| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকষনীয় কিছু বিশেষন ( অভিযোগ) দেখেন। এই বিশেষনগুলো সত্য হলে এদের অনেকেরই আমরা ফাঁসি চাইতে পারি। ...............চাওয়ায় তো আর দোষ নাই। দেখা যাক কার বিরুদ্ধে কি কি অভিযোগ......... আর কার কি শাস্তি আমরা চাইতে পারি........
১। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুস == সুদখোর, বয়স শেষ তারপরেও ব্যাংকের এমডি থাকতে চান, গ্রামীন ব্যাংককে ধ্বংসকারী, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেন। তার কারনেই পদ্মা সেতু হচ্ছে না। দেশের অর্থনীতির খারাপ অবস্থার জন্য একমাত্র তিনিই দায়ি। ( এরপরেও কি ফাঁসি চাইবো না??)
২। অধ্যাপক আনু মুহম্মদ == তেলের আর গ্যাসের দাম কি কারনে বাড়ে বা কমে তা কিছুই এই লোক জানে না। হুদাই লাফায়। দেশটা অস্থিতিশীক কইরা ছাড়লো এক্কেবারে.........সুতরাং তারও.....
৩। সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি হাবিবুর রহমান == এই লোক আবোল তাবোল বলে। তার কথার কোনো ভ্যালু নাই। ( শাস্তি চামু কিনা ভাবতাছি)
৪। প্রবীন সাংবাদিক এবিএম মুসা == বয়স হয়ে গেছে তো, তাই মাথার ঠিক নাই। উনি তো রাজাকার ছিলেন। একাত্তরে মুসা কোথায় ছিলেন। তাকে টেলিভিশনের লাইসেন্স দেয়া হয়নি বলে এখন যা মুখে আসে তাই বলে সরকারের সমালোচনা করছেন। বলি, তার মত একজন সাংবাদিক কিভাবে টিভি চ্যানেল চালাবে? টাকা কই পাবে? ( অবশ্য তার অর্ধেক বয়সও না, সাংবাদিক মোজাম্মেল বাবু, একাত্তর টিভির মালিক, তার টাকা নিয়া আবার আপ্নেরা কোনো প্রশ্ন তুইলেন না) । ( মুসা ভাই এর কি শাস্তি চাই বুঝতাছি না, তবে যেহেতু রাজাকার, ফাঁসি চাই।
৫। সর্বজন শ্রদ্ধেয় আইজীবি ব্যারিষ্টার রফিকুল হক == এই ভদ্রলোক পুরাই পাগল । বয়স বেশি হয়ে গেলে মানুষ মানসিক ভারসাম্য হারায়। এর ক্ষেত্রেও তাই হয়েছে। সে খালেদার অনশনের মঞ্ঝে গিয়ে নিজের অনিরপেক্ষতা প্রমান করেছেন। তার তত্বাবধায়ক প্রধান হওয়ার খায়েশ কখোনোই পুরন হবে না.........
কি শাস্তি দেয়া যায় বলেন তো?
৬। অধ্যাপক আসিফ নজরুল === ইদানিং রাজাকার হইছে। এই লোকের বিচার হওয়া উচিত। ফাঁসি চাই........
৭। ড. পিয়াস করিম == যুদ্ধাপরাধীদের দালাল। এরও বিচার হতে হবে। ফাঁসি চাই.......
৮। বঙ্গবীর কাদের সিদ্দিকী , বীরোত্তম == এই লোক যুদ্ধাপরাধী। একাত্তরে পাকিস্তানের থানা লুট করেছে। এর বিচার হওয়া উচিত। ফাঁসি চাই..............
৯। আমার দেশ === কোনো ব্যাখ্যা বিশ্লেষন নাই, কোনো মত প্রকাশের স্বাধীনতাফতা কইয়েন না, এই গ্রুপ শুদ্ধ রাজাকার। যেহেতু রাজাকার, তাই পত্রিকার ও সম্পাদক এর, দুইটারই ফাঁসি চাই।
এদের সবার বিরুদ্ধে এত এত অভিযোগ কেন বলেন তো.........??
