| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধারালো কাঠপেন্সিল
সহজ সরল সাধারন মানুষ। কাজ করি খাই দাই ঘুমাই ।
আজ বিশিষ্ট ব্লগার ও সাংবাদিক আরিফ জেবতিক ভাইয়ের একটা মন্তব্যে দেখলাম যে উনি শহীদ রুমি স্কোয়াডের সদস্যদের অনশনের সাথে একমত নন । যদিও এটাকে উনি উনার একান্তই ব্যক্তিগত মতামত বলেছেন । সে সুত্রে আমিও আমার ব্যক্তিগত মতামতটা জানানোর ধৃষ্ঠতা দেখালাম ।।
আপনার এই মন্তব্যের সাথে আমি একমত হতে পারলাম না । আপনার মতে কি এ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের ভিশন ২০২১ এর জন্য অপেক্ষা করতে হবে ? তারপর আপনি আরও বলবেন এক বিচার করতে ২০ বছর লাগলো নিষিদ্ধ করতে তো কমছে কম ৪০ বছর তো লাগবেই । জনগনের সামনে কলা ঝুলানোর চেষ্টা আর না করাই মনে হয় সবার জন্য মঙ্গল ।।
যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে শাহবাগে চলমান এ আন্দোলনটি আপামর জনসাধারনের ইচ্ছার একটা প্রতিফলন । আমরা ধরে নিলাম বর্তমান সরকার এ বিচারে বদ্ধ পরিকর । তথাপী এখন আমার মনে হচ্ছে এটা শুধুমাত্র নির্বাচনী ইশতেহার এর সামান্য বাস্তবায়ন । নয়তো আগামীতে ভোট বানিজ্য কিসে হবে ?
ঢাকা সিটি কর্পোরেশনের বিভাজন এবং জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর করার সরকারের সাফল্য ও দ্রুততা ইর্ষনীয় । এমনকি যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব শেষ-মেষ এসে আবুল হোসেন কর্তৃক পদদলিত যোগাযোগ মন্ত্রনালয় তথা সরকারের ভাবমূর্তি পূনরুদ্ধার করে বরং উন্নতির দিকেই নিয়ে গিয়েছেন ।
রাজনিতীবিদরা পারে না এমন কিছু নাই ।।
তথাপী যুদ্ধাপরাধের বিচার-ব্যবস্থায় সরকারের যথেষ্ট গাফেলতিই লক্ষ্য করা যাচ্ছে । এবং ক্ষমতাসীন দলের নেতৃস্থানীয় লোকজনদের মন্তব্যে শুধুমাত্র বি এন পি এর প্রতি আক্রমনাত্মক কথাবার্তা লক্ষ্য করা যায় । অভিযুক্ত মূল দল জামায়াত নিয়ে কোন মন্তব্য নেই । বি এন পি তাদের বুকে টানে আর আওয়ামী লীগ ভয় পায় । কারণটা কি ? কি এমন সমস্যা যার জন্য প্রধান দুই দলই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এ দলকে সমীহ করতে চলতে বাধ্য হচ্ছে ? এটা কি ক্ষমতার মোহ ------- নাকি অন্যকিছু ?
আমরা আর অপেক্ষা করতে প্রস্তুত নই ।। সমস্যা সবখানেই থাকবে । ইতিহাস থেকে পড়া ৭১ সালে বঙ্গবন্ধু নাকি ৪-খলিফার ( আ স ম আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ , আব্দুল কুদ্দুস মাখন ) চাপেই অনেকটা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন । [সুত্রঃ- একাত্তরের দিনগুলি, জাহানারা ইমাম ]
কোন ব্যক্তিই এককভাবে কোন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না । হোক সে সাধারন মানুষ হোক সে অসাধারন ( নেতা ) মানুষ । বিশেষত নেতা হলে তাকে অবশ্যই তাকে জনসাধারণের ইচ্ছা, আবেগকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে ।
আমার মনে হয় বর্তমান প্রধানমন্ত্রী এ বিষয়ে যথেষ্টই সচেতন এবং আমরা আশা রাখবো উনি আমাদের নিরাশ করবেন না ।
সেই সাথে শহীদ রুমী স্কোয়াডের সকল সদস্যের অনশনের প্রতি একাত্মতা পোষন করছি । সেইসাথে ব্লগার ডাঃ ইমরান এইচ সরকার সহ যারা শহীদ রুমী স্কোয়াডের সাথে একাত্মতা পোষন করেছেন উনাদের ধন্যবাদ জানাচ্ছি ।
আর যাদের কিছুটা দালালী মনোভাব আছে তারা অনুগ্রহ করে আপাতত চুপচাপ থাকেন । সব জায়গায় দালালী জনগন পছন্দ নাও করতে পারে ।
আর সরকারের প্রত অনুরোধ আমরা কোন জটিলতা বুঝি না আমরা চাই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজা ।
জয় বাংলা ।
[ প্রজন্ম চত্তরকে ধন্যবাদ জয় বাংলা স্লোগানটাকে দলীয় আওতামুক্ত করে জনসাধারণের মাঝে উন্মুক্ত করে দেওয়ার জন্য । ]
শুভ রাত্রি
মাহমুদ
বুধবার,
২৭ মার্চ ২০১৩,
১৩ চৈত্র ১৪১৯,
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
ধারালো কাঠপেন্সিল বলেছেন: আমার দেশ এর লিংক পড়া যায় না । আর একটু টাইম পাস করে যদি সংবাদের বিষয়ে কিছু বলে দিতেন ।
তবে তথ্যনির্ভর ও সত্য সংবাদ হলে খুশি হবো ।
যুদ্ধাপরাধ ইস্যুতে আমারদেশ এর অবস্থান আগা-গোড়াই আমার কাছে প্রশ্নবিদ্ধ । কিছু কিছু ক্ষেত্রে নির্লজ্জ মিথ্যাচারের বর্ননা আমাকে স্তম্ভিত করেছে ।।
২|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৪
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: ভালই বলেছেন!!
