| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির নেতাদের খুব দ্রুত যেটা করা উচিত তা হচ্ছে কয়েকটি পত্রিকা পড়া বন্ধ করা ।
ইদানিং চুশিল ( খবরদার সুশিল পড়বেন না) মিডিয়াগুলো যেভাবে হলুদ রং ধারন করতে করতে জনকন্ঠে পরিনত হয়েছে তাতে সম্ভবত জনকন্ঠের সম্পাদক মহোদয়ও ক্রমশ হিংসে বোধ করছেন।
আর মাঝখানে এই মিডিয়াগুলোর একপেশে প্রচারনায় বিএনপির যেমন ত্রাহী অবস্থা তেমনি মাইনকার চিপায় জনগন।
প্রকৃত ঘটনা জানতে তাদের এখন সুদূর চীনেও যেতে হবে টাইপের অবস্থা !!
আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম । তাই হরতালের খোঁজ খবর নিতে পারিনি। এখন চিন্তা করলাম একে একে কয়েকটি পত্রিকায় ঢুকে খোঁজ নেই। কিন্তু যা দেখলাম তাতে বিধি বাম। এই হলুদ পত্রিকাগুলোতে কোনো নিউজ নাই। আছে খালি পত্রিকা মালিকদের চেহারা। সবাই এখন বিটিভি, ৭১ আর জনকন্ঠ হয়ে গেছে ।
অন্যকে বদলে দেয়ার শ্লোগান দিতে দিতে নিজেই বদলে গিয়ে জনকন্ঠে পরিনত হওয়া প্রথম আলু আজকের হরতালের দিনে পুরো পেইজ নানাবিধ জনকন্ঠীয় নিউজে সমৃদ্ধ করেছে।
তবে হরতালে যে কি হয়েছে সেই প্রকৃত ঘটনা খুঁজে পেলাম না।
দেখেন প্রথম আলু কি কি নিউজ আজ করেছে।
১। নেতা-কর্মীদের চাঙা রাখতেই হরতাল! ঃ
এটি বিএনপির বিরু্দ্ধে চরম নেগেটিভ একটি প্রচারনা। কোনো নেতার নাম তারা উল্লেখ করতে পারে নি। আন্দাজে দিল একখান নিউজ বানাইয়া।
২। হরতালে বিপাকে খেটে খাওয়া মানুষঃ
মাননীয় প্রথম আলু, এই নিউজ আমরা জানি। খালি বলেন যে হানিফ যে কইলো হরতাল হ্যারা সবাই প্রত্যাখ্যান করছে, দোকানপাট আর রাস্তা সব খোলা। তয় বিপাকে ক্যান পড়লো, তার কোনো ব্যাখ্যা নাই। আর এই নিউজটা পুরোপুরি বিটিভির একটি নিয়মিত নিউজ। প্রথম আলু এটা রং পরিবর্তনের সাথে সাথে নিজেরাও করা শুরু করেছে। খালি বামরা যখন হরতাল দিয়েছিল , তখন তারা এই নিউজ করেনি।তখন তারা জনগন বামগো গান শুইন্যা খুব খুশি , এই ছবি দিছিলো।
৩। বাটা সিগন্যালের বোমাসদৃশ বস্তুটি ছিল ‘গ্রেনেডঃ
পুলিশের বরাত দিয়ে তারা বোঝাতে চাইছে যে ইদানিং সব জঙ্গিতে ভইরা গেছে দেশ। হ্যারা গ্রেনেড কোথাও ফাটায় না , খালি রাস্তায় ফালাইয়া রাখে। এত এত গ্রেনেড , কি আর করবো , রাস্তাঘাটেও দু' চারটা পড়ে থাকে !
কি ভাবছেন তাহলে কি তারা হরতালের কোনো নিউজই করেনি? হ্যাঁ করেছে । একেবারে শেষে একটু ছোট করে দিয়েছে। তাও নেগেটিভলি। সেটা এ রকম...
