| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপান্থ সুরাহী
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
চোখের গভীরতা অথবা আমাদের না বলা আলাপের সূত্রগুলো যদি ধরতে চাও তুমি— তাহলে নিজস্ব অনেক অনুভূতি হারিয়ে হয়ে যেতে পারো আদিগন্ত একটা অনুতাপ। যেখানে অগণিত কান্না-চিৎকার তোমাকে দৌড়াবে কাঁচের টুকরোতে রাতের দুঃস্বপ্নে।
আমার মুনাজাতে তোমার হেদায়েত চেয়েছি বহুবার। করেছি পতনের অযুত আবদার; যদি না থাকে তোমার হেদায়েত। সাম্রাজ্যবাদের পাত্তাহীন সব আবেগ আমাদের ভেতরে ক্রিয়াশীল রয়েছে ঝিনুকের পেটের মোতির মতো চুপ। অলোক সময়ের সুবোধ অপেক্ষায়।
হ্যাল্লো আমেরিকা! তোমার কেনো এতো পিপাসা ক্ষমতার অথবা রক্তের? কেনো বা দাদাগিরি করার উদগ্র লোভের লাভাস্রোতে জ্বলছো অভিশাপে— সবুজ পাতাদের অথবা পুষ্প-শিশুদের। কেন বা প্রভূত্ব ফলাতে নিজস্ব আঁধারের ধাতব তরলের শিকারে আনো সুখ!
খাদেমে হারামাইন! জনাব, শুনেছেন অথবা দেখেছেন নিকটে, একেবারে খুবই কাছাকাছি শিশুরা পুড়ে যায় বারুদ পান করে! যখন আপনার উদের ঘ্রাণে পুরো পথের পথিকেরা থমকে টানে শ্বাস। ওদিকে স্বজাতি ফেলেছে দীর্ঘশ্বাস জুলুম সয়ে সয়ে।
ও আই সি জানেন! কতো না রাতে চোখে- কাতর বিলাপের পরে আপনাদের চেহারা দেখতাম। ভেবেছি নিশ্চিত এবার টুটে যাবে ঘুমের কাঁচে ঘেরা শো'পিস গুলো সব। কেউ না কেউ এসে বলবে সালাদীন এসেছি। এসো না ফের যাবো প্রিয় জেরুজালেম।
সালাম! প্রিয়তম জালিম শাসকেরা। বুঝেছি এতোদিন ফানুস অনুভবে ছিলাম আবেগের ভেলায় চড়ে চড়ে। রক্ত আমাদের অথবা শিশুদের কেবল হিসেবের খাতায় লিখা থাকে। বাকিটা নেপথ্যে চলতে থাকা খেলা যেমন, নিরাবেগ পথের পথিকের বন্ধুতার টান।
নিজেকে অভিযোগ করেছি, অকারণে আশার জাল বুনে গিয়েছি কেন? সেই প্রশ্ন করে করে। আমার দু'চোখের গভীরে তোমাদের অথবা আমাদের লিখেছি ইতিহাস। যেখানে আছে সব আগুন কোনদিন জ্বলার অপেক্ষায়।
©somewhere in net ltd.