| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধারালো কাঠপেন্সিল
সহজ সরল সাধারন মানুষ। কাজ করি খাই দাই ঘুমাই ।
রানা প্লাজার মালিক যুবলীগের কেউ নয়: প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী রানা যুবলীগের কিনা সেটা এতো তাড়াতাড়ি আপনার কানে চলে গেলো আর ওখানে যে অক্সিজেন দরকার, টর্চ দরকার, কাটার বা গ্রাইন্ডিং মেশিনের জন্য মানুষের হাহাকার এগুলো কি আপনার চক্ষু-কর্ণ গোচর হয় না ? নাকি আপনি ওগুলি সম্পর্কে উদাসীন ?
আপনি বললেন " ধরো-মারো নয়, আগে উদ্ধার: প্রধানমন্ত্রী" ------
আর আপনারই মন্ত্রীপরিষদের একজন গুরুত্বপূর্ণ একজন আমাদের অতি শ্রদ্ধাভাজন (?)
জনাব মহিউদ্দিন খান আলমগীর বললেন -
"এখানকার মৌলবাদী... বিএনপি... এদের হরতালের জন্য আহ্বান জানাচ্ছিল। আমাকে বলা হয়েছে, হরতাল-সমর্থক কতিপয় ভাড়াটে লোক সেখানে গিয়ে ওই যে ভাঙা দালান ছিল বা ফাটল ধরা দালান ছিল, সেই দালানের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং যে গেট বা দরজা ছিল, সেটা নিয়েও নাড়াচাড়া করে। এটাও এ ধরনের একটি দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচিত হতে পারে।"
মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে আর কতো ধৈর্য ধারণ করতে বলেন । আপনাদের শুকরিয়া করা উচিত দেশের মানুষ খালি হাতে এখনো আপনাদের ছিড়ে ফেলেনি । আমরা কার উপরে ভরসা করবো ? দুঃখের বিষয় আপনি ও আপনার সরকারের কেউই কিন্তু এ কথার জন্য কোন প্রতিবাদ বা দুঃখপ্রকাশ এখনো করেননি ? আপনার কথা না হয় বাদই দিলাম আপনার ঐ বিজ্ঞ মন্ত্রীও কিন্তু উনার বক্তব্য প্রত্যাহার করেননি ।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি লক্ষ্য করে থাকবেন আপনার সরকার-বাহাদুরের সহযোগিতা ছাড়াই অনেক মানুষ স্বপ্রোণদিতভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকার্যে অবদান রেখেছেন ।
হাজারো মানুষ রক্ত দেবার জন্য শাহবাগ থেকে সাভার হুমড়ি খেয়ে পড়েছে । এরা কিন্তু ক্ষমতার লোভে এসব করছে না । যাদের আপনারা খাস বাংলায় আবাল বলে ভাবছেন তারাই আজ ছুটোছুটি করছে প্রাণরক্ষাকারী ঔষধ ও অন্যান্য দ্রব্যসামগ্রীর খোঁজে । আর এর ভিতর আপনার দলের কিছু পাঁ-চাটা উদ্ধারকারীর ভিতর পাঞ্জাবীর আধিক্য খুজে বেড়ায় । মানবতা খুঁজে না ।
এক সাংবাদিক সেনাবাহিনীর এক উর্ধতন কর্মকর্তার চোখে পানি দেখে তাকে ভেঙ্গে পড়ার কারণ জিজ্ঞেস করলে সেনাসদস্যের উত্তর ছিলো -
" কেন ? আর্মিরা কি মানুষ না ? "
হুম আমরা মানুষ ।। আমরা আপনাদের মতো রাজনীতিবিদ না ? উদ্ধারকাজ এখনো ৪০ ভাগ বাকী । স্বজনের হিসাব মেলাতে ব্যস্ত সবাই ------সবাই ছুটছেন জীবিত নয় লাশের খোঁজে । আর বিজ্ঞ সরকার রাজনৈতিক হিসাব মিলাতে ব্যস্ত ।