এই অভিযোগগুলো যদি সত্যি হয়, তাহলে তাদের বিচার কি আমরা চাইতে পারি না???
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এম আর সুমন বলেছেন: বিনুদুনের ফাসি ক্যাডায় দিবো..........??
২|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
কাউসার রানা বলেছেন: এই কাতারে মাহামুদুররে নিয়া আসছেন ক্যালা ? হেই তো বাংলাদেশে একমাত্র সত্যবাদী, বাকি সব...........................................................
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এম আর সুমন বলেছেন: কোনো প্রশ্ন কইরেন না, ফাঁসি চান কিনা, কন।
৩|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
শরীফ িবিড বলেছেন: হানিফের কাছে দাবি জানাতে পারেন, ইদানিং তিনি যে পরিমান আবোল তাবোল বলছেন তার কাছে এটা জায়েজ হয়ে যাবে।
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এম আর সুমন বলেছেন: কার বিষয়ে দাবিডা করমু ভাই....., একটু ঝাইড়্যা কাশেন দেহি...........
৪|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
আবু সালেহ বলেছেন: শরীফ িবিড বলেছেন: হানিফের কাছে দাবি জানাতে পারেন, ইদানিং তিনি যে পরিমান আবোল তাবোল বলছেন তার কাছে এটা জায়েজ হয়ে যাবে।
সাথে মতিয়া চৌধুরীরেও যোগ করা যাইতে পারে.......তিনি বলেছেন কলেমা নাকি চারটা....
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
এম আর সুমন বলেছেন: মজা নষ্ট করতাছেন ক্যান.........,, ?? কার কি বিচার চাওয়া যায়, হেইডা কন।
৫|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
কে বা কারা বলেছেন: শেখ হাসিনার সেক্রেটারির ভাষায়ই বলি, আমার ফাঁসি চাই; আওয়ামী লীগ করে না এমন প্রতিটি লোকের ফাঁসি চাই।
মতিউর রহমান রেন্টুর দুর্ভাগ্য, তিনি এমন একটা দেশে জন্মেছেন। তিনি যদি ওয়েস্টার্ন কোনো দেশে জন্মাতেন, তাহলে দেখতেন এরকম বই নিয়ে বিশ্ব তোলপাড় হয়ে যেতো।
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
এম আর সুমন বলেছেন: আমারো তাই ধারনা। বইটার হার্ড কপি কখোনোই আমি পড়তে পারিনি।
সফট কপি আছে, তাও ভাল প্রিন্ট না। কি যে করি !!
৬|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
কয়েক দিন পরে "চাচার" নাম যুক্ত হইতে পারে। কারণ, তিনি হেফাজতকে পানি খাওয়াইছেন।
ধন্যবাদ।
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
এম আর সুমন বলেছেন: ভাল কথা মনে করাইয়া দিছেন !!
৭|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
গোলাম মাওলা রনি। তিনি মতিয়া চৌধুরীর গোপন ইচ্ছা ((বঙ্গবন্ধুর চামড়া দিয়া ডুগডুগি বাজানো হবে)) ফাঁস কইরা দিছেন..............
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
এম আর সুমন বলেছেন: ও হো, এডাও ভুইলা গেছিলাম...........
