নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিদারুল আলম শুভ্র

নিজের সম্পর্কে খুব বেশি জানি না !!

দিদারুল আলম শুভ্র › বিস্তারিত পোস্টঃ

ছুরির নিচে 'মা '

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

লিভারপুল , ম্যান ইউ ছাড়াও আরো অনেক ক্লাবকে লাল রঙের জার্সি পরতে দেখা যায় ।অল রেড , রেড ডেভিল কতশত লাল কেন্দ্রিক বিশেষণ ! একবার এক সায়ান্স জার্নালে দেখেছিলাম লাল রঙ নাকি মানুষের মনে ভয়ের আবহ তৈরী করে । প্রতিপক্ষর মনে ভয় ডর ঢুকানোর জন্যই কি দলগুলোর এই লাল প্রীতি নাকি ?! কি জানি হয়তো , হয়তো না । দলগুলোর লাল প্রীতির ব্যাপারটা নিশ্চিত হওয়া না গেলেও আমার নিজের লাল ভীতির ব্যাপারটা শত ভাগ নিশ্চিত । লাল রঙ সত্যি আমার ভালো লাগে না , যেমন ভালো লাগে না লাল রক্ত দেখতে । একটা সময় টিভিতে কোথাও রক্ত দান কর্মসুচির খবর দেখানো হলে , দৌড়ের উপর চ্যানেল চেঞ্জ করতাম। কেউ রক্ত দিচ্ছে দেখলে গা শিরশির করে উঠত । অথচ দেখুন ভাগ্যের নির্মমতায় ক্যান্সার যখন আমার মা'কে মৃত্যু পথের যাত্রী বানালো তখন সেই আমিই মা' কে ব্যাগের পর ব্যাগ রক্ত দিতে গিয়ে একটুকও ভিত হয়নি , একটি বারও গা শিরশির করেনি । সেই শুরু, এরপর আমি আরো বহুজনকে রক্ত দিয়েছি , নির্ভয়ে । আসলে আমার যেটা মনে হয় কিছু সময় গুলোই এমন , যা মানুষকে বদলে দেয় । কিছু বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারি না । হয় আপনি সেই ঘটনার মহৎ চরিত্র হোন নতুবা খলনায়ক । মধ্যম পন্থা অপসনটা এসব ক্ষেত্রে ডিসএবলড । অনেক দিন পরে আবার নিজের বদলে যাওয়াটা টের পাচ্ছি । অনুঘটক এবারও মা , 'দেশ মা ' । অনেকে হয়তো মনে করতে পারেন বাড়াবাড়ি ,আদিখ্যেতা অথবা হুজুগ বলে উড়িয়ে দিতে পারেন । দিন , আমি একটুও মাইন্ড করবো না ।আমি - আমাদের মাইন্ড করার সময় এখন না । যারা বুঝে না বুঝে দুরে সরে আছেন তাদের জন্য আমার শুধু করুনাই হয়। আমরা আমাদের মা কে ভালবাসি । কেউ চোখের সামনে ধর্মের দোহাই দিয়ে মাযের গলায় ছুরি চালানোর চেষ্টা করবে আর আমরা কিছুই বুঝে উঠতে পারব না , চোখ বন্ধ করে আস্তিক -নাস্তিক ধ্যানে নিমগ্ন থাকবো ,দলীয় নেতাদের মর্জির জন্য অপেক্ষা করবো ,অতটা অপদার্থ আমরা না । ......................................... 'শুভ্র '

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

ভুল উচ্ছাস বলেছেন: ভাই শুধু আপনি নন সমগ্র জাতি আজ এই দাবীতে সোচ্চার। আগামিকাল যাতে কোনও আঁতাতের রায় না শুনতে হয় সেই কামনা করেন। আগামীকাল যেন আমাদের জন্যে নুন্যতম একটি শুভ সংবাদ নিয়ে আসে সেই কামনা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.