নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম হচ্ছে দুবৃত্তদের সর্বশেষ আশ্রয়স্থলঃ Samuel Johnson

গতানুগতিক

এম আর সুমন

গতানুগতিক

এম আর সুমন › বিস্তারিত পোস্টঃ

একই অস্রের দুই গেইম.......কে জিতলো বলেন তো???

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

ব্যবসায়ীদের মধ্যে প্রনোদনা কথাটি বেশ পরিচিত। কোনো ব্যবসায়ী বা গোষ্ঠি দেউলিয়া হয়ে গেলে তাদের জন্য বাড়তি কিছু সাহায্য বা থোক বরাদ্দকে প্রনোদনা বলা হয়।

বামরা ব্যবসা ভাল না বুঝলেও প্রনোদনা বিষয়টি বেশ ভালই বোঝে । তাই হলমার্ক , পদ্মা , শেয়ার, বিশ্বজিতের ভারে ন্যুজ ও আপাত দেউলিয়া আওয়ামী বাম সরকারকে প্রনোদনা দেয়ার ইচ্ছে করে সরকারে লুকিয়ে থাকা বামরা।

কিন্তু সব অস্র সব জায়গায় কাজ করে না। আবার এমনও আছে ইংল্যান্ডের কাছে ক্রিকেট খেলা শিখলেও প্রথম বিশ্বকাপই নিয়ে যায় ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ!!!



এভাবে সাজানোর চেষ্টা করে দেখি........

বাম নাটক...........চিরাচরিত অস্র.......নতুন বোতল........

দেউলিয়া আওয়ামী সরকার...........

১। ঘনঘন শাহবাগ আন্দোলনে যাতায়াত..........প্রনোদনা এক. .........কিছুটা উজ্জিবিত।



২। শাহবাগে গুতা খেয়েও বার বার যাওয়ার চেষ্টা .....প্রনোদনা দুই.........আরো একটু উজ্জিবিত।



৩। শাহবাগে শেষমেষ অনুপ্রবেশ, নিজস্ব স্বাচিপের একজনকে নেতা ঘোষনা........প্রনোদনা তিন.........কিছুটা উজ্জিবিত ( জনগন সতর্ক)।



৪। হালুয়া রুটি , বিরিয়ানী নিয়ে প্রশ্ন...........শাহবাগ আয়ত্বে.......মাইনাস প্রনোদনা.........কমলো উজ্জিবিত অবস্থা।



৫। শাহবাগ বন্ধ হলেই ভাল, ........কিন্তু ডা. নেতা কি আর তা চায়?. হামারা বিল্লি হামসে মিয়াও........মাইনাস প্রনোদনা..........বেলুনে পুরা লিক।



লেভেল প্লেয়িং ফিল্ড..................

এবারে ডান আ্যাটাক...........ক্যাপ্টেন মাহমুদুর........চিরাচরিত অস্র, নতুন বোতল....বেশ চকচকে। ( বাম বোতলের ত্রুটিগুলো সারিয়ে ফেলা হয়েছে)।

মোটামুটি অবস্থা বিএনপির.........

১। জামাত লাইমলাইটের বাইরে.........আওয়ামী এক্সকিউজে ঘাটতি........প্রনোদনা এক......বিএনপি উজ্জিবিত।



২। হেফাজত ইন...........পুরো অরাজনৈতিক , বিএনপির সমর্থন ........ প্রনোদনা দুই ........ বিএনপি বেশ উজ্জিবিত। জাপা' ও ভাগ ল্ইতাছে।



৩। হেফাজত অন ষ্ট্রাইক........বিএনপির খাদ্য সরবরাহ..........বিশাল জনসমাগম....প্রনোদনা তিন............উজ্জিবিত



৪। হেফাজত লং মার্চ......বিএনপি স্টেজে সমর্থন , ..........সন্দেহে জনগন............ কম প্রনোদনা...............একই অবস্থা।



৫। (বাম অস্রের ত্রুটি শুদ্ধকরন).....হেফাজত অরাজনৈতিক............ বিএনপির হেফাজতকে আয়ত্বে নেয়ার চেষ্টা না করা.........সন্দেহ দূর......বিশাল প্রনোদনা...........যথেষ্ট উজ্জিবিত।................

