নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্রহ্মপুত্রের পাড় থেকে বলছি .....................

ধারালো কাঠপেন্সিল

সহজ সরল সাধারন মানুষ। কাজ করি খাই দাই ঘুমাই ।

ধারালো কাঠপেন্সিল › বিস্তারিত পোস্টঃ

মূমূর্ষু জাতির এক মূমূর্ষু তরুণের উপলব্ধি

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০০

আমি যখন এই লেখাটি লিখছি তখন গভীর রাত। বহুদিন ধরে এমন একটা লিখা লিখবো বলে ভাবছি । আলস্যতার জন্য হয়ে উঠছে না ।

কিন্তু আজ কৃতজ্ঞতা প্রকাশের জন্য বাধ্য হলাম লিখতে। কৃতজ্ঞতা প্রকাশ আমাদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উনার বৃহস্পতিবারের কর্মসূচীর জন্য ।

সেইসাথে আমাদের মাননীয় বিরোধী-দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনার এই উদার, দুরদর্শী রাজনৈতিক চিন্তাধারার জন্য। উদার-পন্থী রাজনৈতিক দল হিসেবে বি এন পি এর সুনাম সর্বজনবিদিত। আজ আবারও উনি তা প্রমান করলেন।

এমনটাই হওয়া উচিত । যে কোন নেতা বা নেত্রীর বিরোধী দলের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে এটাই স্বাভাবিক । আমাদের সংস্কৃতিতে এটা দেখা যায় না বলেই ঘটা করে এই কৃতজ্ঞতা জ্ঞাপন ।

বাঙ্গালী অল্পতেই খুশি হয় ।

প্রিয় নেত্রী

আপনি জানেন না আজ আপনার এই ভূমিকাকে সারা দেশের মানুষ কত ভালোভাবে গ্রহণ করেছে । আমরা জানি এবং সর্বদা স্বীকার করি আপনাদের আদর্শ , বিবেক চিন্তাধারা সত্যি অনেক উন্নত । এ দেশকে আপনারা অনেককিছু দিয়েছেন এবং আরও অনেক কিছু দেশ ও জাতি আশা করে । এবং আমার দৃঢ় বিশ্বাস আপনি দিতে সমর্থ ।

মাননীয় বিরোধী-দলীয় নেত্রী

একাধারে একজন মা, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী , একজন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেত্রী সর্বপরি একজন সচেতন নাগরিক হিসেবে আজ আমি তরুণ সমাজের পক্ষ থেকে কিছু দাবী নিয়ে এসেছি । জানি না এ দাবী আপনার কর্ণগোচর হবে কিনা ? তবে তথ্য-প্রযুক্তির এ যুগে কোন কিছুই অসম্ভব না । বড় আশা নিয়ে আজ লিখতে বসলাম। অবশ্য এ আশা আপনিই দেখিয়েছেন । আজ যখন বিভিন্ন সংবাদ-মাধ্যম, ব্লগে সবাইকে আপনার এই কাজের প্রশংসা করতে দেখছি তখন আমিও এই আবেদনের দুঃসাহস না করে পারলাম না।

গনতান্ত্রিক দেশে আপনার কোন আন্দোলনেই কারো কোন বাধা দেয়ার কথা নয় । একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে সরকারের দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক । আপনারাও করুন ।

বর্তমান সরকারের সমালোচনার শেষ নেই । শিক্ষা-প্রতিষ্ঠানের ভয়াবহ অবস্থা, রেলওয়ে ক্যালেঙ্কারী , বিশ্বজিৎ হত্যাকান্ড , পদ্মা সেতু দূর্নীতি , শেয়ার বাজার ক্যালেঙ্কারী , দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি , হলমার্ক এর সোনালী ব্যাংক লুট , ইলিয়াস আলী গুম ---------- স্বরাষ্ট্র-পররাষ্ট্র ব্যর্থতা -------------- আরও অনেক অনেক অনেক অনেক -------- যা আমার চেয়ে আপনারা বেশী জানবেন । আপনারা এইসব ইস্যু নিয়ে আন্দোলন করেন ------ হরতাল করেন (অবশ্যই দেশের স্বার্থ চিন্তা করে) আমাদের আকুন্ঠ সমর্থন থাকবে।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি আপনারা সেই উপযুক্ত সময়গূলোতে আপনাদের যথাযথ প্রতিবাদ জানাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ।

তারচাইতেও বড় দুঃখের ব্যপার হল আপনারা দুর্বার আন্দোলনের ডাক দিলেন এমনই এক সময় যখন গোটা জাতি পূর্ব-পুরুষের প্রদেয় এক কঠিন দ্বায়িত্ব পালনে বদ্ধ-পরিকর । জাতিকে কলঙ্কমুক্ত করার যুব সমাজের এই প্রচেষ্টায় আপনার সমর্থনের প্রত্যাশায় আমরা দিন গুনেছি । ভেবেছি বিগত নির্বাচনের সময় গৃহীত ভূল সিদ্ধান্ত এবার হয়তো শুধরে নেবেন আপনারা । প্রথম প্রথম কয়েকজন দ্বায়িত্বশীল নেতা সমর্থন করায় আমাদের আশা আরও শক্তিশালী হয় ।

