নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম হচ্ছে দুবৃত্তদের সর্বশেষ আশ্রয়স্থলঃ Samuel Johnson

গতানুগতিক

এম আর সুমন

গতানুগতিক

এম আর সুমন › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যত প্রজন্ম কি ‍‍‌‌"আওয়ামী লীগ " শব্দটিকে গালী হিসেবে ব্যবহার করবে??

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬





আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম ও তার পূর্ববর্তী সময়ে আমাদের দেশের জনগণের আশা আকাঙ্খার প্রতীক হয়ে ওঠে আওয়ামী লীগ। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের সেই জনপ্রিয়তায় দ্রুতই ভাটা পড়ে।

ঐতিহ্যবাহী এই দলটির নানান কারনে বার বার জনপ্রিয়তার তুঙ্গে উঠেও তা বেশিদিন ধরে রাখতে পারে না। এদেশে আওয়ামী লীগের সাথে পাল্লা দিয়ে যে অন্য জনপ্রিয় দলটি রাজনীতি করে তাদের ক্ষেত্রে কিন্তু বার বার এ ঘটনা ঘটেনি। সর্বশেষ ২০০৮ এর নির্বাচনেও বিএনপি ৩৪ শতাংশ ভোট পেয়েছে। আর এর পূর্বে জিয়া পরবর্তী সময়ে বিএনপির জনপ্রিয়তা কখোনোই কমেনি। এমনকি বিএনপি যে ৯৬ এর নির্বাচনে জিততে পারেনি সেখানেও তাদের প্রাপ্ত আসন ছিল ১১৫ টির বেশি।

সুতরাং দেখা যাচ্ছে খুব দ্রুত জনপ্রিয়তা হারানোতে আওয়ামী লীগের জুড়ি নেই।



আমার শিরোনামে অনেকেরই ইতিমধ্যেই ভুরু কুঁচকে গেছে তা আমি জানি। এই প্রসঙ্গে বলি, এই আওয়ামী লীগ এত জনপ্রিয়তা নিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে শুরু করলেও ৭৫ পরবর্তী সময়ে কিন্তু তা ধরে রাখতে পারে নি। সত্যি বলতে কি রক্ষী বাহিনীর বর্ননাতীত নৃশংস অত্যাচার ও সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি , দুর্ভিক্ষ ইত্যদি তখনকার আওয়ামী লীগকে এক প্রায় শেষ করে দেয়।



বঙ্গবন্ধুর চাটুকাররা সেই সময়ও তাকে বুঝতে দেয়নি যে দেশের প্রকৃত অবস্থা কি। আওয়ামী লীগে আর যেসবের অভাবই হোক না কেন, চাটুকারের কখোনো কোনো অভাব হয় নি।

তারপরেও বঙ্গবন্ধু কিছুটা খোলসমুক্ত হতে পেরেছিলেন। তিনি মুখ ফুটে বলতে পেরেছিলেন, আওয়ামী লীগ চোরের দল , চাটার দল। তিনি আওয়ামী লীগ বিলুপ্ত করেছিলেন । আর আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠনকে তিনি দ্বিতীয় বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছিলেন।



আর সেববের ফলাফল কি হয়েছিল তা তো সবারই জানা। পরবর্তীতে দীর্ঘদিন আওয়ামী লীগ নামটিকে এদেশের মানুষ স্রেফ গালি হিসেবেই ব্যবহার করেছে।

এসবের ধারাবাহিকতায় ৯৬ এর আওয়ামী সরকারও যথষ্টে অজনপ্রিয় হয়ে পরিত্যাজ্য হয়েছিল। সেই সরকারের সময়ও তারা জুজুর রাজনীতি অব্যহত রেখেছিলেন। বঙ্গবন্ধুর খুনীদের বিচার। বিরোধী দলের যে কোনো দাবি বা কর্মসূচীকেই তারা বলতো এসব বঙ্গবন্ধুর খুনীদের বাঁাচানোর ষড়যন্ত্র।



