নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ আমাদের ইসলামকে ভালভাবে বুঝার তাউফিক দান করুন । আমিন।

মামুন৬৯

মামুন৬৯ › বিস্তারিত পোস্টঃ

আমার সোনার বাংলা।

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

১.

পরিমল জয়ধর এখন কোথায়? তার মামলাটা কী অবস্থায় আছে? কয় বছর সাজা হয়েছে তার?

২.

ঝালকাঠির লিমন হোসেনের মামলা কি এখনও আছে? সে কেমন আছে, কোথায় আছে?

৩.

আমিনবাজারে ছয় ছাত্রের হত্যাকারীদের খবর কী? কেউ কি গ্রেপ্তার হয়েছিল? মামলাটা কী অবস্থায় আছে?

৪.

কেমন আছে মেঘ সারোয়ার? সাগর-রুনি হত্যামামলাটা বেঁচে আছে? সাহারার আটচল্লিশ ঘণ্টা পার হয়েছে? সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে শুরু হওয়া সাংবাদিকদের আন্দোলন কী অবস্থায় আছে?

৫.

পুলিশের উপস্থিতিতে নোয়াখালী/লক্ষ্মীপুরে প্রকাশ্য গণপিটুনিতে শামসুদ্দিনহত্যায় কেউ কি শাস্তি পেয়েছিল?

৬.

পুরান ঢাকার ভস্মীভূত এলাকা নিমতলি থেকে রাসায়নিক দ্রব্যের গুদামগুলো সরানো হয়েছে?

৭.

চাঁপা রানিকে মোটর সাইকেল-চাপা দিয়ে হত্যা করা বখাটেরা কই আছে? মামলাটার কী খবর?

৮.

কেমন আছেন কানিজ আলমাস খান? কেমন চলছে তার ব্যবসাপাতি? এখন কে কে আসেন তার ওখানে 'সেবা' নিতে?

৯.

কী শাস্তি হয়েছে তারেক মাসুদের হত্যাকারী বাসচালক কিংবা মিরসরাইয়ে অর্ধশত ছাত্রছাত্রীর হত্যাকারী ট্রাকচালকের?

১০.

তাজরিন গার্মেন্টেসের অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে তদন্ত কমিটি, কে বা কারা করেছিল সেই পরিকল্পনা? গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার করা হয়নি কেন? কী অবস্থায় আছে ঘটনাটা?

১১.

বহদ্দারহাট উড়ালসেতুর প্রকৌশলীদের বা ঠিকাদারপ্রতিষ্ঠানের কাউকে গ্রেপ্তার করা হয়েছে? সর্বশেষ কী খবর ঐ ঘটনার?

১২.

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাবা-মাকে হত্যা করা গুলশানের সেই বখাটেদ্বয়ের খবর কী?

১৩.

কী খবর পরকীয়ার স্বার্থে নিজের শিশুপুত্রকে হত্যা করা আদাবরের সেই মায়ের?

১৪.

সেনাসদস্য মার্টিন সরকারকে খুন করা স্ত্রী-কন্যারা কই আছে এখন? বিচার-টিচার কিছু হয়েছিল?

১৫.

কেমন আছে আবদুল কাদের? কোথায় আছে কাদেরকে কোপানো ওসি? কী শাস্তি হয়েছে ওসির?

১৬.

বিশ্বজিত্‍-হত্যামামলারই বা সর্বশেষ খবর কী?



ইশু আসে, ইশু যায়। একেক ইশু ভেসে যায় আরেক ইশুর হিশুর স্রোতে। একসপ্তাহের বেশি বাঁচে না কোনো ইশু, আমরা সব ভুলে যাই সোনামাছের মতো। পুরোনো ইশু নিয়ে প্রতিবেদন দিলে কাটতি বাড়ে না বলে গণমাধ্যমও বাদ দিয়ে দেয় ফলোআপ, পাবলিকও চুপচাপ।



যে প্রশ্নগুলো করলাম, তার উত্তরগুলো কারোর জানা আছে?





(সংগৃহীত)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:

কোন খুনিই রাত্রি যাপনের মত এই অদ্ভুত ঝুঁকি নিবেনা
Click This Link

ফাসি দিতে হবে তাদের, যারা ওদের ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছিল সুরক্ষিত কারাগার থেকে..
Click This Link

২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মামুন৬৯ বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৭

আলমগীর ইউসি বলেছেন: এই দেশের কথা বলে কোন লাভ নেই। অযথা সময় নষ্ট। যারা ঢাকা শহরে থাকে তারা দেশ সম্পর্কে ক্লিয়ার আছে; দেশের হাল অবস্থা কি?

২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মামুন৬৯ বলেছেন: ভালো বলেছেন ।

৩| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

এমএম মিন্টু বলেছেন: প্রতেকটি প্রশ্নের উত্তর চাই

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১২

মামুন৬৯ বলেছেন: একজন সচেতন নাগরিক হিসেবে উত্তর জানতে চাওয়াটাই স্বাভাবিক কিন্তু উত্তর টা কে দিবে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.