হতভাগা এ দেশের মানুষ ।
আপনার ও আপনার সরকারের প্রতিটি দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি সবিনয় নিবেদন দয়া করে লাশ নিয়ে রাজনীতি করবেন না । এখনো যারা জীবিত আছেন তাদের দ্রুত উদ্ধারে যা যা ব্যবস্থা করনীয় তা গ্রহণ করে মানবতার পরিচয় দিন । আর সেই সাথে আপনার সকল রাজনৈতিক সদস্যদের (মন্ত্রী, এম পি ) মানসিক সুস্থতা পরীক্ষা করার ব্যবস্থা করুন ।
আর পরবর্তীতে দোষী ব্যক্তিদের খুজে যথাযথ শাস্তির ব্যবস্থা করুন ।
আপনার নিশ্চয়ই এও অজানা নয় রানাকে ঐ ভবন থেকে উদ্ধার করে কিন্তু আপনার দলেরই এম পি তৌহিদ জং মুরাদ এবং তার পর থেকে রানা নিখোঁজ ।
মাননীয় প্রধানমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার দিন শেষ । উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থাকলে ভুল করবেন । ওখানে উদ্ধারকারীর চেয়ে সাংবাদিক বেশী । আর এই সাংঘাতিক সাংবাদিক যারা মৃত্যুপথযাত্রীকেও জিজ্ঞেস করতে ভুলেন না " আপনার কেমন লাগছে ?"
আপনি কিভাবে ভাবলেন যে উনাদের চোখকে ফাকি দেয়া এতোটা সহজ হবে ?
আর আপনি যা দাবী করবেন আর দেশের মানুষ তা মাথা নিচু করে মেনে নিবে ?
রানা যদি আপনার দলের নাই হয় তাহলে তো তাকে কাঠগড়ায় দাঁড় করাতে কারও কোন সমস্যা হওয়ার কথা না । আপনার সুমতির অপেক্ষায় রইলাম ---------
সোনার বাংলার হতভাগ্য এক নাগরিক
এবং অল্পের জন্য রানা প্লাজা হতে বেঁচে যাওয়া এক গার্মেন্টস কর্মকর্তার ভাই ।
বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০১৩,
১২ বৈশাখ ১৪২০
রাত-৯-২২ মি
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬
ধারালো কাঠপেন্সিল বলেছেন: ভাই আমরা আর আক্ষেপ করবো না । এখন সময় এসেছে প্রতিকারের । আমরা যে যেভাবে পারি সহায়তা করার চেষ্টা করি । প্রচুর সাহায্য কেন্দ্র খোলা হয়েছে আমাদের নিজেদের ভাই-বোনেরা এবং অনেক পরিচিত সংগঠন সহযোগিতা করার চেষ্টা করছেন তাদের সাথে শরীক হই ।
আমরা আবারও প্রমাণ করতে পারবো আমাদের অন্য কারও সহায়তার আর প্রয়োজন নেই । আমরা নিজেরাই নিজেদের প্রয়োজন মেটাতে সক্ষম ।
ভালো থাকবেন । আর সাধ্যমত চেষ্টা করুন ।
২|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
রাহিক বলেছেন: "আর্মিরা কি মানুষ না ।"
হাজার স্যালুট নাম/পদবী না জানা সেনা কর্মকর্তার প্রতি ।
ঘৃণা বুদ্ধিপাপী মখা আলমগীরের প্রতি ।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
ধারালো কাঠপেন্সিল বলেছেন: এই সেনা কর্মকর্তাত মতো হাজারো মানুষ মৃত্যুভয়কে উপেক্ষা করে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ।
আমাদের উন্নতি হবে না তো কাদের হবে ?