৮|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সািকল খান বলেছেন: কে বা কারা বলেছেন: শেখ হাসিনার সেক্রেটারির ভাষায়ই বলি, আমার ফাঁসি চাই; আওয়ামী লীগ করে না এমন প্রতিটি লোকের ফাঁসি চাই।
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
এম আর সুমন বলেছেন: ফাঁসি...........চাই
৯|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০
দন্ডিত বলেছেন: আরেক পার্ট তো বাদ দিয়া দিছেন,
১) নাস্তিক ব্লগারদের ফাসি চাই।
২) নাস্তিক ব্লগারদের কয়েকজন যেহেতু শাহবাগে গেছিল সেহেতু শাহবাগের নেতৃত্বের সবার ফাসি চাই।
৩) নাস্তিক ব্লগার রা যেখানে গেছিল সেখানকার আন্দোলনের সমর্থন করার জন্য শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, মুহাম্মদ জাফর ইকবালের ফাসি চাই।
৪) নাস্তিক মন্ত্রীদের, অর্থাত ইনু/মেনন/একে খন্দকার(একে খন্দকার এই লিস্টে আসল ক্যামনে?)এর ফাসি চাই।
৫) "এইটা একটা নাস্তিক সরকার", সরকারের সবার ফাসি চাই।
৬) শাহবাগে নারী পুরুষ সারাদিন সেক্স করে সুতরাং শাহবাগে যায় এইরকম নারীদের ফাসি চাই।
৭) যারা মোমবাতি জ্বালায় তারা অগ্নিউপাসক, তাগো ফাসি চাই।
৮) যারা মুর্তি বানায় তাগো ফাসি চাই।
৯) আর অতি অবশ্যই সাঈদীর ফাসি চাই না।(সাঈদীর মুক্তি চাই লেখা ব্যানার, শাপলা চত্বরের সমাবেশে রাস্তায় যা লেখা হইছিল তাই কইলাম)
১০) শেখ হাসিনার ফাসি চাই।
সুত্র
[১]কেন ইমারান এইচ সরকার নাস্তিক এর জবাবে হেফাজতে ইসলামের একজন ইন্ডিপেন্ডেন্ট টিভির আজকের বাংলাদেশে দেয়া এক্সপ্লেনেশন।
[২] মুনতাসির মামুন/শাহরিয়ার কবির নিয়ে করা বিষাদগার পাবেন সংগ্রামে প্রকাশিত হেফাজতে ইসলামের খোলা চিঠিতে। ইট হ্যাপেন্ড বিফোর দেয়ার স্ট্রাইক।
[৩]মন্ত্রীদের নাস্তিক ঘোষণা করে পদত্যাগের দাবী নিজের কানেই শুনছি।
[৪] নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যাখ্যায় ইণ্ডিপেন্ডেন্ট টিভির অনুষ্ঠানে মাওলানা সামথিং, নাম মনে করতে পারতেছি না। নারী পুরুষের অবাধ মেলামেশা বাংলাদেশে শুধু শাহবাগেই হয় কি বলেন? ফ্রম মতিকণ্ঠ আমরা জানতে পারি "শাহবাগে রেপ হয়"।
[৫] মোমবাতির ব্যাপারে মাওলানা শফির এক্সপ্লেনেশন।
[৬] ভাস্কর্যের ব্যাপারে মাওলানা শফির এক্সপ্লেনেশন। তার জীবিত প্রাণী/মানুষ ইত্যাদির ভাস্কর্যের ব্যাপারে সোজাসুজি "না"।
[৭]সাঈদীর মুক্তি চাই লেখা ব্যানার, শাপলা চত্বরের সমাবেশে রাস্তায় যা লেখা হইছিল তাই কইলাম। এই ক্ষেত্রে প্রাসংগিক, শাহবাগে বিএনপির কুতসা করা হয় এইটার প্রুফ হিসেবে একটা ভুয়া ফেসবুক পেইজের "স্ট্যাটাস" কে ব্যাভার করা হয়েছিল। সো রাস্তায় যদি একজন জামাতি এইটা লিখে থাকে একই যুক্তিতে পুরা আন্দোলন এইটার দায় নিতে হবে।
[৮] ইসলামী ঐক্যজোটের এক নেতার স্লোগান।
সম্পুরক সুত্র:
সম্ভবত এদের কাররই সরাসরি ফাসি চাওয়া হয় নাই। কিন্তু এই পোস্টে যাদের নাম দেখলাম যেমন ইউনুস ইত্যাদিরও ফাসি কেউ চেয়েছে বলে মনে পরে না।
আরও সম্পুরক প্রশ্ন:
আমরা সবাই প্রতিক্রীয়াশীল। এর কারন আসলে কি?
