| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো একপেশে আচরনের সকল রেকর্ড ছাড়িয়ে গেল কতগুলো পেইড মিডিয়া। আমি সবাইকে আমন্ত্রন জানাচ্ছি এসব একপেশে মিডিয়ার খবর বর্জন করতে। কারন , সাধারন মানুষ তো প্রকৃত খবরটি দেখতে চায়। কোনো দালাল মিডিয়ার খবর দেখতে চায় না।
আমি সামুকে অনুরোধ করবো কোনোভাবেই এই পোষ্টটি সরিয়ে দিবেন না। আমি পেশাগত কারনে খবর সংগ্রহের জন্য পল্টনে ছিলাম । সেখানে বিএনপির সমাবেশে কিভাবে নির্বিচারে পুলিশ হামলা করেছে তাও দেখেছি। কিন্তু দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এই ঘটনার উল্টা ব্যাখ্যা ও প্রচারনা আমার জীবনের সবথেকে আশ্চর্য্য বিষয়গুলোর একটি হয়ে থাকবে।
আমি জানি এখনই সংবাদটি বিশ্লেষনের সময় আসেনি। কারন ঘটনা এখোনো চলমান। তারপরেও আর একটু পরেই যেহেতু বিএনপির নিরস্ত্র আহত নেতাকর্মীদের নামে পুলিশ মামলা করবে তাই আমার বক্তব্য ও বিভিন্ন মিডিয়ার খবর বিশ্লেষন করা জরুরী মনে করছি।
বিএনপির মিছিলে আজ যে ঘটনা ঘটলো তাকে নতুনবার্তা কিভাবে লিখেছে দেখেন,
রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ গুলি চালিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছে। সমাবেশস্থলের পাশে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর পরপরই পুলিশ মারমুখী হয়ে গুলি চালাতে থাকে। পণ্ড হয়ে যায় বিক্ষোভ সমাবেশ। রাজধানীর কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন পর্যন্ত পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ চলে।
গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। ফকিরাপুল মোড় থেকে সমাবেশস্থল লক্ষ্য করে গুলি চালায়।
Click This Link
ঘটনা বিশ্লেষন করলে আমার বোল্ট করা লাইনগুলি দেখেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ গুলি চালিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছে।
এই একটা লাইনই তো বলে দেয় যে আসলে সরকার কি করতে চাচ্ছে। পুরো ঘটনায় উস্কানী বলতে দুটি ককটেল বিস্ফোরন। এখন তো অহরহ , এখানে সেখানে ককটেল বিস্ফোরিত হয়। আমরা জানি ককটেল বিস্ফোরনে কেউ আহতও হয় না। কিছুই হয় না, জাষ্ট একটু শব্দ হয়। তারপরেও যে বা যারা ককটেল বিস্ফোরন ঘটিয়েছে তা শাস্তিযোগ্য। কিন্তু সেই দোহাই দিয়ে তো পুলিশ একদল জনতার উপরে গুলি করতে পারে না। এখানে নির্বিচারে গুলি শব্দটিও ব্যবহার করলাম না। কারন সেখানে হাজার হাজার জনতা ছিলেন। তারা তো কোনো দোষ করেনি। দেশের সবথেকে বড় ও জনসমর্থিত দলটির পক্ষে মিছিল করতে গেছেন। তাহলে অনেক দুরের একটি রাস্তা থেকে যুদ্ধ যুদ্ধ স্টাইলে পুলিশ কেন সেই শান্ত জনতার উদ্দেশ্যে গুলিবর্ষন করবে? এটা কি কোনো সভ্য দেশ?
এই ঘটনায় আমার তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের কথা মনে পড়ে গেল। জানিনা কে কি মত দিবেন। কিছু পেইড ভাদা আছেন যারা চিরকালই উল্টা বোঝেন। তারা মনে মনে গালি দিবেন , দেন। কিন্তু নিরীহ সাধারন জনগন এর কাছে আমার প্রশ্ন এটা কি ধরনের আচরন?