৪। রাজধানীতে বিক্ষিপ্ত ভাঙচুর, ককটেল ও আগুন (ভিডিও)ঃ
হেডলাইনে আপনারা কোথাও হরতাল শব্দটি কি দেখতাছেন? আমি দেখছি না। অথচ রীতিমত হরতাল হচ্ছে। গাড়ি চলে না। আমার বাসায় আসতে কষ্ট হইছে। আর প্রথম আলু এই সব নিউজ দিয়া ভইরা রাখছে।
অনেক হইছে প্রথম আলুর কথা। এবারে মুক্তিযুদ্ধের মহান পক্ষের শক্তি, আরেক চুশিল ভাঙ্গা নিউজের ( খবরদার বাংলানিউজ বইলেন না।) কাহিনী দেখেন।
এনারা হরতালের কোনো খবরই রাখেনি। কিছুটা যা খবর দিছে তা দেখেন।
১। সিলেটে হরতাল বিরোধী মিছিল-সমাবেশঃ
কি আর বলব , বিশাল পচ্ছদ ছবি দিয়া এরা খুবই গুরুত্বপূর্ন এই নিউজখানা প্রথম দিকে রাখছে !!
২। খালেদা জিয়া সন্ত্রাসের নেত্রী: অর্থমন্ত্রীঃ
বলাই বাহুল্য এই নিউজের গুরুত্ব তাদের কাছে সর্বাধিক। আজ হরতাল না?
৩। দায়সারা জামায়াতী হরতাল, সংকটাপণ্ন বিএনপি!
এইটাও পুরোপুরি প্রপাগান্ডামুলক নিউজ। সেখানে সামিউর মাওলা নামের এক ভদ্রলোক শেখ হাসিনার প্রতি তার সমস্ত কৃতজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন এভাবে, এই একই কারনে ১/১১-র সময়ে সেনাবাহিনীর হাতে সঙ্গতঃ কারনেই তারেক জিয়াসহ অসংখ্য বিএনপি নেতার ওপর ক্রুর আচরণের পরেও এবারের বগুড়া সফরে ম্যাডাম খালেদা জিয়া সেনাবাহিনীকে পরিত্রাতা হিসেবে ডাকাডাকির প্রানান্তকর চেষ্টা করেছেন। পরে অবশ্য বর্ষীয়ান নেতাদের পরামর্শে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ডেকে "শাক দিয়ে মাছ ঢাকা”র মতো বোঝানোর চেষ্টা করেছেন!
কি আশ্চর্য্য হচ্ছেন? এটা কোনো আওয়ামী লীগের প্রচারপত্র না। ভাঙ্গা নিউজ এর খুবই গুরুত্বপূর্ন কলাম এটা !
৪। সাভার-আশুলিয়ায় পিকেটারবিহীন হরতাল"ঃ
এই নিউজটায় আপনাকে বিশ্বাস করানোর সব চেষ্টা করানো হইছে যে রাস্তাঘাট খুবই স্বাভাবিক, জামাত তো নয়ই, বিম্পিও মাঠে নাই! কোনো অসুবিধা নাই। গাড়ি লইয়া রাস্তায় নামতে পারেন।
এবারে একটু কলের কন্ঠ দেখতে গেলাম ( কালের নয়)। দেখলাম তারাও যথারীতি কলের গান বাজাইতেছে।
১। দুই গ্রুপের অভ্যন্তরীন কোন্দলে বগুড়ায় ১৪৪ ধারা
মানে, বিএনপিতে খালি কোন্দল আর কোন্দল। এগিয়ে যান হাসিনা। আপনার জয় নিশ্চিত। বগুড়ায় একখান আসনও আর বিএনপি পাইবো না? আর ম্যাডামের জনসভায যে জনগন দেখতাছেন বিভিন্ন পত্রিকায হেগুলা সত্য না। সমকাল যে ছবিটা ছাপাইছে , দুই তিনশ লোক হবে, সেটাই সত্য।
২। বিশেষ সম্পাদকীয়, হরতালের বিকল্প ভাবা উচিত , ( মিলন ভাই লিখছে)
আরো আছে, আর দেখার রুচি ছিল না। অনেকে এতক্ষনে বোর হয়ে গেছেন হয়তো। তাই একটু বাস্তবে কি ঘটছে এই হরতালে তা জানাই।
১। হরতালে যান চলাচল কম,
জনদুর্ভোগ চরমে এই নিউজের ইন্ট্রো, মানে প্রথম লাইন এ রকম, মহাজোট সরকারের আমলে বিরোধী দলগুলোর ডাকা অন্যান্য হরতালের তুলনায় বুধবার থেকে ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালে রাজধানীতে গণপরিবহণসহ অন্যান্য যান চলাচল রয়েছে সীমিত।