ধন্যবাদ ।।
ভালো থাকবেন ।
আর মানুষকে উৎসাহিত করুন। যিনি সাহায্য প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ তাকে সহজ ধারণা দিন ।
৩|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫
জাহাজ ব্যাপারী বলেছেন: সরকার-বাহাদুরের কিছু তামাশা করছে কে বলল? সরকার তো একজন নিষ্ঠাবান আওয়ামী লীগার, এলাকার এমপির ডানহাত “রানা”-কে বাঁচাতে সার্বিক চেষ্টা চালাচ্ছে।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
ধারালো কাঠপেন্সিল বলেছেন: ভাই । মজা নেয়ার দিন শেষ । আর এরকমভাবে আক্ষেপ করবেন না ।
এইরকমভাবে আক্ষেপ করবে তারাই যাদের কিছু করার নাই ।
হতাশ হওয়ার কিছু নেই । আপনি নিশ্চয়ই গতকালের দৃশ্য দেখেছেন । রক্ত দেয়ার জন্য মানুষের কি রকম হিড়িক পড়েছিলো ? আপনি নিশ্চয়ই জানেন বাঙালী কেমন প্রতিরোধ জানে । কিছুটা সময় দিন শোকটা কাটিয়ে উঠার জন্য আর আহতদের উদ্ধারের জন্য । তারপর আমরাই এর বিরুদ্ধে সোচ্চার হবো ইন-শা-আল্লাহ ।
সব কালো ডান-হাত ভেঙ্গে গুড়িয়ে দেয়া হবে ।
সাথে থাকবেন আশা রাখি ।
৪|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯
মো কবির বলেছেন: আগে দেশ নিয়ে হাসিনা-খালেদা রাজনীতি করতো আর দেখতাছি ওরা মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করতাছে।
সেরাস্ত্র মেন্ত্রী তো আমাগো মান সম্মান এমন ভাবে দুলায় মিশিয়েছে যে বিদেশীরা মনে করবে এরা বাংলাদেশের মন্ত্রী এত বলদ না জানি দেশের মানুষ গুলো কেমন গাধা।
হাসিনা-খালেদার মরণ ছোবলে এই দেশ আর মানুষ বলি হচ্ছে একের পর একে। তাই আসুন অন্তত এই দেশ আর মানুষকে ভালবেসে এই দেশের জন্য কিছু করি।
আমাদের একটি গ্রুপে যোগ দিয়ে আপনার মুল্যবান মন্তব্য জানাতে এবং দেশ গড়ায় রাখতে পারেন অবদান।
।
।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫
ধারালো কাঠপেন্সিল বলেছেন: কবির ভাই খালেদা- হাসিনা করে করে তো আমাদের দিন যাবে না । আর খালেদা-হাসিনার আত্মীয়-স্বজন তো আর মারা যায় না মরি আমরা সাধারণ মানুষ ।
কোন রাজনৈতিক নেতা কখনো মরছে ?
দেশটা সাধারণ মানুষের । সাধারণ মানুষের জেগে উঠা শুরু হয়েছে -------
আমরা সবাই এতে শরীক হয়ে জাগরণের মিছিলটাকে প্রলম্বিত করবো । এটাই প্রত্যাশা ।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
ফাহিম আহমদ বলেছেন: আর কোনো ভাষা নেই আক্ষেপ প্রকাশের!
কষ্টে , দুখে, লজ্জায় , ঘৃণায় অস্থির মন কিছুই না করতে পাড়ার অভিমানে বোবা অনুভূতিহীন পাথর হয়ে যেতে ইচ্ছে করছে ..
হায় রে জন্মভূমি.. প্রচন্ড জানতে ইচ্ছে করে শুদু তর বুকেই এত খারাপ মানুষ ? নাকি অন্য কোনো দেশেও আছে ?
"হে আল্লাহ তুমার দয়ায় আমি আমার পরিবার সহ ভালো আছি " আলহামদুলিল্লাহ.
তোমার কাছে আপাতত আর কিছুই চাইনা
শুদুই আমার দেশের রাজ্নিবিদ গুলুকে ঈমানদার বানিয়ে দাও .