| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জিহাদ বলছি!!!!!
যারা আমাকে কয়েক দিন মনে রাখবে তাদের বলছি।
আমাকে নিয়ে লেখা লেখি করে আমার আত্মার শান্তি কামনা করছেন আমার ভাল লেগেছে।আমার আরো ভালো লাগবে যখন আমাকে নিয়ে রাজনীতি করা বন্ধ হবে।আমার প্রাণ হীন দেহ টা আমার মা বাবা কে শেষ দেখা দেখতে দেয়া সেই আট জন মানুষ কে অনেক অনেক ধন্যবাদ।তবে মাননীয় মন্ত্রী মহোদয় সাংবাদিক সম্মেলনে আমাকে পাওয়া না পাওয়ার যে বক্তব্য দিয়েছেন তাতে মন টা ব্যতীত।যাক আমার মৃত্যু টা হয়তো অস্বাভাবিক কিন্তু হায়াত এ টুকুন ছিল।আমার মতন অনেক অনেক মানুষের প্রাণ গিয়েছে সাভার এর রানা প্লাজায়।কারণ টা কি কেউ একবারও ভেবে দেখেছেন? ??????
কারণ টা আমি বলছি
☆সরকারি অব্যবস্থাপন
☆জন সাধারণের অজ্ঞতা
☆সমাজের মুখোশ পড়া লোকজন
আমাদের এখন সংগঠিত হতে হবে করতে হবে প্রচারনা। সবাই কে সজাগ করতে হবে যেমন "নিরাপদ সড়ক চাই" নামে প্রচারনার কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।এখন তো
মিডিয়ার কারণে প্রচার প্রচারনা করা আমাদের জন্য সহজ একটা ব্যাপার।আসুন আমরা হাতে হাত রেখে এগিয়ে যায় সামনের দিকে।
জয় বাংলা¤
©somewhere in net ltd.