| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শুক্রবার বিকেল চারটায় এই ইন্টারভিউ নেয়া হয়েছে। ইন্টারভিউ দাতা হেফাজতে ইসলামের নেতা ড. তারিফুল আলম চৌধুরী। তিনি মিশরের একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আমি চেষ্টা করেছি সব প্রশ্নের উত্তর বের করতে।
প্রশ্নঃ আপনাদের লংমার্চে তো সরকার বাধা দিচ্ছে, এ অবস্থায় তো আপানাদের লংমার্চ সফল হবে না বলেই মনে হচ্ছে। আপনি কি মনে করেন?
উত্তরঃ সফল হবে না এমনটি আসলে বলার সুযোগ নেই। কারন আমরা মনে করি লংমার্চ ইতিমধ্যেই সফল হয়েছে। আপনি হয়তো বলতে পারেন লংমার্চ তো শুরুই হয়নি, সফল কিভাবে হলো। এর উত্তর হলো , লংমার্চের মাধ্যমে আমরা যতটুকু করতে চেয়েছি তা হয়েছে। আমাদের দাবি ধর্মবিদ্বেষীদের শাস্তি। সেই দাবিতে আমাদের সকল কর্মসূচী। আর তারই একটি অংশ হচ্ছে লংমার্চ। কিন্তু সেখানে আপনি দেখবেন যাদের আমরা দৃষ্টি আকর্ষন করতে চেয়েছি তাদের দৃষ্টি ইতিমধ্যেই আকর্ষন করা হয়ে গেছে। সরকারের প্রত্যেকটা মন্ত্রী এমপি দেখবেন লংমার্চ নিয়েই কথা বলে যাচ্ছে। সরকার নজিরবিহীনভাবে হরতাল ডেকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।
এ সমস্ত ধর্ম বিদ্বেষীদের যারা সাপোর্ট করে, সেই সব সংগঠন প্রকাশ্যেই আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আর ধর্ম বিদ্বেষী কারা তা খুঁজতে আপনাদের কষ্ট করে এদিক সেদিক হাতড়াতে হবে না। সুতরাং আমাদের লংমার্চ ইতিমধ্যেই সফল হয়েছে।
প্রশ্ন ঃ কিন্তু যারা আপনাদের বিরোধীতা করেছে , তারা তো বলছেন যে আপনারা জামাতকে সহযোগীতা করছেন ও যুদ্ধাপরাধী সংগঠন। তাই আপনাদের প্রতিহত করা হচ্ছে।
উত্তরঃ ভাই আপনাকে কেউ যুদ্ধাপরাধী বললেই তো আর আপনি যুদ্ধাপরাধী হয়ে যাবেন না। আমাদের মধ্যে কোনো যুদ্ধাপরাধী নাই। সুতরাং এগুলো হচ্ছে স্রেফ রাজনৈতিক বক্তৃতা। এতে আসলে কেউ কান দেয় বলে আমার জানা নাই। আর জামাত এর সাথে হেফাজতে ইসলামের কোনো নীতিগত মিল নেই। সুতরাং আমি মনে করি না যে এইসব কথা বলে আমাদের এই আন্দোলনের কোনো ক্ষতি করা গেছে। আমাদের এই আন্দোলনটা আসলে যে যে দাবি নিয়ে তা আমরা স্পষ্ট বলেছি, এবং আমি সেই বিষয় নিয়েই কথা বলতে আগ্রহী। অন্য কিছু নয়।
প্রশ্নঃ কিন্তু অনেকে তো আপনাদের নেতা আল্লামা শফী হুজুরকে রাজাকার বলেছেন , আবার কেউ কেউ তাকেই নাস্তিক বলেছেন ইত্যাদি। সেক্ষেত্রে তো আপনাদের ডিফেন্স করা উচিত।
