নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"হারিয়ে যাইনি তবুও এটাই জরূরী খবর\"

সূর্যপাজী

কাঁচা বাঁশের ঘুণ পোকা

সূর্যপাজী › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত সমীকরণ

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৮

-আরে তুমি এখানে, কেমন আছো?!
--তুমি যেমন রেখে গেছ! তেমনই আছি।
-বাঁকা করে কথা বলার ভঙ্গী একটুও বদলায়নি তোমার!
--কথার পিঠে কথা বলার অভ্যাস তোমারও বদলায়নি।
-এখানে কি কর?
-- এমনি আসি প্রতি সপ্তাহে একবেলা ...
-বিয়ে করেছ?
--জেনে লাভ কি তোমার?
- আমি যেমন রেখে গিয়েছি তেমন আছ বললে, সেটা বলার মানে কি?
--একসময় তো অনেক কিছু বলতে পারিনি, এখন বললাম।
-প্রতিশোধ নিচ্ছ, কথা শুনিয়ে?
--নাহ। সেই ইচ্ছে আমার কখনোই ছিলনা।
-তুমি আমাকে পছন্দ করতে, বলতে পার নাই কেন? তুমি তো আর মেয়ে মানুষ না যে “বুক ফাটে তো মুখ ফাটে না” অবস্থা হবে তোমার! আদতে সুপরুষ হলেও তুমি একটা কাপুরুষ !
--আমি যে তোমাকে পছন্দ করতাম সেই ব্যাপারটা তো আমি নিজেই বুঝেছি অনেক পরে, কিন্তু তখন আর কিছু করার ছিল না! মুখ ফুটে কিছু বলতে পারিনি ঠিক, কিন্তু তুমিও তো আমার বন্ধু ছিলে, আমার চোখ ফেটে বয়ে যাওয়া আবেগ তো তোমারও না বোঝার কথা ছিল না।
-হুম, তাও ঠিক !
-- সব কিছু বলে দিতে হয় না, বুঝে নিতে হয়। ইচ্ছে করে কেউ অবুঝ হতে চাইলে আমি আটকানোর কে?
...............
...............
দিন বদলায়। কিন্তু কথোপকথন গুলো একই রকম হয়, হয়তো আবেগটাও একই রকম রয়ে যায়। শুধু টেবিলের দুপাশের মানুষগুলো দিন বদলের পালায় বদলে যায়। টেবিলটা স্বাক্ষী রয়ে যায়!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:



শুরুটা ভালো হয়নি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:২৭

সূর্যপাজী বলেছেন: শেষের শুরু কখনও ভাল হয় না যে!

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং।

অসমাপ্ত সমীকরণ ইং বটে। কথার ঝংকার দেখলাম।
পোস্টে লাইক।
আগামীতে আরও ভাল পোস্টের প্রত্যাশায় রইলাম।

শুভকামনা আপনাকে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৯

সূর্যপাজী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর। জরুরী বানানটা একটু চেখে করে নিন প্লিজ।
পরে এই কমেন্টটি ডিলিট করার অনুরোধ রইল।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২০

সূর্যপাজী বলেছেন: আপনার কথা ঠিক আছে। যদি আমি ভুল করে না থাকি তবে, ২০১৬ সালের বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান প্রকাশের আগে "জরুরী" বানান টাই সঠিক ছিল।এখন প্রমিতরূপে তারচেয়েও সঠিক হল- জরুরি। আপনার কথা ঠিক।

তবে, অর্নবের একটা গানের লাইন এইটা, ওখানে খুব সম্ভবত "জরুরী'' লেখা ছিল। একজনের লেখা গানের লিরিক্স বানান আমি কিভাবে বদলে দেই? ভাষা আর বানান তো পরিবর্তনশীল। আগে ঈদ লিখতাম, এখন নাকি ইদ লিখা যায়। যদিও আমি ঈদ টাই পছন্দ করি। নেটে অর্নবের গানের মূল বানানটা তেমন নির্ভরযোগ্য ভাবে খুঁজে পেলাম না। আপনি যদি পান আমাকে দিবেন, আমি সংশোধন করে নিব।

সুক্ষ্ণ বিষয়ে নজর দেবার জন্য ধন্যবাদ। এত যত্ন নিয়ে ব্লগ পড়েন কেউ, জানা ছিলনা। আপনার জন্য শুভকামনা রইল।

(মন্তব্য টি থাকুক, সমস্যা নেই)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.