এসবের পরিনতি কি হয়েছে তা তো আমরা সবাই জানি। তবে মজার বিষয় হলো পরে বিএনপি ক্ষমতায় আসলেও বঙ্গবন্ধুর খুনীদের কিন্তু ছেড়ে দেয়নি।



এখোনো এই দলটি একইভাবে জুজুর ভয় দেখিয়ে রাজনীতি করছে। বিগত চারটি বছর তারা শুধু এই যুদ্ধাপরাধী আর তাদের এক সময়কার সহযোগী জামাত , জামাত করতে করতে কাটিয়ে দিল।



বঙ্গবন্ধুর প্রথম সরকারের সময় যেমন আওয়ামী লীগের পাপের বোঝা এতই ভারী হয়ে গিয়েছিল যে সেই আওয়ামী লীগ বিলুপ্তকরন প্রকৃয়াকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব আখ্যা দিতে হয়েছে।

একই ভাবে আজ শাহবাগ আন্দোলনকেও দ্বিতীয় বিপ্লব খেতাব দিতে শুরু করেছে কেউ কেউ। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলি এতই অজনপ্রিয় যে তারা ভবিষ্যত প্রজন্মের কাছে মুখ রক্ষার আশায় শাহবাগের বগলে চেপে বসে আছে।




আর ঘটনাপ্রবাহে দেখা যায় তখনকার আওয়ামী লীগ জাসদের নামে রাজনৈতিক মামলা ও ক্রস ফায়ার দিয়ে যে রেকর্ড করেছিল বর্তমান আওয়ামী লীগ তাকে বহু আগেই ছাপিয়ে গেছে।

ফলাফল যা হওয়ার তাই হচ্ছে। মুলত এখন আওয়ামী লীগের দেশব্যপী জনপ্রিয়তা অতীতের যে কোনো সময়ের চেয়ে কম।

প্রধান বিরোধী দলের সাথে সেই জনপ্রিয়তার পার্থক্যটা সরকার বান্ধব প্রথম আলো ১০ শতাংশ দেখালেও প্রকৃত পার্থক্য তার অনেক বেশি বলেই অনেকে মনে করেন।

এখন মুলত আওয়ামী লীগের সকল কর্মসূচিী হয়ে গেছে ঢাকা কেন্দ্রীক। ঢাকার বাইরে পুরো বাংলাদেশে এই দলটি আসলে দাঁড়াতে পারছে না।

আর তাদের রাজনৈতিক মিত্র বাম দলগুলোর নেতাদের তো কোনো কালেই তাদের স্ত্রীরাও ভোট দেন নি। সুতরাং এভাবে আর শেষ রক্ষা হওয়ার কথা নয়।



আওয়ামী সরকার এখন তাদের সকল অন্যায় ঢাকার জন্য বিগত জোট সরকারের শরনাপন্ন হচ্ছে। চাটুকার আওয়ামী বুদ্ধিজীবির দল সরকারের সকল অন্যায়ের সমর্থন দিতে গিয়ে বিএনপি সরকারের সময়কার একই ধরনের অন্যায় কি কি হয়েছিল তা উদাহরন হিসেবে ব্যবহার করছে।

এই বুদ্ধিজীবিরা এটা কখোনোই ভাবছে না যে এই আওয়ামী লীগকে তো মানুষ বিগত বিএনপি যে যে অন্যায় করেছিল তার পুনরাবৃত্তি করতে ক্ষমতায় বসায় নি। বরং সেগুলো না করার মুচলেকা দিয়েই তো তারা ক্ষমতায় এসেছে। সুতরাং এসব বুদ্ধিজীবিদের দেয়া আপাত বৈধতা ভোটের রাজনীতিতে ধোপে টিকবে না।



সরকারের হাতে কিছুটা সময় বোধহয় এখেনো আছে। যদি খুব দ্রুত তারা পুরোপুরি গনতানি্ত্রক, ও জনগনকে দেয়া ওয়াদা অনুযায়ী কর্মকান্ড শুরু না করে, যদি তারা একই ভাবে দমন , পীড়ন আর ক্ষমতায় থাকার জন্য গোয়ার্তুমী করতে থাকে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম যদি আবারো আওয়ামী লীগ শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করে তখন সাধারন জনগণকে কি দোষ দেয়া যাবে???

মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

কাঠুরে বলেছেন: রাজাকারদের মতোই তাদের ঘৃণা করবে।

কারা? জানেন?
সাগর-রুনির ছেলে মেঘ, ও তার সমবয়সীরা সবাই।
ইলিয়াস আলির কন্যা ও তার সমবয়সীরা সবাই।
ত্বকীর সহপাঠী বন্ধুবান্ধব, বর্তমানে সারা বাংলাদেশে ত্বকীর সমান ও তার চেয়ে কম বয়সী যারা আছে তারা।

বেশী না, ১০/১৫ বছর পরেই দেখতে পাবেন।

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

এম আর সুমন বলেছেন: আমারও সে রকমই ধারনা।

আসলে বেহুদা চামচারা এই দলটাকে শেষ করে দিল।

২| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: হাম্বা লিগ , বাম্বা লিগ ইতাদিতেও পরিচিত
আসলে জাতী অনেক এগিয়ে

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

এম আর সুমন বলেছেন: আপনার কাছ থেকে কবিতা আশা করেছিলাম।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

এম আবু জাফর বলেছেন: akdom tik kota.

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

এম আর সুমন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

0গাংচিল বলেছেন: এই বুদ্ধিজীবিরা এটা কখোনোই ভাবছে না যে এই আওয়ামী লীগকে তো মানুষ বিগত বিএনপি যে যে অন্যায় করেছিল তার পুনরাবৃত্তি করতে ক্ষমতায় বসায় নি। বরং সেগুলো না করার মুচলেকা দিয়েই তো তারা ক্ষমতায় এসেছে।

:| :| |-) :-<

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

এম আর সুমন বলেছেন: কানতাছেন? আমারেও সাথে নেন....... :-< :-<

৫| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

বিডি আমিনুর বলেছেন: কিসের ভবিষ্যত প্রজন্ম ? বর্তমানেই অনেকই বলতে শুনি তুই মানুষ না তুই ''আওয়ামী লীগ''

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

এম আর সুমন বলেছেন: আমিও কথাটি বহুবার শুনেছি।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

শোয়েব হাসান বলেছেন: কিসের ভবিষ্যত প্রজন্ম ? বর্তমানেই অনেকই বলতে শুনি তুই মানুষ না তুই ''আওয়ামী লীগ''

একমত

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

এম আর সুমন বলেছেন: =p~ =p~ =p~

৭| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমরা যারা শাহবাগে মিছিল মিটিং করছি তারা কি গ্রামের নিরীহ মানুষগুলোর মনের কথা বোঝার চেষ্টা করেছি? বাংলাদেশের গ্রামে ৮০-৯০% লোকজন বসবাস করে। তারা কি চায় এটা কি আপনারা খোজ নিয়ে দেখেছেন? তাদের কথা হলো দেশে রাজনীতিবিদ মানেই দুর্ণীতিবাজ, সেখানে সাঈদীরা যদি ধর্মের নামেও রাজনীতি করে থাকে তারা দুর্ণীতি করে না- এটা একটা ভাল দিক। সুতরাং তাদের ফাঁসি দিয়ে লাভ কি আমাদের? কলংক মুছার জন্য ফাসি? কলংকই যদি মুছতে হয় তাহলে কয়েকজনকে রেখে দিয়ে বাকী কয়েকজনকে কেন ফাঁসি দেয়া হচ্ছে? তাতে কি কলংক আরো বেড়ে গেলো না? এটা ৮০% জনগনের মনের কথা।
বিচার হচ্ছে ভাল কথা কিন্তু ফাঁসি রায় না হলে রাজপথ ছাড়বো না, এটা কি বাড়াবাড়ি না?? মামা বাড়ীর আবদার। বিচার যাই হোক ফাঁসি চাই। তাহলে বিচারক/ট্রাইবুনাল দরকার কি? বিচার তো শাহাবাগে বসেই করা যায়। আজব আমাদের দাবী, তারচেয়ে আজব আমাদের সরকার।