উত্তরঃ প্রথম কথা হচ্ছে হুজুর শুধু আমাদের নেতা না। তিনি একজন বড় মাপের ইসলাম প্রচারক। তিনি সবার নেতা। তার কাছে আওয়ামী লীগ , বিএনপি বা অন্যান্য দলের অনেক বড় বড় নেতারাই দোয়া চাইতে যান। আর চট্রগ্রামের বাসিন্দা কেউ কখোনো এমন দাবি করেনি যে তিনি মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলেন বা এ জাতিয় কিছু। সুতরাং তার নামে এসব অপপ্রচারও ধর্ম বিদ্বেষীদের ষড়যন্ত্র। সামনে তারা আরো খারাপ কথা বলতে পারে। তাতে কিছু যায় আসে না। ইসলামী আন্দোলন করতে গেলে খারাপ কথাই শুধু নয় অনেক নির্যাতনও সহ্য করতে হয়। এসব মেনে নিয়েই তো আমরা আন্দোলনে আসি। আমরা তো আর এ চিন্তা করে আসিনি যে আমাদের বর্তমান সরকার শাহবাগীদের মত আপ্যায়ন করবে।
প্রশ্নঃ শাহবাগীদের সাথে আপনাদের শত্রুতাটা কিভাবে হলো?
উত্তর ঃ আমাদের শাহবাগীদের সাথে কোনো শত্রুতা নাই , কখোনো ছিলো না। আমাদের শত্রুতা কতিপয় ধর্ম বিদ্বেষী নাস্তিক ব্লগার ও তাদের মদদ দাতা সংগঠনগুলোর বিরুদ্ধে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, শাহবাগে কিন্তু কোনো সংগঠন নেই। তারা তাদের কোনো কমিটিও ঘোষনা করেনি। সুতরাং শাহবাগী কারা? আসলে শাহবাগ একটি চেতনার নাম। আমি মনে করি তাদের চেতনা সঠিক। চেতনা সঠিক না হলে এত জনসম্পৃক্ততা তারা পেত না। কিন্তু তাদের মধ্যে কিছু লোক আছে যারা ধর্ম বিদ্বেষী। সেখানে আমাদের আপত্তি আছে। সেই আপত্তি সব ধরনের জনগনের। ফলে শাহবাগের আন্দোলন স্তিমিত হয়ে গেলো। তারা তাদের দাবি আদায়ের খাতিরেই কিন্তু বিতর্কীত ব্লগারদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারতো। কারন এই ধর্ম বিদ্বেষীদের সংখ্যা সরকারী হিসেবে ৮৪ জন ও আমাদের হিসেবে ২৫০ জনের মত। তাদের না হলে কি শাহবাগের আন্দোলন চলতো না? কিন্তু তারা মনে হচ্ছে অন্য কোনো এজেন্ডায় আছে। ফলে তারা সাধারন জনগনের কাতারে না দাঁড়িয়ে এসব ধর্মবিদ্বেষীদের রক্ষায় এগিয়ে গেল।
প্রশ্ন ঃ আপনি যাদের ধর্ম বিদ্বেষী বলছেন, শাহবাগ আন্দোলন তাদের পক্ষে দাঁড়ানোয় সেই ধর্ম বিদ্বেষীরা কি মুক্তি পেয়ে যাবে বলে আপনি মনে করেন?
উত্তরঃ বিষয়টি অত্যন্ত টেকনিকাল। এক কথায় বুঝে নেবেন। এই মুহূর্তে দেশের সব থেকে জনপ্রিয় কোনো দল বা গোষ্ঠিও যদি তাদের পক্ষে দাঁড়ায় তাতেও তাদের রক্ষা হবে না। বরং সেই জনপ্রিয় গোষ্ঠি তাদের জনপ্রিয়তা হারাবে। ইতিহাস তাই বলে। আর শাহবাগ আন্দোলন তো এমনিতেই স্তিমিত হয়ে গেছে। তারা এই ধর্ম বিদ্বেষী মুরতাদদের রক্ষা কি করে করবেন? বরং তারাই বিতর্কীত হয়ে গেলেন।
প্রশ্নঃ আপনাদের কর্মসূচীতে জামাতের কোনো উপকার হচ্ছে বলে আপনি মনে করেন কি না?
