নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম হচ্ছে দুবৃত্তদের সর্বশেষ আশ্রয়স্থলঃ Samuel Johnson

গতানুগতিক

এম আর সুমন

গতানুগতিক

এম আর সুমন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বে সাংবাদিক নির্যাতনের ভয়াবহ চিত্র, বাংলাদেশ প্রসঙ্গ ; মাহমুদুর রহমানের গ্রেফতার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২





মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে ৮ টি মামলা হয়েছে তার একটি হলো , ব্লগারদের লেখা প্রকাশ করা।

ব্লগারদের লেখা সর্বপ্রথম প্রকাশিত হয় দৈনিক ইনকিলাব পত্রিকায়। ইনকিলাবের মালিক পক্ষের সাথে সরকারের সখ্যতার কথা আমরা সবাই জানি। সুতরাং তার বিরুদ্ধে মামলা হলো না, মামলা হলো আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে। এই একটি তথ্যই তো বলে দেয় কি হচ্ছে এদেশে।

মাহমুদুর রহমানকে যখন অত্যন্ত ন্যাক্কারজনকভাবে গ্রেফতার করা হয়, তখন সেই ঘটনার ছবি পর্যন্ত কাউকে তুলতে দেয়া হয়নি। কেন???

পুলিশ কি সেখানে চুরি করতে গিয়েছিল?

এই সরকার যদি এতই স্বচ্ছ হয় তবে এত লুকোছাপা কেন?



আজকে ব্লগে এসে দেখলাম , একশ্রেনীর দলান্ধরা মাহমুদুর রহমানের গ্রেফতারে হাততালি দিচ্ছেন। এদের সেই হাততালি যে কেন , তাও আমরা জানি।

সমস্যা হলো এরা নিজেরাই নিজেদের অপমানিত করছে। আমি স্পষ্টই বলি এ বিশ্ব মাহমুদুর রহমানের মত সাহসী সম্পাদককেই মনে রাখবে , শেখ হাসিনাকে না।

যেমনটি অরুন্ধতি রায় বা হামিদ মীরকে বিশ্ব মনে রাখবে , মনমোহন বা জারদারিকে না।

এগুলো বুঝতে হলে বোঝার মত মন থাকতে হয়। আজ যখন সরকারবান্ধব সাংবাদিকরা আমাদের বস্তাপচা নিউজ খাওয়াচ্ছে, মাত্র ১০০ লোকের সমাবেশের কাভারেজ দিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, ঠিক তখনই সরকারের মুক্ত সমালোচনাকারী একমাত্র পত্রিকার সম্পাদককে যেভাবে অপমান করে , টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো, তা আমাদের আবারো ৭৪/৭৫ কে মনে করিয়ে দেয়।

সেই সাথে একটি স্বতঃস্ফূর্ত গনজাগরনের বারোটা বাজিয়ে দিয়ে একটি শ্রেনী এখন জাগরন নিয়ে ব্যবসা করছে। তারা স্বাধীন সংবাদমাধ্যমের উপরে হস্তক্ষেপ করতে চাইছে।

অনেক ত্যাগ তিতিক্ষার পরে একটা দেশের সংবাদপত্রের স্বাধীনতা অর্জিত হয়। সেই স্বাধীনতা আমরা নিজেদের হাতে এভাবে লুন্ঠিত হতে দিতে পারি না।

আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলোতে সরকার আজীবন ক্ষমতায় থাকতে চায়। আর সেই চাওয়ার প্রয়োজনে তারা সংবাদকর্মীদের উপর বার বার আঘাত করে। কিন্তু শত ঝড় ঝাপটায়ও সংবাদমাধ্যম সবসময় একত্রে থেকেছে। আজ সেই অবস্থাও পরিবর্তন হয়েছে। সরকারের চামচামী করতে গিয়ে ইকবাল সোবহান চৌধুরী বা মোজাম্মের বাবুরা ভুলে গেছে যে তাদের আসল পরিচয় চামচামী না, সাংবাদিকতা।



কুকুরের মাংসও তো কুকুরে খায় না। আমরা কি কুকুরের চাইতেও অধম???

তো অধমবৃন্দ, আজ মাহমুদুর রহমানকে ধরেছে, কাল সরকার পরিবর্তনের পরে যখন আপনাকে ধরবে, তথন কি করবেন?

জানি , আপনাদের অনেকেই এখন মাহমুদুর রহমানের এই দোষ সেই দোষ বলতে চলে আসবে। এসব ল্যাদানো অন্য যায়গায় গিয়ে ল্যাদাবেন। এখানে না। আমরা জানি এবং বিশ্বাস করি , একমাত্র সরকারের সমালোচনার কারনেই তাকে জেলে যেতে হয়েছে। আর কোনো কারন নেই। মাহবুবুল আলম হানিফ মাহমুদুর রহমানের বিরুদ্ধে যেসব গালগল্প প্রচার করেছে, তা এ জাতি বিশ্বাস করে না।

একটা কথা স্পষ্ট করা দরকার, আমার দেশ অন্যান্য দলিয় পত্রিকার মত না। এটা জনকন্ঠ, সংগ্রাম বা দিনকাল এর মত না। এই কারনেই আমার দেশের কাটতি এত ব্যাপক। যেখানে প্রথম আলো ভুল সংবাদ ছাপে। অহরহ নাম প্রকাশ না করার শর্তে বিএনপির নেতা বলেন, এ রকম উদ্ধৃতি দিয়ে উল্টাপাল্টা নিউজ করেই যাচ্ছে। আমি সে রকম হাজারটা উদাহরন দিতে পারবো। যেখানে বিটিভি সহ মেইনষ্ট্রিম সব মিডিয়াকে দলীয়করন করা হয়েছে। সেখানে একমাত্র আমার দেশই তাদের সাংবাদিক হিসেবে যা দায়িত্ব তা পালন করার চেষ্টা করেছে।



