| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার ব্লগ
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তোর অবহেলার ভেতরেই আমি আশ্রয় খুঁজি,
যেন ভাঙা জানালায় দাঁড়িয়ে থাকা এক বৃষ্টি ভেজা বিকেল।
তুই জানিস না, অপেক্ষা কেমন করে মানুষের ভেতর আস্ত একটা শহর বানায়।
আর সেই শহরে আধার ঘনিয়ে রাত্রী নামলে
প্রতিরাতে ল্যাম্পপোস্টের নিচে একা দাঁড়িয়ে থাকি।
তুই যখন অন্য কারো নাম জপিস,
অন্য কারো স্বপ্নে জাগিস,
আমার বুকের ভেতর কাচ ভাঙার শব্দ হয়।
তবু হাসি চেপে বলি,ভালো থাকিস।
আমি তোর ছায়া হতে চাইনি,
চেয়েছিলাম হতে তোর জানালার হাওয়ায় দোলা পর্দা
যেন বাতাস এলে তোর ঘুম না ভাঙলেও
স্বপ্নটা একটু দুলে ওঠে।
তুই ভুলে গেছিস, আমার কাঁধে মাথা রেখে একবার বলেছিলি, থাকিস পাশে।
সেই শব্দটা আজো আমি বুকপকেটে রাখি,
পুরোনো চিঠির মতো হলদেটে হয়ে গেছে,
তবু ফেলে দিতে পারিনি।
তোর অবহেলা আমাকে প্রতিদিন একটু করে ভাঙে,
আর আমি ভাঙা অংশগুলো একটা একটা জোড়া লাগাই।
কারণ আমি জানি,
যে ভালোবাসতে জানে, সে কখনো হারে না ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২২
রানার ব্লগ বলেছেন: বিরহ না হলে প্রেমটা ঠিক জমে না।
আমি তোমাকে পাই নাই। এই যে না পাওয়া এটাই প্রেম।
পেলে কি আর প্রেম থাকে না? থাকে কিন্তু তখন সে বিরহ খোজে জীবনের বাকে বাকে।
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮
শায়মা বলেছেন: ঠিক ঠিক
তাই বিরহই ভালা.... ![]()
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৪
রানার ব্লগ বলেছেন: ![]()
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: পড়ে ভালো লেগেছে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৭
শায়মা বলেছেন: বিরহে আসল প্রেম, আসল ভালোবাসা তাইনা??