এবার আসি মিডিয়ার বিশ্লেষনে। খবরটি কারা কিভাবে দিয়েছে তা দেখা যাক্। পুলিশের মধ্যে গোপালগঞ্জি পুলিশরাই এখন ঢাকার সর্বেসর্বা । তারা অতিরিক্ত আওয়ামী লীগ। ক্ষেত্রবিশেষে শেখ হাসিনার থেকেও বেশি আওয়ামী লীগ।
জাতি যখন আজ একটি ক্রান্তিলগ্নে আছে, যেখানে আজ ব্যবসায়ীরা বলছে যে দুই নেত্রীকে আলোচনায় বসানোর উদ্যোগ নিয়েছে তারা। সেইখানে এ ধরনের পুলিশি অ্যাকশন কোনো ভাবেই মিলনের সুর নয়।
সংবাদটি মানবজমিনে কিভাবে এসেছে দেখেন,
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশ গুলি বর্ষণ করেছে। এতে বিএনপি নেতা এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, আবদুস সালামসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এসময় নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের পর বিক্ষোভ সমাবেশটি পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ চলাকালে বিজয়নগর মোড়ে বিশৃঙ্খলা শুরু হয়। এসময় সমাবেশ মঞ্চে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বক্তব্য রাখছিলেন। একপর্যায়ে নয়াপল্টন কার্যালয়ের পশ্চিম দিক থেকে পুলিশ গুলি বর্ষণ শুরু করে।
এখানে বোল্ট করা লাইনগুলো দেখেন, সব জায়গায়ই দেখবেন পুলিশ গুলি বর্ষন করছে। এখানে উস্কানি বলতে বিজয়নগর মোড়ে বিশ্রিঙ্খলা শুরু হয় লেখা হয়েছে। বাস্তবেও সেটাই হয়েছে। বিশৃঙ্খলা কি? একটা বড় সমাবেশে একটু আধটু বিশৃঙ্খলা তো হয়ই। দলীয় নেতাকর্মীরা সেখানে থাকেন, তারাই মিটমাট করেন। আর না পারলে পুলিশও সেটা মিউচুয়ালের চেষ্টা করেন। কোনো অবস্থাতেই পুলিশের উপরে কোনো ইটপাটকেল ছোড়েনি। এমনকি চরম একপেশে নিউজ যারা দিচ্ছে সেই বাংলানিউজও লেখেনি যে কেউ ইটপাটকেল ছুড়েছে।
এখন এক জায়গায় হাজার হাজার জনতা , আর সেখানে এক কোনায় ধরেন একটু বিশৃঙ্খলা হলই, তো পুলিশ তো সেটা গিয়ে মিটিয়ে দিবে। অথবা নেতারা সেখানে ছিলেন, তারাই ব্যবস্থা করতো। কেন সেই মাস পিপলকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়বে? পুলিশ তো সেই রাস্তায় ই ছিল না। তারা অন্য প্রান্ত থেকে প্রানপনে গুলি ছুড়তে থাকবে কেন?
এখন দেখেন খবরটি ইন্ডিপেন্ডেন্ট টিভি, ৭১ , বা মাছরাঙারা প্রচার করছে যে বিএনপির সাথে পুলিশের সংর্ঘর্ষ হয়েছে, নয়াপল্টন রনক্ষেত্র। আসলে কি বিষযটি এই খবরে কিছু বোঝা গেল? মুল খবরটি হল বিএনপির মিছিলে পুলিশের গুলিবর্ষন। সেখান থেকে সরে এসে এই মিডিয়াগুলি কাকে বাঁচাতে চাচ্ছে??? তারা কি একটি হাজার হাজার জনতার ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্বিচারে গুলি করাকে সমর্থন দিতে চাচ্ছে? কি উদ্দেশ্যে তারা এ আচরন করছে? আর কত নিচে নামবে মিডিয়া? দেশে কি তারা চায় যে আওয়ামী লীগ ছাড়া কোনো দলই আর না থাকুক? ৭২ এর সংবিধানে ফিরে যান ঠিক আছে, কিন্তু ৭২ এর মত শুধু আওয়ামী লীগ ও পরবর্তীতে বাকশাল থাকবে আর একমাত্র বামরাই এদেশে বিরোধি দল ধাকবে , এমন একটি স্বপ্ন নিয়ে কি এগিয়ে যাচ্ছে এসব মিডিয়া? তাহলে তো জাতির ভবিষ্যত আজ অন্ধকার।
নিউজটি বাংলানিউজে দেখেন, কতটা একপেশে হলে এমন ম্যাড়মেড়ে আচরন তারা করতে পারে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালেয় সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এরই মধ্যে ৮/১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Click This Link
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিরোধী দল। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে।
এরপরেও কি বাংলানিউজ বর্জন না করার কোনো কারন আছে? খোদ বাংলানিউজের ফটো সাংবাদিক দেলোয়ার হোসেন বাদল ভাইকে সবার সামনে বুকে পা দিয়ে পুলিশ পেটালো। সাথে আরো অন্তত দশজন সাংবাদিককে পিটিয়েছে পুলিশ। আশ্চর্য্যজনভাবে সরকারপক্ষের মিডিয়ার সাংবাদিকরাই এই পুলিশি পিটুনির শিকার হয়েছেন।
পূর্বে সাংবাদিকের গায়ে পুলিশ হাত দেয়ার কথা চিন্তাও করতো না। এখন ধরে বুকে পা দিয়ে পিটায়। অথচ এই যারা মার খেল তারা কেউ নতুন সাংবাদিক না কিন্তু। তাদের পল্টন থানা পুলিশও ভাল করে চেনে। সকাল বিকাল দেখা হয়।
