| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধারালো কাঠপেন্সিল
সহজ সরল সাধারন মানুষ। কাজ করি খাই দাই ঘুমাই ।
আমি এখনো বুঝলাম না ----------- বি এন পি এর কি এতোটুকু মাথায় ঘিলু নাই ---------- সারাদেশের মানুষ যেই বিষয়টা নিয়ে একমত তাদের ঐ বিষয়টা নিয়ে এতো সন্দেহ কেন ? আর জামাতের ১% ভোট না হলে কি ওদের চলে না ? এই যে লাখ-লাখ লোক জমায়েত হচ্ছে এসব দেখেও কি ওদের চোখ খুলে না ? ------------ আচ্ছা আন্দোলন সরাসরি না কর তবু ভালো --------- কিন্তু চুপচাপ থাক ------- তা না ---------- ছাগলের মতো উল্টা-সিধা কথা বলে নিজের অবস্থান আরো খারাপ করতে ব্যস্ত সবাই ------
হান্নান শাহ বললেনঃ- শাহবাগে আন্দোলন সরকারের সাজানো নাটক ।
উনার কি মতিভ্রম হলো ? তা যদি হয় আপনারা আসেন মাঠে এসে সবার ভুল ভাঙ্গান।
বি এন পি তে কি কোন মুক্তিযোদ্ধা বা বিবেকবান মানুষ নেই । তারা কি এর কোন প্রতিবাদ করতে পারেন না ? আরে সারাজীবন তো নোংরা রাজনীতি নিয়েই পড়ে থাকলেন , এইবার সময় হয়েছে ভালো কিছু করেন । সুযোগ জীবনে বারবার আসে না । হেলায় সুযোগ হারাবেন না । আমাদের সবার পক্ষ থেকে করজোড়ে অনুরোধ রইলো খোলস ছেড়ে বেড়িয়ে আসেন । সবার সাথে সুর মেলান।
বি. চৌধুরী বললেনঃ- শাহবাগের আন্দোলন দলীয়করণ হচ্ছে ।
আপনি এসে এইটার বিকল্পীকরন করেন না। নিজেরা কিছু শুরু করতে পারেন না – মানুষ শুরু করলেও তার খুঁত ধরা নিয়া ব্যস্ত থাকেন।
----- সবগুলা গর্ধভ একসাথে হইছে ------------
ক্ষমতাসীনদের কথা আর কি বলবো তারা তো এক-কথায় নির্লজ্জতার প্রতিযোগিতায় নেমেছেন ------- বোঝাই যাচ্ছে যে জনগন উনাদের সেই নির্লজ্জ-মিথ্যাচার শুনতে চাচ্ছে না তথাপি উনাদের কথা বলাই লাগে ----------- সাজেদা চৌধুরী , জনাব হানিফ , সাহারা আপা অপমানিত হওয়ার পরও তোফায়েল আহমেদকে কেন সেই একই পথে হাটা লাগে বোঝা গেলো না ---------- উনি ভাবছিলেন যে আমি বঙ্গবন্ধু উপাধি দিলাম আবার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমাকে মনে হয় কিছু বলবে না --------- আরে আপনারা তো বিগত ৪২ বছরে আপনাদের সমস্ত অর্জন ধুয়ে মুছে পরিস্কার করে ফেলছেন । এখন আল্লাহর ওয়াস্তে চুপচাপ থাকেন । আবার শুরু থেকে শুরু করেন। সেটাই আপনাদের জন্যও মঙ্গল আমাদের জন্যও মঙ্গল ।
আর আমাদের সেই তথাকথিত তরুন এম পি মাহী চৌধুরী আর ব্যারিষ্টার আন্দালিব উনারা এখন কোন চিপায় আছেন কে জানে ? উনাদের কি এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করা উচিত না ?
আল্লাহ সবাইকে বোঝার মত শক্তি দান করুন – আমীন।
আজ রাতে কারা কারা শাহবাগে অবস্থান করবেন আওয়াজ দেন ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
ধারালো কাঠপেন্সিল বলেছেন: আপনি কি আমার লিখাটা পুরাটা পড়ে মন্তব্য করেছেন ? নাকি গৎবাঁধা সবাইকে একই মন্তব্য করছেন ? আমি বি এন পি কে জামাত শিবির ছাড়তে বলছি - জামাত শিবির এর জন্ম নয়ে কোন কথা বলি নাই । আমি নিজেও মুসলিম । ইসলামী চেতনায় আঘাত আসলে আমি নিজেও সেটাকে সমর্থন করবো না। আর জামাত- শিবির এর সাথে ইসলামকে গুলিয়ে ফেলার তো কোন কারন আমি দেখি না।
ইসলাম এবং জামাআত দুইটা আলাদা জিনিশ।
জনাব আপনাকে অনুরোধ করবো অনুগ্রহ করে যে কোন লিখা ভালোমত পড়ে জবাব দিবেন ।
আর লিখা না বুঝলে জিজ্ঞেস করেন বুঝি নাই । হাকাও উস্কানীমূলক মন্তব্য করে অন্যের মেজাজ বিগড়াবেন না ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী জুতারে কয় আলমারি
জামাত শিবিরের জন্ম ১৯৪৩ সালে ভারতের মেওয়াত দেওবন্ধে
আর ইসলামের প্রতিষ্ঠাতা হল স্বয়ং আল্লাহ ।
আমার হক কথা বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ জনসংখ্যা মুসলমান
তাদের ধর্ম ইসলাম । আর ইসলামী চেতনায় আঘাত আসলে
আওমি তন্ত্র ছাগু তন্ত্র সব ধংশ হয়ে যাবে আল্লাহর গজবে ।
বরং যারা অপরাধী তাদের ফাসি হোক জামাত শিবির নিষিদ্ধ হোক
এরা ইসলাম কে তথা আল্লাহর মনোনীত ধর্মকেই পাঁঠার মত
ইসলামী ব্যালট লাগিয়ে ইসলামের ক্ষতি সাধনে রত । এদের বয়কট চাই , রাজাকারের ফাসি চাই ।
ইসলামের বিরুদ্ধে না জেনে না বুঝে কেউ কমেন্ট করবেন না ।