অনেকে আছেন , এ সরকার যে পুরোপুরি মহা গনতান্ত্রিক, দেশে মত প্রকাশের পুরো স্বাধীনতা দিয়েছে , ইত্যাদি বলতে আসবেন। আমার পোষ্টের পরবর্তী অংশে তাদের জন্য কিছু পরিসংখ্যান দেই। সেই সাথে বিশ্বের কোন কোন দেশে কিভাবে ও কেন সাংবাদিক নির্যাতন করা হয় তা দেখানোর চেষ্টা করছি।



বিভিন্ন পত্র পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার তথ্য অনুযায়ী গত ৫ বছরে সারা বিশ্বে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৫ হাজারের অধিক। শুধু বাংলাদেশে ৬ শতাধিক সাংবাদিক মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া খুন হয়েছে অনেক প্রতিথযশা সাংবাদিক। ২০১২ সাল ছিল সাংবাদিকদের জন্য অতি দুঃসময়। যদিও ২০১৩ সালে সাংবাদিক নির্যাতনের পরিমান একেবারে কম নয়।





২০১২ সাল ও চলতি ২০১৩ সালে সাংবাদিক নির্যাতনের পরিমাণ হিসাব করলে দেখা যাবে ২০১৩ সালে বিশ্বব্যাপী সাংবাদিক নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। যার ধারাবাহিকতায় বাংলাদেশেও সাংবাদিক নির্যাতন বেড়েছে উদ্বেগজনকভাবে।





বিভিন্ন পত্রিকার তথ্য মতে শুধু মাত্র ২০১২ সালে বাংলাদেশে সাংবাদিক নির্যতনের শিকার হয়েছে ৩ শতাধিক। মহাজোট সরকারের চলতি শাসনাআমলে সরকার কিংবা প্রশাসনের দুর্নীতি বা অনিয়ম বা রাজনৈতিক ভ্রষ্টাচার নিয়ে রিপোর্টিং ও মত প্রকাশ করায় অনেক সাংবাদিককে জেল জরিমানা ও লাঞ্ছনার শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে।

Click This Link

সম্প্রতি শাহবাগ চত্বরে নারীজাগরণ সমাবেশের সংবাদ কাভার করার সময় নতুন বার্তা ডটকমের দু’সাংবাদিক কাজী মুস্তাফিজ ও ইমদাদুল হককে বিনা কারণে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তাদের কেন ধরে নেয়া হয়েছে তাও তাদের জানানো হয়নি। এমনকি নিয়মানুযায়ী আটকের ২৪ ঘণ্টার মধ্যে তাদের কোর্টে হাজির করার কথা থাকলেও তাদের ক্ষেত্রে এ আইনটিও মানেনি পুলিশ। ২৪ ঘণ্টা পরে ইমদাদুল হককে ছেড়ে দেয়া হলেও কাজী মুস্তাফিজকে ‘ভুয়া’ মামলায় আটক দেখিয়ে কোর্টে হাজির করে।

Click This Link

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দায়িত্ব পালনকালে পুলিশের গুলীতে আহত হয়েছেন পাঁচ সাংবাদিক।

রাজশাহীতে হাতে ও পেটে গুলীবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আছেন বাংলাভিশনের সাংবাদিক আবু সাঈদ। মাথায় রাবার বুলেট লেগে আহত হয়ে চিকিৎসাধীন আছেন চ্যানেল-২৪-এর সাংবাদিক রাসেল মাহমুদ এবং স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক আবদুস সামাদ খান। আন্দোলনকারী ও পুলিশের পিটুনিতে রংপুরে আহত হয়েছেন ৮ সাংবাদিক। তাদের মধ্যে আছেন চ্যানেল আই’র শাহনেওয়াজ জনি, দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক আলী হায়দার রনি, সময় টিভি’র আরিফিন আহমেদ ও মোহনা টিভি’র শফিক আহমেদ।



এ যাবতকালে সারাদেশে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন- যশোরের শামছুর রহমান কেবল, সাইফুল আলম মুকুল, খুলনার মানিক সাহা, হুমায়ুন কবির বালু, বেলাল হোসেন, ঢাকার সাগর-রুনীসহ প্রথিতযশা সাংবাদিক। ২৯ মে ঢাকায় বিডি নিউজের সাংবাদিকরা হামলার শিকার হয়, গত ১৯ মে মিথ্যা মামলার শিকার হয় সাপ্তাহিক খুলনা বার্তা ও বার্তাসংস্থা ডি এন এর সম্পাদক খালিশপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, তা ছাড়া সাতক্ষিরার দৈনিক আলোর পরশের তালা থানা প্রতিনিধি ও দণি অঞ্চল সাংবাদিক ইউনিয়নের তালা উপজেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে অহেতুকভাবে পুলিশ আটক করে, গত ২২সেপ্টম্বরে মিথ্যামামলা ও রাজনৈতিকভাবে আটক করে সাপ্তাহিক খুলনা বার্তা ও সাংবাদ সংস্থা ডি এন এর ভারপ্রাপ্ত সম্পদক এবং দৈনিক ডিটেকটিভ নিউজ অনলাইনের প্রকাশক ও সম্পাদক ডাঃ আওরঙ্গজেব কামাল।



৪ এপ্রিল নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয় অনলাইন দৈনিক ডিটেকটিভ নিউজ ও আমাদের অধিকারের ঠাকুরগাও প্রতিনিধি নারগীস সুলতানা, গত ৬ এপ্রিল দুস্কৃতকারীদের হামলার শিকার হয় একুশে টেলিভিনের রিপোর্টার নাদিয়া শারমিন, একইদিন দৈনিক দিনকাল ও ইসলামিক টিভির রাঙামাটি প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল বার্তালাইভ ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার আলমগীর মানিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণজাগরণ নেতাদের রোষাণলে পড়েন।



অভিযোগ রয়েছে, রাজশাহীর ‘সংবাদ’ প্রতিনিধি জাহাঙ্গীর আলম আকাশ নির্যাতিত হয়েছেন এলিট ফোর্স ‘র‌্যাব’ কর্তৃক।



