নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আবার কি চলে যাবে

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫




আবার অনেকদিন পরে দেখা হলো

শীতের সন্ধ্যায়।
চলো যাবে? যাবে নাকি?

দ্বিধা দন্দের আরালে জমে কুয়াশা,
নিরবে, যেমন পুরোনো চিঠির ভাঁজে অলস দুপুর।

পথের ধুলোয় অস্বচ্ছ হয়ে আরশি,
দূরের শালবনে বাতাস থামে,
পাতারা গুনে নেয় আমাদের না বলা বছরগুলো।

রোজকার চড়ুই জানে, আমরা দু’জনেই দেরি করেছি।

তোমার চোখে সন্ধ্যার কাঁচা আলো,
আমার হৃদয়ে শীতের কাঁপুনি,
এই দুইয়ের মাঝখানে প্রনয় হাঁটে,
ছাপ রেখে যায় উঠন ছাড়িয়ে দুরে রাঙ্গাপথে।

তুমি চলো গেলে ঘাসের উপর চাঁদেরা বসবে,
না গেলে, ঘরের কোণে রাত জমে উঠবে।
চলো যাবে? নাকি যাবে না !

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানা পড়িলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.