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

এম আর সুমন বলেছেন: গ্রামের মানুষের মনের অবস্থা বুঝলে তো আর একটা সরকার এত দ্রুত জনপ্রিয়তা হারাতো না।

আমারো খুব আফসোস হয় ।

৮| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আমি মোঃ চয়ন বলেছেন: আওয়ামী লীগে আর যেসবের অভাবই হোক না কেন, চাটুকারের কখোনো কোনো অভাব হয় নি।

চরম সত্য কথা।

ওবায়দুল কাদের এদের নাম দিয়েছেন "হাইব্রিড নেতা" !! আম্লীগ যদি আগামীতে বিরোধীদলে যায়। এসব মন্ত্রীসভাব ৯০% কে খুজে পাওয়া যাবে না।

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

এম আর সুমন বলেছেন: ইতিহাসও তাই বলে, সহমত।

৯| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

0গাংচিল বলেছেন: শোয়েব হাসান বলেছেন: কিসের ভবিষ্যত প্রজন্ম ? বর্তমানেই অনেকই বলতে শুনি তুই মানুষ না তুই ''আওয়ামী লীগ''
:D :D :D :P :P :P =p~ =p~

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

এম আর সুমন বলেছেন: =p~ =p~ =p~

১০| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেনু বর্তমান কালকে ভবিষ্যতে ঠেলে দিচ্ছেন!!!

এতো চলতি ঘটনা ;)

0গাংচিল বলেছেন: শোয়েব হাসান বলেছেন: কিসের ভবিষ্যত প্রজন্ম ? বর্তমানেই অনেকই বলতে শুনি তুই মানুষ না তুই ''আওয়ামী লীগ''
:D :D :D :P :P :P =p~ =p~

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

এম আর সুমন বলেছেন: =p~ =p~ =p~

১১| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ফিরেদেখা বলেছেন: আবার জিগায় B-)) B-))

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

এম আর সুমন বলেছেন: আবার কয়।

১২| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

অবুঝ পাঠক বলেছেন: লেখক ভাই কিছু মনে কইরেন না ; আমি শুধু মাত্র আপনার লেখার হেডিং দেখেই কমেন্ট করতেছি ;

আপনি ভাই অনেক ব্যাক ডেইটেড মনে হচ্ছে ;

ভবিষ্যৎ কেনো এখনই মানুষ "আওয়ামীলীগ" শব্দটাকে গালি হিসাবে ব্যবহার করে ;

আমারে তো কেউ এই অশ্লীল গালি দিলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করি ;

ওয়াক থু ;

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০

এম আর সুমন বলেছেন: হা হা হা..........
না ভাই কিছু মনে করি নাই। খালি আপনার এই বিদ্বেষটা যদি ওরা বুঝতো!!!
আফসোস

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ঢাকাবাসী বলেছেন: বিগত চারটি বছর তারা শুধু এই যুদ্ধাপরাধী আর তাদের এক সময়কার সহযোগী জামাত , জামাত করতে করতে কাটিয়ে দিল।
তুই মানুষ না আ...।
দুনিয়ায় এত নিকৃষ্ট নেতানেত্রী সম্বলিত আর একটা রাজনৈতিক দল নেই। ভাল লিখেছেন।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১

এম আর সুমন বলেছেন: ধন্যবাদ

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অবসর.কম বলেছেন: রাজাকারদের মতোই তাদের ঘৃণা করবে।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১

এম আর সুমন বলেছেন: অনেকেই বললেন, এখনি ঘৃনা করতাছে। আচ্ছা এই পোষ্টে দাদাদের দেখতাছিনা কেন কে জানে!!

১৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

কোবা সামসু বলেছেন: কারোন এই পোষ্টে দাদারা আসলে তাদের ধুতি নষ্ট হবে

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২

এম আর সুমন বলেছেন: আহারে ধুতি !!!
থাক আর বইলেন না, ওগো দেইখা আমার লজ্জা লাগে!!

১৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৮

কোবা সামসু বলেছেন: পোষ্টে +++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২

এম আর সুমন বলেছেন: ধন্যবাদ ।

১৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪

চারু_চারবাক বলেছেন: লেখক বলেছেন: সর্বশেষ ২০০৮ এর নির্বাচনেও বিএনপি ৩৪ শতাংশ ভোট পেয়েছে। আর এর পূর্বে জিয়া পরবর্তী সময়ে বিএনপির জনপ্রিয়তা কখোনোই কমেনি। এমনকি বিএনপি যে ৯৬ এর নির্বাচনে জিততে পারেনি সেখানেও তাদের প্রাপ্ত আসন ছিল ১১৫ টির বেশি।
সুতরাং দেখা যাচ্ছে খুব দ্রুত জনপ্রিয়তা হারানোতে আওয়ামী লীগের জুড়ি নেই।


আপনার অনেক কথার সঙ্গেই একমত। তবে উপরের পরিসংক্ষনের সঙ্গে একমত নই।
২০০৮ সনে বিএনপি জামাত জোটের ৩৭% ভোটের বিপরীতে পেয়েছিল ৫৮% ভোট। এটা উল্লেখ করা উচিত ছিল।
এখন দেখ যাক কত দ্রুত আওয়ামী লীগ জনপ্রিয়তা হারিয়েছে।

১৯৭৮ প্রেসিডেন্ট নির্বাচন....বিএনপ.... ৬৪% ,আওয়ামী লীগ ...২৬%

১৯৭৯ সংসদ নির্বাচন বিএনপি ৫৫% আওয়ামী লীগ ২৮%

১৯৯১ সংসদ নির্বাচন বিএনপি ৩২% আওয়ামী লীগ ৩৬%

১৯৯৬ সংসদ নির্বাচন বিএনপি ৩৩% আওয়ামী লীগ ৩৭%

২০০১ সংসদ নির্বাচন জোট ৪৬% আওয়ামী লীগ ৪১%

২০০৮ সংসদ নির্বাচন জোট ৩৭% মহাজোট ৫৮%

পরিসংক্ষন কিন্তু অন্য কথা বলছে।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

এম আর সুমন বলেছেন: না , পরিসংখ্যান অন্য কথা বলছে না।
আপনি আওয়ামী লীগও যে জোটগত ভাবে নির্বাচন করে এই ৫৮% পেয়েছে সেটা বলেননি। আওয়ামী লীগের সাথে জোটে ছিল দেশের তৃতীয় বৃহত্তম শক্তি এরশাদ। যে ভোট আওয়ামী প্রার্থীদের জন্য কাউন্ট হয়েছে।

যাই হোক , আমি যা দেখাতে চেয়েছি তা হল আওয়ামী লীগ প্রতিবার ক্ষমতায় আসার পরে তাদের জনপ্রিয়তা খুব দ্রুত কমেছে। যেটা মুজিব সরকারের সময় ৯০% এর বেশি ছিল সেটা করেম গিয়ে আপনার দেয়া তথ্য মনেই দেখেন ২৬, ২৮ ইত্যাদিতে নেমে গেছিলো। যেটা বিশাল ধস। আর ৯৬ র আওয়ামী সরকার তাদের পূর্ন মেয়ার বেশ দাপটের সাথেই ছিল। তখন এত অভিযোগ তাদের বিরুদ্ধে হয় নি। এতটা বাকশালী রূপ কিন্তু তারা দেখায়নি।
আর আপনি খেয়াল করলে দেখবেন আমি কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারকে সেই প্রথম আওয়ামী লীগ, মানে বঙ্গবন্ধুর সরকারের সাথে তুলনা করেছি। এবং এর পেছনে যুক্তিগুলোও তুলে ধরেছি।
আর দ্বিতীয় বারও কিন্তু আওয়ামী লীগের এরশাদকে সাথে নিয়েই সরকার গঠন করতে হয়েছিলো। আর বর্তমান সরকারের সময় আপনি বিভিন্ন জরিপগুলো একটু খতিয়ে দেখবেন যে তাদের আপনার ভাষ্যমনে ৫৮ % জনপ্রিয়তা এখন কিভাবে ৩৪% এ নেমে এসেছে।
সুতরাং পরিসংখ্যান অন্য কথা তো বলছে না ভাই। যে একুশ বছর তারা ক্ষমতায় আসেনি তখন তাদের জনপ্রিয়তা কমবে কেন?
তারপরেও ২০০১ সালের নির্বাচনে মানুষ কিন্তু আওয়ামী লীগকে এক রকম ছুড়ে ফেলেছিলো।
আর আমার কথাগুলো কতটা সত্য তা দেখার জন্য আপনাকে আরো অন্তত একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে।

১৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

তথই বলেছেন: ব্লগে ছাগু ট্যাগ প্রদানকারী হাম্বাদের ইদানিং কম দেখা যাচ্ছে , ঘটনা কি

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

এম আর সুমন বলেছেন: মনে হয় বিজেপির লংমার্চে ব্যস্ত আছে।

১৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

পরিবেশ বন্ধু বলেছেন:
বন্ধু সুমন
শিরোনাম উল্লেখ থাকলে ভাল হত তবু লিখলাম

আমরা আজ সব হারিয়ে একেবারে নিঃস্ব
চেয়ে চেয়ে পরিনতি দেখল সারা বিশ্ব ।
সোনার চাইতে খাঁটি ছিল আমার দেশের মাটি
ইতিহাস , ঐতিহ্য ভরপুর মুগ্ধ পরিপাটি ।

গ্রাম্য বধূর ঘোমটা টানা কলসি কাঁকের ছবি
উদাস নেত্রে নিরব ক্ষনে আঁকত বসে কবি
রাখাল বালক বাশের বাশির সুর ছড়াইত মাটে
বাকা মেটুঁ পথ মারিয়ে রসিক ছুটত গঞ্জ হাটে

লাটাই ঘুড়ি লয়ে বালক আকাশ ছুইত মন
পাখির ডানায় লিখত চিটি বালিকা নিরব ক্ষন
কৃষাণ মাটে স্বপ্ন বুনে বাতাসে জমাইত খেলা
নদীর বুকে পরত ছায়া ঘুধুলি আঁকা বেলা ।

বট ছায়ে বাউল সাধক ছেড়ে রসের গলা
মাতাইত মানুষের মন জমত কত মেলা
ষাঁড়ের লড়াই , দেখতে যেয়ে হোঁচট খেয়ে পড়া
সবি আজি যায় হারিয়ে স্মৃতিরা দেয় নাড়া ।

শুভেচ্ছান্তে
কবি

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭

এম আর সুমন বলেছেন: খুবই সুন্দর। ভাল লাগল কবি।
আপনাকে ধন্যবাদ।

২০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৪

দেশপ্রেমিক পোলা বলেছেন: ব্যাপার কি লীগের বিরুদ্ধে, যুদ্ধাপোরাধীদের বিচারের বিরুদ্ধে এতোগুলো কথা বললাম, কেউ কোন কিছু বললো না যে!!! সামু কি জাশিতে ভরে গেলো?

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯

এম আর সুমন বলেছেন: হা হা হা

২১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

চারু_চারবাক বলেছেন: লেখক বলেছেন: তারপরেও ২০০১ সালের নির্বাচনে মানুষ কিন্তু আওয়ামী লীগকে এক রকম ছুড়ে ফেলেছিলো।

২০০৮ সনে মহাজোটের ভোট ছিল ৫৮%। আপনার কথা ঠিক। ভূলে মহাজোট টাইপ করা হয় নি। এই ৫৮% ভোটের মধ্যে এরশাদের ভোট মাত্র ৫ থেকে ৬%। আমি শুধু বিএনপি এবং আওয়ামী লীগের হেড টু হেড নির্বাচনের কথা বলছি।

২০০১ সনে জনগন কিভাবে আওয়ামী লীগ কে ছুড়ে ফেলেছিল দেখা যাক.....

