নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

শোনো হে রাষ্ট্র শোনো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায় আসক্ত
আমার চোখ লাল, কারন আমি ক্ষুদার্ত।
আমার চোয়াল কঠর, কারন আমি তোমা দ্বারা পরিত্যক্ত।

আমরা জন্মাই কাগজে, মরি পরিসংখ্যানে
ভোটের বাক্সে চুরি হয় ঘুমন্ত বিবেক।
কথা বললেই আইন টুটি চেপে ধরে,
চুপ থাকলেই হয়ে যাই ইতিহাস।
বুকের ভেতর জেগে ওঠে বিষাক্ত জিজ্ঞাসা
কাকে বলে উন্নতি, কাকে বলে দেশ?

প্রাসাদের জানালায় আলোর চমক,
গলি ডুবে রয় অন্ধকার,
আমি হাতে তুলিনি বন্দুক,
ছুয়ে দেখিনি কার্তুজ, তুলে ধরেছি শূন্য থালা।
এই থালাই আজ পোস্টার, মিছিল, স্লোগান
এই থালাই শেখায় বিদ্রোহের ব্যাকরণ, ভাষা।

শোনো হে রাষ্ট্র শোনো,
আমাদের হতাশা বারুদ নয়, আগুন নয়, এটা দাবানল।
যেখানে ক্ষুদার্তরা মুষ্টি পাকায়,
অবঞ্চিতরা খালি পায়ে রাস্তায় গরায়,
সেখানে কোনো শাসন স্থায়ী নয়।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৬

সৈয়দ কুতুব বলেছেন: পড়িলাম কবিতাখানি ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৫

সাইফুলসাইফসাই বলেছেন: ভালো লাগলো কবিতাটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.