এই ঘটনা কোনো নিরপেক্ষ হাউজের সাংবাদিকের উপরে হলে নিন্দার ঝড় বযে যেত। কিন্তু আজ দেখেন সাংবাদিকদের জীবনের নিরাপত্তা বরতে কিছু নাই। সংবাদপত্রের ও চ্যানেলের মালিকের ইচ্ছা অনুযায়ী নিউজ দিতে হয়। এই যে সাংবাদিকদের পুলিশ সবার সামনে বেদম পেটালো এর কোনো প্রতিকার নেই। প্রতিকার নেই কারন সরকারী পুলিশের কোনো দোষ লিখে সরকারকে চটাবে না এসব মিডিয়ার মালিকরা।
এর কারন কয়েকটি,
সরকারকে চটালে বিজ্ঞাপন ( সরকারী বিজ্ঞাপন) পাওয়া যাবে না।
আগামীতে যারা আওয়ামী নমিনেশন চান তাদের সমস্যায় পড়তে হবে।
চ্যানেল বন্ধের হুমকীতে থাকতে হবে।
আর এগুলো লিখলেই তাকে মাহমুদুর রহমানের মত রাজাকার উপাধি পেতে হবে, সেই সাথে গালাগালি , শাহবাগের আল্টিমেটাম তো আছেই।
এখন কথা হল একজন সাংবাদিক মার খেলে সেই মিডিয়ার মালিকের কিছু যায় আসে না। সাংবাদিকদের ই প্রতিবাদ করতে হবে। কিন্তু ইকবাল সোবাহানের মত সরকারের চামচা শ্রেনীর সাংবাদিকরা যখন সাংবাদিক নেতা হন , তখন তো সেই আশা করাই বৃথা।
দেশ কি তবে সাংবাদিকদের এই একপেশে নীতির ফলে পুলিশি রাষ্ট্রে পরিনত হবে? আমাদের দেশের ভয়াবহ বিপর্যয় কি উস্কে দিচ্ছে কিছু মিডিয়া? আমরা কি দিন দিন পরাধীনতার দিকে যাচ্ছি? আমরা কি মিছিল করার ক্ষমতাও হারাচ্ছি? যুদ্ধাপরাধীদের বিচারের নামে এদেশে কি সকল অবৈধ প্রকৃয়ার বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে? আমরা কি সত্যিই যুদ্ধাপরাধীদের বিচার চাই , নাকি কোনো দলিয় এজেন্ডার বাস্তবায়নই আসল উদ্দেশ্য?
জনগন এত বোকা না, তারা এ প্রশ্ন করবেই। কেন আজ সুস্থভাবে মিছিল করতে দেয়া হল না? কেন আবারো হরতাল ডাকতে বাধ্য করা হল বিএনপিকে? যদি দেশের প্রধান একটি দলেও মিছিলে পুলিশ এভাবে গুলিবর্ষন করে, তবে তো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনেই তাদের হরতাল দিতে হয়।
এর জন্য দায়ি পুলিশের কি কোনোদিন কোনো বিচার হবে না? পুলিশের পেছনের লোকগুলির কি কোনো বিচার হবে না? যেখানে পুলিশ তাদের উপরে ইট ছুড়েছে বলে নির্লজ্জ মিথ্যাচার করলো তার কি কোনো বিচার হবে না?
একটি মিছিল একটি রাস্তায় না হয় কতক্ষন চলতই , তাতে দেশের কোনো ক্ষতি হত না। কিন্তু এখন তো আগামী কাল হরতাল ডেকেছে। দেশের সব রাস্তাই ১২ ঘন্টা বন্ধ থাকবে। কোনটি ভাল হলো জাতির জন্য? যদি হরতালই ভাল হয় তো খুশিতে মিষ্টি খাইতে পারেন। আর যদি ভাল না হয়, তবে পুলিশের এমন বর্বর আচরন কেন হয়েছে , তার বিচার বিভাগীয় তদন্ত হওয়া যেমন দরকার তেমনি আশু পানিশমেন্ট হিসেবে সবগুলো পুলিশ ক্লজ করা দরকার।
আর যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, তাই পুলিশকে যিনি নির্দেশ দিবেন, তার তো আর বিচার হবে না। সেই বিচারের ভার মহান আল্লাহ রাব্বুল আলামীনের উপরে ছেড়ে দেয়া ছাড়া জাতির আর কিছু করার আছে বলে তো মনে করি না।
আর মিডিয়াগুলি যেহেতু একটি মিশন নিয়ে নেমেছে, এখন জাতিই ঠিক করুক তারা সেই মিশনে অন্তর্ভূক্ত হবে , নাকি এইসব মিডিয়া বর্জন করে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলবে!!!!
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
এম আর সুমন বলেছেন: ঠিক বলেছেন। আপনার উদাহরন পছন্দ হয়েছে। বড়ই সৌন্দর্য ভাই।
২|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সািকল খান বলেছেন: দেশে এক আওয়ামী লীগ ছাড়া আর কিচ্চু থাকবে না!!!!!!!!!!
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এম আর সুমন বলেছেন: সেই রকমই তো মনে হয়।
৩|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ফাহীম দেওয়ান বলেছেন: আমরা জানি ককটেল বিস্ফোরনে কেউ আহতও হয় না। কিছুই হয় না, জাষ্ট একটু শব্দ হয়।
কি কইলেন এইডা, জীবনে কক্টেল বিষ্ফোরন দেখছেন ?
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
এম আর সুমন বলেছেন: ওই মিয়া, ককটেল কি গ্রেনেড? আপনি দেখছেন কখোনো? ককটেল বিস্ফোরিত হলে তাদের গুলি করতে হবে? আপনারাই এদেশের বারোটা বাজাচ্ছেন । ককটেল কি ? সবথেকে ছোটো বম্ব। কোথাও দেখেছেন যে ককটেল বিস্ফোরনে তেমন কোনো ক্ষতি হযেছে? আর যদি তা হয়ও দুর থেকে পুলিশ উল্টো গুলি করবে সেই জায়গা লক্ষ্য করে? যতসব!!!
