ সারাদেশে বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিক্ষোভ করেছে।
তখন আমরা দেখেছি - স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামছুল ইসলাম টুকু শিবিরের তরুন নেতাদের প্রশংসা করতে।
সেই সময় বাতাসে একটা গুন্জন ছিলো আওয়ামীলীগ সরকার জামায়াতের সাথে আতাঁত করেছে। সেটার নমুনাও আমরা দেখেছি কাদের মোল্লার রায়ে। রায়ে আদালত একদিকে বলেছে শত শত হত্যার জন্য দায়ী এই কাদের মোল্লা অন্যদিকে তাকে গুরুতর অপরাধে লঘু শাস্তি দেওয়া হয়েছে।
এরপরইতো শাহবাগ আন্দোলন। ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্টের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিলো সেটা কিভাবে ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে গেলো। শাহবাগের আহবায়ক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার সম্বোধন করেছে। প্রমাণ আছে আমাদের হাতে। সে ছাত্রলীগের সাবেক নেতা ও স্বাচীপের বর্তমান নেতা। যার নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে সে আমাদের নেতাকে রাজারকার সম্বোধন করে, স্বাধীনতার ঘোষককে রাজাকার সম্বোধন করে। সুতরাং তার পক্ষে সাফাই গাওয়ার আমাদের কিছু নাই।
কারন আমরা দুইটা জিনিস অবগত হলাম গত কয়েকদিনে। এক. সরকার প্রথমে চেয়েছিলো জামায়াতের সাথে আতাঁত করতে। তখন সেটা ব্যর্থ হয় সাধারণ দেশপ্রমিক মানুষের জন্য। সৃষ্টি হয় প্রজন্ম চত্বর। দুই. তখন সরকার কৌশলে প্রজন্ম চত্বরের আন্দোলন দিয়ে দিলো ছাত্রলীগের কন্ট্রোলে।
খালেদা জিয়ার বক্তব্যের পর সামহোয়্যারইন ব্লগে দেখলাম কতিপয় ব্লগার খালেদা জিয়ার মুন্ডুপাত করছে। এটা নতুন কিছু না। এরা সবসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও জিয়া পরিবারের উপর প্রপাগন্ডা চালিয়েছে। যখন খালেদা জিয়াকে তার বাড়ী থেকে উৎখাত করেছে এরা ব্লগে ব্লগে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে।
বিএনপি সবসময় বলে এসেছে, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেটা হতে হবে স্বচ্ছ, দলীয় সংকীর্ণতার উর্দ্ধে থেকে। আজো খালেদা জিয়ার বক্তব্যে কোথাও দেখলাম না উনি যুদ্ধাপরাধীদের পক্ষে বলেছেন।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৭
এম আর সুমন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
আপনার মন্তব্য থেকে উল্লেখ করছি,
কারন আমরা দুইটা জিনিস অবগত হলাম গত কয়েকদিনে। এক. সরকার প্রথমে চেয়েছিলো জামায়াতের সাথে আতাঁত করতে। তখন সেটা ব্যর্থ হয় সাধারণ দেশপ্রমিক মানুষের জন্য। সৃষ্টি হয় প্রজন্ম চত্বর। দুই. তখন সরকার কৌশলে প্রজন্ম চত্বরের আন্দোলন দিয়ে দিলো ছাত্রলীগের কন্ট্রোলে।
একমত
১৫|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩০
মিনহাজ শুভ বলেছেন: ঠিক বলেছেন আপনি
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৭
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৬|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৯
রাহী আবদুল্লাহ বলেছেন: পোস্টের সাথে সহমত জানাচ্ছি। +
১৭|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২৪
রাফা বলেছেন: তাহোলেতো ভালোই আগামিবার খালেদার ক্ষমতায় আসা আর কে ঠেকায়!