হুমকির ও জেলজুলুমের শিকার হয়েছেন কপিলমুনির সাংবাদিক পিন্টু, পাইকগাছার কুদ্দুস, কয়রার সিরাজুদৌল্লা লিংকন। রাজনীতিবিদদের নষ্ট মানসিকতা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সম্প্রসারণ সাংবাদিকদের পেশাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা ১৯৯০ সালের পর ২০১২ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্টের বাৎসরিক রিপোর্টে এ তথ্য বেরিয়ে আসে। ১৯৯০ সাল থেকে এই কমিটি ফর প্রটেক্ট জার্নালিস্ট প্রতিবছর বিশ্বে সাংবাদিক গ্রেফতার, নির্যাতন ও হয়রানীর ঘটনার বিস্তারিত বিবরণসহ একটি রিপোর্ট প্রকাশ করে।





২০১২ সালের ১ ডিসেম্বর পর্যন্ত কমিটি ফর প্রটেক্ট জার্নালিস্টের বাৎসরিক রিপোর্টে বলা হয়, ঐ সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ২৩২ জন সাংবাদিক জেলে অবস্থান করছেন। এ সংখ্যা সাংবাদিক গ্রেফতারের ক্ষেত্রে একটি রেকর্ড। এর আগে ১৯৯৬ সালে বিশ্বব্যাপী সর্বোচ্চ ১৮৫ জন সাংবাদিককে গ্রেফতারের ঘটনা ঘটেছিল।



কোনো ভিন্নমতে সাংবাদিক নির্যাতনকে বিশ্ব মিডিয়া খুব একটা ভাল চোখে দেখে না। সেটা যে দেশেই হোক। সুতরাং এভাবে মাহমুদুর রহমানকে গ্রেফতারের ব্যাপক ও ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্বে আমাদের সম্মান তো যাবেই, সেই সাথে বিষয়টি নিয়ে এত বেশি নাড়াচাড়া হবে যে গত তিন মাসে আমাদের দেশে যে ভয়াবহ পরিস্থিতি গেল তাও হয়তো অনেক এলাকায় সংবাদমাধ্যমে আসেনি। কিন্তু শুধু এই গ্রেফতারের ঘটনাটিকে কেন্দ্র করে বাংলাদেশের দিকে অনেকে আলাদাভাবে নজর দিবে। সত্যি কথা বলতে কি সাংবাদিক আটক করে বা নির্যাতন করে নির্যাতনকারীদের আসলে কিছুই উপকার হয় না। সবটুকুই ক্ষতি হয়। এভাবে তারা যা লুকাতে চায়, তা বরং প্রকাশিত হয়ে যায়। এ প্রসঙ্গে ইতিহাস এবং বর্তমান, দুটোই একই কথা বলে।

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

কাজী মামুনহোসেন বলেছেন: মাহমুদুর রহমান সাংবাদিক ?



উনি যা করেছেন তা কি সাংবাদিকরা করে ?




১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

এম আর সুমন বলেছেন: এই নিউজটির জন্য পরের দিনই যথাযত গুরুত্তের সাথে তার পত্রিকায় ভুল স্বীকার করা হয়েছে। সুতরাং এইটা নিয়া ল্যাদানোর সুযোগ নাই।
আর বার বার এইটা নিয়া ল্যাদাইতে আইসাই প্রমান করে দিলেন যে আমার দেশের সংবাদ কতটা বস্তুনিষ্ঠ। একটা ভুল পাইছেন, আর লাফাইতাছেন।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

কাজী মামুনহোসেন বলেছেন: /:) /:) /:) /:) /:) /:)

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এম আর সুমন বলেছেন: সম্ভবত , আপনাদের সত্যিকারের কান্নার সময় আসতেছে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাংলাদেশে ইসলাম ও সত্যের একমাত্র ইজারাদার, মাওলানাদের গুরু ও ইসলামের বাগানের ফুটন্ত গোলাপ মাহমুদুর রহমানের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। পড়ার আহবান জানাই ।
ইসলামের ইজারাদার ও সাধারন জনতা

Click This Link

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

এম আর সুমন বলেছেন: কি যে কন, বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারক ও বাহক মুরগী কবিরদের পক্ষ ত্যাগ করে আপনি এদিকে কি আর আসতে পারেন? আপনার তো মাহমুদুর রহমান নামটা শুনলেই গা জ্বালা করার কথা !!!
শরীরে জ্বারাপোড়া কি শুরু হইছে?
আর আপনার লেখার শিরোনাম দেখেই পড়ার ইচ্ছে চলে গেছে। ইসলামের কোনো ইজারাদার নাই। এসব ফাজলামি অন্য কারো পোষ্টে গিয়ে করেন।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: চুদুর বুদুরের মতে সকল ব্লগার নাস্তিক
আর সামু নাস্তিকের আখড়া
সবার আগে সামু বন্ধ করতে হপে


কিন্তু দুখজন আইজকা সেই সামু ব্যাবহার কইরাই চুদুরবুদুরের মুক্তি চাওযা হচ্ছে....
:(( :(( :((

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

এম আর সুমন বলেছেন: কে সামু বন্ধ করতে বলেছে ? মাহমুদুর রহমানের কোন লেখায় সামু বন্ধ করতে বলা হইছে? লিংকটা নিয়া তারপরে আসেন। যদি লিংক দিতে না পারেন তাহলে এই পোষ্টে আর ঢুইকেন না।
আর এসব অপপ্রচার যারা করে তাদের সাথে গিয়া হাম্বা হাম্বা করেন। এখানে ল্যাদানোর দরকার নাই ।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আমরা অনেক সময় বন্ধুদের সঙ্গে ফাজলামি করে সিগারেট হাতে ছবি তুলি। বা মাঝেমধ্যে মাল খাওয়ার সময় পেগ হাতে ছবি তুলি। অনেকে ফেসবুকেও দেয়।
এই ছবি ব্যক্তির অনুমতি না নিয়ে প্রকাশ করা কোন ধরনের সাংবাদিকতা। ব্লগারদের যাদের ছবি প্রকাশ করা হয়েছে তাদেরছবিতে দেখা যাচ্ছে দুই জনের হাতে বোতল।
মাহমুদুর রহমান কি জীবনে মাল খাননি? এসব কি ধরনের ভণ্ডামি। এইসব আচুদা সাংবাদিক থাকার চেয়ে না থাকাই ভালো। আর ব্লগের লেখালেখি ব্লগেই সীমাবদ্ধ ছিল। তিনি প্রকাশ করে স্পষ্টতই উস্কানি দিয়েছেন।