৪|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
মিতক্ষরা বলেছেন: প্রথম আলো দেখলাম পুলিশের সাফাই গেয়ে লিখছে। এটা অবশ্য নূতন কিছু নয়। সবসময়ই তারা পুলিশের গুলি ছোড়াকে ডাউনপ্লে করে। আমি আমাদের সময় পড়ে আসল বিষয় বুঝতে পেরেছি।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
এম আর সুমন বলেছেন: প্রথম আলুতে আর কেউ বিশ্বাস করে না।এখন তো বামরা একটা পক্ষ নিযেছে। আর প্রথম আলুতে বিশ্বাস করার কিছু নাই। বামরা এখন সরকারের মন্ত্রী। সুতরাং..........
৫|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
এম. মাসুদ আলম. বলেছেন: ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে আগেই খবর ছিল, বিএনপির আজকের বিক্ষোভ-সমাবেশে জামায়াত-শিবির নাশকতা করতে পারে।”
এই বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে জানিয়ে মেহেদী হাসান বলেন, “তারা (বিএনপি নেতা) আমাদের নিশ্চয়তা দিয়েছিল যে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটবে না।”
“কিন্তু বিএনপির সমাবেশ শেষ হওয়ার আগে আগে স্কাউট মার্কেটের সামনে জামায়াতের ব্যানারধারী ২০/২৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা করে। প্রায় একই সময় কালভার্ট রোড ও শান্তিনগর মোড়ে জামায়াত-শিবির কর্মীরা দলীয় ব্যানার নিয়ে পুলিশের ওপর হামলা করে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাসের পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানান তিনি।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
এম আর সুমন বলেছেন: এর বক্তব্যটাও আমি উল্লেখ করেছি।
এই মেহেদীটা কে? এতটা মিথ্যাচার কোনো সভ্য দেশের পুলিশ করতে পারে? আমি তো পুরো সংবাদ বিশ্লেষন করে দেখালাম। কোথাও কি দেখলেন যে পুলিশের উপরে কেউ হামলা করেছে? এই লোককে কেন বিএনপির মুল অফিস যেখানে সেখানকার ডিসি করা হলো? তাকে তো ধানমন্ডি থানায় নেয়া দরকার। সেখানে বসে বঙ্গবন্ধুর বাড়ি পাহারা দিক। আর জয় বাংলা শ্লোগান দিক। কি অদ্ভুত এ দেশ, সত্যিই সেলুকাস!!
৬|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
শিবিরের কুত্তা গুলার সাথে মিশে বিএনপিও কুত্তা হতে চলছে.........
পাগলা কুত্তা হয়ে গেছে, শিবিরের কুত্তারা বোমামেরে পুলিশকে উষ্কানি দেয়। এরপর বিএনপির মিছিলে মিশে ইটাইটি শুরু করে।
হরতালের অযুহাত বাইর করতে হবে না?
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এম আর সুমন বলেছেন: তোমার মাথার মধ্যেও কালবৈশেখী চলছে রে রাম ছাগু !! দেশটার পুরাপুরি পাছায় না দিয়া তোমরা ছাড়বা না। দেখলা যে বাস্তবে খবর এক কথা কয়, পুলিশ দুর থেকে খালি খালি গুলি করছে। আর তুমি আছো তোমার শিবির নিয়া। আজ বিএনপির নেতৃবৃন্দ আহত, গুলিবিদ্ধ। আর তুমি আছো শিবির নিয়া। শিবিরগো তোমরা গুইল্লা তারপরে পাছায় ঢুকাও মিয়া।
তুমি কি আমার লেখাটা পুরা পড়েছ?
৭|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
আজরাঈল আমি বলেছেন: ককটেল শুধু শব্দ ও ধোয়ার জন্য ব্যবহার করা হয়। এতে কেউ আহত হবার কথা নয়। আর বর্তমানে পুলিশের অবস্থা মায়ের চাইতে মাসির দরদ স্টাইলে। আম্বালীগের কিছু করা লাগে না পুলিশই তা কইরা দেয়।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ। আচ্ছা ককটেল এর বিষযটায় মনে পড়লো, গতকাল কিন্তু প্রজন্মের মিটিংএ যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরিত হয়েছে। তাও দুই দুইটা। সেখানে তো পুলিশ গুলি করলো না। বরং ককটেল বিস্ফোরনের পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা লাঠি সোটা নিয়ে সেখানে উপস্থিত হয়।
৮|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
েরদওয়ান রহমান বলেছেন: পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান কুত্তার বাচ্চা সামনে তর খবর আছে।আর দালাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম কিছুদিন পর বুঝবা নে...............।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
এম আর সুমন বলেছেন: ভাই , অত বোঝানোর কিছু নাই, এই মিডিয়াগুলি সত্যিই বর্জন করার সময় এসে গেছে।
৯|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
ShusthoChinta বলেছেন: এই শালার মিডিয়া আর শাহবাগীরাই এসবের মূলে আছে,এরাই সব অনর্থের মূল! কয়েকস্তর পুলিশি আর বিজিবির নিরাপত্তার মধ্যে থেকে ওনারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করছেন! সরকারি বিরিয়ানী খেয়ে আর কনসার্ট করে দুএকটা স্লোগান দিয়ে এমন ভাব করতেছে যে দেশকে উদ্ধার করে ফেলছে! আসলে এরা দেশটাকে বিভক্ত করে রক্ত্ক্ষয়ী সংঘাতের মুখোমুখী করে দিয়েছে! ইসলাম পন্থি দলগুলোকে ছাড়াও বিএনপি আর এরশাদের জাতীয় পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দল শাহবাগীদের বিরোধিতা করছে,তারপরও শাহবাগ জাতির প্রতিনিধিত্ত্ব করছে এটা পাগল ছাড়া আর কেউ বলতে পারবে না!
