| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

ঈদের দিন ।
সকালবেলা,
হযরত উমার (রা
কে খুঁজে পাওয়া যাচ্ছে না । নাহ, তিনি কোথাও নেই ।
সবাই খুঁজে খুঁজে ক্লান্ত ।
খুঁজতে খুঁজতে তাঁকে পাওয়া গেল মসজিদে ।
তিনি মুনাজাতরত অবস্থায় কাঁদছেন , অঝোরে কাঁদছেন ।
মুনাজাত শেষ হলে সবাই জিজ্ঞেস করলো , "হে আমিরুল মু'মিনীন, আপনি কাঁদছেন কেন, আজকে তো খুশির দিন"
তিনি জবাব দিলেন, "আজকে তো তাদের জন্য খুশি, যাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন । আমি তো জানি না আমার গুনাহগুলো ক্ষমা করা হয়েছে কি না"
..............................................................................................
প্রিয় পাঠকবৃন্দ,
হয়তো বা রমযানে আমরা কেউ কেউ ভালো ছিলাম । খুব ভালভাবে সিয়াম সাধনা করেছিলাম । কিন্তু ঈদের চাঁদ উঠার সাথে সাথে সেই তাকওয়ার চেতনাকে ধুলিস্যাৎ করে আমরা অনেক মেতে উঠবো নষ্টামীর নগ্ন খেলায় । কিন্তু আমরা কেউ জানি না, আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কি না ।
যে সাহাবী আশশারা মুবাশশারা (দুনিয়ায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত) হওয়া সত্ত্বেও ঈদের দিন গুনাহ মাফ না হবার আশংকায় কান্নাকাটি করেন, জানি না আমরা এতো গুনাহগার হওয়া সত্ত্বেও কেনই বা তাকওয়ার চেতনাকে চাঁদ রাত থেকেই ভূলুন্ঠিত করে দেই ???
©somewhere in net ltd.