এটা নতুন বার্তা ডট কমের খবর।
২। মিছিলে না যাওয়ায় কুষ্টিয়ায় সংখ্যালঘুর বাড়িতে আওয়ামী লীগের হামলা। ভুল দেখেননি। বুঝি , এইটার লিংক চাইবেন অনেকে। Click This Link
মানবজমিন
৩। আগুন-ককটেলে হরতাল শুরু
এই নিউজের শুরুর দিকটা এমন , সরকার বিরোধী এই কর্মসূচি সফল করতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীরা মাঠে নামতে চাইলে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে যোগ দিচ্ছে সরকার দলীয় কর্মীরাও।
এখন আমার মত এক মিডিয়া রিলেটেড পাবলিকের হরতালের সত্যিকারের নিউজ জানতে যদি এত এত ভোগ পোহাতে হয়, এত এত চুশীলদের প্রচারনার ফাঁদে পড়তে হয়, তবে সব সাধারনের কি অবস্থা কে জানে ! এরা কি দেশটাকে পুরা রসাতলে ডুবিয়ে তারপরে থামবে?
চুশিলরা এত ভন্ডামী না কইরা কেন একবার রিস্ক নিয়া বলতেছে না, ভাই সরকার, দয়া কইরা এবার তত্বাবধায়ক দিয়ে দাও। নাকি হেইডা কইলে ওনাদের হলুদ রঙের প্রভুত ক্ষতি হবে?
এনারা আবার এই রঙটি খুব ভালবাসেন কিনা!!!
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
এম আর সুমন বলেছেন: এরা খালি নিজেদেরটাই প্রচার করতাছে। যা হইছে তার ধারে কাছেও নাই।
২|
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
আজিব শিমু বলেছেন: অসাধারন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একেবারে।
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ, এরা তো দেখেও দেখে না আপু।
৩|
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
আজিব শিমু বলেছেন: লেখক বলেছেন, এনারা আবার এই রঙটি খুব ভালবাসেন কিনা!!!
৪|
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মিত্রাক্ষর বলেছেন: হরতাল আমরা চাই না কিন্তু হলুদ সাংবাদিকতা হরতাল থেকেও খারাপ জিনিস। আমরা সকলই কিন্তু কোন না কোন আদর্শ অনুসরণ করি, কিন্তু তার মানে এই না যে আমরা যে দল সাপোর্ট করি সব সময়ই সেই দলের চামচামি করবো, তাদের সব দোষ এড়িয়ে চলবো। এই হলুদ সাংবাদিকদের জন্যই আজ দেশের এই অবস্থা।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
এম আর সুমন বলেছেন: সহমত
৫|
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
নষ্ট শয়তান বলেছেন: উস্তাদ আইসা পড়ছি
আব্দুল ওই আব্দুল তামুক টা দে .........................
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
এম আর সুমন বলেছেন: আব্দুল যে কই গেলো!!
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
উড়োজাহাজ বলেছেন: চমৎকার! আমাদের হলুদ মিডিয়া। আরে বাবা যা হইচে সেটুকু প্রচার কর। আর নিজেদের কথা থাকলে তাও লেখ!!