মানতাম , যদি ব্লগের কেও আদালতে গিয়ে বলতো যে, আমার অনুভূতিতে আঘাত দিছে কেও তাইলেও মানতাম।

এই ধরনের সাংবাদিক ও সাংবাদিকতা দেশের অনেক সমস্যার জন্য দায়ী । নীতিকথা না চুদায়ে এদের বিচার চাওয়াই উত্তম।

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

এম আর সুমন বলেছেন: আবার আসছেন ল্যাদাইতে!!
ব্লগের লেখা প্রথম আসছে ইনকিলাবে। ইনকিলাবের সম্পাদককে গ্রেফতার করা হলো না , আমার দেশ সম্পাদককে কেন গ্রেফতার করা গলো? এটা তোর মত গনেশের মাথায় ঢুকবে বলে তো মনে হয় না।

আসিফ মহিউদ্দিনের ছবিটি অনেক আগে থেকেই নেটে ছিল। এই ছবিটা শুধু আমার দেশ না, নতুন বার্তা , মানবজমিন, তোমাদের নিজস্ব পত্রিকা দৈনিক সংবাদ, এরা সবাই প্রকাশ করেছে। এখন তুমি ল্যাদাইতে আইছো কিজন্য তা আমরা বুঝি।
আর এমনিতেই সংবাদপত্রে কোন ছবি ছাপবে কি না, তার জন্য ব্যক্তির অনুমতির প্রয়োজন হয় না। এটা কোনো নীতিমালায়ই নাই।
আর যে আমার ধর্মের নবী হযরত মুহাম্মদ সঃ কে গালাগালি করতে পারে, তার চরিত্রে দোষারোপ করতে পারে, তার অনুমতি নিয়া ছবি ছাপতে হবে?
বলি আমাদের প্রফেটকে নিয়ে এসব আজেবাজে কথা লেখার সময় তোমার গুরু কার অনুমতি নিছিলো?

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজিব দেশের আজিব সরকার!!!

গ্রেফতার নিয়ে পুলিশ কর্মকর্তার বিবৃতী শুনে মনে হল- চোরে চুরি করবে। তুমি চুরি কইরা চুরির খবর বাইর করলা কেন?
এইটা অপরাধ । আর সেই সত্য তথ্য যখন তৃতীয় জন প্রকাশ করল- সেই হল মহা অপরাধী!!!! এই অপরাধেই তাকে গ্রফতার করা হল!!!

যেখানে বিচারপতি নিজে পদত্যাগের মাধ্যমে তার কেলংকারীর দায় মাথায় নিয়েছেন- তারপরও উদোর পিন্ড বুধোর ঘাড়ে চাপিয়ে দিল হাম্বা সরকার!!!!

মগের মুল্লুক শুনেছেন। না শুনলে দেখে নিন। হাম্বা মগের মুল্লুক এখন প্রিয় স্বদেশ :((


এখন ইকোনোমিস্টরে এরেষ্ট করপে না !!!!

বিশ্ব জুড়ে বাংলাদেশকে একটা হাস্যকর খেলো রাষ্ট্র বানিয়ে যাচ্ছে!!!

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

এম আর সুমন বলেছেন: আপনার প্রতিটি কথার সাথে একমত। ধন্যবাদ ভাই।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ওমা মিছা কইলাম কি কইলাম?? রীতিমতো বিজ্ঞাপন দিয়ে তিনি ইজারা নেওয়ার দাবি করেছেন।

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

এম আর সুমন বলেছেন: কোথায় তিনি ইজারা নেয়ার দাবি করেছেন।
তার কোন লেখায় তিনি বলেছেন, আমি ইসলামের ইজারা নিলাম।

লিংক দেন, আর দিতে না পারলে প্লিজ এখানে আর ল্যাদাইয়েন না। এগুলো হাম্বাদের কত কত পোষ্ট আছে, সেখানে গিয়ে করেন।

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ইন্নো_৭১ বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন কে বলছি,
১. ইসলামের ইজারাদার কই পাইলা?
২. আবাল মার্কা কথা কইলা একটা। মানুষ খুন, ধর্ষন বা অন্য কোন সংবাদ তুমি কোথা থেকে পাও? সাংবাদিকরা কি বাল ফালানোর জন্য রাস্তায় ঘোরাঘুরি করে? আগে সাংবাদিক কারে কয় জেনে এসে ক্যাচাল কইরো।
৩. মনে হয় তোমার কাছে তার কোন ছবি আছে, বা এক লগে বসে মাল খাইছো?
৪. বিচার কার চাইতে আসছো? তোমার মত আন্ধা যেগুলো আছে তাদের লাথি মেরে বাংলা ছাড়িয়ে দিতে হবে। সত্য বুঝার ক্ষমতা নাই আবার আসছেন অন্যকে সত্য বুঝাতে।
৫. কেউ আদালতে যায়নি, এমন হুদা মার্কা কথা কেন বল? ২০১০ সালে হাইকোর্ট এ এদের নামে একটা রিট বা নিষেধাজ্ঞা ছিল তা কি তুমি কোথাও শুনো নি? তোমাদের আবাল সরকার কোন পদক্ষেপ নিয়েছে এদের ব্যাপারে?
উত্তর লইয়া আইসো। হুদাই হাম্বা হাম্বা মাইরো না।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

এম আর সুমন বলেছেন: ভাল বলেছেন, দেখি আপনারে কি উত্তর দেয়। আপনি পর্যবেক্ষনে থাইকেন।

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

শুভ জািহদ বলেছেন: পোষ্টটা ষ্টিকি করার দাবী রাখে। কিন্তু নাস্তিক্যপন্থী এ ব্লগে এটা ষ্টিকি হবে না।
পোষ্টটা ষ্টিকি করার দাবী রাখে। কিন্তু নাস্তিক্যপন্থী এ ব্লগে এটা ষ্টিকি হবে না।
পোষ্টটা ষ্টিকি করার দাবী রাখে। কিন্তু নাস্তিক্যপন্থী এ ব্লগে এটা ষ্টিকি হবে না।
পোষ্টটা ষ্টিকি করার দাবী রাখে। কিন্তু নাস্তিক্যপন্থী এ ব্লগে এটা ষ্টিকি হবে না।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

এম আর সুমন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

শরীফ িবিড বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্রেফতার নিয়ে পুলিশ কর্মকর্তার বিবৃতী শুনে মনে হল- চোরে চুরি করবে। তুমি চুরি কইরা চুরির খবর বাইর করলা কেন?