উত্তরঃ এটাও রাজনৈতিক প্রশ্ন। সুতরাং এ উত্তরটা আমার ব্যক্তিগত। আমার মনে হয় আমাদের আন্দোলনের ফলে আওয়ামী লীগ নেতারা হুজুরের সাথে দেখা করতে এসেছেন বার বার। এতে তাদের বরং জনপ্রিয়তা বেড়ে যাচ্ছিলো। তারা আমাদের সহযোগীতা করে লংমার্চ করতে দিলে জামাতের উপকার কি করে হতো? এখন তাদের অবস্থান ও তাদের সহযোগী সংগঠনগুলোর অবস্থান ধর্মবিদ্বেষীদের পক্ষে হওয়ায় জামাত কিছুটা সুবিধা ঘরে বসেই পেয়ে গেলো। সেসব ক্ষেত্রে আমাদের তো কিছু করার নাই। আমরা আন্দোলন করছি আমাদের নিজস্ব দাবিতে। সেখানে আপনার প্রতিক্রিয়ার উপর ডিপেন্ড করে যে আপনি জনগনের কথা শুনেছেন কি না।
প্রশ্ন ঃ আমরা শুনেছি সাঈদী মুক্তি আন্দোলনের অনেকে নাকি আপনাদের সাথে আছেন। আপনারা জামাতের সাতে নেই, আবার তাদের কেন সাথে রাখছেন?
উত্তরঃ সাঈদী মুক্তি আন্দোলন তো আর জামাত না। তারা জামাত হলে তো জামাত নামেই থাকতো। এই নামে কেন আসবে। আর তারা কেউ নাস্তিক মুরতাদ বা ধর্মবিদ্বেষীও না। তারা কেউ যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতেও বলছে না। তারা সাঈদীর বিচারটা নিরপেক্ষ হয়নি বলে মনে করছে। সাঈদীর একটা বিশাল ভক্তশ্রেনী আছে। যারা হয়তো বিএনপি বা আওয়ামী লীগের ভোটার। কিন্তু মনে করে যে সাঈদী নিরপরাধ। সেটা তাদের বিষয়। কিন্তু আমাদের এই আন্দোলনে তারা কিন্তু এই দাবিতে আসেনি। তারা আমাদের দাবি নিয়ে সামনে আসলে তো দোষের কিছু নাই। সেখানে তারা তাদের নিজস্ব কোনো দাবি না তুললেই হলো। এখন নারায়নগঞ্জের শামীম ওসমান আমাদের দাবিতে একাÍতা জানিয়েছেন। কিন্তু আমরা তাকে তো আর নিরপরাধ বা নিস্পাপ বলছি না। তিনি কোনো হত্যাকান্ডে জড়িত কিনা সেটা ভিন্ন বিষয়। বা আদালত সেটা বুঝবে। তিনি মুসলমান হিসেবে আমাদের আন্দোলনে সাথে থাকতে চাইলে আমাদের তো কিছু করার থাকে না। আমরা আবারো বলছি আমরা কাউকে ক্ষমতায় নেয়া বা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য এ আন্দোলন করছি না।
প্রশ্ন ঃ অনেকে বলছেন, লংমার্চ যেহেতু মাও সে তুং শুরু করেছিলেন তাই এটা অবৈধ। আপনারা তার পরেও কেন এটা করছেন?