১৯৯৬ সনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল এক কোটি ষাট লাখ। মোট ভোটের ৩৭%। তো জনগন ২০০১ এ ছুড়ে ফেলার পেয়েছিল দুই কোটি চব্বিশ লাখ। ছেশট্টি লক্ষ বেশি ভোট। ভোটার বেড়েছিল? হ্যা। কিন্তু শতকরা হিসেবেও ৩৭% থেকে বেড়ে ৪১% হয়েছিল। ভাগ্যিস ছুড়ে ফেলেছিল নইলে যে কি হতো !!!!! ২০০১ এ আওয়ামী লীগ হেরেছিল বিএনপি জামাত ভোট একত্রিত হওয়ায়। আর আওয়ামী লীগ একা ভোট. করেছইল। ৯৬ এর মত বিএনপি একা ভোট করলে ২০০১ সনেও হেরে যেত। আর এখনকার জরিপের কথা বলছেন? কত জরিপ দেখলাম। আসল জরিপ নির্বাচন। সে পর্যন্ত অপেক্ষা করুন।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫

এম আর সুমন বলেছেন: আর এখনকার জরিপের কথা বলছেন? কত জরিপ দেখলাম। আসল জরিপ নির্বাচন। সে পর্যন্ত অপেক্ষা করুন।
আপনার এই কথাটায় ই খুব স্পষ্ট যে আপনি আসলে তালগাছ ছাড়তে চান না। কেন চান না তে জানে।
আমার মনে হয় আপনার মত কিছু লোক হাসিনার আশে পাশে সব সময় ঘুরঘুর করে। যার ফলে মহিলার এই ধারনা জন্মেছে যে কোনোদিনও তিনি আর ক্ষমতা থেকে যাবে না।
যাই হোক শেষ পর্যন্ত এই যারা ধারনা দেয় তাদের তো কিছুই হয় না, তারা খন্দকার মোশতাকের মত পরবর্তী লাভটা ধরেতে পারে। কিন্তু মাঝখান থেকে আওযামী প্রধান যখন সব বুঝতে পারেন তখন আর কিছু করার থাকে না।
আর আপনি মোট তিনটা আওয়ামী ক্ষমতার মধ্যে শুধু মাঝখানেরটায়ই বেশি জোর দিয়েই তো প্রমান করছেন যে অন্য দুই বার তাদের জনপ্রিয়তা হারানো নিয়ে যা লেখা হয়েছে তা সত্য।
বুঝলেন?

২২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫

স্পেলবাইন্ডার বলেছেন: ঠিক

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:১১

এম আর সুমন বলেছেন: হু

২৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

চারু_চারবাক বলেছেন: তার মানে আপনি ২০০১ সনের নির্বাচন সম্পর্কে আপনার অবস্হান থেকে পিছু হটলেন, তাই না?

যে অন্য দুই বার তাদের জনপ্রিয়তা হারানো নিয়ে যা লেখা হয়েছে তা সত্য।

একটু পড়ালেখা করেন। বেশি খরচ লাগে না। ১৯৯১ সনের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল। তারপরেও আওয়ামী লীগ হারলো কেন? কারন ঐ নির্বাচনেও বিএনপি জামাত জোটবদ্ধ নির্বাচন করে। জামাত প্রথমে ৩০০ আসনে প্রার্থী দিয়েও বিএনপির সংগে সমঝতা করে ২০০ আসন থেকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে। বাকী ২০০ আসনে জামাত বিএনপিকে

