নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার এক\'শ আট

০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:০৩

একদিন আমি ভালোবাসা জ্বালিয়ে দেব আগুনে,
শিখার মতো উড়বে জ্বলন্ত ছাই।
বুকের ভেতর বজ্র বেঁধে ঘোষণা করবো
আমি পরাজিত নই, আমি দগ্ধ সৈনিক।

শরীর জুড়ে ছাই মেখে নেব সন্ন্যাস,
নীভে যাওয়া ছাই নয়, গনগনে জ্বলন্ত,
ওর ভেতর লুকিয়ে আছে দাবানল।
তোমার নাম নিলেই, শরীরে শরীরে
রক্তে রক্তে বিদ্রোহ জাগে।

শ্রাবণের জল দিয়ে ধুয়ে নেব পঞ্চইন্দ্রিয়
আর শুনবো না কোন নুপুর নিক্কণ ।
যে প্রেম কেবল শিকল পরায়,
সে প্রেম আমি মানি না।
তোমার উঠোনে আমার হৃদয় নয়,
শুধু বজ্রচিহ্ন পড়ে থাকবে।

নিস্তব্ধ চাঁদের রাতে
আমি একা জেগে থাকবো
ঘুম আমার অধিকারে নেই।
তুমি ঘুমোলে
ফুলেরা কাঁদুক, দরজা থাকুক বন্ধ,
আমার দরকার নেই সান্ত্বনার।

ভালোবাসা পুড়লে শুধু ধোঁয়া নয়,
জ্বলে ওঠে সত্য।
পুড়ে যায় ভণ্ড বসন্ত,
পুড়ে যায় সাজানো ফাল্গুন।

একটা পাড় ভাংগা গর্জন বুকে নিয়ে এগিয়ে যাবো।
চাই না কোন নতুন চরের অস্তিত্ব।
আমিই চর, আমিই প্লাবন।
আমিই ঝঞ্জা, আমিই শ্রাবন।
নিভে যাওয়া ছাই
বাতাসে উড়িয়ে দিয়ে, আবার আগুন হবো।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একদিন আমি ভালোবাসা জ্বালিয়ে দেব আগুনে,
শিখার মতো উড়বে জ্বলন্ত ছাই।

.......................................................................
ভালোবাসার দিন ফুরিয়েছে
এবার যুদ্ধে যাবার সময়,
সৎ মানুষের খোঁজে
না হলে হিংসার দেশে ,
ভালোবাসা জানালা দিয়ে পালাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.