উত্তরঃ এটা কোথায় অবৈধ? ইসলামের অবমাননার বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ হলে আন্দোলন করা জায়েজ হবে না? মাও যদি শুরু করে থাকেন তাতে কি সেটা অবৈধ হয়ে যাবে? ইসলামই তো প্রথম ভেদাভেদহীন সমাজ ও সাম্যবাদের শিক্ষা দেয়। এগুলো তো এখন গনতন্ত্র ও সমাজতান্ত্রিকরাও বলেন। তাতে কি এখন আর আমরা এগুলো বলতে পারবো না? এই চেয়ার টেবিল, থানা পুলিশ, আদালত , স্কুল , কলেজ ইত্যাদি সবই তো আমাদের দেশে ইংরেজরা শুরু করেছেন। তাতে কি আমরা এগুলো বর্জন করবো? আমাদের আন্দোলনটা কিন্তু আসলে এসবেরই বিরুদ্ধে। অনেকে ধারনা করেন , ইসলাম হচ্ছে ব্যাকডেটেড। ইসলাম যারা মেনে চলেন তারা প্রগতিশীল না। কিছু মিডিয়াও দেখবেন তাদের হীন স্বার্থে , স্রেফ ক্ষমতায় যাওয়া বা ইত্যাদি স্বার্থে আজ ইসলামকে বা ইসলামী আদর্শকে ছোট করে দেখাচ্ছে। আমাদের আন্দোলনটি তো আসলে এসবেরই বিরুদ্ধে।
আমরা যদি মিডিয়াকে এই প্রচারনা করতে দেই, অথবা ব্লগে এভাবে নবী করিম সঃ কে গালি দিতে দেই, তাহলে আমাদের ধর্মীয় মূল্যবোধের ভয়ংকর ক্ষতি হবে। এটা তো সবার বোঝা উচিত। আমার সন্তান আজকে কি শিখবে?
প্রশ্নঃ আপনাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ আছে যে আপনারা ব্লগ বুঝেন না।
উত্তর ঃ ভার্চুয়াল জগতে ব্লগ , ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমের সাথে আমাদের আন্দোলনের হয়তো অনেকেই পরিচিত না। তবে সেই সংখ্যা খুব বেশি না। এটা তো আওয়ামী লীগ বা বিএনপির সবাই যে এক কথায় ব্লগ বোঝে তাও তো না। এমনকি পুলিশেরও কিছু টেকনিক্যাল লোকজন ছাড়া সবাই ব্লগ বোঝে না। আর এদেশে খুব ব্যস্ত মানুষদের ব্লগিং করার সুযোগও তো নেই। তবে আমাদের সবাই তো অন্তত দেয়াল পত্রিকা কি তা বুঝি। সুতরাং ব্লগ কি তা সকলকে বোঝানো খুবই সহজ হয়েছে আমাদের জন্য।
প্রশ্নঃ আপনি কি ব্লগিং করেন?
উত্তরঃ না , আমি ফেসবুকে বা টুইটারে আছি অনেক বছর ধরেই। তবে ব্লগে কখোনো লেখালেখি করিনি। আমার পেশা শিক্ষকতা। সেখানে আমাকে ছাত্র ছাত্রীদের নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই ব্লগে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি না। তবে মিশরের কয়েকটি অনলাইন পত্রিকায় আমি লেখা দেই।
প্রশ্নঃ বাংলাদেশের কোনো ব্লগ আপনি পড়েছেন?
উত্তরঃ আমি বাংলাদেশের প্রথম আলো ব্লগ, সামহোয়ারইন ও আমার ব্লগের সাথে পরিচিত। বিশেষ করে সামহোয়্যারে একসময় নিয়মিত ঢুকতাম। আমি দেখতাম যে দেশের অবস্থা কি। দেশ নিয়ে কে কি বলছে।
প্রশ্নঃ ব্লগগুলোর অনেকেই ব্লাক আউট করে তো আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখন ।
উত্তরঃ বিষয়টি নিয়ে আমি অনেক চিন্তিত না। কারন আমারে দেশে ব্লগের মডারেশন অনেকটা সরকারপন্থি হয়। আজ অন্য কোনো নীতির সরকার আসলে হয়তো তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত। এমনও তো হতে পারে যে সব ব্লগে এসব ধর্ম বিদ্বেষী লেখালেখি হতো সেগুলো আড়াল করার জন্যই তারা ব্লাক আউট করেছে। ভাই আমার তো আজ আর সময় নেই........