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

এম আর সুমন বলেছেন: ঠিকই বলেছেন। ওনারা বলেছেন, স্কাইপে কেলেঙ্কারীর জন্য মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হইছে।

=p~ =p~ =p~
কি আর বলবো , আমি ভাষাহারা!!!

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

আশিকুর রহমান ১ বলেছেন: হাম্বারা কি আর জীবনেও গাম্বার স্বভাব ছাড়তে পারবে না? হাম্বাদের অপকর্ম ফাঁস করে কোন পোষ্ট আসা মাত্রই ল্যাদানো শুরু করে? আর হাম্বাদের উদ্দেশ্যে একটা কথা উট পাখির ডিম কিন্তু ভবিষ্যতেও থাকবে তাই উট পাখির ডিম কাউকে খাওয়ানোর আগে নিজে খাওয়ার প্র্যাকটিস করেন ভবিষ্যতে কামে দিবে!

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

এম আর সুমন বলেছেন: ভাল পরামর্শ দিলেন । দেখি ওরা কাজে লাগায় কি না।

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫

ধৈঞ্চা বলেছেন: বাকশাল আমলে যখন সংবাদপত্রের গলা টিপে ধরা হয়েছিল তখনও এক শ্রেণীর সুশীল এর সমর্থণে আওয়াজ তুলছিল, আজও একই সুরে সেই সুশীলদের উত্তরসূরীরা গলাবাজি করছে।
বাকশালের পরিনতি কি হয়েছিল তা সকলেরই জানা, অথচ গত ৩৮ বছরেও আমাদের আচরনের পরিবর্তন হলো না।
সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করলে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে তাই বলে সত্য প্রকাশের জন্য হয়রানি করা মোটেও কাম্য নয়।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

এম আর সুমন বলেছেন: সহমত।
সাংবাদিকদের কোনটি অপরাধ আর কোনটি অপরাধ নয় তা পরিমাপের জন্য প্রেস কাউন্সিল আছে। সেখানে এগুলোর বিচারেরও সুযোগ আছে। মাহমুদুর রহমানের কোনো লেখা বা আমার দেশের কোনো সংবাদ নিয়ে প্রেস কাউন্সিলের কোনো আপত্তির কথা আমি শুনিনি।
বরং কালের কন্ঠকে তিনবার, প্রথম আলোকে একবার সহ বেশ কিছু পত্রিকাকে প্রেস কাউন্সিল সতর্ক করেছে । সুতরাং গ্রেফতার বা হয়রানী করার আসলে সুযোগ নাই। এখন গায়ের জোরে যদি করতে পারে আর কি।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

মুহাম্মদ ওমর ফয়সাল বলেছেন: @কাজী মামুনহোসেন বরং আপনাদের বাংলানিউজ সামু কে বন্ধ করার জন্য বিভিন্ন রিপোর্ট করেছিল

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

এম আর সুমন বলেছেন: ঠিক, ভাল কথা মনে করিয়ে দিলেন তো।
ধন্যবাদ ভাই।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাংলাদেশের একমাত্র সত্য কথা কয় আমার দেশ। শালার ছাগ....ল কি আর গাছে ধরে?

আর ব্লগের লেখালেখি ব্লগেই সীমাবদ্ধ ছিল। তিনি প্রকাশ করে স্পষ্টতই উস্কানি দিয়েছেন। এটাতো স্পষ্টই। যারা এই উস্কানি দিয়েছেন প্রত্যেকেরই বিচার হওয়া উচিত।
আর সাম্প্রদায়িক পরিচয় যাদের কাছে মূখ্য তারা কোনো মানুষের আওতায়ই পড়ে না।
ধর্ম ব্যবসায়ীদের পক্ষে কোনো বিবেকবান মানুষই কথা বলতে পারে না।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

এম আর সুমন বলেছেন: সত্য কে প্রকাশ করে? জনকন্ঠ? প্রথম আলো?
তাছাড়া এগুলো তো তর্কের বিষয় না। আমি জনকন্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে যখন গ্রেফতার করা হয়েছে, তখনও প্রতিবাদ করেছি। আর ছাগল শব্দটি মনে করিয়ে দিয়ে ভাল করেছেন। আপনাদের দেয়ার জন্য একটি ভাল গালি খুজতেছিলাম।
ছাগল
সাম্প্রদায়িক পরিচয়ের ভিত্তিতেই ভারত পাকিস্তান আলাদা হয়েছিলো। সাম্প্রদায়িক পরিচয়ের কারনেই আমরা বর্তমান ভুখন্ড পেযেছি। এগুলো অস্বীকার করছেন? মুখে বাঙালী বাঙালী বলে চিল্লান কেন? এটা কি অসাম্প্রদায়িক কথা? উপরে অনেকে আপনার কাছে প্রশ্ন করেছে, জবাব দিয়া যাবেন। একটারও তো জবাব দেন নি।
ধর্ম নিয়ে কেউ ব্যাবসা করে নি। বরং আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে একশ্রেনীর বিবেকান্ধ মানুষ ব্যবসা করেছে , এবং করছে। এগুলো আপনাদের দৃষ্টিগোচর হয় না?
ধর্মের গায়ে পড়ে যখন গালাগালি করলেন ,তখনই না ধার্মীক লোকজন প্রতিবাদ করেছে। ব্যাবসা কোথায় দেখলেন?
আপনার সাথে আমার তর্ক করতে ইচ্ছে করছে না, আপনি আসিফ মহিউদ্দিনের মদের বোতল হাতে ছবি ছাপানোতে কষ্ট পেয়েছেন, খুব কষ্ট। ভয়ংকর কষ্ট। অথচ এই লোক আমার মহানবী , ও তাদের সাহাবাদের নামে নানান রকম আজেবাজে কথা ছড়িয়েছে। আপনি সেই আসিফ মহিউদ্দিনকে গুরু মানতেছেন। কি নিয়ে তর্ক করবো আপনার সাথে , বুঝতেছি না।
আর ধর্মের ব্যবসা কোনটা তা বুঝতে হলে চোখ খোলা রাখতে হয়। কারা ইলেকশন আসলেই হিজাব চড়ায়, হাতে তজবিহ নেয়, খেলাফতের সাথে চুক্তি করে, সৌদি গিয়া নির্বাচনের ঘোষনা দেয়, জিয়ার নাম সরানোর জন্য হযরত শাহজালালের নাম ব্যবহার করে, নিজেদের প্রেসিডেন্ট প্রার্থীকে গো. আযমের কাছে দোয়া চাইতে পাঠায়, এগুলো আমরা সবাই জানি। এগুলো কিছুই ভুলিনি।
শুধু আপনি একটা কথার জবাব দিতে পারলেন না, ব্লগের লেখাগুলো প্রথম যে পত্রিকায় ছাপলো সেই পত্রিকার সম্পাদকের নামে কেন মামলা হলো না? এর কোনো উত্তর নাই। হুদাই আর ল্যাদাইয়েন না।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাংলাদেশের একমাত্র সত্য কথা কয় আমার দেশ। শালার ছাগ....ল কি আর গাছে ধরে?