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২০

এম আর সুমন বলেছেন: আপনার বোধহয় পুরোপুরি বাকশালী চিন্তা চেতনায় পেয়ে বসেছে। একটু পড়ালেখা করার পরামর্শ তাই প্রমান করে।
আমি মাঝে মাঝে আপনাদের নিয়ে ভাবি যে ভাই এত এত জ্ঞান নিয়ে আপনারা কিভাবে এ পৃথিবীতে বসবার করেন? আপনাদের যেহেতু ধারনা যে আপনারই মোটামুটি সব বোঝেন এবং জানেন। আর সবাই নস্যি । আপনাদের তো মঙ্গল গ্রহে থাকার কথা ছিল।
যাই হোক , এত এত জ্ঞান কপচপালেও আপনি ২০০১ এ ই পড়ে আছেন। এর বাইরে কোনো ভাবেই যেতে পারলেন না ! মনে হয় জ্ঞান খুব একটা কাজে লাগলো না।
যাই হোক, আমার মূল পোস্টেই আমি বঙ্গবন্ধুর আওয়ামী সরকারর ও বর্তমান আওয়ামী সরকারের বার বার তুলনা করেছি। এবং সেখানে আমি মুলত এই দুই সরকারের সিমিলিয়ারিটি ও তাদের জনপ্রিয়তা হারানোর কথাই বেশি উল্লেখ করেছি।
আমি কোট করছি, বঙ্গবন্ধুর প্রথম সরকারের সময় যেমন আওয়ামী লীগের পাপের বোঝা এতই ভারী হয়ে গিয়েছিল যে সেই আওয়ামী লীগ বিলুপ্তকরন প্রকৃয়াকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব আখ্যা দিতে হয়েছে।
একই ভাবে আজ শাহবাগ আন্দোলনকেও দ্বিতীয় বিপ্লব খেতাব দিতে শুরু করেছে কেউ কেউ। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলি এতই অজনপ্রিয় যে তারা ভবিষ্যত প্রজন্মের কাছে মুখ রক্ষার আশায় শাহবাগের বগলে চেপে বসে আছে।

এখানে আমি কোন জনপ্রিয়তার ধ্বসের সাথে কোন ধ্বসটাকে তুলনা করেছি তা আপনার না বোঝার তো কথা না। যেহেতু আপনি পড়াশোনা করেন। তাও টাকা পয়সা ছাড়া। আমার তো ভাই ১৩০০০ ডলার মাসে শুধু টিউশন ফি ই দেয়া লাগে পড়াশোনা করতে। কি করবো ভাই আপনাদের মত মেধাবী না তো!!!

২৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

চারু_চারবাক বলেছেন: সমর্থন করে। ফলে বিএনপি ঐ নির্বাচনে ৬০ আসনে জামানত বাজেয়াপ্ত সত্বেও ১৪০ টি আসনে জয়লাভ করে। জামাত লাভ করে ১৭টি আসন। বিএনপি জামাতকে ৫টি মহিলা আসন প্রদান করে তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করে। দেখা যায় ঐ নির্বাচনেও বিএনপি যদি একা নির্বাচন করত তবে বিপুল ভাবে হেরে যেত। আপনার এই পোস্টের মূল সুর আওয়ামী লীগ দ্রুত জনপ্রিয়তা হারায় তা কিন্তু প্রমান করতে পারেন নি।

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২১

এম আর সুমন বলেছেন: উত্তর আগেই দিয়ে দিয়েছি। এখন একটু পড়াশোনায় মন দেই ভাই !!!

২৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৮

ধ্রুব মহাকাল বলেছেন: চরম লিখেছেন ।
+++

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২১

এম আর সুমন বলেছেন: ধন্যবাদ ভাই।

২৬| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

চারু_চারবাক বলেছেন: আমার তো ভাই ১৩০০০ ডলার মাসে শুধু টিউশন ফি ই দেয়া লাগে পড়াশোনা করতে।

ভাই আপনার খুরে খুরে দন্ডবত।

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

এম আর সুমন বলেছেন: আবাল এছেছেন!!!
আপ্নাকেও দন্ডবত।
আর ভুলে মাসে লিখেছি, ওটা বছরে হবে।

২৭| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

একজন ঘূণপোকা বলেছেন: কি কন মিয়া।অলরেডি তো শুরু হয়ে গেছে,

সে বাসে শুনি এক চাচা কন্ট্রাক্টরকে বলছে,

তুই মানুষ না কি আওয়ামী লীগ

২১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

এম আর সুমন বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.