প্রশ্ন ঃ আর মাত্র দুটো প্রশ্ন করবো, প্লিজ.......
উত্তরঃ ঠিক আছে।
প্রশ্নঃ আপনারা কি ১৩ টি দাবির সবগুলোই বাস্তবায়ন চান? আমি বলতে চেয়েছি , ধরুন দশটি দাবি পুরন হলো, বাকি দাবিগুলো সরকার মানলো না, তখন আপনারা কি করবেন?
(এই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন , তবে প্রকাশ না করার শর্তে , তাই প্রকাশিত হলো না)
প্রশ্নঃ আপনি কি মনে করেন আপনাদের এই লংমার্চ কর্মসূচীর সাথে আগামী জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক আছে?
উত্তরঃ বড় প্রশ্ন করলেন। আসলে যে দেশে প্রতি পাঁচ বছরে একটি জাতীয় নির্বাচন হয় , সেই দেশে প্রায় প্রতিটি গন কর্মসূচীতেই নির্বাচনের সম্পর্ক থাকে। তবে আমি মনে করি আমরা নিজেরা পুরোপুরি অরাজনৈতিক সংগঠন। আমাদের দাবিতে নির্বাচনের ইস্যু নাই। এখন আমাদের সরকার বাধা দিচ্ছে। সরকার মানে আাওয়ামী লীগ ও তাদের কিছু সহযোগীরা। সাধারন মানুষ, যারা কোনো দলই করে না, তারা যদি আল্লামা শফি হুজুরের এই অবমাননায় কষ্ট পেয়ে থাকেন তবে ভোটে তার প্রভাব অবশ্যই পড়বে। কারন দেশে খুব কম ফ্যামিলি আছে যারা সক্রিয় রাজনীতি করে। যারা সাধারন ভোটার তারা এগুলো ভাল চোখে দেখবে না বলেই তো মনে হয়। সুতরাং প্রভাব যে নাই তা আমি বলবো না।
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
এম আর সুমন বলেছেন: ইন্টারভিউটি আমি লালবাগ থেকে নিয়েছি। এই তথ্য দেয়া দরকার ছিল। আর আমার পেশাগত কারনে সেখানে যেতে হয়েছিলো। ভাল থাকবেন।
২|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
সাাজ্জাাদ বলেছেন:
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
এম আর সুমন বলেছেন: এটা কি হলো ???
৩|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
আধখানা চাঁদ বলেছেন: আসলেই অনেক তথ্য আছে ।
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
এম আর সুমন বলেছেন: আমি সেটা বিবেচনা করেই প্রকাশ করে দিলাম।
৪|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
ইউরো-বাংলা বলেছেন: সমপোযোগী পোষ্ট, প্রিয়তে রাখলাম।
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
এম আর সুমন বলেছেন: আপনাকে ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।
৫|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
শয়ন কুমার বলেছেন: প্রশ্নঃ শাহবাগীদের সাথে আপনাদের শত্রুতাটা কিভাবে হলো?