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬
এম আর সুমন বলেছেন: দন্ডিত ভাই, অবশ্যই ফাঁসি চাই। সবার ফাঁসি চাই।
আচ্ছা আপনে কোন দলে ভাই..?? ফাঁসি কি চামু???
সব কথা মানলাম, কেবল সাঈদীর প্রসঙ্গ বাদে। কারন সাঈদীর ফাঁসি খালি হেফাজত না আপনেও মনে হয় চান না। এর কারন , শাহবাগের ফেসবুকের পেইজে তাদেরই এডমিনের একজন সরাসরি খালেদা জিয়াকে হত্যার হুমকী দেয়। এরকম একটি হুমকী প্রধানমন্ত্রীকেও একজন দিয়েছিলো । তার পরিনতি আমরা দেখেছি। আর শাহবাগ থেকে যে দিয়েছে, তার যে কিছুই হয়নি, তাও আমরা দেখেছি। এখানে আপনি কি কোনো ডিসক্রিমিনেশন দেখতে পাচ্ছেন না?
এবারে দেখাই কিভাবে আপনিও সাঈদীর ফাঁসি চান না।
আপনারা শুধু রাজনৈতিক কারনে দেখাতে চাচ্ছেন যে দেশের বেশিরভাগ মানুষই সাঈদির ফাঁসি চায় না। সেই দলে যেভাবে হেফাজতকে জোর করে ফেললেন , তাতে আপনার উদ্দেশ্য নিয়ে আমার সন্দেহ হতেই পারে। হেফাজত যদি স্টেজে সরাসরি বলতো যে সাঈদীর ফাঁসি তারা চান না। তাহলেও আমাদের অন্যভাবে ব্যাখ্যা করা উচিত হতো যে এটা হেফাজতের একজন নেতার বক্তব্য। তাদের দলের না। তাদের দল সাঈদীর বিচারের বিরুদ্ধে না। আরো একধাপ এগিয়ে বলা যেত , দেখেছেন এত লাখ লাখ হুজুর। কিন্তু কেউ যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করেনি।
সরাসরি বলেন, যদি আমরা কেউ সত্যিই বিচার চাই, তবে তো সেই বিচারের পক্ষে বেশি লোক সেটাই দেখাতে চাইতাম। নাকি?
বিচারের বিপক্ষে বেশি লোক, বিএনপি , জাপা, হেফাজত, সব দল বিচারের বিপক্ষে?
এগুলো কিসের লক্ষন? ভাই আপনাদের হিসেবে তো দেশের ৭০ % লোক বিচারের বিপক্ষে। যদি তাই হয় তবে আমিও বিপক্ষে। আমিও ৭০% মানুষের কাতারে। যাদের অনেকেই মুক্তিযোদ্ধা। তাও যেই সেই মুক্তিযোদ্ধা না। সরাসরি যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধা।
আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যদি দেখাতে চান যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বা বীরোত্তম শাহজাহান ওমর বা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা এই বিচারের বিপক্ষে , তবে আমি কেন নয়? আমি তো আর যুদ্ধ করিনি। আমার সেন্টিমেন্ট ওনাদের থেকে বেশি কি করে হবে? এটা মানার মত নয়।
এবং আমি প্রকৃতপক্ষে বিচার চাই বলেই আজ জানাতে চাই , এরা কেউ যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে নন। এই মুক্তিযোদ্ধারা সবাই অন্তত আওয়ামী লীগের অনেকের থেকে বেশি দেশপ্রেমিক ও দেশের কথা ভাবেন। এটা আমার বিশ্বাস। এবং আমার আস্থা আছে কাদের সিদ্দিকীর প্রতি। যিনি যৌবনে লাইনচ্যুত হন নি, বৃদ্ধ বয়সে আর কি হবেন? এদেশে সরকারের বিরোধীতা করা এত সহজ না। কারন এদেশ গনতান্ত্রিক না। মোটেই না।