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
এম আর সুমন বলেছেন: বিষয়টি নিয়ে আমার একটি লেখা ছিলো, পড়েছিলেন ?
Click This Link
১০|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
ভাইয়া ভালো আছেন?????????????
সেই কবে থেকে একা একাই লড়াই করে যাচ্ছেন সত্য সংবাদ পরিবেশনের জন্য। খুবই ভালো লাগে। সামুতে এসে মাঝে মাঝে আপনাকে খুঁজি আজকেও খুজছিলাম যে কার কাছে গেলে সত্য সংবাদটি পাবো। অবশেষে পেলাম আপনার কাছ থেকে।
চালিয়ে যান, থামবেন না। মনে রাখবেন যাদেরকে দেখছেন বিরোধিতা করছে কিংবা অযথাই আপনাকে বিশ্রি মন্তব্য করছে, তারা সংখ্যায় খুবই সামান্য এবং এরা সবসমই পরাজিতের দল।
ধন্যবাদ। ভালো থাকবেন আর এ ধরনের সংবাদ সংগ্রহ করার আগে নিজের নিরাপত্তার দিকটি প্রথমে বিবেচনা করবেন।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
এম আর সুমন বলেছেন: মোহাম্মদ নাজমুল ইসলাম ভাই, আপনার মন্তব্যটি পেয়ে আমার মনটি ভাল হয়ে গেল। আর আপনারা সবাই আছেন বলেই আমি লেখার সাহস পাই।
ভাই নিরাপত্তার চেষ্টা করি। তারপরেও দোয়া করবেন। কবে যে আমাকে এই পুলিশরা চিনে যায় কে জানে। শেষে চান্স পাইলে তো ধোলাই দিবে। খুব ভাল থাকবেন ভাই।
১১|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আমি মোঃ চয়ন বলেছেন: এতদিন সরকার বলছিল পুলিশ জামতিদের গুলি করছে। (সরকাররের মতে জামাতিদের হত্যাকরা জায়েজ) কিন্তু আজ প্রমান হল আম্লীগবিরোধী সকল দলকেই তারা গুলি করে নিশ্চিহ্ন কে দিতে চায়।
যদি ভুলেও কোনদিন শাহাবাগীরা "সরকার জামাতকে কেন ২৬ মার্চের আগে নিষিদ্ধ করলনা" এই কারনে সরকার বিরোধী আন্দলন করে তবে পুলিশ তাদেরকেও গুলি করবে।
আর মিডিয়া !!! সবতো সরকারি দালাল !!! আর অনলাইন সংবাদ মাধ্যম গুলোতো সরাসরি মিথ্যা সংবাদ দেয়।
আর 'আমারদেশ' সত্যকথা লেখার জন্য আজ এর সার্কুলেশন ২.৫ লাখ ++ !!!! দামও সবচেয়ে বেশি ১২ টাকা !
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এম আর সুমন বলেছেন: কিন্তু আজ প্রমান হল আম্লীগবিরোধী সকল দলকেই তারা গুলি করে নিশ্চিহ্ন কে দিতে চায়।
কথাটি যদি পুরোপুরি সত্য হয় , তবে এই মিডিয়াগুলাকে জাতি কখোনোই ক্ষমা করবে না।
১২|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
নিঃসঙ্গ পথিক.. বলেছেন: আজকের ঘটনার পরও যারা সরকারের সাফাই গাইবে স্পষ্টতই বলতে হবে যে হয় তারা পাগল (কাল যেমন এক পাগলকে শহীদ মিনার ভাঙ্গার অপরাধে ধরেও ছেড়ে দেয়া হয়েছে) নয়তো তারা তাদের বিবেক-বুদ্ধি আওয়ামী লীগ নামক গুণ্ডাদের কাছে বিক্রি করে দিয়েছে।
বাংলানিউজ এর মত পক্ষপাতদুষ্ট প্রত্রিকার নিউজের স্ক্রিনশট দেখেন:
স্পষ্ট লিখেছে: বুধবার বিকেলে বিএনপির পার্টি অফিসের সামনে পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসা একটি মিছিলকে পুলিশ বাধা দিলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
নিশ্চয় কোনো রাজনৈতিক সমাবেশে মিছিল করতে করতে আসা অপরাধ নয় যে পুলিশ বাধা দিবে।
আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, কিন্তু আজকের ঘটনা শোনার পর সত্যিকার অর্থেই মনেপ্রাণে কামনা করছি এ সরকারের পতন এবং চিরকালের জন্য ধ্বংস যেন দ্রুত হয়। হাসিনাসহ একপাল মানসিক বিকারগ্রস্ত লোকদের এ দেশে বাস করার আর কোনো অধিকার নেই।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
এম আর সুমন বলেছেন: সমস্যা হল , এখানেও নিউজটি পুরোপুরি বিকৃত করেছে বাংলানিউজ। আসল ঘটনা তার উল্টা। পুলিশ আসলে খালি খালি দুর থেকে গুলি করেছে। জাষ্ট গুলি করেছে। আমি বললাম না, জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের মত বিষয় রে ভাই।
১৩|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
নিঃসঙ্গ পথিক.. বলেছেন: উপরে দেয়া স্ত্রিনশটের খবরটি পড়তে ক্লিক করুন।
View this link
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
