নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণছায়া ব্লগ

সাধারণ কিন্তু সচেতন মানুষ..

কৃষ্ণছায়া

সাধারণ কিন্তু সচেতন মানুষ

কৃষ্ণছায়া › বিস্তারিত পোস্টঃ

তিক্ত জীবন

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৪

পড়ালেখা করছি আমি

সেই শিশুকাল থেকে ,

আর কতকাল পড়বো আমি

জীবন বাজি রেখে ?







তিক্ত স্বাদের এই জীবনে

নেই যে কোন সুখ ;

তারি মাঝে পড়ালেখা

বাড়ায় আরো দুখ ।







দুই চোখেতে স্বপ্ন ছিল

হবো অনেক বড়,

মোর দাপটে জ্ঞান পাপীদের

করবো জড়োসড়ো ।







স্বপ্নটাকে করতে সফল

চাই যে মনের জোর ;

তবেই মোরা দেখতে পাবো

নতুন দিনের ভোর ।







যার মনেতে নেই কোন দুখ

জোর আছে তার মনে ,

সেই তো পারে সফল হতে

ছোট এই জীবনে ।







মোর জীবনে দুঃখ ভরা

নেই যে মনে জোর ;



আমি কি আর দেখতে পাবো

সেই সোনালি ভোর ?







দুখের কথা কারো কাছে

কইতে নাহি পারি ,



তাইতো মনের দুঃখটা ভাই

হচ্ছে অনেক ভারী ।







বলি বলি করে তবু

হয় না যে হায় বলা ;



তিক্ত স্বাদের জীবন নিয়ে

আমার এ পথ চলা ।







চলতে চলতে তিক্ত এ পথ

হয়ে যাবে শেষ ,

মনের কষ্ট নিয়ে আমি

হবো যে নিঃশেষ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.