খালেদা মেজরিটির সাথে আছে।
নির্বাচনের পর কথা হবে।এই প্রজন্মকে অশ্রদ্ধা করার ফল দেখা যাক কি হয়।
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
এম আর সুমন বলেছেন: আমরা কোন প্রজন্ম? ভাই রাজীব , এমরান , মহিউদ্দীনরা এই প্রজন্মের একমাত্র প্রতিনিধী না। এগুলো যত তাড়াতাড়ি আপনাদের মাথায় ঢুকবে ততই ভাল।
১৮|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
অপু ওপি বলেছেন: +
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ
১৯|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭
অপু ওপি বলেছেন: +
২০|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: জামাতি আমির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে আপনার ম্যাডামকে অভিনন্দন জানাবেন।
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
এম আর সুমন বলেছেন: আপনার নেত্রীকেও নতুন দল আওয়ামী বাম বাকশাল এ্যাসোসিয়েটেড লীগ ( ABBAL) গঠনের জন্য অভিনন্দন।
২১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২১
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ঠিক আছে ভাইসাহেব, মেনে নিলাম। আমি আর গা বাচাবো না। আমি একজন বাকশালী, আম্লীগ, ভাদা, হাসিনা আমার নেত্রী, আমি হাসিনার পা চাটি। হইছে এইবার? খুশি থাকেন।
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
এম আর সুমন বলেছেন: আমি খুশি, আর আপনেও হাসিনার পা চাটতে থাকেন।
২২|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩১
ফাহিম আহমদ বলেছেন: bishleshon nice ..... thank u
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
এম আর সুমন বলেছেন: কেন জানিনা আপনারা অনেক পরে আসেন। যাই হোক , ধন্যবাদ।
২৩|
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার লেখার হাত চমৎকার...... পড়েই বুঝে গেলাম আপনি নিজেই তো দলান্ধ ... হা হা হা .... মানিক সবাই কে মানিক ভাবে সেইটাও ফুটে উঠেছে....
আর নিজেকে যে ছাগু( আপনার ভাষ্যমতেই ) ভাবেন তার জন্যও প্লাস দিলাম+++++ খুশি হইছেন তো ..... ধন্যবাদ
দেখা হবে বিজয়ে ...... এইটা একটু দেইখেন মানবতার খাতিরে... যদি বিবেক থাকে
০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
এম আর সুমন বলেছেন: ভাই বিকেকওয়ালা , আপনাদের জন্মেই সম্ভবত কোনো পাপ আছে, অথবা বাকশালী রক্ত সবসময় টগবগ করতে থাকে। এই কারনে যাকে তাকে ছাগু বলেন, আবার যেদিকেই তাকান খালি দল আর দলের লোক দেখতে পান। আর্ এই কারনেই আমার লেখার গভীরে আপনি যেতে পারলেন না। উল্টা .........যাই হোক, অনেকের আজকাল উল্টা বোঝাটা ফ্যাশন হয়ে গেছে!!!
২৪|
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৫
স্পাইসিস্পাই001 বলেছেন: এম আর সুমন ভাই ..... আমাদের জন্মে পাপ আছে মানে .... আপনি কি বলতে চাইছেন, ঝেরে কাশুন তো...... এটা কি ভদ্র ব্যবহার হলো???
আপনি তো নিজেই ছাগু ভাবেন নিজেকে, যা আপনার পোষ্টেই লেখা আছে, আমি আপনাকে বললাম কই ....
আর আপনি কি করে বুঝলেন যে আমি উল্টা বুঝেছি ..... নিজে যা ভাবেন তাই ঠিক নাকি....
উল্টা বুঝাটা যে ফ্যাশন আপনার কাছেই জানলাম ...
যাইহোক ভাল থাকবেন... ধন্যবাদ
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০১
এম আর সুমন বলেছেন: ঝেড়ে কাশার কিছু নাই, যাকে তাকে , যত্র তত্র ছাগু বলাটাই আপনাদের মত পাবলিকের স্বভাব। আর এই স্বভাবগতরাই জন্মপাপী। এতে না বোঝার তো কিছু নাই। আর আমার পোষ্টে কোথায় নিজেকে ছাগু বলেছি, একটু কপি পেষ্ট মাইরা দেখান প্লিজ।
উল্টা যে বুঝেছেন সে রকমই তো মনে হয়। এমনকি আপনার ছাগু তত্বটাও তো উল্টা। আর একজনকে ছাগু বলাটাই সবথেকে বড় অভদ্রতা। আপনি আমাকে একটি ইতর প্রানী বলে গালি দিলে দোষ হয় না, আর আপনাকে তাও তো মানুষের বাচ্চা ই বলেছি , অভদ্রতা হবে কেন?
২৫|
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
স্পাইসিস্পাই001 বলেছেন: ""যাই হোক যারা যারা আমাকে ছাগু বলেতে রেডি হয়েছেন বলে ফেলেন। আমার কারনে কেউ পয়সা পাতি কম পাক তা চাই না। ""
এইটা তো আপনিই লিখেছেন ... নাকি ...?
এরথেকেই তো বুঝা যায়,আপনি ছাগু ভাবেন নিজেকে.... তাই নয় কি????
জন্মপাপী কি করে হয়, আশা করছি বুঝিয়ে দেবেন ভাল করে ... আপনি আমার সম্পর্কে বলতে পারেন ....কিন্তু তাই বলে আমার জন্ম নিয়ে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয় নি,,,,,,,,, JUST MIND IT.....
