নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এটাই কি আমার দেশ

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪০

চাঁদের আলোয় ধুয়ে গেছে কাকেদের চোখ,
জোনাকিদের ডানায় আগুন
তবু এই মৃত শহরের বুকের ভিতর
একটা ফাঁকা মাঠ কেবল নিঃশব্দে কাঁদে।
বটগাছ নিঃশ্বাস ফেলে।

ছেলেটি যে গতকাল পাথর চাপায় থেঁতলে গেল,
তার গন্ধ লেগে আছে বাতাসে এখনও।
একদিন এই নদীতে ছিলো গান
এই মাঠ ছিল ধানের গন্ধে ভরা,
সাঁঝবেলা জোছনায় জেগে থাকত
মাটির নরম বুক।

আজ সে মাঠে কাঁটা তার,
আজ সেখানে বারুদের ভাপ
এই মৃত্যুপুরী কিভাবে আমার দেশ হয়?
রাত্রির পায়ে পায়ে হাঁটে হায়েনারা,
তাদের চোখে ধরা পরে
আমাদের মিথ্যে দেশপ্রেম, জীর্ণ পতাকা।
শানিত নখর উঁকি দেয় থাবার আড়ালে ।

আমার পূর্বপুরুষ কি এইসব মৃত্যু চেয়েছিল?
তারা কি স্বপ্ন দেখেছিল যে
পথের মোড়ে শিশুর রক্ত শুকিয়ে যাবে?
পাখির পালক হবে ম্লান,
সবুজ হবে খয়েরি?

এই দেশ ,এই ভূমি
যা ছিল শস্যে গন্ধে বর্ণময়
কী করে হলো মৃত্যুপুরী?
কী করে আজও তাকে বলি
আমার দেশ?




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কী করে হলো মৃত্যুপুরী?
কী করে আজও তাকে বলি
আমার দেশ?

.................................................................
এসবই আমাদের কর্মফল ।
মিথ্যাচার আর দূর্ণীতি দিয়ে আমরা দেশকে
ধৈাত করে ফেলেছি,
এখন ফলাফল বসে বসে খাচ্ছি ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.