আর ব্লগের লেখালেখি ব্লগেই সীমাবদ্ধ ছিল। তিনি প্রকাশ করে স্পষ্টতই উস্কানি দিয়েছেন। এটাতো স্পষ্টই। যারা এই উস্কানি দিয়েছেন প্রত্যেকেরই বিচার হওয়া উচিত।
আর সাম্প্রদায়িক পরিচয় যাদের কাছে মূখ্য তারা কোনো মানুষের আওতায়ই পড়ে না।
ধর্ম ব্যবসায়ীদের পক্ষে কোনো বিবেকবান মানুষই কথা বলতে পারে না।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

এম আর সুমন বলেছেন: কমেন্ট দুইবার করে ফেলেছেন, উপরে উত্তর দিয়েছি।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

নাহিদ সৈকত বলেছেন: @পরাজিত মধ্যবিত্তের একজন কে বলছিঃ উস্কানির কথা যদি বলতেই হয়, প্রথমেই নাম আসে আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী মখার। মাহমুদুর রহমানকে যদি উস্কানির জন্য গ্রেফতার করা হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকেও গ্রেফতার করা হোক। কারণ তিনি সাধারণ মানুষের বিরুদ্ধে ছাগুলীগদের লেলিয়ে দিয়েছেন। বিশ্বজিৎ হত্যার কথা মনে নেই?? ওইদিন ছাগুদের রাস্তায় থাকার অনুমতি দিয়েছিল কে??

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫

এম আর সুমন বলেছেন: ভাল কথা মনে করেছেন।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

দায়িত্ববান নাগরিক বলেছেন: Balpust (in a word) !

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

এম আর সুমন বলেছেন: আপনার কাছ থেকে আরো ভয়াবহ প্রতিক্রিয়া আশা করেছিলাম।

আপনাদের তো অনেক গা জ্বলার কথা। সামান্য কথায় কি আর সব বোঝাতে পারবেন !!!

১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

সোহেল কারি বলেছেন: তাহলে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি সংলাপ
সত্য। #:-S ডালমে কুচ কালা হে।

sorry ভাই আমি যে এখন রাজাকার হইয়া যাব।
;) ;

সরকারের কথামত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশ্নবিধ।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

এম আর সুমন বলেছেন: গেলো .......গেলো.......গেলো..........

১৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

ম.র.নি বলেছেন: দারুন লিখেছেন।পোস্টে প্লাস।সামুতে এখন শুধু কয়েকটা 'মার্কামারা দালাল' আজাইরা যুক্তি তর্ক করছে,এরা পেইড ব্লগার অথবা এদের বাবারাই মখা আলমগীর বা সুরন্জিতরা।তো এরাতো হুদাই 'কাবাকাবা' করবো।আর হাসিনার মত 'চূড়েল' মহিলার প্রধানমন্ত্রীত্ত্বে এমন বাকশালী আচরন ছাড়া ভালো কিছু আশা করা যায় না।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

এম আর সুমন বলেছেন: আমরা আশাও করি না। =p~ =p~

২০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, ওই নিউজ চোরের মতো সরিয়ে নেয় আমার দেশ, কোন ভুল স্বীকার করা হয় নি। আর অন্য পত্রিকাটি শুধু অনলাইনে প্রকাশ করে সরিয়ে নিয়ে দুঃখপ্রকাশ করেছে।

মাহমুদুর এর মতো বুদ্ধিবেশ্যাদের যোগ্য স্থান জেলে, সমাজে নয়।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

এম আর সুমন বলেছেন: নিউজএর ভুল স্বীকার করা হয়েছে।
আর বুদ্ধিবেশ্যা কারা তা আমরা বুঝি। দালাল চিনতে কি আর ভুল হয় !!
দালাল চেনার কিছু সহজ টেকনিক আছে । খুব বেশিদুর যেতে হবে না, আজকের অধিকাংশ দৈনিক পত্রিকায় মীরেরসরাইয়ের খবর দেখেন আর সেখানে নিজে গিয়ে যাচাই করে আসেন। তাহলেই বুঝবেন কারা বুদ্ধিবেশ্যা। কাদের জন্য আমরা প্রকৃত সংবাদ পাই না।
আমার দেশের একটা ভুল নিউজ নিয়া লাফালাফি করছেন, আপনাদের প্রানের পত্রিকাগুলোতে প্রতিদিন গড়ে ২০ টা করে ভুল নিউজ দেয়। আর আপনারা তার সাপোর্ট করেন।
আমি আবারো বলি, দালাল আমরা চিনি। নতুন করে চিনাতে হবে না।

