| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার ব্লগ
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
কেউ কি শুনতে পাও
ফাগুনের ভোরে যখন শিশির ভেজা ঘাসে পা রাখো,
তখনো কি কাঁপে না মাটির ভেতর ঘুমিয়ে থাকা সেই নামগুলো?
আমি দেখি,
শহীদ মিনারের সাদা বুকে
অদৃশ্য রক্তের রেখা এখনো শুকোয়নি।
ফেব্রুয়ারির...
আবার অনেকদিন পরে দেখা হলো
শীতের সন্ধ্যায়।
চলো যাবে? যাবে নাকি?
দ্বিধা দন্দের আরালে জমে কুয়াশা,
নিরবে, যেমন পুরোনো চিঠির ভাঁজে অলস দুপুর।
পথের ধুলোয় অস্বচ্ছ হয়ে আরশি,
দূরের শালবনে বাতাস থামে,
পাতারা গুনে নেয় আমাদের...
চাঁদের আলোয় ধুয়ে গেছে কাকেদের চোখ,
জোনাকিদের ডানায় আগুন
তবু এই মৃত শহরের বুকের ভিতর
একটা ফাঁকা মাঠ কেবল নিঃশব্দে কাঁদে।
বটগাছ নিঃশ্বাস ফেলে।
ছেলেটি যে গতকাল পাথর চাপায় থেঁতলে গেল,
তার গন্ধ লেগে...
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়...
তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।
তুমি...
একদিন আমি ভালোবাসা জ্বালিয়ে দেব আগুনে,
শিখার মতো উড়বে জ্বলন্ত ছাই।
বুকের ভেতর বজ্র বেঁধে ঘোষণা করবো
আমি পরাজিত নই, আমি দগ্ধ সৈনিক।
শরীর জুড়ে ছাই মেখে নেব সন্ন্যাস,
নীভে যাওয়া ছাই নয়,...
তোমাকে চাই,
চাওয়াটার ভেতরে অন্য কিচ্ছু নেই,
না কোন দাবি বা শর্ত।
শুধু এক কাপ চায়ের ধোয়ার আড়ালে
তোমার চোখে চোখ রাখা।
যদি পারো,
শেষ বিকেলের আলোয় আমার নামটা লিখ।
মুছে গেলে দোষ দিও না,
আমি জানি,...
আয়নার সামনে দাঁড়ালে
আমি নিজের মুখ দেখি না,
দেখি একটি প্রশ্ন
যার উত্তর আমার জানা নেই।
আয়না শুধায়, তুমি কে?
কিন্তু প্রশ্ন টি কাচের দেয়ালে থমকে যায়,
ভেতর থেকে বেরোতে পারে না।
কেবল নির্বাক ছায়াটি নড়ে ওঠে,
সে...
তোমার চলে যাওয়ার পর
ঘরে আর আলো জ্বালাই না,
অন্ধকারে নিজের মতো করে
সবকিছু চিনে নেই।
জানো, আজ সকালে চা বানাতে গিয়ে দেখলাম
চিনি শেষ,
ভাবলাম ঠিক আছে,
মিষ্টি না থাকলেও চা হয়।
রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ
তোমার মতো...
তোমার গায়ের গোপন ঘ্রাণ
রাতের আঁধারে আহবান জানায়
অচেনা কোনো খাদের কিনারে
যেখানে দিকচিহ্ন হারিয়ে যায়,
বোধ ছুটে চলে কেবল অনুভবে।
ঠোঁটের কিনারে জমে থাকা নীরব আগুন
অল্প স্পর্শেই ভাষা হারায়,
শীতল শিশিরে যেমন
ভোরের আলোয় কেঁপে ওঠে
আমিও...
তোমরা যাদের মাথায় তুলেছো তারাই এখন হাসছে
তারাই এখন জলে কাদায় তোমার মুখই মাখছে।
যাদের হাতে ছিল রক্ত, যাদের চুক্তি ছিল লজ্জায়,
তাদের কাঁধে তুলে দিলে দেশ, আজ দেশটাই গেছে গোল্লায়।
যারা পতাকা...
নক্ষত্ররা ডুবে গেলে যখন রাত থমকে যায়,
তোমার কাঁধের কাছে জ্বলন্ত নক্ষত্র ছুঁয়ে দেখি,
তোমার পেলব নরম স্তনে,
হাত রাখলে কেমন এক বুনো আলো দৌড়ে ওঠে দেহে।
আমার ভেতরের নদীও তখন অতল শব্দ...
একদিন আমিও হারিয়ে যাবো,
যেমন হারায় বিকেলের রোদ্দুর সন্ধের ছায়ায়।
পথের ধুলায় মিশে যাবো,
শুধু গাছেরা মনে রাখবে অপেক্ষার গল্পটা।
তোমরা তখনও হাঁটবে নিজের মতো,
হাসবে, কথা বলবে, সকালের চায়ে চুমুক দেবে,
পত্রিকার পাতা উল্টিয়ে শুকবে...
শীৎকারিত প্রেমের অভাবে কাতর আমি,
জোৎস্নার কামনায় জেগে ওঠে বুকের তৃষ্ণা।
তোমার ঠোঁটের ঘায়ে লেগে থাকা আগুনের স্বাদ,
আর ভেজা সুবাসিত কেশের জলে তপ্ত শরীর।
রাত্রি আজ নদীর মতো, কাঁপে উজান ভাটায়,
অথচ তীরে এসে...
ছিল, হয়তো ছিল একসময়
যাদের সঙ্গে সন্ধ্যার আড্ডা ছিল
যাদের সঙ্গে চায়ের ভাড়ে চুমুক দিলেই নেশা হত,
তারা এখন নিজেদের জীবনের দৌড়ে লুকিয়ে গেছে
আমি শুধু একা দাঁড়িয়ে আছি
পুরোনো সেই টং এর...
©somewhere in net ltd.