উত্তর ঃ আমাদের শাহবাগীদের সাথে কোনো শত্রুতা নাই , কখোনো ছিলো না। আমাদের শত্রুতা কতিপয় ধর্ম বিদ্বেষী নাস্তিক ব্লগার ও তাদের মদদ দাতা সংগঠনগুলোর বিরুদ্ধে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, শাহবাগে কিন্তু কোনো সংগঠন নেই। তারা তাদের কোনো কমিটিও ঘোষনা করেনি। সুতরাং শাহবাগী কারা? আসলে শাহবাগ একটি চেতনার নাম। আমি মনে করি তাদের চেতনা সঠিক। চেতনা সঠিক না হলে এত জনসম্পৃক্ততা তারা পেত না। কিন্তু তাদের মধ্যে কিছু লোক আছে যারা ধর্ম বিদ্বেষী। সেখানে আমাদের আপত্তি আছে। সেই আপত্তি সব ধরনের জনগনের। ফলে শাহবাগের আন্দোলন স্তিমিত হয়ে গেলো। তারা তাদের দাবি আদায়ের খাতিরেই কিন্তু বিতর্কীত ব্লগারদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারতো। কারন এই ধর্ম বিদ্বেষীদের সংখ্যা সরকারী হিসেবে ৮৪ জন ও আমাদের হিসেবে ২৫০ জনের মত। তাদের না হলে কি শাহবাগের আন্দোলন চলতো না? কিন্তু তারা মনে হচ্ছে অন্য কোনো এজেন্ডায় আছে। ফলে তারা শাহবাগের সাধারন জনগনের কাতারে না দাঁড়িয়ে এসব ধর্মবিদ্বেষীদের রক্ষায় এগিয়ে গেল।
ফায়ারম্যান বলেছেন: যখন গোলাম আযম সহ জামায়াত নেতাদের বিচার শুরু হল ,
শিবিরের একটাই কথা ,এরা আমাদের নেতা ।এদের মুক্তি চাই । তারা একটি বারও বুঝতে চাইলো না ,এরা জামায়াত নেতা হলেও রাজাকাদের সর্দার ।
আবার যখন ,ইসলাম বিদ্বেষী ব্লগাররা গ্রেফতার হলো ,সুশীল সমাজ আর গনজাগরন তাদের মুক্তি চায় । তারা একবার ও বুঝতে চাইলো না এরা তাদের সহযোদ্ধা হলেও ইসলামের শত্রু ।
ব্রেইন ওয়াশে কেউ কারো চেয়ে কম না ..
.যুদ্ধাপরাধীদের বিচার যেমন চাই, র্ধমাপরাধীদেরও বিচার তেমনি জোরালোভাবে চাই.....
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এম আর সুমন বলেছেন: সুন্দর বলেছেন , সহমত।
৬|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
বাংলার হাসান বলেছেন: চমৎকার
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ ভাই।
৭|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: পড়লাম, ওনার বক্তব্য তো বেশ নমনীয় মনে হলো, কিন্তু টিভির খবরে ওনাদের যেই বক্তব্য শুনলাম তা শুনে আমার আশংকা দেশে শিবিরের নেপথ্য নেতৃত্বে ওরা একটা অঘটন ঘটাবেই ।
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
এম আর সুমন বলেছেন: আমরাও নানা রকম আশংকা করি। এই সরকারকে নিয়েও তো কত আশংকা আছে। আশংকা থাকবেই। কিন্তু আমি উনি যা বলেছেন তা হুবহু তুলে দিয়েছি। কোনো এডিট করিনি ভাই।
৮|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ম্যাংগো পিপল বলেছেন: +++++++++
অনেক ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
এম আর সুমন বলেছেন: আপনাকেও।
৯|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২
শিক্ষানবিস বলেছেন: এ সমস্ত ধর্ম বিদ্বেষীদের যারা সাপোর্ট করে, সেই সব সংগঠন প্রকাশ্যেই আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আর ধর্ম বিদ্বেষী কারা তা খুঁজতে আপনাদের কষ্ট করে এদিক সেদিক হাতড়াতে হবে না।কথাটি খুব গুরুত্বপূর্ণ।
ই্ন্টারিভউ নেয়া ও তা আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
এম আর সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১০|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
অনিরুদ্ধ অমায়িক বলেছেন: ভালো বলেছেন। এটাই বাস্তবতা। কিন্তু কিছু মিডিয়া একে জামাত শিবির বানাচ্ছে। কী কী হামলা হতে পারে, তার ফিরিস্তি দিতে চেষ্টা করছে। কেমন জানি ইচ্ছে করে পায়ে যুদ্ধ লাগাচ্ছে। কিন্তু আসল কথা হলো, যুদ্ধাপরাধীদের বিচার এবং ধর্মকে কটুক্তিকারীদের বিচার আলেমরা যেমন চায় ঠিক সেভাবে সবার ধর্মকে কটুক্তিকারীদে বিচার চাওয়া উচিত। কিন্তু সরকার এবং বামপন্থীরা সেটা দিতে চাচ্ছে না। এমনটাই মনে হচ্ছে।
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
এম আর সুমন বলেছেন: সরকারের এদের বিরুদ্ধে দাঁড়ানো ঠিক হয় নি। আমারও তাই মনে হয়।
১১|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
বোকা_ছেলে বলেছেন: শিক্ষানবিস বলেছেন: এ সমস্ত ধর্ম বিদ্বেষীদের
