| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরুদ্দেশ যাত্রা
রবীন্দ্রনাথ ঠাকুর
আর কতদুরে নিয়ে যাবে মোরে
হে সুন্দরী?
বলো, কোন পার ভিড়িবে তোমার
সোনার তরী
যখনই শুধাই, ওগো বিদেশীনি,
তুমি হাস শুধু, মধুরহাসিনী-
বুঝিতে না পারি, কি জানি কি আছে
তোমার মনে।
নীরবে দেখাও অঙ্গুলি তুলি
অকুল সি উঠিছে আকুলি,
দুরে পশ্চিমে ডুবিছে তপন
গগনকোণে।
কি আছে হেথায়- চলেছি কিসের
অন্বেষণে?
বলো দেখি মোরে, শুধাই তোমায়
অপরিচিতা-
ওই যেথা জ্বলে স্যার কুলে
দিনের চিতা,
ঝরিতেছে জল তরল অনল,
গলিয়া পড়িছে অম্বরতল,
দিকবধু যেন ছলছল আঁখি
অশ্রুজলে,
হোথায় কি আছে আলয় তোমার
উর্মিমূখর সাগরের পার
মেঘচুম্বিত অস্তগিরির
চরণতলে?
তুমি হাস শুধু মুখপানে চেয়ে
কথা না ব'লে।
আমি কবিতা খুব একটা পড়ি না। তবে আমার যে কবিতাগুলো ভাললাগে তা ব্লগে সংরক্ষণ করবো।কারো ভাল না লাগলে মন্ত্যব নিঃস্প্রয়োজন।
২|
১৯ শে জুলাই, ২০০৬ সকাল ১১:০৭
সুমন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭
অতিথি বলেছেন: চমৎকার!