২১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

আশফাক সুমন বলেছেন: সোহেল কারি বলেছেন: তাহলে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি সংলাপ
সত্য। #:-S ডালমে কুচ কালা হে।

sorry ভাই আমি যে এখন রাজাকার হইয়া যাব।
;) ;

সরকারের কথামত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশ্নবিধ।
--- ;) ;) ;) ভালো যুক্তি

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

এম আর সুমন বলেছেন: ধন্যবাদ ভাই।

২২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাংলাদেশের দুনিয়ার সব মিডিয়া মিছা কথা কয়। আর সত্যি কয় খালি আমার দেশ।
সাইদীর সাজার প্রতিবাদে কাবায় মানববন্ধনের মতো হাস্যকর মিথ্যা খবর যে পত্রিকায় ছাপা হয় সেটা নাকি আবার সংবাদ পত্র।
এতে আবার দুঃখ প্রকাশ করলেই বা কি? এ রকম ছবি ভুল করে প্রকাশ করার কোনোই সুযোগ নাই। টোটালি ইচ্ছা করে প্রকাশ করা।
পাক কোরানের মতো আমার দেশ ঘরে হান্দায়া রাখেন।
দুঃখ লাগে জামায়াতের সঙ্গে থাইক্যা বিএনপি রাম গুয়া মারা খাইলো।
ধর্ম নিয়ে রাজনীতি এই দেশে সফল হবে না। সারাজীবন ভণ্ডামি করে এখন সবাই ইসলামের দরদী হয়ে উঠেছে। ইসলামের জন্য এরাই সবচেয়ে ক্ষতিকর।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

এম আর সুমন বলেছেন: বিএনপি গুয়ামারা খাইলে আপনার দুঃখ লাগে??
আপনি যদি মনেই করেন, বিএনপি শেষ, তাহলে এখন এখানে ডিউটি দিতেছেন কেন? বাসায় গিয়া আসিফ মহিউদ্দিনের ভাঙ্গা বোতলটা নিয়া বইসা যান।
গুরু বলে কথা !!

২৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

কাজী মামুনহোসেন বলেছেন: বিস্তারিত আছে নিচের লিংকে


মাহমুদুর সমর্থকদের প্রতি কয়েকটি প্রশ্ন আছে, পড়ে দেখবেন আশা করছি


Click This Link

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

এম আর সুমন বলেছেন: দেখলাম, আপনি সেখানে আমার পোষ্টের লিংক দিয়ে বিরোধীতা উস্কে দিয়েছেন।
খেয়াল করেন, এই এক মাহমুদুর রহমানের জন্য আপনাদের হাম্বা সরকারের ত্রাহী মধুসূদন অসস্থা। আপনার ব্যথাটা আসলে সেখানে। আপনার ধর্মীয় গুরু আসিফ মহিউদ্দিনের স্বরুপ আমার দেশে প্রকাশিত হয়েছে। আপনার ব্যথাটা আসলে সেখানে।
ভাল কথা, আপনার আসিফিয় অনুভূতিতে আঘাত লেগেছে। আপনার ধর্মগুরুকে আঘাত করার জন্য আপনি মাহমুদুর রহমানকে দেখতে পারেন না। খুবই যৌক্তিক কথা।
এবারে মাহমুদুরের গ্রেফতার নিয়ে আমার পোষ্টের আপনি শুধু বিরোধীতাই করেননি, সামু কতৃপক্ষের দৃস্টি আকর্ষন করেছেন যাতে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
আমার এই পোষ্টে বিশ্বের ও বাংলাদেশের সাংবাদিক নির্যাতনের কিছু গুরুত্বপূর্ন তথ্য দেয়া আছে। সেখানে বর্তমান সরকারের অনেক অন্যায় ও অত্যাচারেরও বর্ননা দেয়া আছে। আপনি আমার পোষ্টটিকে রিপোর্টেড বলেছেন।
আপনি তো ভদ্রলোক, সুশীল, আপনার ধর্মগুরুকে আঘাত করার জন্য যদি আপনার এই প্রতিক্রিয়া হয়, তবে যাদের আপনারা প্রতিক্রিয়াশীল বলেন , তারা তো কমই করেছে।
আপনাদের সেই গুরু তো ইসলাম ধর্মকে আঘাত করেছে। শত কোটি মানুষের প্রানের রাসুল সঃ কে নিয়ে কটুক্তি করেছে। আর সেটা দিনের পর দিন করেছে যেসব প্লাটফরম ব্যবহার করে, তার বিরুদ্ধে তো লেখালেখি হবেই। এবং সেই সাহসী ভূমিকার জন্যই আজ সামু অনেক ক্লিন। এখানে আপনাদের ধর্মগুরুদের খুব একটা দেখা যাচ্ছে না।
আবার খেয়াল করেন, আপনাদের প্রানাধিক প্রিয় বাংলানিউজ কিন্তু পরপর তিনদিন সামু বন্ধের জন্য লিড করেছে। সর্বাত্মক চেষ্টা করেছে এই প্লাটফরমটি বন্ধ করার। কিন্তু আপনাদের মুখে তাদের প্রশংসাই কেবল শুনছি। সুতরাং আপনাদের বাকশালী চেতনা দেখে হাসাহাসি করা ছাড়া আর কিছু করার আছে বলে তো মনে করি না।
আর আপনার পোষ্টে আপনি মিথ্যাচার করেছেন। মাহমুদুর রহমান কেবল হাইকোর্টের নির্দেশনার কথাই উল্লেখ করেছেন। সেখানে স্পষ্ট নির্দেশনা আছে ধর্মবিদ্বেষী এসব কুলাঙ্গারদের ( আপনাদের ধর্মগুরু) শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে তাদের ব্লগ সাইটগুলোও বন্ধ করতে হবে। এখানে পুরো সামু প্লাটফরম বন্ধের কথা বলা হয় নি। কেবল ধর্মবিদ্বেষীদের নিকগুলো বন্ধ করতে বলা হয়েছে।
সামু বা জানা আপার জন্য আপনার দরদ দেখে আমার চোখে পানি এসে গেল। তাহলে আমার দেশের লেখালেখির পরে সামু যে আপনাদের গুরুর নিক ব্যান করে দিল , সে বিষয়ে আপনার কি মতামত?
আমার মনে হয় , আমার ব্যপারে না, সামু কতৃপক্ষের উচিত আপনাদের ব্যপারে সতর্ক থাকা।