যারা সাপোর্ট করে, সেই সব সংগঠন প্রকাশ্যেই
আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আর ধর্ম
বিদ্বেষী কারা তা খুঁজতে আপনাদের কষ্ট করে এদিক
সেদিক হাতড়াতে হবে না।কথাটি খুব গুরুত্বপূর
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এম আর সুমন বলেছেন: আমারো তাই মনে হয়।
১২|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
রওনক বলেছেন: +, তবে লিংক টা শেয়ার করা উচিৎ ছিলো
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এম আর সুমন বলেছেন: এখানেই প্রথম প্রকাশিত হয়েছে এটা। আর ইন্টারভিউ আমি নিজে নিয়েছি। লিংক তো এইটা ভাই।
১৩|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
অগ্রপথিক... বলেছেন: সরকার নিজের পায়ে নিজেই কুড়াল মারছে
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এম আর সুমন বলেছেন: সেই রকমই মনে হচ্ছে।
১৪|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
অচিন.... বলেছেন: onek dhonnobad apnake
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এম আর সুমন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
১৫|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মাহমুদুর রাহমান বলেছেন: +
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ।
১৬|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
কায়সার আহমেদ কায়েস বলেছেন: কষ্ট ইন্টারভিউ নিয়ে প্রকাশ করার জন্য ধন্যবাদ। সাথে ১০ তম ভালো লাগা +++
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
এম আর সুমন বলেছেন: অবশ্যই ভাই আপনাকেও ধন্যবাদ।
সত্য প্রকাশিত হোক।
১৭|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
হুমায়ুন তোরাব বলেছেন: ekmot vai.
apni kun paper or tv'r new reporter ..
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০২
এম আর সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমি এই তথ্যটি দিব না ভাই। আমাদের সবারই নিরাপত্তার দিকটা দেখতে হয়। সত্যি বলতে কি দেশের অবস্থা তো আসলে ভাল না।
১৮|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
বিডি আমিনুর বলেছেন: দারুন পোস্ট +++++++++
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
এম আর সুমন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।
১৯|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ++++++++++++
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ।
২০|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯
রওনক বলেছেন: সরি ভাই বুঝতে পারি নাই।
আপনাকে ধন্যবাদ।
শোকেসে, ( অবশ্য কতক্ষন পোস্ট টা থাকে!)
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
এম আর সুমন বলেছেন: পোষ্ট সরানোর কথা না।
২১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১১
রাজুবিডি বলেছেন: ধন্যবাদ এই ইন্টারভিঊ প্রকাশ করার জন্য। শাহবাগে যারা গিয়েছে তারা সবাই ইসলাম বিদ্বেশী নয়, এটা স্বীকার করার জন্য ইন্টারভিউ দাতাকেও ধন্যবাদ। গোটা কয়েক ইসলাম বিদ্বেশী ব্লগার এর জন্য শাহবাগের চেতনা ভুলিন্ঠিত হতে পারেনা।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
এম আর সুমন বলেছেন: একমত।
২২|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
২৩|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
গোয়েন্দাপ্রধান বলেছেন: eto soccho cinta alhamdulillah inshaa allah amader sathe asen
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ।
২৪|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪
আমরা বাংলাদেশি বলেছেন: কত সুন্দর কথাগুলো পড়ে ভালো লাগলো।
পোস্টে প্লাস এবং সাথে আপনাকেও ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬
এম আর সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২৫|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
ঘুমন্ত রওনক বলেছেন: অনেক প্রশ্নের উত্তর আছে এখানে। রাজনীতির ঠেলায় সাধারণ মানুষদের আজ বাচা দায়!!!