এম আর সুমন বলেছেন: ওটার লিংক আমার লেখায়ই দেয়া হয়েছে।
১৪|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
অরিয়ন বলেছেন: ফ্যাসিস্ট বাকশালী সরকারের পায়ের নীচে মাটি নাই। তাঁরা এখন পাগলা কুকুরের মতো আচরন করছে। তারাই জাতীয় পতাকার অবমাননা করে, শহীদ মিনার ভাংচুর করে, ভিন্ন ধর্মের উপাশনালয় ও বাড়ি ঘরে হামলা করে বিরোধী দলের উপড় দোষ চাপায়। আর তদের পক্ষে নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে মিডিয়া। মিডিয়ার এই দালালি দেশ ও জনগনের প্রতি চরম বেঈমানী হিসেবেই চিন্হিত হয়ে থাকবে।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
এম আর সুমন বলেছেন: মিডিয়ার এই দালালি দেশ ও জনগনের প্রতি চরম বেঈমানী হিসেবেই চিন্হিত হয়ে থাকবে।
একমত
১৫|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
পিওর গাধা বলেছেন: এভাবে আর কত দিন? অচীরেই গণ বিস্ফোরণ এর মুখে পড়বে বর্তমান সরকার
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
এম আর সুমন বলেছেন: পড়বে কি বলছেন? অলরেডি পড়ে গেছে ।
১৬|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
পথেরসাথী বলেছেন: হলুদ সাংবাদিকতাকে ঘৃণা করি
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
এম আর সুমন বলেছেন: ভাই কথাটি একবার কেন লিখলেন , বিশবার লিখতেন। এগুলা দালাল সাংবাদিকতা।
১৭|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
জানপরী বলেছেন: আপনার কথা বিশ্বাস হল কারণ অফিস থেকে আসার পথে দেখলাম শান্তিনগর মোড়ে কোন কারণ ছাড়া পুলিশ গুলি ছুঁড়ল। গুলির পরে শুনলাম ককটেলের বিস্ফোরণ এর শব্দ।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ জানপরী, এভাবেই সত্য প্রকাশ করে এই এক শ্রেনীর সাংবাদিকদের লজ্জা দিতে থাকুন। আর এইসব মিডিয়া মালিকদের জাতীয়ভাবে বয়কট করুন। আমাদের হাতে এইটুকুই করার আছে।
১৮|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
বোকামন বলেছেন: এক সরকারের আমলে আরেক সরকারের চালবাজি, মতলববাজি চলে ....
এইটা নতুন কী !
বিশেষ উদ্দেশ্যটি কি???
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এম আর সুমন বলেছেন: বিশেষ উদ্দেশ্য তো অবশ্যই আছে। আমি চাইছিলাম সেটি আপনারাই প্রকাশ করেন।
১৯|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মানব১১ বলেছেন: বিএনপি কেন লাগাতার হরতাল, অবরোধের মতো কঠিন আন্দোলন এর কর্মসূচী ঘোষনা করে না। সাধারন জনগন রাজপথে নামার জন্য প্রস্তুত। জনগন একমূহুর্তও এই জালিম বাকশলী সরকারে অধীনে থাকতে চায় না।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
এম আর সুমন বলেছেন: বিএনপি কি করবে সেটা বিএনপি জানে। তবে আমারো ধারনা জনগন আর এই বাকশালী সরকারের অধীনে থাকতে চায় না।
২০|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
কমল ২০১০ বলেছেন: এভাবে আর কত দিন? আজ কতিপয় মিডিয়া সত্যকে প্রচার না করার জন্য বর্তমান পরিস্থিতি অনেকখানি দায়ী।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এম আর সুমন বলেছেন: একমত
২১|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
একজন ঘূণপোকা বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এম আর সুমন বলেছেন: আপনি তো অনেক লম্বা ভাই!!
২২|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
গিড়ীবাজ বলেছেন: এই জালেম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেই সাধারন মানুষদের টিকে থাকতে হবে।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
এম আর সুমন বলেছেন: জনমনে প্রশ্ন.........
আর কত??
২৩|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
প্রবাসী১২ বলেছেন: ওরা আওয়ামী লীগের মিডিয়া শাখা।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
এম আর সুমন বলেছেন: আওয়ামী মিডিয়া লীগ!!! দারুন তো!!
