নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসেছি, ভালোবাসা দিও

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৪

হাতের লেখা খারাপ তাই
কখনো তোমায় লিখতে পারিনি
আমি তোমাকে ভালোবাসি।
পাছে হাতের লেখা খারাপ বলে
দশ নম্বর কেটে নাও।

দাত গুলো উঁচু, হাসলেই বেড়িয়ে যায়
তাই কখনো তোমায় দেখে লাজুক হাসি হাসিনি
পাছে, হলদে সাদাটে দাত দেখে
তুমি আজীবন কালের জন্য বিব্রত হও।

বুকের পাজরে অসংখ্য বুন লোম কিলবিল করে
যেন জন্তু জানোয়ার চষে বেড়ায় হেথায়।
আর দশ জন রোমিও মতো
শার্টের বোতাম খুলে তোমায় ইম্প্রেস করতে পারি
পাছে ভয় পেয়ে মুর্ছা যাও তুমি।

তাই সব লজ্জা, সব সংকোচ
মনের ভাঁজে গুটিয়ে রেখেছি এতদিন।
ভেবেছি, ভালোবাসা বুঝি নিখুঁতদেরই সাজে
সুন্দর হাতের লেখা, ঝকঝকে হাসি,
চকচকে বুকের লোমহীন বাহার।

কিন্তু আজ বুঝেছি,
ভালোবাসা নম্বর কেটে নেয় না,
ক্যালানো হাসির দাঁতের রঙ খোজে না,
লোমশ বুক দেখে ভয় পায় না।

তাই আজ এলোমেলো অক্ষরে,
নিম্ন বংশীয় উচু দাতের হাসির আড়ালে বলি
আমি যেমন, ঠিক তেমন করেই ভালোবাসি তোমায়।
নম্বর কেটে নিলে কেটে নিও,
পালাতে মন চাইলে, সংগে নিয়ে পালিয়ো
তবু এই অপূর্ণ মানুষটার
পূর্ণ ভালোবাসাটা রেখে দিও তোমার কাছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.