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
এম আর সুমন বলেছেন: ঠিক বলেছেন।
২৬|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২
নিরীহ জন বলেছেন: +++++++++ চমৎকার +++++++++ একটা ++++++++++++ পোস্ট ++++++
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৭|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: সময়োপযোগী ও খুবই প্রয়োজনীয় সাক্ষাতকার. শাহবাগী মিডিয়ার কুতসিত প্রচারণার ভিড়ে হেফাজতের পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করার দরকার ছিল. আপনি নোংরা প্রচারণার বিষয়ে টু-দ্যা-পয়েন্ট প্রশ্নমালা সাজিয়ে হেফাজতের আন্দোলনের সারমর্ম বের করে এনেছেন. প্রিয়তে. ওয়েলডান ব্রাদার!
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
এম আর সুমন বলেছেন: ধন্যবাদ ভাই। এই পোষ্টটি আপনারাও যার যার মত শেয়ার করবেন। আশা করি সকল অন্ধকার দূর হবে। সত্য জয়লাভ করবে।
২৮|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২
এস এইচ খান বলেছেন: ১ম + টা আমারই ছিল। আবারও এলাম। ওয়েল ডান ব্রো!
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
এম আর সুমন বলেছেন: ও তাই, ধন্যবাদ ভাই।
২৯|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
কিং অফ মাইনকা চিপা বলেছেন: সকালে একজন হেফাজতের লংমার্চ নিয়ে একটা পোস্ট দিয়েছিলো।
তার লিঙ্ক দিলাম নিচে-
ক্লিকান
বেপার টা তো সব গোলমাল হয়ে গেল তাহলে।
কোনটা সত্যি
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
এম আর সুমন বলেছেন: ভাই এসব অপপ্রচারে কান দেয়ার কোনো কারন নাই। এরা এসব চেষ্টা করে দেশের একজন মানুষকেও ভুল বোঝাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। মানুষ সত্যটাই গ্রহন করে।
৩০|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ও ভুলেই গিয়েছিলাম।
পোস্টে পিলাচ+
অনেক ভাল ইন্টার্ভিউ নিয়েছেন।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
এম আর সুমন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
আমি বন্য বলেছেন: সময়োপযোগী ও খুবই প্রয়োজনীয় সাক্ষাতকার
সত্যের জয় অবধারিত
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯
এম আর সুমন বলেছেন: সত্যের জয় হোক।
৩২|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
দন্ডিত বলেছেন: ১) যারা রাস্তায় এসেছে তাদের তো এতটা সহনশীল মনে হল না। আমাদের দেশে আধুনিক শিক্ষার এতটাই অভাব বিশেষ করে মাদ্রাসাগুলোতে যে তাদের নিজেদের কর্মীরাই এই পোস্টের নেতার মত সহনশীল মানসিকতা ধারন করে কিনা আমার সন্দেহ আছে।
২)তের দফা দাবী নিয়ে তার বক্তব্যটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারন সেটার সাথে আমাদের সামাজিক/সাংস্কৃতিক স্ট্রাকচার জড়িত। সেটা প্রকাশ না হওয়াতে হতাশ হলাম।
৩৩|
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
আশফাক সুমন বলেছেন: দারুন পোস্ট
+++++++
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ২++ লন বস