| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান মুক্তিযুদ্ধের প্রতিদিনের বিশেষ ঘটনাবলী নিয়ে একটি ফ্রী এন্ড্রয়েড এপ্লিকেশন "একাত্তরের ডায়েরী"।
এপ্লিকেশনটিতে ১লা জানুয়ারী থেকে ৩১শে ডিসেম্বর থেকে প্রতিদিনের বিশেষ ঘটনাবলী সংযুক্ত করা হয়েছে।
একাত্তরের ডায়েরী থেকে আজকের দিনে অর্থাৎ ১৯৭১ সালের ১৩ই আগষ্টের ঘটনাবলী-
- ঢাকায় মুক্তিবাহিনীর গেরিলা দল পাকিস্তানি বিমানবাহিনীর একটি জিপকে ডেমরার কাছে অ্যামবুশ করে। এ অ্যামবুশে জিপটি ধ্বংস হয় এবং চারজন পাকিস্তানি বিমানবাহিনী ও সেনাবাহিনীর গোয়েন্দা সৈনিক নিহত হয়। মুক্তিযোদ্ধারা তাদের কাছ থেকে অনেক মূল্যবান কাগজপত্র, পরিচয়পত্র ও কয়েকটি রিভলবার দখল করেন।
-- মুক্তিবাহিনীর একটি গেরিলা দল ঘোড়াশালের কাছে পাকিস্তানি বাহিনীর ঝিনারদি অবস্থানের ওপর আক্রমণ চালায়। আড়াই ঘণ্টাব্যাপী যুদ্ধে একজন পাকিস্তানি সেনা নিহত হয় ও ১৫ জন গেরিলাদের কাছে আত্মসমর্পণ করে। এ অভিযানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের ক্যাম্প থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, রসদ ও অন্যান্য জিনিসপত্র দখল করেন।
-- মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীর ভূরুঙ্গামারী বাজার ঘাঁটি আক্রমণ করে। এ আক্রমণ অল্পক্ষণের মধ্যেই প্রচণ্ড সংঘর্ষে রূপ নেয়। এতে পাকিস্তানি বাহিনী ব্যাপক ক্ষতির শিকার হয়। অন্যদিকে মুক্তিযোদ্ধা ইপিআর সিপাহি কবির আহমদ শহীদ হন।
-- বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু হলে সারা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে। পাকিস্তান সরকারের কোনো অধিকার নেই বঙ্গবন্ধুর বিচার অনুষ্ঠানের। তিনি এ ব্যাপারে বিশ্ব শক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেন।
এন্ড্রয়েড এপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ফ্রী ডাউনলোড করা যাবে।
এপ্লিকেশনটি আপনার পছন্দ হলে ৫ রেটিং দিতে ভুলবেন না।
১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৮
۞ বলেছেন: প্লে স্টোর থেকে নামাতে পারেন না ... !!
১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৮
۞ বলেছেন: মানে নামানো যায় না ?
২|
১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৯
পাখির বাপ বলেছেন: যায়, কিন্তু .apk ফাইল পেলে ভালো হতো আর্কি। ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:১৭
۞ বলেছেন: Apps Download
৩|
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪
খাটাস বলেছেন: মুক্তি যুদ্ধ নিয়ে যখন কেও কোন কাজ করে, মন টা ভাল হয়ে যায়।
কারা বানাইছে, সেসব তথ্য দিলে ভাল হত।
শেয়ারের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা রইল ভাই।
৪|
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫২
In2the Dark বলেছেন: পাখির বাপের সাথে সহমত। প্লেস্টোররে -।
আপনার এপরে + ।
ভাল লাগলো।
এপটা কোন ফাইল শেয়ারিং সাইটে আপ করলে অনেকেরই উপকার হতো।
ধন্যবাদ ![]()
২০ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:১৭
۞ বলেছেন: Apps Download
৫|
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩
এহসান সাবির বলেছেন: এপ্লিকেশনটি আমার পছন্দ হলে ৫ রেটিং দিতে ভুলবো না।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৩১
পাখির বাপ বলেছেন: অ্যাপসের .apk ফাইলটি দেওয়া যাবে ?