নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণছায়া ব্লগ

সাধারণ কিন্তু সচেতন মানুষ..

কৃষ্ণছায়া

সাধারণ কিন্তু সচেতন মানুষ

কৃষ্ণছায়া › বিস্তারিত পোস্টঃ

“ক্ষমার মাস”

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২

নীল গগণে বাঁকা চাঁদ উঠলো দেখো হেসে,

রহমতেরই ঝর্ণা বহে শাবান মাসের শেষে ।

মুত্তাকীদের হৃদয় জুড়ে এলো খুশির ঝড়,

গুণাহ মাফের সময় এলো একটি বছর পর ।







জান্নাতেরই দুয়ার খুলে দিলেন মেহেরবান,

দুখের খাঁচা ভেঙে দিয়ে সুখ পাখী পায় প্রাণ ।

জাহান্নামের আগুণ থেকে মুক্ত হবার মাস,

করো যদি মনের মাঝে খোদাভীতির চাষ ।







ওহে যুবক, ও যুবতী মুক্তি যদি চাও,

খোদার পথে অটল হবে আজকে শপথ নাও ।

অশ্লীলতার পথটা ছেড়ে আসো খোদার পথে,

দিনের বেলা রাখো রোজা, কাঁদো তোমরা রাতে ।







যার গুনাহ হায় মাফ না হলো রহমের এ মাসে,

রাসূল বলেন, হতভাগা তার মত কে আছে ?

রোযার মাসে খোদার থেকে ক্ষমা যারা পাবে,

ঈদ-উল-ফিতর তাদের তরে খুশির দিন হবে ।







ঈদের দিনকে করতে খুশির, শপথ নেই আজ

এখন থেকে করবো না আর কোন খারাপ কাজ ।

সময় তো নেই বেশি বাকি আসতে রোজার মাস,

চলো সবাই প্রস্তুতি নেই করতে তাতে পাশ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.