২৪|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
হুমায়ুন তোরাব বলেছেন: media ekhn jondis rugi
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
এম আর সুমন বলেছেন: হুমায়ুন তোরাব বলেছেন: media ekhn jondis rugi
২৫|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
বোকা ইনদুর বলেছেন: আমেলীগ মিডিয়া কন্ট্রোল করতে পারে সেটা আমেলীগের ক্রেডিট। বিম্পি পারেনা সেটা তাদের ডিসক্রেডিট।
মিডিয়ারে বেশি সুজোগ ডিয়া বিম্পিই মাথায় উঠাইছে। অহল ঠ্যালা বুঝতাছে.....।
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
এম আর সুমন বলেছেন: কোনো ক্রেডিট নাই। মিডিয়া কন্ট্রোল করার জিনিস না। এই চিন্তাটাই বাকশালী। কিন্তু যিনি বাকশাল উহ্য করেছিলেন, যিনি মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন সেই জিয়াউর রহমানের দলের তো মিডিয়া কন্ট্রোলের দরকার নাই। মিডিয়ার নিজে থেকেই স্বাধীন থাকা উচিত। আওয়ামী লীগ যেটা করেছে , তা হলো তাদের কিছু ব্যবসায়ীকে কয়েকটি টিভি চ্যানেল এর মালিক করে তাদের দ্বারা তাবেদারী করাচ্ছে। এটা নিঃসন্দেহে নিন্দনীয়।
২৬|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
বোকামন বলেছেন: ভাইজান কী বললেন !
আমরা কিভাবে প্রকাশ করবো !!!
আমরা তো ঐ জনগন যাদের কাছে ভোটের সময় ভোট চাইতে আসে ।
এরপর সবাই ভুলে যায়
২৭|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭
মিতক্ষরা বলেছেন: “কিন্তু বিএনপির সমাবেশ শেষ হওয়ার আগে আগে স্কাউট মার্কেটের সামনে জামায়াতের ব্যানারধারী ২০/২৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা করে। প্রায় একই সময় কালভার্ট রোড ও শান্তিনগর মোড়ে জামায়াত-শিবির কর্মীরা দলীয় ব্যানার নিয়ে পুলিশের ওপর হামলা করে।”
@মাসুদ আলম, গুলিবিদ্ধরা প্রায় সবাই বিএনপির প্রথম সারির নেতৃত্ব। তারা জামাতের ক্যাডার নয়। পুলিশ গুলি বর্ষন করেছে বিএনপি নেতাদের উদ্দেশ্যে। আসলে পুলিশের উপর প্রশাসনের কোন নিয়ন্ত্রন নেই। এরকম অরাজকতা বেশীদিন চলবে না। সরকারের নিজের ভালর জন্যই নিজেরা উদ্যোগী হয়ে বিএনপিকে সংসদে আমন্ত্রন জানানো দরকার।
২৮|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২২
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগী মিডিয়ার দুর্বৃত্তপনা ও হলুদ সাংবাদিকতার মুখোশ উন্মোচনকারী গবেষণামূলক পোস্ট - প্রিয়তে গেল.
স্টিকি করার দাবি জানাই (শাহবাগী মিডিয়ার একম্প্লিস সামু মডারেশনের কাছে অরণ্যে রোদন করলাম!).
দুদিন আগে এই নিয়ে আমিও পোস্ট দিয়েছিলাম, পড়ার আমন্ত্রণ জানাচ্ছি... এক অস্থির সময় - শাহবাগী মিডিয়া, ব্লগ, ব্লগিং, হেট-এন্ড-লাই ক্যাম্পেইন, রাজনীতি, সিন্ডিকেটেড মিথ্যাবাজি
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ ভাই।
২৯|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
পথেরসাথী বলেছেন: তৌহিদী জনতা রাজপথে নামলে সরকারের পরিণতি হবে ভয়াবহ
৩০|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২
মদন বলেছেন: একমত @ বোকা ইনদুর
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
এম আর সুমন বলেছেন: কোনো ক্রেডিট নাই। মিডিয়া কন্ট্রোল করার জিনিস না। এই চিন্তাটাই বাকশালী। কিন্তু যিনি বাকশাল উহ্য করেছিলেন, যিনি মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন সেই জিয়াউর রহমানের দলের তো মিডিয়া কন্ট্রোলের দরকার নাই। মিডিয়ার নিজে থেকেই স্বাধীন থাকা উচিত। আওয়ামী লীগ যেটা করেছে , তা হলো তাদের কিছু ব্যবসায়ীকে কয়েকটি টিভি চ্যানেল এর মালিক করে তাদের দ্বারা তাবেদারী করাচ্ছে। এটা নিঃসন্দেহে নিন্দনীয়।
৩১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
রাসেল মেটামোরফোজ বলেছেন: শুনলাম ভারত থেকে নাকি কোটি কোটি টাকার হলুদ আমদানি করা হচ্ছে মিডিয়ার উপর ছিটানোর জন্য!
৩২|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯
একজন ঘূণপোকা বলেছেন: হম আমারটা সামুর ইতিহাসের সবচেয়ে লম্বা প্রো পিক
৩৩|
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
স্পাইসিস্পাই001 বলেছেন: সব এক গোয়ালের গরু.....link
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
এম আর সুমন বলেছেন: আপনারে না টাকা দেয়া হয়? এতক্ষন পরে কেন আসলেন? আইজ মনে হয় আর মাল পাত্তি পাইবেন না। বড় দেরি করছেন, ওদিকে যোগী , সামহোয়ারইনরা ভাগ বসাইয়া ফালাইছে।
৩৪|
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
স্পাইসিস্পাই001 বলেছেন: আপনি কি এরকম ই ...... ভাল কিছু চিন্তা করতে পারেন না...... রাজনীতি মানুষকে কতটা নিচে নামাতে পারে তা আমাদের দেশের রাজনীতি না দেখলে বোঝা যায় না .....।
আমি কি ছেচড়া নাকি .... যে টাকার জন্য মানুষ খুন করবো ... তাদের সাফাই গাইবো ...... আমারে টাকা দেয়া হয় মানে .... আপনি কি বলতে চাইছেন...