আপনারা কি চান, শুধু হাম্বা আর বাম্বারা থাকবে এই ব্লগে? এটা কি ধরনের মানসিকতার বহিঃপ্রকাশ? আমাদের পোষ্টের বিরোধীতা করতে পারেন, তবে কতৃপক্ষ যাতে ব্যবস্থা নেয় সেটা বলতে পারেন না। কারন আপনাদের বাকশালী চেতনা এভাবে প্রকাশ করার কিছু নাই। বিষয়টা এখোনো অন্তরে লালন করেন, তা বুঝি, তাই বলে নির্লজ্জভাবে প্রচার করতে হবে , এমনটি তো নয়।
আমি উপরে অনেকের কমেন্টেই দেখলাম আপনি ছাগু ট্যাগ দিয়েছেন। ছাগু চেনেন? আপনারা যে দালালীটা শুরু করেছেন, দেশের এখন বিরোধী দলের প্রায় সব নেতা জেলে আছে। দেশটাকে পুরোপুরি শেষ করে দিতে চাইছেন আপনারা। জামাতের অনেকেই ঘৃন্য রাজাকার, আর আপনারা যে তাদের থেকে কম তাও না। আয়নায় নিজেদের চেহারাটা একবার দেখে নিবেন।

আমি এই উত্তরটি আপনার পোষ্টে ও আমার পোস্টে দু জায়গায়ই দিলাম।

২৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

উপপাদ্য বলেছেন: চিহ্নিত শুওরদের ঘোৎ ঘোৎ শুনতে পাচ্ছি আপনার পোস্টে।

এরাই ধর্মদ্বেষী উগ্র নাস্তিকদের ব্যাপারে বিশেষভাবে সদয়।

এদেরকে উস্টার উপর রাখুন।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

এম আর সুমন বলেছেন: =p~ =p~

২৫| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

হুমায়ুন তোরাব বলেছেন: ++++++++++

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

এম আর সুমন বলেছেন: ধন্যবাদ ভাই।

২৬| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: হা..হা..হা..হা..।
@ উপপাদ্য, বেজায় ধর্মওয়ালা হয়ে গেছেন দেখছি। যে জাতির মানবিক বিবেক বোধ্ই নাই তার আবার আস্তিক-নাস্তিক। আমার এই লেখাটা পাঠ করুন। আশা করি অশেষ নেকী হাসেল হবে।
Click This Link

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

এম আর সুমন বলেছেন: ভাই আপনাকে আগেও দেখেছি আমাদের দেশটাকে নিযে , আমাদের জাতি সত্তাকে নিয়ে কটুক্তি করতে। এগুলো কিসের লক্ষন?
এর আগেও দেখেছি বাঙালীকে গু খাওয়া জাতি বলে গালাগাল করেছেন, আজ দেখলাম আমরা বিবেকবর্জিত জাতি। ভাই আওয়ামী লীগের মন্ত্রীসভা আর পুরো জাতির মানসিকতা এক না। এগুলা আপনাকে বুঝতে হবে। কি দেখে আর কি কারনে আমাদের জাতিসত্তাকে আপনি গালাগাল করেন, তা জানি না। আপনি ভাল মানুষদের সাথে কখোনো মেশেননি বলে যে এদেশে ভাল মানুষ নাই , এমনটি নয়। আর পারলে প্লিজ, আর আমার জাতিসত্বাকে গালাগাল করবেন না। আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে। তাই বলে গালাগাল করতে হবে? এগুলো কেমন কথা?

২৭| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

ইন্নো_৭১ বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন কে আবারো বলছি,

আপনি হুদাই ক্যাচাল করতে আসছেন। আপনার অবস্থান আপনার প্রথম মন্তব্যেই স্পষ্ট। কেন যে আপনি বারবার ল্যাদাইতে আসেন বুঝি না।
আপনারা যারা ওই ঘরানার, আপনাদের অবস্থা কুকুরের লেজের মতই। যুক্তি শুনেন না। লেজ কখনোই সোজা হবে না আপনাদের। খালি ঘেউ ঘেউ কইরেন না তো। আমার প্রশ্নগুলো'র কোন সদুত্তর পাইনি। শুধু ল্যাদাইছেন, উত্তর দেন নি।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

এম আর সুমন বলেছেন: উত্তর থাকলে তো দিবে ?

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৯

দাস্তান বলেছেন: ইন্নো_৭১ বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন কে আবারো বলছি,
আপনি হুদাই ক্যাচাল করতে আসছেন। আপনার অবস্থান আপনার
প্রথম মন্তব্যেই স্পষ্ট। কেন যে আপনি বারবার ল্যাদাইতে আসেন
বুঝি না। আপনারা যারা ওই ঘরানার, আপনাদের অবস্থা কুকুরের
লেজের মতই। যুক্তি শুনেন না। লেজ কখনোই
সোজা হবে না আপনাদের। খালি ঘেউ ঘেউ কইরেন না তো। আমার
প্রশ্নগুলো'র কোন সদুত্তর পাইনি। শুধু ল্যাদাইছেন, উত্তর দেন
নি।

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২০

দাস্তান বলেছেন: ইন্নো_৭১ বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন কে আবারো বলছি,
আপনি হুদাই ক্যাচাল করতে আসছেন। আপনার অবস্থান আপনার
প্রথম মন্তব্যেই স্পষ্ট। কেন যে আপনি বারবার ল্যাদাইতে আসেন
বুঝি না। আপনারা যারা ওই ঘরানার, আপনাদের অবস্থা কুকুরের
লেজের মতই। যুক্তি শুনেন না। লেজ কখনোই
সোজা হবে না আপনাদের। খালি ঘেউ ঘেউ কইরেন না তো। আমার
প্রশ্নগুলো'র কোন সদুত্তর পাইনি। শুধু ল্যাদাইছেন, উত্তর দেন
নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.