ঠিক সেই সময়ই কালসাপের ছোবল । আবার সেই ধর্মের বিভেদ । ঠিক পূর্বের মতো সেই একই গোষ্ঠী খুবই সুচতুর এক ফাঁদ পাতলো আর বিজ্ঞ আপনি আর আপনার দল ধরা দিলেন সেই ফাঁদে । ঠিক জানিনা কেন ? বুঝে নাকি না বুঝে ---------- আপনি আন্দোলনের সবাইকে গণহারে নাস্তিক উপাধীতে ভূষিত করলেন । হতবাক হলো গোটা জাতি --------- বাকরুদ্ধ হলাম আমরা । প্রতিবাদে মুখর হলো সবাই --------

আজ সংজ্ঞাহীন এ জাতির সংজ্ঞা ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের । প্রধান দুই রাজনৈতিক দলের । আপনার আজকের ভূমিকা আমাদের আবার নতুন করে আশার আলো দেখিয়েছে । আমাদের আর ব্যথিত করবেন না। হতাশার সাগরে নিমজ্জিত করবেন না । এ জাতির গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করবেন না । শহীদদের আত্মার কষ্টকে আর বাড়িয়ে তুলবেন না । জাতিকে কলঙ্কমুক্ত করতে তরুনদের সহায়তা করুন ।

স্বতন্ত্র ও স্বকীয় বৈশিষ্টে আবির্ভূত হোন । কারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিজেকে ব্যবহার হতে দেবেন না। আজ আপনি স্বাধীনতা বিরোধী চক্রের সামান্য সমর্থনের জন্য বিশাল এক জন-সমর্থনের পরোয়া করছেন না ------- মনে রাখবেন এই জনগনই কিন্তু বিগত নির্বাচনে আপনাদের আস্তাকুড়ে ছুড়ে ফেলেছিলো শুধু একটি কারনে । জামায়াতের সাথে জোট ।

আশা করি অতীতের সেই ভূল শুধরে আবার আলোক-বর্তিকা হাতে আমাদের সঠিক পথে পরিচালিত করবেন । সুনিশ্চিত করবেন যুদ্ধাপরাধী মুক্ত স্বাধীন বাংলাদেশের ।।

এ আমাদের আকূল আবেদন এবং নিবেদন । আমাদের উপর অনুগ্রহ করুন ।।

মাহমুদ



শুক্রবার,

২২ মার্চ ২০১৩,

৮ চৈত্র ১৪১৯

রাতঃ- ৩-৪৫ মি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩

সাউন্ডবক্স বলেছেন: Hmm....Parle awami rajakar gular naam o den, ar por sorkar + banglar sonar cheleder pitani(biriyanir bodle) khaya dekhen andolnn korte kemon lage....

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

ধারালো কাঠপেন্সিল বলেছেন: ভাই আপনি কে বা কোন দল করেন তা জানি না --------- সবকিছু গুলিয়ে ফেলবেন না । এখানে আমি কাল রাতে কিছু বিষয় যোগ করতে ভুলে গেছি তা হলো যুদ্ধাপরাধ ইস্যুতে বি এন পি এর অবস্থান । বি এন পি আসুক এসে যারা আওয়ামী লীগের রাজাকারদের নাম ও তাদের কৃতকর্ম জনগনের সামনে উপস্থাপন করুক । আমরা যারা সমগ্র যুদ্ধাপরাধীর বিচার চাই তাদের একটু সহায়তা করুক।

আমি ভাই কোন দলের সাফাই গাইতে আসি নাই । খুব বিনীতভাবে বলেছি যে ঐ চিহ্নিত ঐ দলের সঙ্গ ত্যাগ করে জন-মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতে । দালালদের দালালী না করার অনুরোধ করেছি ।

আর অনুগ্রহ করে আমাকে দলীয় কোন সমর্থক বলবেন না । মনে চোট লাগে ।
ধন্যবাদ ।।

২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: হমম।


আমি নেতা নই, জনতার উদ্দেশ্যে কিছু বলার উপায় নাই আমার । অথচ আমি ই জনতা ।

তারপরেও বলতে চাই,

"দূষিত নেতৃত্ব কে না বলুন।"
যদিও আমার কথা কেউ শুনবে না, কারো শোনার কথা না।
Click This Link

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

ধারালো কাঠপেন্সিল বলেছেন: আপনার কথা কেউ শুনবে না ধারনাটা ভূল ।এই বার্তা অবশ্যই সঠিক স্থানে পৌছে যাচ্ছে ।।

আশা বেঁচে থাকুক ।।

ধন্যবাদ । ভালো থাকবেন ।।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

স্পাইসিস্পাই001 বলেছেন: আশা করি অতীতের সেই ভূল শুধরে আবার আলোক-বর্তিকা হাতে আমাদের সঠিক পথে পরিচালিত করবেন । সুনিশ্চিত করবেন যুদ্ধাপরাধী মুক্ত স্বাধীন বাংলাদেশের ।।
এ আমাদের আকূল আবেদন এবং নিবেদন । আমাদের উপর অনুগ্রহ করুন ।।

স হ ম ত......।

ধন্যবাদ ভ্রাতা .... সময়োপযোগী পোস্ট ++++++

ভাল থাকবেন... :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১

ধারালো কাঠপেন্সিল বলেছেন: ভাই আপনি তো স্পাই ----- খোঁজ - খবর নিয়ে দেখেন তো আসলে প্রকৃত অবস্থা কি ? আর তো ভালো লাগে না ।। আর কতো আবেদন নিবেদন ।।

কারো তো শুভ কোন উদ্যোগ লক্ষ্য করি না ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।।

সকলে মিলে-মিশে ভালো থাকার কামনা করি ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.