সাঈদীর প্রসঙ্গে একটা কথা আপনার কানে ঢুকিয়ে দেই। সাঈদী কি, তা এবার উচ্চ আদালতে প্রমান হবে। হয়তো সে গিল্টি, হয়তো নয়। দুটো সম্ভাবনাই এখোনো রাখতে হবে। যেহেতু উচ্চ আদালতকে আমরা কিছুটা হলেও নিরপেক্ষ মনে করি। যদি কোনো কারনে সাঈদি সত্যিই নির্দোষ হন তবে আমি তার বিচার কেন চাইবো? আর যদি সাঈদি দোষি হন , তবে আমি তার মুক্তিই বা কেন চাইবো? যেহেতু বিষয়টি আইনের হাতে আছে, আপনার বা আমার কি ই বা করার আছে এখানে, বলেন।
তবে জাতীয় রাজাকার গো. আজম , মুজাহিদ বা নিজামীদের সাথে এক পাল্লায়, এবং তাদেরও আগে সাঈদিকে কেন ধরা হলো। কেন তার রায় আগে হলো, সেসব প্রশ্ন একসময় না একসময় অনেক বড় হয়ে দেখা দিবে। আপনি চলার পথে যতগুলো ছিদ্র রেখে যাবেন, প্রত্যেকটা ছিদ্রই আপনাকে কোনো না কোনো সময় ভোগাবে।
আমি কি আপনাকে বোঝাতে পারছি? জানিনা , আপনি আমাকেও কোনো ট্যাগ দিবেন কিনা। তবে ভাই, আপনার সাথে আমার দীর্ঘদিনের ব্লগে সম্পর্ক। তাই অন্তরের অন্তস্থল থেকে বলছি। আমি সত্যিই যুদ্ধাপরাধীদের বিচার চাই।এবং চাই বিচারটি নিয়ে যেন কেউ কোনো সমালোচনা করতে না পারে।
আপনার কি মনে হয় বর্তমান বিচারপ্রক্রিয়ায় যা যা হলো, সেখানে যে ভুলগুলো হলো, সেগুলোর কারনে যারা ভুল করেছে তাদের জাতি ক্ষমা করবে?
সত্যি হচ্ছে এটা যে এদেশের মানুষ এই বিষয়টা নিয়ে রাজনীতি দেখতে চায় না। যারা তা করবে তারা আজ হোক বা কাল ধরা খাবেই। কারন তারা কেউ দেশপ্রেমিক হতে পারে না।
১০|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪
দন্ডিত বলেছেন: আমি আসলে এইটা দেখাতে চাচ্ছি না যে হেফাজতে ইসলাম "এজ এ ইন্সটিটিউশান" যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে। আমি শুধু বলতে চেয়েছি নিরীহ, অরথনৈতিকভাবে কিচুটা পঙ্গু মাদ্রাসা মাদ্রাসা কেন্দ্রীক সমাজকে কিভাবে সুনিরদিষ্টভাবে ব্যবহার করা হয়েছে।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
এম আর সুমন বলেছেন: এইখানে দেখেন, আপনার কমেন্টের অংশ
সাঈদীর মুক্তি চাই লেখা ব্যানার, শাপলা চত্বরের সমাবেশে রাস্তায় যা লেখা হইছিল তাই কইলাম। এই ক্ষেত্রে প্রাসংগিক, শাহবাগে বিএনপির কুতসা করা হয় এইটার প্রুফ হিসেবে একটা ভুয়া ফেসবুক পেইজের "স্ট্যাটাস" কে ব্যাভার করা হয়েছিল। সো রাস্তায় যদি একজন জামাতি এইটা লিখে থাকে একই যুক্তিতে পুরা আন্দোলন এইটার দায় নিতে হবে।
আপনার কমেন্ট অনুযায়ী হেফাজত দায় নিলো, তারা সবাই এই যে লাখ লাখ ধর্মপ্রান মানুষ আসছিলো, সবাই সাঈদীর বিচার চায় না। মানলাম। এখন কার লাভ হলো?
