| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-এমন দেখাচ্ছে কেন তোমায় ?!!
--এমনই তো দেখতে চেয়েছিলে আমায়, না ?!
এখন আমার,
পরতে পরতে জমে আছে খেদ আর ঘৃণা,
মুখের বলিরেখার ভাঁজে জমে থাকা কষ্ট,
কিছু গাঢ়, কিছু বা হালকা; যা ছিল পাওনা,
কিন্তু একদম দিবালোকের মত সুস্পষ্ট।
-আহা, দেখি দেখি, মুখ তুলে তাকাও দেখি,
তোমাকে দেখি,
ওমা!! চোখটা এত লাল হয়েছে কেন?
ডাক্তার ডাকি?
--ও কিছুনা!!
চোখের চোরাবালিতে যে হারিয়েছি!
চিকচিক বালুকণার প্রতিবিম্বের ভুলে,
ডুবে গেছি, ডুবে যাই আমি
লাল শক্তি, লাল তো সংগ্রাম, জেনেছি
বিনুনি খোলা লাল ফিতায় ঝুলে
মরে গেছি, মরে যাই আমি।
১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১০
সূর্যপাজী বলেছেন: ![]()
২|
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো কথোপকথন মুলক কাব্য। পোস্টে লাইক।
শুভেচ্ছা আপনাকে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৩
সূর্যপাজী বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ কষ্ট করে পোষ্ট পড়ার জন্য।
৩|
১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৬
শায়মা বলেছেন: তোমার নামটা এমন কেনো ভাইয়া??
সূর্য্য কি পাজী নাকি?
সূর্য্য না থাকলে কি পৃথিবী বাঁচতো? আহা ![]()
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩
সূর্যপাজী বলেছেন: শায়মাপু, সুর্য আগে ভাল ছিল, এখন পাজী হয়ে গেছে তাই এমন নাম আর এইজন্য তো পৃথিবী এত অস্থির।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৬
সোনালি কাবিন বলেছেন:
নামটা