ওদিকে ফুটো বেলুন পুরাই চুপসে গেল।



এমতাবস্থায় লাষ্ট স্টেজে প্রানপনে চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। যে ভাবেই হোক তাদের বোঝাতে হবে হেফাজত বিএনপি বা জামাতের সাথে পুরোপুরি এক। কিন্তু তাদের কর্মকান্ড ঠিক শাহবাগীদের মত না। তারা বিএনপির সাথে তত্বাবধায়ক দাবিও করছে না। এমনকি জামাতের যুদ্ধাপরাধের দাবিও না। সরকার হেফাজতের দাবি বিবেচনার আশ্বাস দিলেন.........দাবির বৈধতা দিয়ে কয়েকজনকে গ্রেফতারও করলেন, আবার হরতাল করে, হেফাজতকে বাধা দিয়ে হেফাজতের সাথে শত্রুতাও রাখলেন।



গেমটায় কে জিতলো বলেন তো...........????



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

প্রািন্ত বলেছেন: কেউ জিততে পারে নাই। খেলা ড্র্ আবার দেখতে চাই।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

এম আর সুমন বলেছেন: ফেল মারতেছেন ক্যান.............??

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

দন্ডিত বলেছেন: কিছু মনে করবেন না, বিভিন্ন রাজনৈতিক দল যে সংহতি জানাচ্ছে সেটার মাত্রা কি? অর্থাত দাবীগুলোর ব্যাপারে বিএনপির মতামত কি?

সামনের বিএনপি/জাতীয় পার্টির নির্বাচনী ম্যানিফেস্টোতে কি পাবলিক বিশ্ববিদ্যালয় সমুহে ছেলে মেয়েদের জন্যে "আলাদা ক্লাসরুম", "আলাদা বাস", "আলাদা এভরিথিং" এর ব্যাবস্থার আশ্বাস আসছে? "প্রকাশ্যে অনাত্নীয় নারী পুরুষ পাকড়াও করলে দশ হাজার টাকা জরিমানা" জাতীয় আইন পাশের ওয়াদা আসছে?

সংহতি জানানো রাজনৈতিক দলগুলোকে ক্লীয়ার করা উচিত কোন কোন দাবীতে তারা একমত এবং ক্ষমতায় গেলে কোন কোন দাবী তারা পূরণের চেষ্টা করবে।

হেফাজতে ইসলামের দাবীনামা মোটা দাগে "প্রতিক্রীয়াশীল"। এইটা আপনে যদি না বোঝেন আপনার "জিয়াকে" বোঝায় ঘাটতি আছে। ডোন্ট এন্ডোর্স দেম বিকজ দে আর সার্ভিং ইওর পার্পাস রাইট নাউ।

ডু ইউ থিংক ইউ গায়জ উইল বি এবল টু প্রোভাইড "এনাফ ইসলাম" টু স্যাটিসফাই দেম? নো।

ইতিহাস থেকে শিক্ষা নেন। ৪৭ এর ডিসেম্বরে জিন্নাহ কৈছিল "আজ থেকে পাকিস্তানে কোন মুসলিম/হিন্দু/খ্রীষ্টান থাকবে না। সবার এখন একটাই পরিচয় যে তারা পাকিস্তানী"। জিন্নাহর মুসলিম বাসভুমি ছিল পলিটিক্যাল উইপন। কিন্তু তার স্বপ্নের দেশ কিন্তু মোল্লাতন্ত্র ছিল না, ছিল আধুনিক সেকুল্যার কান্ট্রি। পাকিস্তানের ইতিহাস রি ইভালুয়েট হৈতেছে এখন এই ব্যাপার নিয়া। জিন্নাহ সেকুলারিস্ট দৌড়ঝাপ কিন্তু সফল হয় না। ধর্মের ধুয়া তুইলা সাধারন মানুষরে চেতান হৈছিল, তারা আর ফেরত আসে নাই। মোল্লাদের "এনাফ ইসলাম" প্রোভাইড করতে না পারার জন্যে জিন্নাহ এন্ড গং তোপের মুখে ছিল।