আমি মনে হয় আপনাকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। এইটুকু কথাও যদি আপনি জেতার জন্য বলেন, তাও ক্ষতিকর ভাই।
১১|
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
দন্ডিত বলেছেন: যে যুক্তিতে "একটি ভুয়া ফেসবুক পেইজে বিএনপির কুতসা করার পর সংবাদ সম্মেলন করে রুহুল কবীর রিজভী আহমেদ তার দায় পুরা শাহবাগের আন্দোলনের উপর চাপাইয়া দিছিল" একই যুক্তিতে এখন লোকজন কয়েকজনের দায় পুরা হেফাজতের উপর চাপাইতেছে।
আমার বটমলাইন হইতেছে আমাদের রাজনীতি এইসব সরলীকরণ ও স্টেরিওটাইপের পূর্ণ ব্যবোহার করে থাকে। আপনে পরশু ইটা মারছেন। আজকে পাটকেল খাইবেন। যদি প্রতিকার চান তাহলে এই স্টেরিওটাইপের রাজনীতির হাত থেকে প্রথমে নিরাপদ দুরুত্বে আসতে হবে।
হেফাজতের দাবীগুলাকে আমি আদর্শিক কারনেই সমর্থন করি না। তাদের আন্দোলনের কিছু ঘটনা দ্বারা এই সিদ্বান্ত প্রভাবিত নয়। এইসব বিচ্ছিন্ন ঘটনা না ঘটলেও আমি সমর্থন করতাম না।
আমার পয়েন্ট ছিল লোকজন যেকোন বিষয় যাতে আদর্শিক অবস্থান থেকে বিচার করে। সরলীকরণের সস্তা রাজনীতিতে যাওয়ার দরকার নাই।
আপনি যদি হেফাজতকে সমর্থন করেন তাহলে তাদের দাবীগুলারে ডিফেন্ড করেন। তাদের আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনার সাফাই গাওয়ার দরকার নাই।
একই ভাবে ইমরান এইচ সরকার সহ শাহবাগের লোকজন যে হঠাত নিজেদের ধার্মিক প্রমাণে উঠে পরে লাগল এইটাও ঠিক হয় নাই। আন্দোলনের দাবীর সাথে অসম্পর্কিত কোন কিছুর সাফাই গাওয়ার দায় তাদের ছিল না। একই কথা হেফাজতের ক্ষেত্রেও খাটে।
১২|
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
আজিব শিমু বলেছেন: @ দন্ডিত, এই পোষ্টের লেখককে সামু ব্যান করে দিয়েছে।
তিনি একথা ফেবুতে একটি স্টাটাসের মাধ্যমে জানিয়েছেন।
আমার মনে হয় এই ব্যান করাকে আপনারাও সমর্থন করেন না। এম আর সুমন শুধু একজন ব্লগারই নন, যথেষ্ট পপুলারও ছিলেন। কিন্তু কেউ এর জন্য ভয়ে প্রতিবাদ পর্যন্ত করলো না। আমি এক ছোটখাটো ব্লগার। আমাকে ব্যান করতে সামুর এক সেকেন্ডও লাগবে না। তাই আমি এই ব্যানের বিরুদ্ধে একটি পোষ্টও দিতে পারলাম না। সুতরাং আপনার এই মন্তব্যের জবাব সম্ভবত আর কোনোদিনই আপনি পাবেন না।
১৩|
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
দন্ডিত বলেছেন: @আজিব শিমু,
ব্যান করার মত কিছু লিখেছেন বলে তো মনে হল না। দু:খ পেলাম। কি কারন দেখিয়েছে ব্যান নোটিশে?
১৪|
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪
রাজন আল মাসুদ বলেছেন: আপনি এখন কই আছেন ভাই? ওয়াশিংটন?
১৫|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অধ্যাপক আনু মুহম্মদ আমার খুবই প্রিয় স্যার,,,,,,,,,,,
ভাল থাকেন
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
পুংটা বলেছেন: বিনুদুনের ফাসি চাই।