নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুমি নেই তাই বসন্ত আসে না

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৭





এমন কোনো শহর কি আছে,
যেখানে সন্ধ্যা নামে না
অসংখ্য জনস্রোত, কোলাহল নিয়ে?

যেখানে বাস চলে,
কিন্তু জানালার কাচে ডুবন্ত আলোয়
কারো মুখের ছায়া পরে না।

তুমি বলেছিলে, ফিরবে।
ফেরার বিষয়টা খুব স্বাভাবিক ছিলো,
আর আমি তাই বিশ্বাস করেছিলাম।

তারপর কত ঋতু গেল
বৃষ্টিরা এসে জানালায়
তোমার নাম লিখে মুছে দিয়ে গেল,
শীত এসে চুপ করে বসে রইল
সকালের মিস্টি রোদের পাশে।

এমনি করে দেখতে দেখতে,
যে পথ ধরে তুমি চলে গিয়েছিলে
সেই পথটাই আর রইলো না।
নতুন দোকান, নতুন আলো,
নতুন মানুষের ভিড়।
শুধু দুটো পুরোনো চায়ের কাপ
অযত্নে এক কোনে রাখা।

তুমি হয়তো জানো না,
প্রতিক্ষাও একদিন বুড় হয়ে যায়?
একসময় সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে,
তারপর জানালায়, তারপর আয়নার ভেতর,
শেষে মানুষের মধ্যেই একটা ছোট ঘর বানিয়ে নেয়।

মাঝে মাঝে আমি সেই ঘরে ঢুকে পড়ি।
সেথায় একটা শূন্য চেয়ার ।
টেবিলে আধা ভাজ খোলা চিঠি।
বাইরে প্রবল বৃষ্টি।
আর কেউ একজন খুব আস্তে বলে
ফিরে এসো না, কিন্তু একবার বলো,
কেন আসোনি?

আজকাল কেউ যদি জিজ্ঞেস করে,
তুমি কি এখনও অপেক্ষা করো?
আমি বলি, না।
শুধু সন্ধ্যা নামলে
অকারণে রাস্তার দিকে তাকাই।
অভ্যাসেরও তো একটা ছন্দ আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.