| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'ডিসা' দক্ষিণ এশিয়ার শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়নের উদ্দেশ্যে গঠিত একটি ওয়েবসাইট। এটি মূলত সাতটি দেশ নিয়ে কাজ করে থাকে। দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা ও নেপাল। এটি পেশাজিবিদের মধ্যে উন্নয়নের নতুন এক দ্বার খুলে দিয়েছে। ওয়েবসাইটটির মটো হলো 'উন্নত এক নতুন পৃথিবী গড়ার লক্ষে আবিষ্কার করো, সংযুক্ত থাকো এবং ছড়িয়ে দাও সারা পৃথিবীর মাঝে'। 'ডিসা' অনুন্নত এলাকার মানুষ বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে দারিদ্রতা দূরীকরণ, অত্যাচার ও অবমাননা দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ ইত্যাদি কাজ করে থাকে। এই ওয়েবসাইটটিতে আপনারা শিক্ষা, চাকুরী, কর্মশালা, প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন সংবাদ পাবেন যা দক্ষিণ এশিয়ার মানুষদের উন্নয়নে সহায়তা করবে। এছাড়াও তাদের চাকুরী ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নিজস্ব পাবলিকেশন আছে যার পিডিএফগুলো আপনি ওয়েবসাইটটির লাইব্রেরি অপশনটি থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বিভিন্ন ধরণের চাকুরি, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদি বিষয়ে আপনার কোনও প্রশ্ন থাকলে বা আপনার কিছু জানার থাকলে আপনি তা তাদের সাবমিট অপশনটিতে যেয়ে জানাতে পারবেন।
ওয়েবসাইটটির ডিজাইন খুব সহজ এবং স্পষ্ট। কোনও ধরণের টেকনিক্যাল জ্ঞান না থাকলেও আপনি খুব সহজেই এই ওয়েবসাইটটি ঘুরে আসতে পারবেন এবং আপনার বুঝতেও তেমন কোনও অসুবিধা হবেনা। প্রয়োজনীয় সকল লিঙ্ক ওয়েবসাইটটিতে সংযুক্ত করা আছে যা ওয়েবসাইটটিকে আরও সহজবোধ্য ও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া ওয়েবসাইটটি লোড হতেও খুব একটা সময় নেয়না এবং লিঙ্কগুলোও যথাযথভাবে কাজ করে।
সত্যি অর্থেই এই ওয়েবসাইটটি শিক্ষা ও চাকুরি সংক্রান্ত সংবাদ এর জন্যে দক্ষিণ এশিয়ার অন্যতম কার্যকরী একটি ওয়েবসাইট।
লিঙ্কঃ http://www.disa4dev.org
২|
১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
শরীফ িবিড বলেছেন: Thanks.
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
মোঃ মামুনুর রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