কান খুলে শুনে রাখুন .....নিজের বিবেক বুদ্ধি দিয়েই ইন্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করছি .... আর উপরওয়ালা যা দিয়েছেন অনেক সন্তুষ্ট .... দোয়া করবেন কারও কাছে যেন হাত না পাততে হয় .....
খুব কষ্ট পেলাম আপনার মন্তব্যে ...... ভাল থাকবেন.....ধন্যবাদ.....।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
এম আর সুমন বলেছেন: আপনাকে আমি অসম্মান করতে চাইনি্। আমাদের সবারই ধারনা এখানে অনেকেই আছে, পুরাপুরি পেইড। আর আপনি যদি পেইড ভাদাদের কেউ না হযে থাকেন তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। আর আমি আপনাকে গালিও দেই নি। গালি দেয়া আমার স্বভাব না।
আমার কোনো কথায় আপনাকে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত। প্লিজ বিষয়টি অন্যভাবে নিয়েন না।
আমার স্পষ্ট মনে আছে , আপনি আমাকে ছাগু বলে গালি দিয়েছিলেন একবার। এটাও কখোনো আর দিবেন না। গুড+ গুড = গুড
৩৫|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: একমত । মিডিয়া যদি মনে করে তারা ভুল সংবাদ দিয়ে সবাইকে বোকা বানাতে পারবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে, কারন সত্যের প্রকাশ হবেই
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
এম আর সুমন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।
৩৬|
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
স্পাইসিস্পাই001 বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাইয়া ......
কোন কারনে অন্যায় কিছু বলে থাকলে দুঃখিত.......
আর কখনও আসবো না, আপনাকে বিরক্ত করতে ....
ভাল থাকবেন সবসময় .... শুভবিদায় ..... হ্যাপী ব্লগিং....
৩৭|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
মুক্ত আকাশ বলেছেন: আমাদের মিডিয়াগুলো এমন আচরনইতো করে আসছে।
ধরে নিলাম ককটেল বিস্ফোরন হয়েছে। কিন্তু সেটাতো বিজয়নগর মোড়ে। তাহলে এখানে যারা বক্তৃতা দিচ্ছেন তারা আহত হলেন কি করে? তাদেরকে গুলি করার কি মানে থাকতে পারে?
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
এম আর সুমন বলেছেন: এইটাই তো প্রশ্ন। শাহবাগেও তো সেদিন ককটেল বিস্ফোরন হল। কই সেখানে তো কাউকে গুলি করতে দেখলাম না!!
৩৮|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সাধারন জনগন আওয়ামি দুঃশাসনে অতীষ্ঠ,সময় এসেছে সমূচিত জবাব দেবার।সারা বাংলাদেশের জাতিয়তাবাদী শক্তি জেগে উঠেছে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ
৩৯|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
সরোজ রিক্ত বলেছেন: কিছু বলার নেই।
৪০|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২
ডিগবাজি বলেছেন: আমার ধারনা তারা শুধু গৃহযুদ্ধ চাচ্ছে, ম্যাস একটা গণ্ডগোল যাতে সেনাবাহিনী ডাকা যায়। বি এন পির উপর গুলি চালান সিমপ্লি একটি ইঙ্গিত আমরা কাউকে তোয়াক্কা করিনা,
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
এম আর সুমন বলেছেন: কয়দিন আর তোয়াক্কা না করে থাকা যায়? ক্ষমতা চিরস্থায়ী না।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার মন্তব্যে সহমত
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি উদ্দেশ্যে তারা এ আচরন করছে? আর কত নিচে নামবে মিডিয়া? দেশে কি তারা চায় যে আওয়ামী লীগ ছাড়া কোনো দলই আর না থাকুক? ৭২ এর সংবিধানে ফিরে যান ঠিক আছে, কিন্তু ৭২ এর মত শুধু আওয়ামী লীগ ও পরবর্তীতে বাকশাল থাকবে আর একমাত্র বামরাই এদেশে বিরোধি দল ধাকবে , এমন একটি স্বপ্ন নিয়ে কি এগিয়ে যাচ্ছে এসব মিডিয়া? তাহলে তো জাতির ভবিষ্যত আজ অন্ধকার।
আপনার লেখা পড়ে সেই দুখি বুটার গল্প মনে পড়ে গেল।
রোজ পাষন্ড স্বামী বেদম মাইর দেয়। তো একদিন মাইর খেতে খেতে বউটি বলে আপনি এমনে মারেন কে? আপনে কি আমারে ঘরে রাখতে চান না???
পাষন্ড উত্তর দেয়- মাইরের ধরন দেইক্যাও বুঝস না!!!!!
বিএনপি এখন সেই বউয়ের মতো প্রশ্ন করার সময় নেই।
সিদ্ধান্ত নেবার সময় এসেছে।