নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ই শুভ্র

.......................

আমি ই শুভ্র

আমি ই শুভ্র › বিস্তারিত পোস্টঃ

অনামিকার খোঁজে

২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩০

সূর্যের প্রথম প্রহরে শুনেছিলাম তোমার নাম

তার পর আর মনে দ্বিধা রাখি নি,

আমি হেটেছি পথের দূর্বা ঘাস মাড়িয়ে,

অথচ তাদের শিশির কণা আমায় ছুঁয়ে দিলেও

উপেক্ষা ভরা মনে ফিরিয়ে দিয়েছি।

কারন কি তা তুমি জানো অনামিকা?

কারন একটাই -

ভেবেছিলাম আর একটু এগিয়ে গেলেই হয়তো

দেখা পাবো তোমার।



তারপর কত রাত্রীর সমাপ্তী

আর কত প্রভাতের দিন শেষের অস্তবেলা।

তবুও পাই নি তোমায় ,

তোমার দেওয়া পথের ঠিকানা।

আমি তাই আজ -

ঘুমের ঘোরেও তোমায় খুঁজে ফিরি,

একটি বার, শুধু একটি বার দাও দেখা

সূর্যের প্রথম প্রহর হয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.