ওদের সাথে আছি।
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
ধারালো কাঠপেন্সিল বলেছেন: ধন্যবাদ ।। সম্ভব হলে পাশে দাড়াঁন ------- আমাদেরকে ওদের আজ ভীষন প্রয়োজন ।।
স্বপ্নডানায় ভর করে যদি স্বপ্নের গন্তব্যে পৌঁছানো যায় ----------
ভালো থাকবেন ।
৩|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৩
বাংলার হাসান বলেছেন: দালালদের কান্নাকাটি শুরু হয়ে গেছে, আওয়ামী লীগ কাজী আরেফ সাহেবের যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলনকে খেয়ে তার উপর ভর করে একবার নির্বাচনী বৈতরী পার হয়েছে সে কথা দেশের মানুষ ভুলে গেছে। এবারের আন্দোলন আওয়ামী লীগ খেয়ে ফেলেছে এটা পুরান খবর। কিন্তু আওয়ামী লীগ ও স্যোসাল মিডিয়ায় বিচরন করা তাদের দালালরা ভুলে গেছে এবার যারা আন্দোলন শুরু করে তারা কোন দলের দালাল নয়। এদের ভিতরে ছিল মাতৃভূমির প্রতি প্রচন্ড ভালোবাসা, আর তাইতো দুটি স্থানে ভিন্ন ভিন্ন নামে শুরু করলো অনশন। যে অনশনের কারনে খেয়ে ফেলা আন্দোলনটা এখন বদ হজমে রুপান্তর হয়েছে। আর এদের দালালদের স্যোসাল মিডিয়া সহ সব জায়গায় কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছে দেশের মানুষ। কথায় আছে ”আকল মান্দকে লিয়ে ইশারাই কাফি হ্যায়” আন্দোলন শুরু হবার কয়েক দিন পর এক আওয়ামী দালালের ব্লগে সতর্ক বানী উচ্চারন করে একটি লেখা দেয়া হয়েছিল, তখন এদের মোটা মাথায় বিষযটা আসে নাই যে, এবারের আন্দোলন খেয়ে ফেলার পরে তা যে বদ হজমে রুপান্তরিত হবে।
দালালদের কান্না বেগ এতই বেশী যে, খুচরা টিসু দিয়ে তা কাভার হচ্ছে না। সে জন্য বিভিন্ন টিসু কোম্পানী গুলোর সাথে নতুন করে টিসু সরবরাহের চুক্তি হয়েছে বলেও বাজারে গুজব রটেছে।
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
ধারালো কাঠপেন্সিল বলেছেন: হাসান ভাইঃ- এই দালালদের জন্য আন্দোলনটা মাঝখানে কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিলো ।। এবং আন্দোলন-বিরোধীরা কথা বলার একটা মোক্ষম সুযোগ পেয়ে যায় ।।
সে সুযোগ ওরা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে । আর সুযোগ দেয়ার কোন মানে হয় না । দালালদের দিন শেষ ।।
জয় বাংলা ।।
৪|
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
স্পাইসিস্পাই001 বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয়....+++++
জয় বাংলা .......
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
ধারালো কাঠপেন্সিল বলেছেন: ধন্যবাদ ---------- সবই আপনাদের দোয়া ।।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:০৪
টাইম পাস বলেছেন: Click This Link