নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভার পাতা

‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’;

সুপারনোভা ০০৭

।।ক্ষুধার্ত থাকো, বোকা থাকো।।

সুপারনোভা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

‘প্রজন্ম চত্বরে’ জনসমুদ্র - ছবি ব্লগ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

‘মিরপুরের কসাই’ কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশের অসংখ্য মানুষ৷ তার ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে ব্লগারদের সমাবেশ সব মানুষের সমাবেশে পরিণত হয়েছে৷







তরুণ প্রজন্মের প্রতিবাদ



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাকি আক্তার শাহবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে অত্যন্ত সোচ্চার৷ অন্যান্যদের সঙ্গে নিয়ে প্রজন্ম চত্বর মাতিয়ে রেখেছেন তিনি৷ আন্দোলন শুরুর পর থেকেই লাকি অবস্থান করছেন সেখানে৷







মানুষের ক্ষোভের প্রতীক



সবার কণ্ঠেই একই সুর৷ তাঁরা আদালতের রায় মেনে নিতে পারছেন না৷ নানা শ্রেণি, পেশা আর বয়সের মানুষ শাহবাগে একাত্ম হচ্ছেন৷ তাঁদের দাবি সব যুদ্ধাপরাধীর ফাঁসি৷







ব্লগারদের উদ্যোগ



শাহবাগ চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বাংলাদেশের ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক৷ সাড়া দেখে তাঁরা নিজেরাই অভিভূত, অনুপ্রাণিত৷







নিরলস প্রতিবাদ



সবার মুখে একটিই কথা – কাদের মোল্লার ফাঁসি ছাড়া ঘরে ফিরবেন না, মাঠে থাকবেন যতদিন প্রয়োজন ততদিন৷ রাতের অন্ধকারেও তাদের কণ্ঠ উজ্জ্বল রয়েছে৷







শাহবাগ থেকে প্রেরণা



শাহবাগের প্রতিবাদকারীদের ছবি অনেককেই অনুপ্রেরণা জাগাচ্ছে৷ এই আন্দোলন ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর সহ সব বিভাগ ও জেলা শহরে৷ সেখানেও নেমেছে মানুষের ঢল৷







প্রতিবাদের পরিণতি



শুক্রবার শাহবাগে হয়েছে মহাসমাবেশ৷ হাজারো তরুণের ভিড় সেখানে৷ তাঁদের অবস্থান চলতেই থাকবে৷ এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াতকে কিভাবে নিষিদ্ধ করা যায় তা নিয়ে কাজ শুরু করেছে সরকার৷







নিয়ন্ত্রণ করা যাবে না



প্রচলিত সংবাদ মাধ্যমের পরিবেশিত তথ্য দিয়ে এখন আর সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে না৷ ব্যক্তি নিজেই এখন তথ্য পরিবেশন করতে পারেন৷ কাদের মোল্লার ফাঁসির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় ব্লগাররা তাই প্রমাণ করল৷







ওয়াই-ফাই



শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ ওয়াইফাই নেটওয়ার্কের ব্যবস্থাও করা হয়েছে৷ প্রতিবাদকারীরা অনলাইনে তাদের কর্মসূচি সম্পর্কে যাতে আরো জানাতে পারেন, সেজন্য এই ব্যবস্থা৷ টুইটারে এই আন্দোলন সম্পর্কে #shahbag হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে৷







রাজনৈতিক আন্দোলন নয়



শাহবাগের আন্দোলনকে কিছুতেই রাজনীতিকরণ করতে দেবে না প্রতিবাদকারীরা৷ গত কয়েকদিনে রাজনীতিবিদরা সেখানে গিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি৷ অবস্থানকারীরা তাদের বক্তব্য শুনতে রাজি নন৷







প্রতিবাদ কতদিন?



দাবি আদায় না করে শাহবাগ ছাড়তে রাজি নন প্রতিবাদকারীরা৷ ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের ফেসবুক ইভেন্টে মেয়াদ রয়েছে ২৬ মার্চ অবধি৷ তবে পুরো বিষয়টি নির্ভর করছে প্রতিবাদকারীদের উপর৷ তাঁদের নিয়ন্ত্রক তাঁরা নিজেরাই।



সংগৃহীত



সূত্র: ‘প্রজন্ম চত্বরে’ জনসমুদ্র

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

বোকামন বলেছেন:

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

সুপারনোভা ০০৭ বলেছেন: ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

নন্দনপুরী বলেছেন: সব যুদ্ধাপরাধীর ফাঁসি চাই...........

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

সুপারনোভা ০০৭ বলেছেন: ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবিব্লগের ছবিগুলো আমি দেখতে পাচ্ছি না, শাহবাগ নিয়া আমার একটা ছবিব্লগ আছে, এখানে টোকা দিয়ে দেখতে পারেন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

সুপারনোভা ০০৭ বলেছেন: দুঃখিত, ছবিগুলো দেখা যাচ্ছিল না। এখন ঠিক করে দিয়েছি।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

সুপারনোভা ০০৭ বলেছেন: ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই

জয় বাংলা!!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

সুপারনোভা ০০৭ বলেছেন: ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.