আর যারা রাজাকার বাচাতে চায় তাদের ছাগু শুধু আমি না সবাই বলে... এটা আপনার কাছে স্বাভাবিক না হলেও আমার কাছে স্বাভাবিক ....
ধন্যবাদ .... ভাল থাকবেন....।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এম আর সুমন বলেছেন: না , এই লেখায় বরং প্রমান হয় যে আমি ছাগু না। এবং সত্য বলার জন্য খালি খালি ছাগু বলাও যাবে না। কিন্তু আপনি তো উল্টা বুঝলেন ভাই। এ কারনেই জন্মপাপী বলেছি। যারা জন্ম থেকেই বাকশালী চিন্তা ধারন করে , শুধু তাদেরকেই কথাটি বলে থাকি।
আর এই লেখায় রাজাকার বাচানোর নাম গন্ধও নাই। বরং বিচারটি যাতে সঠিক ও স্বচ্ছ হয় তার পক্ষে ছাফাই গাওয়া হয়েছে। বুঝেও না বোঝার ভান করাটা কতবড় বোকামী সেটা যদি একটু বুঝতেন!!
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
২৬|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
ShusthoChinta বলেছেন: এরশাদের আজকের বিবৃতি দেখেছেন? শাহবাগীদের তো পুরো ধুয়ে দিয়েছেন! ইসলামি রাজনীতি,রাষ্ট্রধর্ম ইসলাম এগুলো নিয়ে গণভোট আয়োজনের চ্যালেন্জ দিয়েছেন,উনি নিশ্চয়তা দিয়ে বলেছেন ৯০% মানুষ পক্ষে ভোট দিবে! এটাই স্বাভাবিক,কারণ বাংলাদেশের মানুষ কম্যুনিষ্ট বা নাস্তিক নয়,তারা অধিকাংশই ধার্মিক মুসলমান!
শাহবাগীরা কিবোর্ড কাঁপানো আর চত্ত্বরে গানবাজনা নাচানাচি বাদ দিয়ে সাধারণ মানুষের মধ্যে নেমে এসে শাহবাগ আন্দোলন নিয়ে মানুষের মতামত জানতে চাক,ফলাফল কি আসে দেখুক না! আপনি ব্যক্তিগতভাবেই জরিপ চালাতে পারেন,বেশি না ঢাকার একটা লোকাল বাসে উঠে জিজ্ঞাসা করুন আর যে কোন একটা মসজিদের জুমার নামাযে আসা সাধারণ মানুষকে প্রশ্ন করুন শাহবাগ নিয়ে,তারপর ইন্টারনেট জগতে আইসা কতখানি ফাল পারতে পারেন দেখা যাবে।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
এম আর সুমন বলেছেন: আমি দেখেছি এ জরিপ চালিয়ে। আপনার সাথে একমত। হ্যা আজকের বিবৃতিও দেখেছি। আমার এ লেখার হেডলাইনটা পুরোপুরি সত্য হয়ে গেল।
২৭|
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই ...
দয়া করে জন্মপাপী কথাটা উঠিয়ে নেবেন .....খুশী হব...
তর্ক করে লাভ নাই ... আমাদের ডিজাইন ই এমন .. এজন্যই দেশে উন্নতি নাই..
ভাল থাকবেন .. ধন্যবাদ.....
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
এম আর সুমন বলেছেন: উঠাতে আমার কোনো আপত্তি নাই।এবং উঠিয়েই নিলাম। দয়া করে যাকে তাকে যত্রতত্র ছাগু বলাও বন্ধ করেন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৩
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ব্লগে এই দালালি পোষ্ট দিয়ে আমাদের তরুণদের থামাতে পারবেন? শাহবাগে তরুণদের থামাতে পেরেছেন? যান বেশী কিছু বলবো না। ব্যালট বাক্সে কথা হবে। জবাব নির্বাচনেই পাবেন। উপযুক্ত দাতভাঙ্গা জবাব দিব ভোটের মাধ্যমে। বাংলাদের এখন আর ৭১ এ নাই। বাংলাদেশ এখন আর ৭৫ এ নাই। বাংলাদেশ এখন আর ৯০ এ নাই। আমরা ইন্টারনেট ঘাটা প্রজন্ম। বারাক ওবামার ভাষণ দেখা, আমেরিকার প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখা প্রজন্ম আমরা। আমরা সারা দুনিয়ার খবর রাখি। গেরামের ভিলেজ পলিটিক্সে দিন শেষ। ঐসব করে এখন আর ভোট পাওয়া যাবে না।