আমার বৈগুলার নাম এখন মনে নাই। তবে আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির ৫০ বছরে বিষয়গুলা কিছু কিছু আছে। রিসেন্ট কিছু পাকিস্তানী ইতিহাসবিদ এইগুলা নিয়া লিখছেন। আমি আপনার পোস্টে রেফারেন্স দিয়া যাব। কোন পরিস্থিতিতে পাকিস্তানে "অবজেক্টিভ রেজুলেশন" পাশ হৈছিল সেটা জানা দরকার।

এইরকম প্রতিক্রিয়াশীলতা যত বাড়বে তত তাদের আবদারের ক্ষেত্র প্রসারিত হবে। একদিন দেখবেন শফিক রেহমান কে ইসলাম অবমাননার জন্যে শাস্তি চাইয়া বাইর হৈছে। তখন কি তাদেরকে যুক্তি দিয়া ঠেকাইতে পারবেন? বুঝাইতে পারবেন আরবী একটা ভাষা। এইভাষার হরফের সাথে কোন অপ জিনিসের তুলনা করলে ইসলাম অবমাননা হয় না। নোপ , পারবেন না।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

এম আর সুমন বলেছেন: আসলে এই দাবিগুলো বারবার তুলে ধরে আপনারা বিষয়টিকে হাল্কা করতে চাচ্ছেন। মুল দাবিটা কি সেটা আপনিও জানেন, আর আমিও জানি। ধর্মবিদ্বষীদের , যারা এই বাজে কাজটা করেছে তাদের শাস্তি। আপনি স্পস্ট বলেন যে তাদের শাস্তি চান কি না।

কোথাও সহানুভূতি জানাতে তাদের সব দাবির সাথে একমত হতে হবে এমন কোনো কথা নেই। আপনার গায়ে লাগিয়ে উদাহরন দেই, তাহলে সহজে বুঝবেন। শাহবাগে যারা সংহতি জানিয়েছেন তারা সবাই কিন্তু ইসলামী ব্যংক বন্ধের পক্ষে না। আবার আমার দেশ বন্ধ বা মাহমুদুর রহমানের শাস্তি বা আসিফ নজরুলের শাস্তি চায়না। তাদের নিরানব্বই শতাংশ ই কাদের সিদ্দিকীকে রাজাকার বলার পক্ষে না। কিন্তু দাবি মানিনা বলে আমি যুদ্ধাপরাধীর বিচারের প্রশ্নে একাত্মতা জানাতে পারব না তেমনও তো না। বা সে সময় আপনাদের মনে এমন সুবিধাবাদি প্রশ্নও তো আসেনি। কেন?

আর ইতিহাস আমি জানি। আপনি মনে হয় জানেন না যে এই রকম প্রায় কাছাকাছি একটা বিষয় খালেদা সরকারের সময়ও হয়েছিলো। তখন সেটা খুব ভালভাবে হ্যান্ডেল করা হয়েছিলো। আমি মোবাইলে, তাই অল্প কথায় লিখলাম। পি

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

মাম্বা জাম্বা বলেছেন: উপরের মন্তব্যের জবাব দেখতে মুন্চায়

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

দন্ডিত বলেছেন: ১) আমি কিন্তু বলি নাই সংহতি জানাইতে হৈলে সব ইস্যুতে একমত হতে হবে। কিন্তু ঠিক কোন কোন ব্যাপারে একমত না সেটা জানাতো দরকার। কি বলেন?

আমি একবারও বলি নাই বাকি ইস্যুতে বিএনপি/জেপি একমত। আমি শুধু বলছি বাকি কোন কোন ইস্যুতে একমত, কোন কোন ইস্যুতে দ্বিমত সেটা পরিস্কার করতে।

২) আপনি কি মুফতি আমিনীর লংমার্চের কথা বলতেছেন যেটাতে পুলিশের গুলিতে চার/পাচ জন মারা গেছিল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.